শরীর খুবলে কিলবিলিয়ে রাগ উঠে এসেছিল রাজুর মাথায়। উফফ্ আল্লাহ্ ! সে কী সামান্যতম শান্তিও পাবে না তার নিজের বাড়িতে বসে ! সটাৎ সটাৎ করে যখন বেল্ট চালাচ্ছিল কুকুরটার গায়ে মাথায় পিঠে তখন অপার এক পৈশাচিক আনন্দ হচ্ছিল ওর মনের ভেতর। ইচ্ছে করছিল গুস্তাভের সাথে পূরবীকেও বেধড়ক কতগুলো চড়-চাপড় মেরে দিতে। পূরবী এখন হাতের নাগালের […]