সিদ্দিক বকরের ‘লাল ফিতা’

সিদ্দিক বকর | 31-Aug-2019  

লাশটি ফুলে ওঠে। জলের উপর ভাসে। লাশটির সৌভাগ্য হলো সে কোনো আবদ্ধ জলে ভাসেনি। আবদ্ধ জলও একরকম লাশ। মানুষলাশ যেমন চলার ক্ষমতা হারায়, জললাশও প্রাণীর বিষ্টার মতো অচল। তাকে ফেলে দেয়া হয়েছিল নদীর জলে, নদীর জলের কোন কূল নেই বলে, অকূল দরিয়ায় ভেসে যাবে, মাছেরা খেয়ে ফেলবে নিমিষে, কোন ঝুট-ঝামেলা পোহাতে হবেনা, তাই। খুব সাবধানে […]

সৈয়দ শামসুল হকের অগ্রন্থিত সাক্ষাৎকার: এটা হচ্ছে গৌণ লেখকের কাল

| 29-Aug-2019  

১৯৯৫ সালেন ডিসেম্বরের শেষ সপ্তাহে কবি, কথাসাহিত্যিক ও নাট্যকার সৈয়দ হকের এই সাক্ষাৎকারটি তার গুলশানের বাসায় গ্রহণ করা হয়েছিল। প্রকাশিত হয়েছিল অধুনা বিলুপ্ত বাংলাবাজার পত্রিকায়। বিডিআর্টসের পাঠকের জন্য অগ্রন্থিত এই সাক্ষাৎকারটি পুনঃপ্রকাশ করা হলো। সাক্ষাৎকার নিয়েছেন রাজু আলাউদ্দিন ও ব্রাত্য রাইসু সৈয়দ শামসুল হক : কথা বলতে চাও, নাকি? ব্রাত্য রাইসু : হ্যাঁ, কথাই তো […]

মোস্তফা মহসীনের চারটি কবিতা

মোস্তফা মহসীন | 27-Aug-2019  

ফুটপাত ফুটন্ত কেটলি থেকে ঊর্ধ্বশ্বাসে দমটাকে সহজ বানিয়ে মায়াময় দুপুরের গল্প ফাঁদে ফুটপাতে চা বিক্রেতা জয়নাল ; ঘন হওয়া লিকারে জমা পরলে অশ্রুবৃত্তান্ত টের পায় এ শহরে যেন তাঁর একটি বিরাট দীঘি আছে! দিঘীটির পাড়ে লম্বা লম্বা পা ফেলে ভূতেরা নাচে! ভুতেদের মেগাসিটি জুড়ে হাইরাইজের বিড়ম্বনা চা বিক্রেতা জয়নাল ঠিকমতো দেয় নির্দেশনা গল্পের চূড়ান্ত ক্লাইমেক্সে […]

আল-আমীন আপেল: ন্যানো সেকেন্ড ভালোবেসো

আল-আমীন আপেল | 27-Aug-2019  

ন্যানো সেকেন্ড ভালোবেসো তামাম পৃথিবীর ব্যস্ততা মাথায় নিয়ে চলো, এক সেকেন্ডও বহুত লম্বা সময়; না হয় ন্যানো সেকেন্ড ভালোবেসো! প্লিজ, তবু ভালোবেসো! ধ্বান্ত বাস্তবতা তোমার জাফরান-রঙা ঠোঁটেই চুমু একে দিতে চাই- কেউ ষড়যন্ত্র কিংবা পঞ্চযন্ত্র-যাই করুক! ডরাই না আর। সুযোগ যখন পেয়েছি চুমুটা এবার মিস যাচ্ছে না। সোজা তোমার নরম সুস্বাদু অথবা, কঠিন স্বাদহীন ঠোঁট […]

আল-আমীন আপেল

razu alauddin | 27-Aug-2019  

জন্ম রংপুরের মাহিগঞ্জে, ১৯৯৭ সালের ৭মার্চ। বাবা সেলাইশিল্পী। মা সংসারশিল্পী। কারমাইকেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে, বর্তমানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এ.আই.এস. বিভাগে অধ্যয়নরত। সহ-সম্পাদক হিসাবে আছেন ‘পত্রালি’ নামে একটি সাহিত্য পত্রিকার। সম্পাদনা করেন ‘গল্প কারখানা’ নামে একটি সাহিত্য-ওয়েবজিন। সাহিত্য সম্পাদক হিসাবে আছেন ‘ভার্সিটি ভয়েস’ নিউজ পোর্টালে।

