প্রকৃত কবিতা কবির রচিত নয় কবিতারই স্বরচিত। সেই কবিতা, যে কবিতা পাঠককে কাঁদায় হাসায় ডোবায় ভাসায়, বাস্তবের বস্তুময়তা থেকে সরিয়ে নিয়ে স্বর্গমর্ত্যপাতাল শুধু নয়, আকাশের ওপারে আকাশের মতন, স্বর্গের ওপারের স্বর্গের, মর্ত্যের বাইরের পৃথিবী, পাতালের গভীরে অতল পাতালেও টেনে নেয়, ভ্রমণ করায়– সে কবিতা ‘কবি’ লিখতে পারেন না। গোটা কবিই হয়ে ওঠেন ‘কবিতা’র কলম। কবিতা […]
আশা ভঙ্গের ভেষজ মেডিসিন এই বইয়ের প্রতিটি পৃষ্ঠা। এখানে ব্যক্ত হয়েছে একটা সহজিয়া জীবন দর্শন। আছে আনন্দ, বিষাদ, অসুখ, উপশম, জন্ম ও পরাজয়ের মর্মস্পর্শী প্রতিবদেন। প্রচলিত অর্থে জীবনী নয় আবার জীবনীও। কখনো মনে হতে পারে দিনলিপি, ট্র্যাভেলগ বা কৃতজ্ঞতা প্রকাশ। সবকিছু মিলে যেন এক গদ্যককটেল। তাই পর্বগুলোর বিন্যাসে প্রচলিত পারম্পর্য খোঁজা অপ্রাসঙ্গিক। এটিই হচ্ছে সমকালীন […]
ঐতিহাসিক সেই দিনটার কথা দিয়ে শুরু করি। সেদিন ক্ষণে ক্ষণে বৃষ্টি ঝরছিল। কখনো থেমে থেমে, কখনো ঝড়োবেগে। দুপুর গড়িয়ে বিকেল নামতেই আকাশভাঙা তুমুল বর্ষণ। সেদিন ‘এতিম’ মেয়েটিকে কাছে পেয়ে যেন কাঁদছিল বাংলাদেশের শ্যামল প্রকৃতিও। দিনটা ছিল ১৯৮১ সালের ১৭ মে। বর্ষণমুখর বিকেলে রাজধানীর তেজগাঁও বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে শেখ হাসিনাকে বহন করা বিমান। আকাশ থেকে […]
ম্যাথু আর্নল্ড যদিও পেশাগত ভাবে বিদ্যালয় পরিদর্শক ছিলেন, ভিক্টোরীয় যুগের (১৮৩৭ থেকে ১৯০১) একজন প্রধান কবি এবং শিল্প সমালোচক হিশেবেই তাঁর অধিক পরিচিতি । জন্ম ১৮২২ সালে মৃত্যু ১৮৮৮-তে। ম্যথু আর্নল্ড ছিলেন ঋষি মানসিকতার কবি যিনি পাঠকদের অনুশোচনার কাঠগড়ায় দাঁড় করিয়ে সমকালীন সামাজিক প্রসঙ্গে প্রশ্নবিদ্ধ করতে পছন্দ করতেন । তিনে বলেছেন, ‘আমার কবিতা সার্বিকভাবে বিগত […]
আমাদের স্বপ্নগর্ভা গ্রাম টুঙ্গিপাড়ায় তোমার জন্ম। জন্মগ্রামের প্রতিটি ধুলিকণা কাদামাটি গায়ে মেখে বাইগার নদীতে সাঁতার কেটে বৃষ্টিজলে হেঁটে হেঁটে রাজপথে সংগ্রামে মুক্তির মিছিলে মিশে আশৈশব তুমি আছো মানুষের পাশে; এই বাংলা তোমাকে ভালোবাসে। আবহমান বাংলার শ্যামল রমণী তুমি– পাখিরা তোমাকে দেখে ঘুম জাগানিয়া গানে মুখরিত করে আকাশ বাতাস; মাছেরা তোমার ডাকে আনন্দে লাফিয়ে ওঠে; তোমার […]
