কিলিমাঞ্জারোর তুষার

মোস্তাক শরীফ | 28-Mar-2021  

মার্কিন কথাসাহিত্যের এক কিংবদন্তী আর্নেস্ট হেমিংওয়ে (১৮৯৯-১৯৬১)। তাঁর মত করে আর কোনো মার্কিন লেখক পরবর্তীকালের এত বেশি লেখককে প্রভাবিত করতে পারেননি। সাহিত্যিক রাসেল ব্যাংকস-এর মতে, ‘আমেরিকায় যারা লেখালেখি করেন তাঁদেরকে হেমিংওয়ের ছায়ার সঙ্গে প্রতিযোগিতা করতে হয়, প্রতিযোগিতা করতে হয় নিজের লেখার মাধ্যমে পৌরুষের যে দীর্ঘস্থায়ী প্রথাটির তিনি গোড়াপত্তন করেছেন তার সঙ্গেও। চাইলে তারা সে প্রথাকে […]

কামালউদ্দিন নীলু’র দশকুশি

কামালউদ্দিন নীলু | 27-Mar-2021  

দশকুশি অসংখ্য, অগণিত স্মৃতিসৌধ, সহস্র সহস্র স্তম্ভ আর লক্ষ লক্ষ শহীদের মৃত্যুযন্ত্রণা! দানবের সাথে মানবের লড়াই, চলছে, চলছে, চলবে, চলছে… বিউগল বাজছে, সূর্য ডুবছে, দিন হারাচ্ছে। দিন হারাচ্ছে। হাজার-লক্ষ-কোটি তারা ঝরে ঝরে পড়ছে… ভূমি, সমুদ্র, পাহাড়-অরণ্য, একাকার। একাকার। যোদ্ধারা জেগে জেগে উঠছে, দানবের বিনাশ বেশুমার নিমেষে গহ্বর ভরে ভরে রাখতে। যোদ্ধাদের সমাধিতে, মিশমিশে, চটচটে, রক্তবর্ণ […]

মুক্তিযুদ্ধ ও অমীমাংসেয় আত্মপরিচয়ের অসমাপ্য ইতিহাস

সুব্রত শংকর ধর | 26-Mar-2021  

মুক্তিযুদ্ধে কি আমাদের আত্মপরিচয়ের প্রশ্নটি মীমাংসিত? প্রশ্নটিতে অনেকেরই খটকা লাগতে পারে—এ আবার কেমন প্রশ্ন স্বাধীনতার এত বছর পর? বিশেষত যারা এই কথাটি জোরেশোরেই বলেন যে স্বাধীনতা যুদ্ধই আমাদের পরিচয় নির্ধারণ করে দিয়েছে এবং এ নিয়ে প্রশ্ন তোলাটাই প্রশ্নার্হ। বলে রাখা ভালো এটি কোন প্রশ্ন তোলা নয়। বরং আমাদের ইতিহাসের আলোকে ভবিষ্যৎকে বোঝার চেষ্টা। এই যে […]

পঞ্চাশে অচিন সোনার দেশ

আনিসুর রহমান | 26-Mar-2021  

দাবায়ে রাখা যায়নি তারে পৌরাণিক ফিনিক্স পাখির মত, ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠা দেশ – দাবায়ে রাখা যায়নি তারে, ‘তলাবিহীন ঝুড়ি’ খ্যাত মতলবির মুখে – চুনকালি মেরে, সোনার দেশে, ঘরে ঘরে তাহারা ফসলে গোলা ভরে; তাহাদের মনে অচিন সোনার জমি – শেষমেষ পথ হারায়নি দেশ! পুনশ্চ: অচিন সোনার দেশ কত কাছে, কত দূরে? জয় হোক কোটি […]

সুস্মিতা চক্রবর্তীর নিমগাছ, একটি সম্পর্ক ও অন্যান্য কবিতা

সুস্মিতা চক্রবর্তী | 25-Mar-2021  

আমরা যারা আমাদের জন্য কারো আবাহন নেই, নেই কারো বিসর্জন। আমরা ভেঙেছি যে শৃঙ্খল, নিজের ভেতরে, বর্ণপ্রথার দ্বিচারিতার দিন, আমাদের আত্মীয় তাইতো রক্তে নেই, রয়েছে কেবল এ আত্মায়। আমরা অভিষিক্ত হই নি কোনো বরণডালায় তবু গাছ আমাদের মাথায় পুষ্পবৃষ্টি দিয়েছে বাতাস দিয়েছে ওড়ার অধিকার বৃষ্টির জল আমাদের ক্ষতবিক্ষত মুখে তুলে দিয়েছে লাবণ্য। আমাদের প্রথাভাঙা বিচ্ছেদের […]

