কেন কবিতা এই প্রশ্ন আসতেই পারে। কবিতা গল্প পড়ার মত নয়, উপন্যাস, প্রবন্ধ, দৈনিক সংবাদ পড়ার মত নয়। কবিতা পড়া একটি নিগুঢ় ব্যক্তিগত অভিজ্ঞতা, সেখানে পাঠকের সচেতন অংশগ্রহণ প্রয়োজন। ঊনিশ শতকের প্রথম দিকের ফরাসী কবি পল ভালেরি বলেছিলেন, a poem is really a kind of machine for providing poetic state of mind by means of […]
একটি বিস্তারের মাঝে অন্তর ও অলংকার ধরো, একটা ভ্যালিতে রৌদ্র কিরণ এবং ছায়ার মাঝে একটা সাইকেল এগুচ্ছে — এই ছবির অন্তরে এক সুর, আবার অলংকার হিসেবে এক সুর খেলা করে। এই কয়েকটি অস্তিত্বের উপস্থিতি মিলে যা গড়ে উঠল তা তন্ময়তা, মগ্নতা ও ধ্যান। কী দিয়ে একে ভাষায় আনা যাবে — এই ধ্যান, এই তন্ময়তাকে? ধরো […]
নস্টালজিক বৃষ্টি দাঁড়কাকের পাখা ঝাপটানো ঘোলাটে জল পুরো আকাশে ছড়িয়ে গেল ছিটকে পড়ল রাশি রাশি ঠোঁটের কারুকাজ ; জমিয়ে গেল কয়েক টুকরো কালো কালো ধোঁয়ার কুণ্ডলী চুপচাপ চোখের কোণ থেকে বেয়ে পড়ল তুমিময় জলধারা, জীর্ণ ডাকঘরে চিঠি ভিজছে… স্বর্গের বাচ্চাটি চেঁচিয়ে কাঁদতেই, শ্বাসের দেয়ালে মাথা ঠুকছে সূর্য! ব্যথাকুঞ্জ জেতকদু ফুলের ঝিরঝিরে দাঁতে গলে এসে সূর্য […]
জার্মান কবি রাইনার মারিয়া রিলকে (Rainer Maria Rilke:১৮৭৫-১৯২৬) ওগাস্তি রোদাঁ (Auguste Rodin:১৮৪০-১৯১৭)-র ওপর একটা মনোগ্রাফ লেখবার জন্য তাঁর আতিথ্য নেন৷ তাঁকে এবং তাঁর কাজকে নিবিড় পর্যবেক্ষণের প্রেক্ষিতে বইটি লেখেন৷ একেবারেই ব্যতিক্রমী বই৷ বস্তুত এর ফরাসী অনুবাদ প্রকাশিত হলে রোদাঁ নিজেও এটি পড়ে অভিভূত হন৷ দেবব্রত চক্রবর্তীর এই রচনা আাসলে রিলকে-র সঙ্গে ভাস্করের সম্পর্ক এবং তাঁর […]
আজ ২৩ অক্টোবর কবি শামসুর রাহমানের জন্মদিন। তিনি ১৯২৯ সালের এই দিনে পুরনো ঢাকায় নানাবাড়িতে জন্মেছিলেন। বেঁচে থাকলে আজ তিনি নব্বই বছরে পা দিতেন। তিনি পরলোকে চলে গেলেন ২০০৬ সালে। শামসুর রাহমান আর তাঁর কাব্যকীর্তি সম্পর্কে কথা বলার শুরুতেই আরেক কবি, ভাষাবিজ্ঞানী হুমায়ুন আজাদের লেখা শামসুর রাহমানের কবিতার বিশ্লেষণ এবং মূল্যায়ন শীর্ষক গ্রন্থ ‘শামসুর রাহমান: […]
একজন শিল্পী যখন ঝরে যান, উন্মুক্ত ফসলের প্রান্তরে তখন একটি পরিচিত পাখির ঝরে পড়ার ব্যথা অনুভূত হয়। কিছু পালক রেখে যায় সেই পাখি। শিল্পী কালিদাস কর্মকারও কিছু পালক পেছনে রেখে গেলেন বর্ণ-ব্যঞ্জনায় যা সম্পূর্ণ স্বতন্ত্র। এই স্বাতন্ত্র্যকে চিহ্নিত করার মধ্যে শিল্পীকে শ্রদ্ধার্ঘ্য জানানোর আসল ফুলটি রয়ে গেছে। কালিদাস কর্মকার ১৯৭৬ সালে শিল্পকলা একাডেমির গ্যালারিতে আয়োজিত […]
