গোলাম মুরশিদের ধারাবাহিক রচনা: বাউল গান

গোলাম মুরশিদ | 31-Jul-2020  

বাউল সম্প্রদায়ের উৎপত্তি কখন সঠিক জানা যায় না। তবে ‘বাউল’ শব্দটি বেশ পুরোনো। ষোড়শ শতকের মাঝামাঝি রচিত কৃষ্ণদাস কবিরাজের চৈতন্যচরিতামৃতে ‘বাউল’ শব্দটি পাওয়া যায়। ‘সেই সব লোক হয় বাউলের প্রায়’ এখানে পাগল অর্থে বাউল শব্দটি ব্যবহৃত হয়েছে। এ গ্রন্থের অন্য এক জায়গায় চৈতন্যদেবকে ‘মহাবাউল’ বলে আখ্যায়িত করা হয়েছে। এ থেকে পরিষ্কার বোঝা যায় যে, বাউল […]

গোলাম ফারুক খান: অ্যান্ড্রোম্যাকির প্রতি হেক্টর ও অন্যান্য

গোলাম ফারুক খান | 30-Jul-2020  

গোলাম ফারুক খানের প্রতিটি কবিতাই যে আলাদা মনোযোগ দাবী করে, প্রতিটি কবিতা পড়তে গিয়েই দেখি নির্মাণের অপরিমেয় সূক্ষ্ম কৌশল, যে নির্মাণ কারুকার্য থেকে একটিও শব্দ বিকল্প ভাবার কোনো সুযোগ নেই। তাঁর “এ্যাণ্ড্রোমেকির প্রতি হেক্টর” কবিতাটি আত্মস্থ করার জন্যে আমি ট্রয়ের পতন সংক্রান্ত একটি দীর্ঘ প্রামাণ্য ছবি দেখেছি এবং বুঝতে চেষ্টা করেছি এই কবি আসলে কোন্ […]

ফারুক মঈনউদ্দীন : তার যত মানুষ অথবা শেয়াল

ইমতিয়ার শামীম | 28-Jul-2020  

এটি কোনো পাদটিকা নয়, বরং সিদ্ধান্তের সমান্তরাল এক উপসংহার, ক্লিনটন বি সিলির ‘আ পোয়েট অ্যাপার্ট’ বইটিকে অনুবাদ করে বাংলা ভাষায় জীবনানন্দ দাশ চর্চাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ফারুক মঈনউদ্দীন। দেশ-বিদেশে ঘুরে বেড়ানো মানুষ তিনি; নানা জাতের নানা মনের মানুষের সঙ্গে মিশে, নানা নদী-সমুদ্র-বন ঘুরে নানা বাতাসের স্রোতে ভেসে অভিজ্ঞতার ঝুলিতে যা জমা হয়, সেসবের […]

করাতকাটা ঘুম

সিদ্দিক বকর | 28-Jul-2020  

একটি সাপ ও একটি ব্যাঙ। সাপটা ব্যাঙটাকে ধরতে যায়। ব্যাঙটা বসে আছে একটা মজা গর্তের স্যাতস্যাতে পানির কিনারের লাগোয়া ডাঙ্গায়। মজা গর্তটায় বৃষ্টির পানি জমে আছে। গাছের পাতা, শ্যাওলা, কচুরিপানা, মটকা,জারমুনি সব মিলিয়ে পানি খুব কালো হয়ে আছে। ব্যাঙটা দেখে সাপটা এগিয়ে আসছে ধীরে ধীরে, সাপটা বেশ বড়োসড়ো, রসিয়ে রসিয়ে এগুচ্ছে, কিঞ্চিৎ আঁকাবাঁকা করে শরীরটাকে […]

হ্যারোল্ড পিনটার: ব্লোয়িং আপ দ্য মিডিয়া

হোসেন মোফাজ্জল | 27-Jul-2020  

তর্জমা – হোসেন মোফাজ্জল [হ্যারোল্ড পিনটার লন্ডনে ১৯৩০ জন্মগ্রহণ করেন। বিয়ে করেন আনতোনিয়া ফ্রেজারকে। ১৯৯৫ সালে সাহিত্যে সারাজীবনের অবদানের জন্য ডেভিড কোহেন বৃটিশ সাহিত্য পুরষ্কার পান। ১৯৯৬ সালে নাটকে সারাজীবনের অবদানের জন্য লরেন্স অলিভার পুরষ্কার পান। ২০০২ সালে সাহিত্যে অবদানের জন্য কম্পেনিয়ন অফ অনার পান এবং ২০০৫ সালে কবিতার জন্য উলফ্রেড ওয়েন পুরষ্কার পান। ২০০৫ […]

