৬ ডিসেম্বর ১৯৪২-এ তাঁর জন্ম৷ সদ্য নোবেল পুরষ্কারে ভূষিত হবার পর ১০ ডিসেম্বর ২০১৯ তিনি থাকছেন নোবেল পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে৷ মনে হয় গত শতকের সত্তরের দশকে তাঁর নামটাই শুনেছি, বিশেষ জানতাম না কিছু তাঁর সম্বন্ধে৷ আমাদের চেয়ে বেশ খানিকটা বড়, কিন্তু তখনই তাঁর বেশ নাম ডাক হয়েছে৷ এতটাই যে আমাদের মত অর্বাচীনের কাছেও তিনি পৌঁছে […]
জলের নিচে মৌন পানি রঙ একটি রাজনৈতিক বর্গ। সাদাকে বলি শান্তির অভিব্যক্তি, লালকে ডাকি ক্রোধের প্রকাশ নামে, সবুজকে আমরা যুদ্ধবিরোধী মীমাংসার প্রতীক হিসাবে ধরে নিতে অভ্যস্ত। কিন্তু যে-রঙ দেখা যায় না তা-কে কোন নামের অঙ্কনে বাঁধি? জলের উপরিভাগ যাকে কায়দা করে বলি তলদেশ- ঝিরঝিরানো রূপালি শীতল পাটি, আর যদি এই জলের তলদেশ হয় এক বহমান […]
কখনো বা আকস্মিক ধুলো আর হাওয়া; প্রকাশ অন্য স্বর ভিন্ন — কবিতায় তার; চুমকির মতন তারা, বসে একে একে; কাব্যে ঝরালেন শব্দ উদ্দামে যৌবনে| আলোর ইশকুলে ও শব্দের মিছিলে – নদীর জলে এবং গাছের পাতায় – দিনের কোলাহল ও পাখির ডানায় – পঙতির মেলা বসে তার প্রতিক্ষণে | উদিত দুঃখের দেশ, মায়াবী জমিন– পণ্যের বাজারে […]
ছবি: কিউবা বিপ্লবে ফিদেল ক্যাস্ট্রোর সহযোগী এবং তাঁর কঙ্কুবাইন নিটোলা রিভোল্ট ক্লুস ১৬৬২ সালের মে মাসের এক ভোর বেলায় পর্তুগাল থেকে একটি জাহাজ এসে ব্রিটেনের পোর্টসমাউথ বন্দরে নোঙ্গর ফেলে। জাহাজের ডেকে দাঁড়িয়ে পর্তুগালের রাজকুমারী (ব্রিটেনের রাজা দ্বিতীয় চার্লসের নববধূ) ক্যাথরিন বেরাগানজা (১৬৩৮-১৭০৫ খ্রি:) ভাবছিল তাঁর স্বামী, সংসার, এবং ভবিষ্যৎ নিয়ে। দেশ থেকে বিদায় নেবার সময় […]
সত্যিই চিৎকার শুনেছিল নাকি শ্রুতিভ্রম? কিছুতেই ঠিক করতে পারে না কায়সার। ঘরে ফিরে এটা সেটা রুটিন কাজ– নেট ঘাঁটা, টিভি চ্যানেলে অস্থির ঘোরাফেরা, শেষে অস্থিরতার থেরাপি, বার বার পড়া প্রিয় উপন্যাসের পাতা আবার উল্টানো। আবার সেই ম্যাথু দেলারু। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত ফ্রান্স। মিউনিখ-চুক্তি। দেশপ্রেমের পরীক্ষায় উত্তীর্ণ ম্যাথুর প্রতি মুহূর্তে নিজের সঙ্গে দ্বন্দ্বে নতুন করে বিকশিত […]
চিত্রকর্ম: জান্নাতুন নাঈম প্রীতি মাঝে মাঝে একটি অন্ধকার, অচেনা এক বিষন্নতাকে সঙ্গী করে আমার চোখের সামনে এসে দাঁড়ায়। তাকে তাড়ানোর জন্যে ওই গভীর অন্ধকারে আমি তোমার মুখ খুঁজি যে তুমি একদিন আমাকে বলেছিলে, আমাকে দেখলে তোমার পদ্মফুলের কথা মনে পড়ে। তখন বামন পাড়ার পুকুরে অনেক পদ্মফুল ছিলো। ওই পদ্মফুল ও তোমাকে ফেলে আমি আটলান্টিক পাড়ি […]
ভালবাসা . নিজের মনের কাছে খুব অজান্তেই নির্বাসিত হয়ে আছ সেই তুমি আজ স্বপ্নচারী যে ছিলে তুমি এ যাবতকাল তোমাকে কি মানায় এই লাজ! কি নেই তোমার কাছে বলতে পার? সবই আগলে রেখেছো নিজের কাছে কিসের ভয় তোমার মেঘের মত তুমি আড়াল হয়ে আছো দূর আকাশে। বৃষ্টি নামলেই উদাসী হয়ে ওঠো তুমি কতবার যে বলেছো […]