কায়েস আহমেদ

ইমরুল হাসান | 1-Nov-2007  

কায়েস আহমেদ যখন মৃত্যুর গল্প লিখতেন, তখন তার মনের অবস্থাটা কী রকম ছিল? মানে কী কারণে তখন তিনি চিন্তা করতেন এইরকম করে বা লিখতেন এইরকম করে। কী রকম করে লিখতেন তিনি, এই কথার উত্তর দিতে গেলে লাগবে তার গল্প থেকে উদ্ধৃতি, আক্ষরিক প্রমাণ। কেননা যেহেতু তিনি আত্মহত্যা করে মারা গেছেন, এর মানে তো এই নয় […]

লেখক-সংবাদ

কৌশিক আহমেদ | 1-Nov-2007  

আলাউদ্দিন আল আজাদ আলাউদ্দিন আল আজাদ যে বইগুলো শীঘ্রই পাঠককের সামনে তুলে ধরবেন তার মধ্যে কাব্য, ছোটগল্প, উপন্যাস ও প্রবন্ধ রয়েছে। আলাউদ্দিন আল আজাদের শ্রেষ্ঠ কাব্য প্রকাশিত হয়েছিল দুই খণ্ডে, প্রতিটা তিনশ টাকা করে। এবার তিনি একখণ্ডে, সুদৃশ্য সোনালী মোড়কে শ্রেষ্ঠ কাব্য বের করছেন। দাম সাড়ে চারশ রাখতে বলেছেন প্রকাশককে। ছোটগল্প বের করছেন ‘যে মাধবী […]

The Wife’s Letter

Shawkat Hussain | 1-Nov-2007  

(This is a translation of Rabindranath Tagore’s Streer Patra) Respected Lotus-Footed one, We have been married for fifteen years and I have not written you any letter in this time. We have always been together and there was never any need to write letters. Today, I have come for a pilgrimage at Srikhettra and you […]

রাজস্থান এক্সপ্রেস

| 30-Oct-2007  

ঢাকার ‘নর্থ সাউথ ইউনিভার্সিটি ফটোগ্রাফি ক্লাব’ তাদের সাম্প্রতিক ভারত ভ্রমণের ওপর একটি ফটোগ্রাফি প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীর নাম ‘রাজস্থান এক্সপ্রেস’। ক্লাবের ২৭ সদস্যের একটি দল ১৫ দিনের জন্য ভারতের জয়পুর, পুষ্কর, যোধপুর, জয়সালমীর, ঘানেরাও এসব দর্শনীয় স্থান ভ্রমণ করেন ও এসব এলাকার ছবি তোলেন। তা থেকে বাছাই করা ৫০টি ছবির প্রদর্শন চলছে নর্থ সাউথ ইউনিভার্সিটির […]

শিক্ষক হুমায়ুন আজাদ, যখন আমি তাঁর ছাত্র

চঞ্চল আশরাফ | 25-Oct-2007  

১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হই আমি। আর হুমায়ুন আজাদের সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ ঘটে ১৯৮৯ সালে। এর আগে, তাঁকে লক্ষ করেছি বাংলা বিভাগের সামনে, করিডোরে, লেকচার থিয়েটার বিল্ডিং থেকে বের হয়ে কলা ভবনের দিকে, বা, কলা ভবনের পশ্চিম দিকের গেট দিয়ে বের হয়ে দক্ষিণের পথটা ধরে হেঁটে যেতে। তাঁর সম্পর্কে আমার অভিজ্ঞতা […]

সেতু

বায়েজীদ মাহবুব | 25-Oct-2007  

মানুষ বানায় এত কম সেতু আর এত বেশি দেয়াল সেতু সরলরেখা। তাকে সরল রাখা পুরকৌশল। সেতু সরলরৈখিক সর্বদা। সেতু কুটিল নয়, লাগসই প্রয়োগহেতু। আহা সেতুর ছাউনি নাই। তোমার আমার তাই যোগাযোগে গোলযোগ। কেননা তোমার জানা, সেতুর ছাউনি নাই। তোমার আমার তাই যোগাযোগে তালগোল। কেননা… এ প্রয়োগ্য অন্তঃপুরে, গাছে গাছে, টাওয়ারে টাওয়ারে, তবু সেতুর ছাউনি নাই। […]