শিল্পাঙ্গণে লেখকদের মাঝে একধরনের দ্বন্দ্বপ্রবাহ বয়ে যায়। এই দ্বন্দ্বের সংবাদ কদাচিৎ প্রকাশ্যে আসে। বেশিরভাগ সময় এই দ্বন্দ্ব অন্তর্দন্দ্ব অন্তর্দাহে রূপ নেয়। প্রতিযোগিতামুখর এই বিশ্বে যখন সবক্ষেত্রেই পরস্পরকে অতিক্রমের চেষ্টায় মানুষ কলহবিবাদ, এমনকি প্রাণপাত করে চলেছে। সেখানে শিল্পসাহিত্যের বাজারে এমনতর ঘটনা ঘটবে না, এটা আশা করাই বরং দুরাশা। হ্যাঁ, যেহেতু ‘শিল্পজন’ কিংবা ‘সাহিত্যজন’ বললেই আমাদের চোখের […]
একথা সবাই জানেন যে ইংরেজ শাসনামলেই বিদেশি ও দেশিয় পণ্ডিতদের যৌথ উদ্যোগে বাংলা গদ্যের একটি সুসংগঠিত রূপ তৈরি হতে শুরু করে, আর ওই সময়ই, ১৮০১ সালে মুদ্রিত হয় বাংলা ভাষার প্রথম মুদ্রিত গ্রন্থ। সেই অর্থে বাংলা মুদ্রিত গ্রন্থের ইতিহাস ২০০ বছরের অধিক। এই দুশ বছরে বাংলা গদ্য তার শৈশব পেরিয়ে এখন তার যৌবনের দুরন্ত আবেগ […]
আমার পুরুষ তার ভ্রু ধনুকের মত বাঁকা নয়। তার বাহু পাকানো দড়ির মতন নয় গ্রন্থিল। তার ঊরু নয় গজ শূঁড়ের মতন সুগঠিত সুন্দর। কিন্তু আমি ভালোবাসি তার উদোম বুক। তার নগ্ন বুক লাউয়ের কচি ডগার মতন মায়াময়। তার বুকের মধ্যিখানে কচি-কচি মায়াবী পশমে গড়া তিন পাপড়ির ফুলের মতন একখানি অলৌকিক পুষ্প। সেই পুষ্পের দিকে চেয়ে […]
১ আমার চোখের নাম চুপ শব্দহীন দিঘিজলে ঝুপ চোখের দিঘির নাম দেশ দৃষ্টিতে ধ্বংসাবশেষ আমার দৃষ্টির নাম কথা থমথমে বোবা স্বাধীনতা চোখের মণির নাম সাধ যতো অন্ধকার নামে, বিচরণ ততোই অবাধ ২ আমার ভয়ের নাম গাছ কাঁটা ভর্তি আনাচকানাচ যখনই দাঁড়াতে যাই – উঃ রক্তাক্ত হই আরেকটু আমার তন্দ্রার নাম পাতা আগোছালো লেখা হালখাতা পাণ্ডুলিপিময় […]
চিত্রকর্ম: জামাল আহমেদ ময়লা-আবর্জনায় ভরাট হয়ে আসা ঝিলের একপাশে নূরুদ্দিনে বেঢপ দোতলা বাড়িটার উপর নিচ মিলিয়ে আট রুম আর তার পাশে লম্বা ব্যরাকের মত টিনশেডে মুখোমুখি দুই সারিতে দশ বাই দশ গোটা দশেক রুম, একটি গণ রান্নাঘর ও একটি গণ বাথরুম। বিল্ডিংএর রুমগুলোতে এনজিওর স্কুলের মাস্টারনী, বিদ্যুৎ অফিসের পিয়ন, মুদি দোকান ও জর্দা কারখানার কর্মচারি […]
মূল লেখকের ভূমিকা শৈশব থেকেই একিলিস ও কচ্ছপ বিষয়ক বিখ্যাত কূটাভাসটি আমার মধ্যে বহু প্রশ্নের জন্ম দিয়েছিল, সবসময়ই আমি এ নিয়ে লিখতে চেয়েছি, কিন্তু মিতাখ্যান-(microrrelato)এর দেখা পাওয়ার আগ পর্যন্ত আমি লিখবার যথাযথ কাঠামোটা খুঁজে পাচ্ছিলাম না। আবিস্কারের লক্ষ্যে সাহিত্যের এই শাখাটিকেই আমার কাছে আদর্শ বলে মনে হয়েছিল। কারণ এর মাধ্যমে—স্বয়ংক্রিয় পাইলটের সঙ্গে থাকলে যেমনটা হয় […]