জীবন খালিদের প্রতি সুবিচার করেনি

মিনার মনসুর | 24-Mar-2021  

[খালিদ আহসান (১৯৫৭-২০২১) চলেই গেলেন। বড় নিভৃতে। বড় বেদনাময় এই মৃত্যু। অপূরণীয় এই ক্ষতি। কী হারালাম আমরা তা হয়ত আমাদের অজানাই থেকে যাবে বহুকাল। সান্ত্বনার কোনো খুড়কুটোও খুঁজে পাচ্ছি না হাতের কাছে। ভয়াবহ সেই সংবাদটি শোনার পর থেকে এক অন্তহীন শোক ও শূন্যতার তীব্র খলজলে ভেসে যাচ্ছি। জীবদ্দশায়, এমনকী নিজের জন্মশহর চট্টগ্রামেও (যে-শহরটিকে তিনি ভিন্নতর […]

‘যুক্তির মাধ্যমে আমাদের মুক্তবুদ্ধির উত্তরণ ঘটুক, তরবারির মাধ্যমে নয়’

অলাত এহ্সান | 23-Mar-2021  

বাংলাদেশের অস্তিত্বের মূলে ছিল বাংলা ভাষার অধিকার। এই অধিকারের জন্য শহীদ হয়েছিলেন বাংলার বীর সন্তানেরা। তাদের স্মৃতিকে জাগ্রত রাখার লক্ষ্যে শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসকে নানান অনুষ্ঠান ও মেলায় রাঙিয়ে তোলা। মাসব্যাপী বইমেলা তারই এক অনন্য রূপ। এটি আমাদের সাংস্কৃতিক আ্ত্মপরিচয়েরও এক প্রকাশ যেখানে লেখক, পাঠক ও প্রকাশকের মিলন ঘটে। কিন্তু কোভিড ১৯-এর কারণে এবারের বইমেলা […]

লোরকার খোঁজে দুই রজনী

ইকতিয়ার চৌধুরী | 20-Mar-2021  

স্পেন ছাড়ার দিন প্রায় এসে গেল। আশ্চার্য, সাড়ে চার বছরের মত দীর্ঘ সময়েও বিশ শতকের গুরুত্বপূর্ণ স্পেনিশ কবি ও নাট্যজন ফেডেরিকো গার্সিয়া লোরকার খোঁজ করতে না পারার যোগ্য কোন সদুত্তর নেই। সাড়ে চার বছর অনেকটা সময়। দু’হাজার দশ থেকে চোদ্দ। তারও আগে গত শতাব্দীর আটানব্বই সালে ঘুরে গেছি স্পেন। সে যাত্রায় আমার কয়েকটি দিন রাখা […]

এদুয়ার্দো গালেয়ানোর দর্পণ: বুদ্ধ, আয়েশা ও সুকেইনা

আসাদ মিরণ | 19-Mar-2021  

স্প্যানিশে Historia শব্দটি যেমন ‘ইতিহাস’ অর্থে ব্যবহৃত হয়, তেমনি ‘গল্প’ অর্থেও ব্যবহৃত হয়ে থাকে। যদিও শাস্ত্রীয় বিচারে এ দুয়ের পার্থক্য সত্য ও মিথ্যের মতোই পরস্পর-বিরোধী। কিন্তু লাতিন আমেরিকান লেখকরা, বিশেষ করে কথাসাহিত্যিকরাই এই দুইয়ের ভেদরেখা বা পরস্পরবিরোধিতাকে কখনো কখনো এতটাই মুছে দিয়েছেন যে তা পড়তে গিয়ে মনে হবে ইতিহাস ও গল্প যেন সহোদরা। আর এই […]

বাংলা গানের স্বর্ণযুগ

গোলাম মুরশিদ | 16-Mar-2021  

১৯৩০-এর দশকের বাংলা গানে নজরুল ইসলাম ছিলেন একচ্ছত্র অধিপতি। তখন তাঁর গান না-হলে আসর বসতো না, থিয়েটার জমতো না, রেকর্ডের ব্যবসা চলতো না। অন্য কারও গানের এমন চাহিদা ছিলো না। তাঁর গানের ভাষা এবং সুর এমন ফ্যাশন-দুরস্ত ছিলো যে, কনিষ্ঠ গীতিকারেরা তাঁকে অনুকরণ করতেন। সুরকারেরা তাঁর ভঙ্গি নকল করতেন। অবশ্য তাঁর আগেই রবীন্দ্রনাথ বাংলা গানে […]

রোয়াল্ড ডাল: বিনে ভাড়ার যাত্রী

হোসেন আলমগীর | 15-Mar-2021  

রোয়াল্ড ডাল ১৯১৬ সালে যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা-মাতা ছিলেন নরওয়ের অধিবাসী। ডাল ডার্বিশায়ারের রেপ্টন স্কুলে পড়াশুনা করেন। যৌবনে তিনি নিউফাউন্ডল্যান্ডের ভেতরটা দেখার জন্য এক অভিযানে অংশ নেন এবং ফিরে এসে লন্ডনের শেল তেল কোম্পানিতে চাকুরি করেন। ১৯৩৮ সালে তাকে দার এসসলামে পাঠানো হয়, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়লে তিনি নাইরোবিতে রয়াল এয়ার ফোর্সে-এ অন্তর্ভুক্ত […]