অ্যানি এনরাইট : ম্যানবুকারের সতর্কিত নির্বাচন

অবনি অনার্য | 25-Oct-2007  

এবারের ম্যানবুকারের লংলিস্ট এবং শর্টলিস্টে একটু সতর্ক দৃষ্টি দিলেই বোঝা যাবে, এমনকি, ব্যঙ্গ করার জন্যও অ্যানি এনরাইটকে ম্যানবুকার পুরস্কার বিজয়ী হিসাবে কেউ ভাবেনি। লংলিস্টের চমক ছিলেন ক্যাথেরিন ও’ফ্লিন। তাঁর ‘হোয়াট ওয়জ লস্ট’ ম্যানবুকার ছাড়াও এবছরের ‘গার্ডিয়ান ফার্স্ট বুক অ্যাওয়ার্ড’ এবং ‘অরেঞ্জ প্রাইজ ফর ফিকশন’-এর লংলিস্টে জায়গা নিয়ে রীতিমতো হ্যাটট্রিক করেছে। ফলে চমক হিসাবে তাঁর দিকে […]

দি গ্যাদারিং : জীবনের বহু মাত্রা

কৌশিক আহমেদ | 25-Oct-2007  

এগারো মাসের বড় ভাই লিয়াম হিগারটিকে কবরস্থ করার সময় ভেরোনিকা এক শারীরিক ও মনস্তাত্ত্বিক অভিযাত্রার সম্মুখীন হয়। শহরতলীর ঘিঞ্জি ঘরে ফিরে খাঁটি মফস্বলীয় স্বামীর বিছানার চেয়ে নিজের গাড়িতে বসে সে স্মরণ করতে চেষ্টা করে নানীর বাড়িতে লিয়ামকে নিয়ে ঘটে যাওয়া একটা ঘটনা। কিন্তু নিশ্চিত হতে পারে না, আসলেই তেমন ঘটেছিল কিনা। বড় ভাই লিয়াম অন্যান্য […]

প্রীত পরায়া

সিউতি সবুর | 25-Oct-2007  

প্রীতের সকাল প্রীত সক্কাল বেলা উঠে মাকে খুঁজতে থাকে, ভীষণ হিসি পেয়েছে। চাইলে মেঝেতে শোয়া মজনুকে ডেকে তোলা যায়, আবার নিজেই কাজটা করবার চেষ্টা করা যায়। কিন্তু বিছানা থেকে বাথরুম পর্যন্ত শরীরটা টেনে নিয়ে যাবার কথা ভাবতেই, ভয় ধরে যায় ওর মনে। নিজে গিয়ে হিসি করবার সম্ভাবনা ভাবতে ভাবতে আজো সে বিছানা ভেজায়। ভেজা কাপড়ে, […]

তাদের সঙ্গে, তাদের এলাকায়

আকিমুন রহমান | 25-Oct-2007  

তাদের সঙ্গে তাদের এলাকায় ঢুকছিলাম। তারা দুজন। তাদের এলাকা ভিন্ন। সামাজিক পরিমণ্ডল, স্বপ্ন, সাধ-আহ্লাদ, শত্রুর ধরন ভিন্ন। পুরুষ তাদের দুজনেরই প্রবল ঘৃণা ও উপহাসের বিষয়। পুরুষ আসে পুরুষ যায় তাদের জীবনে ও দুনিয়ায়। তবে এইসব নিয়ে ছিলো শুরুটা – তাদের এলাকায় ঢোকার মুখে। তাই শুরুতে আমার ছিলো অন্যমনস্ক প্রবেশ ও এগুতে থাকা। তারপর ধীরে যতোই […]