এমনটা তো দেখা যায়নি, সম্ভবত যাবেও না, যে, একজন কবিতা লিখে–যে-কবিতা তাঁর মৃত্যুর পর বিশ্বের কবিতাকে শাসন করতে থাকবে, নির্দেশ করতে থাকবে অন্তর্ধ্বনির আওয়াজ তোলার জন্য, জীবনকে উজাড় করে দেওয়ার জন্য–নীরব ভর্ৎসনা পেয়ে, বা কবিতার সমাপ্তিকে বিবেচনা করে, চিরদিনের জন্য সাহিত্যের জগৎকে বিদায় জানালেন; ঘুনাক্ষরেও আর চেষ্টা করলেন না, বা জানান দিলেন না, একটুও মুখ […]
সদ্য নোবেলজয়ী পোলিশ লেখক ওলগা তোকারচুকের সাথে হেলেন ব্রাউনের এই কথোপকথনটি প্রকাশিত হয়েছিল Financial Times পত্রিকায় ২০১৮ সালের ৬ এপ্রিল। বিডি আর্টসের পাঠকদের জন্য কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক ফারুক মঈনউদ্দীন হেলেনের লেখাটি ইংরেজি থেকে বাংলা তর্জমা করেছেন। ওলগা পোলিশদের মধ্যে তৃতীয় নারী আর নারী-খেলকদের মধ্যে দ্বিতীয় যিনি নোবেল পুরস্কারে অভিনন্দিত হলেন। সা মূল:হেলেন ব্রাউন ভাষান্তর: ফারুক […]
শরতের আকাশে পূর্ণচন্দ্রের মতো বত্রিশ নম্বর সড়কের বাড়ির বাগানে নিষ্পাপ তাকিয়ে আছে সাইকেলেবসা দেবশিশু আমাদের পিতা তার নাম রেখেছিলেন রাসেল আমাদের মাতা তার নাম রেখেছিলেন রাসেল সারাক্ষণ খুশিতে আনন্দে মেতে থাকতো রাসেল যখন বাংলাদেশ কোটি বাঙালির রক্তে ও সম্ভ্রমে ভেজা যখন বাংলাদেশ লাল সবুজের আনন্দ-বেদনায় দীপ্যমান যখন বাংলাদেশ গোলাপের পাপড়ি ছড়াচ্ছে দিগ্বিদিক তখনই, পঁচাত্তরে পনেরই […]
সম্প্রতি ‘খেয়া’ প্রকাশনী থেকে বেরুলো পুলক হাসানের নতুন কাব্যগ্রন্থ ‘আরো কিছু বুদবুদ’ (জুন, ২০১৯)। পাঁচ ফর্মার বই। কবিতা আছে মোট ৭২টি। অনেক বছর থেকে লক্ষ করছি, পুলক তার কল্পনা-ভাবনাপরিবাহী একটি কবিতাভাষা অর্জন করেছেন। সেই ভাষাটি লেখকের সাহিত্যিক রুচি ও বিশ্বাসসম্মত। থিম বা বিষয়বস্তু যেমন গল্প-উপন্যাসের গঠনরীতি নির্ধারণ করে দেয়, তেমনি কবির ‘বলবার কথা’-ও তার কবিতার […]
সম্পাদকীয় : পেটার হান্ডকে এ বছরের সাহিত্যে নোবেল পুরষ্কার যিনি পেলেন তিনি অস্ট্রিয়ার পেটার হান্ডকে (Peter Handke: জ. ১৯৪২)৷ এই সাক্ষাৎকারটির মধ্যে পাঠক তাঁর বিশিষ্টতার দিকচিহ্নগুলি ধরতে পারবেন৷ তাঁর পঠন পাঠনের বিশ্ব, তাঁর জ্ঞান ও অভিজ্ঞতার একটা দিগন্ত আমাদের কাছে প্রকাশিত হবে৷ সাহিত্যে নোবেল পাবার পর অনেকে অভিযোগ করেছেন, বসনিয়ার যুদ্ধে সার্বিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট স্লোভোদান […]