অরুণ মিত্রের কবিতা প্রসঙ্গে

সরকার মাসুদ | 27-Jul-2020  

ঢাকা অধ্যায় শুরু হওয়ার আগে আমি ছ’বছর রাজশাহীতে ছিলাম। বিশ্ববিদ্যালয়জীবন শেষে রাজধানীর উদ্দেশে রওয়ানা হওয়ার অল্প আগে একটা পুরস্কার দেয়া হয়েছিল আমাকে। সাহিত্যকর্মের প্রথম স্বীকৃতি ছিল ওই ‘জুগস পুরস্কার’। টাকাপয়সা তো থাকে না; থাকে উপহারবস্তু। তো ওই পুরস্কারের অংশ হিসেবে বন্ধুরা আমাকে দিয়েছিলেন কুড়িটি মুল্যবান বই। কাব্যগ্রন্থ ছিল পাঁচটি। তার ভেতর একটি হচ্ছে অরুণ মিত্রের […]

সুনন্দা ভট্টাচার্য’র গল্প: আরতি তালগাছ বিড়ি

সুনন্দা ভট্টাচার্য | 25-Jul-2020  

সাত সকালে আরতিকে আসতে দেখে মেজাজ টচকে যায় সুব্রত চক্রবর্তীর। সুব্রত সাফ বলে দিয়েছে – ওসব কাগজপত্র নেই তার কাছে। তবু পিছু ছাড়ছে না মহিলা। এন. আর. সিতে নাম ওঠাতে গেলে কাগজপত্র জমা দিতে হবে। নাগরিকত্বর দাবির প্রমাণ দিতে হবে। আরতির কাছে কোনোও প্রমাণ নেই যে সে এই রাজ্যে অন্তত: ছয় পুরুষের বাসিন্দা। বাড়ি এবং […]

গোলাম মুরশিদের ধারাবাহিক রচনা: শ্যামাসংগীত

গোলাম মুরশিদ | 24-Jul-2020  

আর্যরা আসার আগে এ দেশের সমাজ ছিলো খুব সম্ভব মাতৃতান্ত্রিক। এখনো এ সমাজে প্রচলিত পুজোগুলোয় দেবীদের প্রাধান্য লক্ষ করা যায়। এমন কি, বাঙালিদের জীবনে পিতার তুলনায় মায়ের প্রতি বেশি ভালোবাসা ও নির্ভরতা দেখা যায়। হয়তো এ জন্যেই দেবীপূজার প্রতি এ অঞ্চলের লোকেদের একটা স্বাভাবিক আকর্ষণ আছে। দেশকে আমাদের সংস্কৃতিতে পিতৃভূমি না-বলে মাতৃভূমি বলা হয়। তাই […]

আমাদের আশ্চর্য ছায়াপথ

মল্লিকা ধর | 23-Jul-2020  

এক শরতের সন্ধ্যা, আকাশ খুব পরিষ্কার । ধরা যাক, আমরা আছি বৈদ্যুতিক আলোকোজ্জ্বল শহরের থেকে অনেক দূরে, এক গ্রামের মাঠের উপর । আকাশে নক্ষত্রেরা এক এক করে দেখা দিচ্ছে । কৃষ্ণপক্ষের রাত, চাঁদ উঠবে অনেক দেরিতে । সন্ধ্যার অন্ধকার যত ঘন হয়ে আসছে তত বেশি নক্ষত্র ফুটে উঠছে । এক সময় গোটা আকাশ ভরে ফুটে […]

পরাজয় মানে না মানুষ (৫ম পর্ব): জলে ও ডাঙায় মৃত্যুর মিছিল

হাবীবুল্লাহ সিরাজী | 22-Jul-2020  

২৯.০৬.২০২০ সোমবার যে ধাক্কা আজ দিনের প্রথমভাগের সব আয়োজন তছনছ ক’রে দিলো তা হ’লো ঢাকার সদরঘাটের লঞ্চডুবি। সকাল আটটা নাগাদ মুন্সিগঞ্জের কাঠপট্টি থেকে ‘মর্নিং বার্ড’ নামের একটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। সদরঘাটের নিকটবর্তী হ’তেই ‘ময়ূর-২’ নামের আরেকটি লঞ্চ মর্নিং বার্ডের পেছনে ধাক্কা মারে। ফলে সলিলসমাধি ঘটে মর্নিং বার্ডের ৩৪ জন যাত্রীর। ঘটনাটি যেমন দুঃখজনক […]

বুলান্দ জাভীরের কান্ট্রি গার্ল , ক্যাশভল্টের ফার্নেস ও অন্যান্য

বুলান্দ জাভীর | 21-Jul-2020  

আশির দশকের সবচেয়ে অনালোচিত, অনালোকিত, কিন্তু আমার বিবেচনায় অসামান্য কাব্যশক্তির অধিকারী যিনি বাংলা কবিতায় প্রথমবারের মতো মুদ্রার স্বভাব আর অর্থের মৌল প্রবণতাকে চিহ্নিত করলেন অসামান্য দক্ষতায়। পেশাগত অমাময়ী উপাদানকে তিনি সেই আশির দশকে যে অকপট স্পর্শে কাব্যিক ব্যঞ্জনায় সপ্তবর্ণে প্রস্ফূটিত করেছিলেন তার করুণ ও পর্যুদস্ত অর্থনৈতিক বাস্তবতা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হয়েছিল আজকের দিন […]