বীচিকলায় ঢেকে যায় মুখ ও শিরোনাম

আনোয়ার শাহাদাত | 25-Oct-2007  

দু’পক্ষের ঝগড়া তখন স্পষ্ট হয়ে ওঠে বাংলামটরের মোড়ে যখন কিনা সেখানে রাস্তা পারাপারের জন্যে আটকে পড়া লোক জনের ভিড় জমে যায় কেননা দায়িত্বরত ট্রাফিক পুলিশ সোনারগাঁ হোটেলের দিক থেকে আসা গাড়িগুলোকে যাওয়ার জন্য তের মিনিট একতিরিশ সেকেন্ড দাঁড় করিয়ে রাখে এবং তারই ফলে তখন সেই ভিড় জমে যদিও সেই ভিড়ের কোনো আগ্রহ থাকে না পুষ্পধাম […]

রবিনসন ক্রুসোর গ্রামে

সুমন কায়সার | 25-Oct-2007  

লোয়ার লারগো হারবারে ক্রুসো হোটেল কিছুদিন ধরে যেখানে থাকছি ‘রবিনসন ক্রুসোর গ্রাম’ সেখান থেকে মাত্র শ দেড়েক মাইল সেটা জানার পর থেকেই মনটা অস্থির লাগছিল। তাই লিভেন যাওয়ার মওকা হতেই আর দেরি করিনি। এক সহকর্মী তার বন্ধুর পুরনো গাড়িটা কিনতে যাবেন জেনে ঝুলে পড়লাম তার সাথে। সাগরতীরের লিভেনের বাসিন্দা বন্ধুটির রেস্তোরাঁর ব্যবসা। চমৎকার, স্কটিশ হলেও […]

Three Poems

Shumon Ahmed | 25-Oct-2007  

Dream You are not of this planet Of this distant space Where you drift along the shore Where you get lost in you the mirror You are from a distant time A distant kiss Longing to pull me back Again to your flame. You are me, and I… you We are like two shells Floating […]

Seek, and ye may not find

Fazal M. Kamal | 25-Oct-2007  

An unfinished dialogue “Doc, they just won’t let me forget her!” “Who won’t?” “They. All those radio stations!” “Why would they be after you?” “I don’t know, Doc. I just don’t know. But they keep playing that song over and over and over again!” “What song?” “That James Blunt song. You know, the one I […]

‘জীবনের ছায়া’ প্রদর্শনীর ওয়েব উপস্থাপন

| 23-Oct-2007  

আর্টস পাতার এই ওয়েব গ্যালারি থেকে শুরু হলো বাংলা শিল্প জগতের নতুন অধ্যায়। শুরু হলো দেশের গ্যালারিগুলির ওয়েব উপস্থাপন। গ্যালারিতে শুরু হওয়া প্রদর্শনীর প্রামাণ্য উপস্থাপন আর্টস-এর পাতায় থাকবে প্রদর্শনী শেষ হওয়া তক। এর পরও আগ্রহীরা আর্টস-এর আর্কাইভ থেকে প্রদর্শনী উপভোগ করতে পারবেন। গ্যালারিকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার এ প্রক্রিয়ায় এ বারে এসেছে ধানমণ্ডির ২৭ নং পুরাতন […]

নারী-অভিজ্ঞতার মহাকাব্যকার ডরিস লেসিং

অবনি অনার্য | 18-Oct-2007  

গত, অন্তত, বছর তিনেক যাবৎ নোবেল সাহিত্য বিজয়ী নিয়ে নানামুখী তর্ক-বিতর্ক হয়েছে। তর্ক-বিতর্কের প্রধান বিষয় দুটি – সাহিত্যরচনার মান এবং সাহিত্যিকদের রাজনীতি-সংশ্লিষ্টতা। আমাদের মনে পড়বে, ২০০৪ সালের নোবেল সাহিত্য বিজয়ী হিসাবে এলফ্রিয়েদে ইয়েলিনেক-এর নাম ঘোষণা করলে নোবেল সাহিত্য নির্বাচক কমিটির একজন বিচারক, নাট আনলান্ড, পদত্যাগ করেন। ইয়েলিনেক-এর সাহিত্যরচনা তাঁর কাছে কেবল শব্দের-পর-শব্দ বসানো শিল্পগুণ-বিবর্জিত রচনা […]