মার্কেস, রুলফো এবং পেদ্রো পারামো

লীনা দিলরুবা | 29-Nov-2019  

১৯৬৭ সালে প্রকাশিত গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের ‘নিঃসঙ্গতার একশবছর’ উপন্যাসের তাৎপর্যপূর্ণ প্রথম লাইনটি এরকম, ‘বহু বছর পর, ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড়িয়ে কর্নেল আউরেলিয়ানো বুয়েন্দিয়ার মনে পড়ে যাবে সেই দূর বিকেলের কথা, যেদিন তার বাবা তাকে বরফ চেনাতে নিয়ে গিয়েছিল।’ আরেকটি বাক্য, ‘বহু বছর পরে, মৃত্যুশয্যায় শুয়ে আউরেলিয়ানো সেগুন্দার মনে পড়বে বৃষ্টিমুখর সেই বিকেলের কথা যখন তিনি […]

রোমেল রহমান: উদ্বাস্তু হাওয়ার হাহাকার

রোমেল রহমান | 27-Nov-2019  

ভোর মা পাখি ঘুম ভাঙালেন সন্তানদের এবং জানালেন এক অদ্ভুত খবর… – ওঠো আমার যাদুর পাখিরা। আর শোন, আজ থেকে একটা নতুন জীবন আমাদের শুরু হতে যাচ্ছে। আমাদের এই ভূমি আর আমাদের নেই। আমরা ভূমিহারা হয়ে গেছি। সন্তানেরা ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলো। যেন তারা এক অদ্ভুতুড়ে গল্প শুনছে যা তারা আগে কখনো শোণে নি। তারা […]

গাজী শামছুর রহমানের অগ্রন্থিত সাক্ষাৎকার: ধনী এবং ধনীর মধ্যে যখন মামলা হয় তখন আইন নিঃশেষ হয়ে যায়

| 25-Nov-2019  

প্রখ্যাত আইনজীবী গাজী শামসুর রাহমানের এই দীর্ঘ সাক্ষাতকারটি গৃহীত হয়েছিল ১৯৯৬ সালে। রাজু আলাউদ্দিন ও ব্রাত্য রাইসুর নেয়া এই দীর্ঘ সাক্ষাতকারে তিনি জানিয়েছিলেন আইনের সব জটিল ও কুটিল প্রসঙ্গ– স্বচ্ছ ভাষায় আর উপমার মাধ্যমে। সাক্ষাতকারটি প্রকাশিত হয়েছিল অধুনালুপ্ত দৈনিক বাংলাবাজার পত্রিকায়্। গাজী শামছুর রহমান ১৯২১ সালে জন্মগ্রহণ করেন। পেশায় তিনি ছিলেন আইনবিদ, গ্রন্থকার এবং জনপ্রিয় […]

শামসুর রাহমান: কবিতার অনন্য বাতিঘর

পুলক হাসান | 24-Nov-2019  

কাব্যচর্চার সূচনায় পূর্বসূরির প্রভাব এবং এক ধরনের রোমান্টিকতায় স্বপ্নাবিষ্ট থাকাটা খুব স্বাভাবিক; তার মধ্যদিয়েই নিজস্ব সৃষ্টির পথ নির্মাণ করে নিতে হয় এবং অর্জন করতে হয় স্বাতন্ত্র্য, অনন্যতা এবং সর্বোপরি নিজের অনিবার্যতা প্রমাণের জায়গাটা। প্রথম দিককার রোমান্টিক সত্তা থেকে বেরিয়ে নানারকম কবিতা লিখে নিজের কাব্যভাষার মধ্যদিয়ে সেই অর্জন সমসাময়িক অন্যদের পক্ষে সম্ভব না হলেও শামসুর রাহমানের […]

টোমাস মান একটি নক্ষত্রের নাম

দেবব্রত চক্রবর্তী | 22-Nov-2019  

ছবি: টমাস মান ল্যুইবেক, তাঁর পিতৃশহর কত যে রঙীন! যেন বিচিত্র রঙের অংশুরেখার ওপর দিয়ে পা ফেলা, পা তোলা৷ শক্ত পাথরে বাঁধানো সরু অলিগলি৷ টালি দেওয়া সারি সারি শঙ্কুর মত গৃহশীর্ষ৷ কোথাও চড়াই, কোথাও উৎরাই৷ এইসব গলি থেকে বেরিয়ে এলেই পড়ছে একটা বড় রাস্তা, তার পরই সেই বড় চত্বরটা৷ দুপুরে খাবারের নানান চলমান বিপণি৷ একটু […]