শিল্পকে যুদ্ধক্ষেত্রের অস্ত্র বলেছেন পাবলো পিকাসো। আর শাহাবুদ্দিন অস্ত্র হাতে মুক্তিযুদ্ধ করেছেন বাংলাদেশের জন্ম দিতে। তুলিতে-কালিতে-কাগজে যুদ্ধক্ষেত্রে বঙ্গবন্ধুকে এঁকেছেন এই শিল্পী। হাতে একইসঙ্গে তুলি ও অস্ত্র তাঁকে করে তুলেছে অনবদ্য। এ অভিজ্ঞতাই বাংলাদেশের চিত্রকলার ইতিহাসে ক্রমেই তাঁকে সবার থেকে আলাদাভাবে একদমই স্বতন্ত্র করে তুলেছে। মেঘনা পাড়ের সেই ছেলে আজকের শাহাবুদ্দিনের এই জীবন শুরু হলো কীভাবে? […]
চিত্রকর্ম: জান্নাতুন নাঈম প্রীতি ন্যাপথলিন প্রিয় পোশাকটির মাঝে এক টুকরো ন্যাপথলিন মনে পড়ে মনে পড়ে গুড়ি গুড়ি বৃষ্টি পুরোনো সুরে রেখে দেয়া ভায়োলিন। দাঁড়াশ সাপ পায়ে গিট দিয়ে আছে দাঁড়াশ করছে আকণ্ঠ গাভীদুগ্ধ পান পাশে বাছুর ক্ষুধায় মা অশ্রুসিক্ত ভাবছে কাল কি করে বুঝিয়ে দিব মালিককে সুদসহ দুধ ভুল করে না হয় ভুল করে না […]
ধর্ষিতা দু’হাটুর মাঝখানে মাথা রেখে বসে থাকে সে অনির্দিষ্ট কাল দু’হাটুর মাঝখানে অন্ধকার অশেষ মা এসে হাত রাখে তার মাথায় বোন এসে হাত রাখে তার কিংকর্তব্যবিমুঢ়তার ওপর স্বামী হতভম্ব দাঁড়িয়ে থাকে কাঁটাগাছের নিচে পুরুষতান্ত্রিক বক্রহাসিতে চাপা পড়ে তার কান্না অশ্রুচিহ্নহীন বাকি জীবন সে খালি হেঁটে বেড়ায় বালু নদীর পায়ে হাঁটা পথে; সিকি জ্যোৎস্নায়! আশা রাখি […]
প্রয়াত কবি আল মাহমুদের এই সাক্ষাৎকারটি গৃহীত হয়েছিল বাংলা ১৪০৩ সনে, তার মগবাজারের বাসায়। সাক্ষাৎকারটি এখনও গ্রন্থভুক্ত হয়নি। গুরুত্বপূর্ণ এই সাক্ষাৎকারটি বিডিআর্টসের পাঠকদের জন্য পুনর্মুদ্রণ করা হলো। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন রাজু আলাউদ্দিন ও ব্রাত্য রাইসু ব্রাত্য রাইসু : বলেন। আল মাহমুদ : কি বলবো ? রাইসু : কবিজীবন সম্পর্কে বলতে পারেন। কবি-বন্ধুদের নিয়ে। মাহমুদ : […]
চিত্রকর্ম: জান্নাতুন নাঈম প্রীতি ভালো থেকো, তুমি ভালো থাকলে- আমি ভালো থাকি। অথচ দেখ রাতের তারারা ভালো থাকে পৃথিবীতে অন্ধকার নামলে। আটলান্টিকের বুকে বসে একদিন জিজ্ঞেস করেছিলাম, বিস্তীর্ণ পানির মাতা, কখন তুমি ভালো থাকো? তার কাঁপা কাঁপা বাতাস এসে উত্তর দিয়েছিলো, যখন প্রবল এক ঝড় এসে আমার বুককে জাগিয়ে তোলে। আটলান্টিকে কখন ঝড় নামে তুমি […]