আসাদ মান্নান : সূর্যোদয়ের কবি

মহীবুল আজিজ | 14-Mar-2021  

আমার জানা নেই, কবির ব্যক্তিত্বের সঙ্গে আকার-বিন্যাস কিংবা স্থাপত্যধর্মিতার কোন যোগ রয়েছে কিনা কিন্তু ধরা যাক, বিনয় মজুমদারের কথা মনে পড়লেই মনোচোখে ভেসে ওঠে পয়ার-মহাপয়ার-অক্ষরবৃত্তের সারিবদ্ধ দৃশ্যমানতা। জীবনানন্দ দাশের কবিতা ভাবতেই বনলতা সেনের স্থাপত্যিক সেই অবিস্মরণীয় স্তবক আর তার সূত্রে একে-একে আসতে থাকে রূপসী বাংলা’র পর-পর সাজানো সুদৃশ্য ভবনের মত সনেটগুলো। অথচ তাঁর ভিন্ন কাঠামোবিন্যাসের […]

পেটে খিদে বয়ে আমি হেঁটে চলছি বহুকাল

নূরিতা নূসরাত খন্দকার | 12-Mar-2021  

চিত্রকর্ম:রশীদ আমিন ক্ষুধা বয়ে চলা আমার পা দুটো স্মৃতি উগলে শুধু চলে যেতে চায় মায়ের পাত বেড়ে রাখা থালার কাছে সম্বিত ফিরতেই মনে পড়ে, মা তো নেই অনেক কাল হলো! বিকল্প পথে- দূর থেকে ভেসে আসা রান্নার গন্ধ কল্পনায় খেয়ে ফেলি গোগ্রাসে। আমাকে অন্য কোনো খিদের জরুরিতা বোঝাতে সেমিনার খুলে বোসো না। তোমরা আমার ইন্দ্রিয় […]

এদুয়ার্দো গালেয়ানোর দর্পণ: যে পিতা কখনও হাসতেন না ও অন্যান্য

আসাদ মিরণ | 10-Mar-2021  

যে পিতা কখনও হাসতেন না ইহুদী, খ্রীষ্টান আর মুসলমানরা একই ঈশ্বরের উপাসনা করেন, বাইবেলের ঈশ্বর যিনি তিনটি নামের কথা বলেন, তাঁরা হলেন যিহোবা, ঈশ্বর এবং আল্লাহ, মূলতঃ তা নির্ভর করে কে কি নামে তাঁকে ডাকছেন। তাঁরা বলেন, ঈশ্বরের নির্দেশেই ইহুদী, খ্রীষ্টান আর মুসলমানরা একে অপরকে হত্যা করে। অন্যান্য ধর্মে, ঈশ্বর হলেন অথবা ছিলেন সংখ্যায় অনেক। […]

সমকালে সাহিত্যের মূল্যায়ন প্রসঙ্গে

মেহেদী মাহমুদ চৌধুরী | 9-Mar-2021  

আলোচনাটা শুরু করবো তুলনার জন্য শহীদুল জহিরের `সে রাতে পূর্ণিমা ছিলো` উপন্যাসের উদাহরণ টেনে। স্বাধীনতা উত্তর কালের যে কয়েকজন উপন্যাসিক পাঠক সমাজকে ব্যাপকভাবে প্রভাবিত করতে পেরেছেন তার মধ্যে শহীদুল জহির একজন। `সে রাতে পূর্ণিমা ছিলো` প্রকাশিত হয়েছিলো ১৯৯৫ সালে। প্রকাশের আগেই তিনি `জীবন ও রাজনৈতিক বাস্তবতা` উপন্যাসের মাধ্যমে সে সময়ে অনেকের মনোযোগ কেড়েছিলেন। তাই `সে […]

হাসসিন আনতুনা: উপাখ্যান

কামরুল হাসান | 8-Mar-2021  

তরুণ মেক্সিকান কবি। তার জন্ম ১৯৯৮ সালে মেক্সিকো সিটিতে। তিনি মেক্সিকোর জাতীয় স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয়ে (UNAM) স্থাপত্যবিদ্যা অধ্যয়ন করছেন। তার কবিতা Cardenal Revista Literaria পত্রিকায় প্রকাশিত। ইতিমধ্যে তার কবিতা ইংরেজি ভাষায় অনূদিত হয়েছে। তিনি ২০২০ সালে মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কবিতা উৎসবে যোগ দিয়েছেন। তার রয়েছে বিভিন্ন সাহিত্য চক্র সংগঠিত করা ও মডারেটরের ভূমিকা পালনের দীর্ঘ […]