তাপস গায়েন-এর অর্ধদগ্ধ মুখ, শীত সন্ধ্যা ও হেমন্ত গান

তাপস গায়েন | 20-Nov-2019  

[১] আমার অর্ধদগ্ধ মুখ অনেক কাজের ভীড়ে,সকল কর্মই শেষাবধি রয়ে গেল প্রায় অসমাপ্ত,বড়জোর অর্ধসমাপ্ত অনির্দ্দিষ্ট এই জীবন যেন পুরীর জগন্নাথের অর্ধদগ্ধ মুখ… কী সত্যে যে বেঁচে আছি,তাও রয়ে গেল অজানায় যুদ্ধশেষে স্বয়ং শ্রীকৃষ্ণ আমি; দ্রৌপদী, তোমার দেহের অশেষ গুঞ্জন এখনও বিদ্ধ করে আমাকে, সকল কোলাহলে থেকে যাই শ্রুতিহীন আজ অপস্রিয়মাণতায় বিদ্ধ আমি ! প্রজাপতি পাখনায় […]

সেই ট্রামটি এখন আর নাই

আনিসুর রহমান | 18-Nov-2019  

বিকেলে হাঁটা অভ্যেসে, প্রতি দিন বাড়ি থেকে – বেরিয়ে বালক দূরে দেখে স্টিমারের জেটি; ঝাউয়ের সারি আর অজস্র ফুল ও ফল – কল্পচিত্রের পথেই ব্রাউন সাবের কুঠি। সার্কিট হাউস গির্জা ছাড়িয়ে শ্মশানভূমি; লাশকাটা ঘর আর জমিনের পথের পর; আকাশে মেঘ দেখেন বরিশালে বালকবর; পেলেন মনপবনের এক নৌকার খবর ! সেদিনও কি আকাশে দেখেছিলে মেঘ তবে? […]

সাহিত্যের চলচ্চিত্র হয়ে ওঠা

শবনম ফেরদৌসী | 16-Nov-2019  

শুরু করতে চাই কবি, চলচ্চিত্রকার পুর্নেন্দু পত্রী ও সত্যজিৎ রায়ের একটি আলাপ দিয়ে । পত্রী নতুন একটি ছবিতে হাত দিয়েছেন। এরকম সময়ে রায় বাবুর সাথে তাঁর দেখা। খুব সম্ভব মানিক বন্দোপাধ্যায়ের “ছোট বকুলপুরের যাত্রী” কিংবা রবীন্দ্রনাথের “স্ত্রীর পত্র” হবে। তো সত্যজিৎ শুনে বললেন, “শর্ট ফিল্ম”? পত্রী মনক্ষুন্ন হলেন এবং জোর গলায় জানালেন তিনি ফিচার লেন্থ […]

সোহেল হাসান গালিব : শম্পা ও টুম্পার জন্য অষ্টাদশপদী

সোহেল হাসান গালিব | 15-Nov-2019  

১ পাখিদের ডায়রি-লেখা সে কাহিনি শুধু ওই জানে, ওই ডুমুরের গাছ—মেয়েটি এমনই ভেবেছিল। ভেবেছিল, আর কাউকে না, শম্পাদিকে বলা যায়। বলা যায়, ডুমুরের গাছে তার নাম লেখা আছে। কী অদ্ভুত! কতনা আড়াল এই পৃথিবীতে! আছে কতনা গুঞ্জন চাপা প’ড়ে অক্ষরের যক্ষপুরে! কে লিখেছে কবে, আম-কাটা ছুরি দিয়ে, আঁকাবাঁকা? রেখেছে কি তবে, যত্নে ধ’রে কেউ—জপমন্ত্রখানি? তিনিই […]

রাহুল পুরকায়স্থ’র ভ্রমবাতায়নে

রাহুল পুরকায়স্থ | 14-Nov-2019  

মিথ্যাই চরম সত্য, হাসি থেকে কান্না উঠে আসে # জলবিক্রেতার এই শহরের খানিক তফাতে আমি ব্রেইল ও পর্যটনময় # ত্বকমান্য স্পর্শ আর লোকমান্য জলের দেবতা, বুঝে ফেলি শীত এল,গরম কতটা এল দেশে # রাজনীতি,ধর্মকল,লুটের বাতাসা এসে মেশে, মিথ্যাসত্য সত্যমিথ্যা একই দেহে হয়েছে বিলীন # নৃত্য কর ঘুরে ঘুরে, রঙ দেখি আমি ও রঙিন

সৈয়দ মুস্তাফা সিরাজের অগ্রন্থিত সাক্ষাৎকার: বাংলাদেশের সাহিত্যিকদের ‘কলকাতা জ্বর’ কাটিয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠতে হবে

মাহমুদ হাফিজ | 11-Nov-2019  

ভূমিকা: প্রখ্যাত কথাসাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের ষাটতম জন্মদিনের আগের দিন এই সাক্ষাৎকারটি নিই। ৮২ বছর বয়সে ২০১২ সালে তিনি মারা যান এবং এটি প্রকাশিত হতে যাচ্ছে তারও বহু বছর পর। সময়ের স্রোত প্রবহমান। এর মধ্যে পশ্চিমবাংলা ও বাংলাদেশের রাজনীতি, অর্থনীতিতে অনেককিছু ঘটে গেছে। শিল্প-সাহিত্য কার্যত কালজয়ী। সময় গড়িয়ে গেলেও সাহিত্য বিচারে সাক্ষাৎকারটি এখনো জীবন্ত ও […]

বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীদের ভূমিকা

শুভরঞ্জন দাশগুপ্ত | 9-Nov-2019  

প্রথমেই স্মরণ করবো পশ্চিমবঙ্গের অগ্রণী কবি ও বুদ্ধিজীবী শঙ্খ ঘোষের সঙ্গে আমার সংলাপ। শঙ্খ ঘোষ নীরবতাই পছন্দ করেন, তিনি আদ্যন্ত স্বল্পভাষী ও মৃদুভাসী। তাঁর এই স্বভাবসিদ্ধ নীরবতাই ভেঙে পড়েছিল আমাদের বাক্যবিনিময়ের পর্বে। তিনি টানা পনেরো মিনিট কথা বললেন এবং তিনি এতটাই স্বতঃস্ফূর্ত হয়ে ওঠেন যে আমাকে একাধিক প্রশ্ন করতে হয়নি। স্বনামধন্য কবি ও বুদ্ধিজীবী মৃদু […]

প্রমিত ও আঞ্চলিকের বন্ধন

রাজু আলাউদ্দিন | 7-Nov-2019  

আঞ্চলিক (আঞ্চলিক বলতে বিভিন্ন অঞ্চলের কথ্যরূপকেই বুঝানো হচ্ছে) ভাষাকে প্রমিতের বিপক্ষে দাঁড় করানোর ধারণাটি আমি সবসময়ই অমূলক বলে মনে করি। প্রমিতবিরোধীরা আঞ্চলিক ভাষাকে প্রমিতর জায়গায় দেখতে চান। কিন্তু প্রশ্ন হলো প্রমিত ভাষাকে হটিয়ে কোনো একটি আঞ্চলিক ভাষাকেই সেই জায়গাটিতে যেতে হবে কেন? প্রমিত নিজেও তো অন্যসব আঞ্চলিক ভাষার মতোই একটি ডায়লেক্ট, সে তো ভিনগ্রহের কোনো […]

নওশাদ জামিল: পাতার প্রাসাদ আর ভুলের ভ্রমর

নওশাদ জামিল | 6-Nov-2019  

পাতার প্রাসাদ ঘোরলাগা শীতকাল দাঁড়িয়ে সমুখে নীরবে পাতারা ঝরে, সুখে নাকি দুঃখে? ঝরে পড়বার আগে কাঁদে ফুলপাতা আমি লিখি পাতাদের সব শোকগাথা! ইট-চাপা ঘাসের ভিতর প্রাণ থাকে হলদে পাতার থাকে অনন্ত বিস্মৃতি চাপে-তাপে উড়ে যায় পাতার প্রাসাদ ভাঙা-গড়া জীবনের প্রাকৃতিক রীতি? দুদিনের বাহাদুরি মাটিয়া বুরুজে জীবনের আয়ুষ্মান আর নেই বাকি ঝরে পড়বার আগে গেয়ে যাও […]

ম্যাথু আর্নল্ড-এর কবিতা: অবিনশ্বরতা

আবদুস সেলিম | 3-Nov-2019  

মুল: ম্যাথু আর্নল্ড বাংলা ভাষান্তর: আবদুস সেলিম পরিবেশের প্রত্যাঘাতে আমরা যখন কাতর, ক্লান্ত হয়ে, এই নিষ্ঠুর বিশ্ব থেকে চাই পরিত্রাণ নিজ পথে, ধৈর্যে বুক বাঁধি আর এক জীবনের প্রত্যাশায়, ভাবী, পৃথিবীটা তো ধ্বংস হবেই, আমরাও হবো পুনরুজ্জীবিত। পুনরুত্থিত আমাদের থাকবে না কি কোন অভিযোগ ওভাবে বিশ্ব ছেড়ে চলে গেছি বলে? কিম্বা ওরা, যারা পারেনি প্রতিদিনের […]

আফসান চৌধুরীর গল্প: ফুটফুইট্টা

আফসান চৌধুরী | 2-Nov-2019  

সন্ধ্যা হনের লগে লগে দরজায় কেউ খট খটায়। তার ইচ্চা করে না উইঠা দরজা খুলতে। শুইয়া শুইয়া কয়, ‘জোরে ধাক্কা দ্যান, ছিটকিনিটা পইড়া যাইবো’। দরজা খুইলা লোকটা ঘরে আইয়া বয়। বিষ্টিতে গা ভিজা গ্যাছে, গাল-গা থন মাটিতে পানি পড়ে। লোকটা গা করে না। জিগায়, ‘ম্যাচের কাটি হইবো?’ তারপর নিজেই খুইজা লয়। ‘তোমারে কইছিলাম কাইত্তোনের আগে […]