শেষ পর্যন্ত শামসুজ্জামান খানও চলে গেলেন, কোভিডের দ্বিতীয় ঢেউ তাঁকে টেনে নিয়ে গেল। আরো অনেককেই নিয়ে গেছে, আরো নেবে হয়তো—এই প্রায়-অপ্রতিরোধ্য অতিমারি। কিন্তু আশ্চর্য ব্যাপার হোল ঐ কাকতালীয়– প্রথম ঢেউ নিয়ে গেছে অনেকের সাথে ড. আনিসুজ্জামান-কে, যিনি বাংলা একাডেমির তদানিন্তন সভাপতি ছিলেন, এবারের ঢেউয়ে হারালাম শামসুজ্জামান খানকে, যিনি ছিলেন ঐ প্রতিষ্ঠানের বর্তমান সভাপতি। আমরা এক […]
শামসুজ্জামান খান সেই প্রজন্মের প্রতিনিধি, যে প্রজন্ম সাতচল্লিশের বাংলাভাগের পরে শূন্য থেকে গড়তে শুরু করেছিলেন ঢাকাকেন্দ্রিক সাহিত্য ও মননের চর্চার জগতটি। ঢাকাকেন্ত্রিক বলছি বটে, আসলে তা হবে সেই সময়ে পূর্ব পাকিস্তান এবং আজকের বাংলাদেশকেন্দ্রিক। এমন নয় যে ঢাকাতে সাতচল্লিশের আগে কোনো মননশীল কর্মকাণ্ড ছিল না। ছিল। অন্তত মুসলিম সাহিত্য সমাজ, যাদের আমরা ‘শিখা গোষ্ঠী’ নামে […]