রোয়াল্ড ডাল-এর গল্প: বিষ

মুনযির মুনযির | 10-Apr-2021  

গাড়ি চালিয়ে যখন আমি বাড়ি এলাম মধ্যরাতের মতোই হবে তখন। বাংলোর ফটকের কাছাকাছি এসে আমি গাড়ির সমুখের আলোগুলো নিভিয়ে দিলাম, যাতে পাশের দিককার শোবার ঘরের জানালা দিয়ে ঢুকে প’ড়ে ওগুলো হ্যারি পোপের ঘুম ভাঙিয়ে না দেয়। তবে তা না করলেও পারতাম। গাড়িবারান্দায় এসে লক্ষ করলাম তার বাতি তখনও জ্বালানো—সে তাহলে এমনিতেও জেগেই ছিলো, যদি না […]