ওসিপ মান্দেলশ্তাম: ‘বিষণ্ণ স্তব্ধতা’-র স্বরগুচ্ছ

মাসরুর আরেফিন | 6-Apr-2021  

ওসিপ মান্দেলশ্তাম (জন্ম: ওয়ারশ, পোল্যান্ড, ১৮৯১-মৃত্যু: ভ্লাদিভস্তক, রাশিয়া, ১৯৩৮) বিশ শতকের রাশিয়ার ‘শ্রেষ্ঠতম কবি’ হিসেবে বিশ্বখ্যাত। নোবেল বিজয়ী কবি জোসেফ ব্রডস্কি তাঁকে প্রথম এই অভিধায় ভূষিত করেন Less than One (১৯৮৬) নামের প্রবন্ধ সংকলনে। আরেক নোবেলজয়ী পোলিশ কবি চেশোয়াভ মিওশের মতে বিশ শতকের বিশ্বসাহিত্যের ‘শ্রেষ্ঠ সাত কবি’ হচ্ছেন: রাইনার মারিয়া রিলকে, ওসিপ মান্দেলশ্তাম, সি পি […]