ইমতিয়ার শামীমের গল্প: মুখে মুখে শোনা

ইমতিয়ার শামীম | 19-Jul-2020  

আম-আদার ঝোপ পেরিয়ে নারকেল গাছের গা থেকে উঁকি দেয়া কাঠঠোকরার ডেরাটার সামনে গিয়েও থমকে দাঁড়াই আমি। হাত ঢুকাব? কাঠঠোকরার বদলে যদি সাপ শুয়ে থাকে গা গুটিয়ে! আমার দোমনা ভাবের পাশে ঝোপ থেকে ভেসে আসা কী সুন্দর মিহি সুঘ্রাণ দুলতে থাকে। মনে হয় এখানেই শুয়ে পড়ি টান হয়ে। কিন্তু দিনকাল ভালো না, এই তো গেল পরশু […]

বুদ্ধদেব বসু : হিরণ্ময় প্রেম-পাত্র

লীনা দিলরুবা | 18-Jul-2020  

প্রথম পর্ব: প্রগতি থেকে কবিতা বুদ্ধদেব বসু (১৯০৮-১৯৭৪) লেখালেখিকে বাঁচার পথ হিসেবে বেছে নিয়েছিলেন। তাঁর বিখ্যাত উপন্যাস ‘মৌলিনাথ’ এ তিনি এক নিঃসঙ্গ চরিত্রকে সংবেদনায়, প্রকৃতিলগ্নতায়, সমাজবিচ্যুতি আর বেশিরভাগ সময় প্রেমচেতনাহীনভাবে উপস্থাপন করেছিলেন। এই চরিত্রটি নিয়ে অলোকরঞ্জন দাশগুপ্তের কাছে একবার বলেছিলেন, ‘মৌলিনাথ-এ আমি এমন একজন মানুষকে দেখাতে চেষ্টা করেছিলাম যে সারাজীবন ধরে, অজস্র মূল্য দিয়ে, নিজেকে […]

মির্জা গালিব স্ট্রিট

পিয়াস মজিদ | 18-Jul-2020  

দরোজাটা খুলে দাও, আকাল আসুক; আমি ধানী নক্ষত্র এই নিঝুম নগরে আজদাহা ইনসান আর বামন মনের আলগোছে একটু একটু বেড়ে ওঠি; আগ্নেয় উদ্ভিদ। সামন্ত অবশেষ ও বুর্জোয়া বিকাশের পরোয়ানা নিয়ে আমার পল্লবে, ফুলে পানশালার সোনালি কল্লোল। সময় তবু তার শায়েরের সমুখে কেন তুলে ধরে ড্রাই ডে, রাতের রীতি বদলাল কে! একটি শতাব্দী শেষ হয়ে যায় […]

শুটিং এ্যা নেড়িকুত্তা

আনিসুর রহমান | 18-Jul-2020  

এই করোনাকালে মানুষের কাজ কমে। আর আমার কাজ বাড়ে। আমার কেন কেবল, খোদ পুলিশের কাজের কী আর শেষ আছে? পুলিশের কাজের এখন এখতিয়ার বলে কিছু নাই। খুন হয়েছে, দে দৌড়। মারামারি হয়েছে, দে দৌড়। জামাই বউরে মেরেছে, দে দৌড়। বউ জামাইরে কিল দিয়েছে, দে দৌড়। সচিব সাহেবের রক্ষিতা নারী নির্যাতনের মামলা ঠুকেছে, দে দৌড়। বিশ্ববিদ্যালয়ের […]

গোলাম মুরশিদের ধারাবাহিক রচনা: কীর্তন গান

গোলাম মুরশিদ | 17-Jul-2020  

‘শ্রীকৃষ্ণকীর্তন’ বাংলা ভাষার সবচেয়ে পুরোনো কাব্য। এটি রচনা করেছিলেন বড়ু চণ্ডীদাস। চৈতন্যদেবের (১৪৮৬-১৫৩৩) আগে এবং পরে বেশ কয়েকজন কবি ছিলেন যাঁদের নাম ছিলো চণ্ডীদাস। তাঁদের মধ্যে বড়ু চণ্ডীদাস ছিলেন চৈতন্যদেবের পূর্ববর্তী। কতো কাল আগেকার, তা জানা যায় না। তবে অনুমান করা হয়: পঞ্চাশ থেকে একশো বছর। বড়ু চণ্ডীদাস তাঁর পালাগানে রাধাকৃষ্ণের প্রেমের যে-চিত্র অঙ্কন করেছিলেন, […]