“উদ্ভাবনী ভাষাশৈলীর সাবলীল প্রয়োগে তার অভিযাত্রা মানুষের অভিজ্ঞতার সীমান্তরেখা জুড়ে এবং সেই অভিজ্ঞতাকে তিনি সুচিহ্নিত, সুনির্দিষ্ট করেছেন।” –রয়াল সুইডিশ একাডেমির এই সাইটেশন নিয়ে সাহিত্যে নোবেল, ২০১৯ পেলেন পিটার হ্যান্ডকে। আর মানুষ মননে ধরে রেখেছে কন্টকিত ইতিহাস। যুদ্ধাপরাধ। জেনোসাইড। অভিজ্ঞতার সীমান্তকে সুচিহ্নিত করা তাই অর্থহীন হয়ে পড়ে। দ্বন্দ্ব ও দ্বৈরথ ইতিহাসের ফাটল গলিয়ে বেরিয়ে আসে। হ্যান্ডকের […]
ওলগা তোকারচুক বর্তমান পোলান্ডের লেখকদের মাঝে সম্ভবত সবচেয়ে প্রতিভাবান এবং নিঃসন্দেহে সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত। গত বছরই তিনি ম্যান বুকার পুরস্কার জিতেছিলেন এবং সেই ২০১৮ সালের জন্যই পেলেন সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার – নোবেল প্রাইজ। তিনি জন্মগ্রহন করেন ১৯৬২ সালে পোলান্ডের পশ্চিমাঞ্চলীয় সুলেখোফ শহরে। বাবা ছিলেন গ্রন্থগারিক, শৈশব থেকেই বইয়ের প্রতি ভালোবাসা নিয়ে বড় হন। তিনি […]
পরিযায়ী কম্পাসের কাটা দেখে তোমার দিক খুঁজি আমি তো অন্ধ নাবিক, জলের ঝাপটা বুঝি না, আলোর বুকে অস্তমিত করুণ বুনতে বুনতে বাতাসের ফিসফাস শুনি; ওরা বলে তুমি নেই— অথচ দূরের কোনো দ্বীপ হতে তুমি হেসে ওঠো আমি সেই দিকেই তীব্র হয়ে জাহাজ ছোটাই। কতসব দিন নোঙ্গরহীন এভাবেই কেটে যায়— সাগরের নোনা জলে ভাসতে থাকি, এক […]
আজ আমার এজেন্ডা নাই। বেঁচে আছি, এনেসথেসিয়িয়ার ভিতরে, এর বাইরে, এই জ্ঞান ছাড়া, আজ আর কোনো এজেন্ডা আমার নাই; হেঁটে হেঁটে এলাম যে পথ পার হয়ে, অবিশ্বাস্য হলেও সত্য, সে পথে কোন মৃত্যু অপেক্ষা করছিল না; আমার উপরে কেউ ঝাপিয়ে পড়েনি এখন আর মৃত্যু ওৎ পেতে থাকে না সে হাত উঁচিয়ে জেগে থাকে, অত্যন্ত প্রকাশ্যে […]
গাঁয়ের পাঠশালার পরে, নগরের বড় পাঠ নেব বলে ছাড়ি মায়ের বুক, মনে স্বপ্নসুখ বাতাসে মেলি ডানা, আকাশে মেলি চোখ ! ওরা বলে আমার বড্ড পাখিরোগ, আমি ধরি গান, পারে লয়ে যাও আমায়; আমার পারে যাবার ডাক পড়ে; রুম নম্বর এক হাজার এগার ছেড়ে উপরে দুই হাজার এগার নম্বরে! ভাগ্য বড় ভাল, ওরা আমায় পাঁজাকোলা করে […]