লুঙ্গি কাহিনী

এম এল গনি | 26-Aug-2019  

ছবি: ফেসবুক থেকে সংগৃহীত জুতা আবিষ্কারের মতো লুঙ্গি আবিষ্কার নিয়েও একটা গল্প প্রচলিত আছে। এক রাজা গেছেন প্রজাদের সভায়। পরনে ছিল পাজামা। সভার মাঝখানে পেট মোচড় দিয়ে উঠলে গেলেন টয়লেটে। কিন্তু, পাজামার কোমরের বন্ধনী তাড়াতাড়ি খুলতে না পারায় ঘটে গেলো বিপত্তি। পাজামার পেছনটা ভিজে হয়ে গেলো হলুদ। এতে রাজা ক্ষেপে আগুন। তাৎক্ষণিক রাজ্যের প্রধান উজিরকে […]

আফসোসের শহর

সালেহ ফুয়াদ | 24-Aug-2019  

ইনতেজার হুসেইন: কথাসাহিত্যিক ইনতেজার হুসেইনকে তুলনা করা হয় প্রখ্যাত উর্দু ছোটগল্পকার সা’দত হাসান মান্টোর সঙ্গে। কেউ কেউ তাকে মান্টোর চেয়েও শক্তিশালী গল্পকার বলে দাবি করেন। মান্টোপরবর্তী উর্দু ছোটগল্পের সবচে’ শক্তিমান স্রষ্টা ইনতেজার হুসেইন তার বিখ্যাত উপন্যাস বাস্তি এর জন্য ২০১৩ সালে ম্যানবুকার সংক্ষিপ্ত তালিকায় স্থান করে নিয়েছেন। পৌরাণিক আখ্যান, এরাবিয়ান নাইটস্ ও কাফকাকে ছেনে সৃষ্টি […]

কবিতার যোগাযোগসমস্যা, কবিতার বিনোদনধর্মিতা, ইত্যাদি

সরকার মাসুদ | 22-Aug-2019  

চিত্রকর্ম: জান্নাতুন নাঈম প্রীতি কোনো পাঠক যখন বলেন, অমুখের অমুক কবিতাটি ভালো লাগলো; তার অর্থ পাঠক স্বীকার করলেন যে, ওই কবিতাটির পাঠ তাকে আনন্দ দিয়েছে। এতে প্রতীয়মান হয় যে, কবিতার আনন্দ দেয়ার ক্ষমতা আছে। আর, যে কাব্য পাঠককে আনন্দ দিতে পারে না তা, আমার মতে, আদৌ কাব্য নয়। কতো অজ¯্র বিষয় নিয়ে কবিতা লেখা হয়েছে, […]

আরশি, আসামী ও পারাপার

পুলক হাসান | 21-Aug-2019  

আরশি পাখির প্ররোচনায় কেন যে বেপথু ফুলের সৌরভে বুঁদ? বুঝি তাই আজ সবকিছু অদ্ভুত! প্রতিটি হৃদয় পারাপারহীন ধূ ধূ যতখানি আবেগাপ্লুত ততটাই ফাঁকা বিনয়ের বিনম্র আহ্বানে ফিরছে না প্রেমাস্পদ চাকা। তবু পথের নুড়ি কুড়িয়ে নিতে পারি কিন্তু ধরে রাখা যে দায় বিবর্তনের হাওয়ায় দ্রুত চোখ বদলায় যুক্তির শাসনে আলগা হয়ে যায় বহুদিনের বন্ধন আগুনের হলকায় […]

শওকত ওসমানের অগ্রন্থিত সাক্ষাৎকার: আমেরিকান-রাশিয়ানরা যখন চাঁদে পেশাব করে তখন আমি রিকশা টানি

| 19-Aug-2019  

খুব সম্ভবত আমরা শওকত ভাইয়ের তখনকার মোমেনবাগের বাসভবনে গিয়েছিলাম সাক্ষাৎকার গ্রহণের জন্য। সেটা ১৯৯৫ সালের জানুয়ারীর প্রথম সপ্তাহের ঘটনা। যাওয়ার আগে তার সাথে দিনক্ষণ আগেই নির্ধারিত করা হয়েছিল ফোনে। কবি ব্রাত্য রাইসু ও আমি তখন কাজ করি অধুনাবিলুপ্ত বাংলাবাজার পত্রিকায়। আমরা সবেমাত্র সাক্ষাৎকার বিভাগের দায়িত্ব পেয়ে কাজ শুরু করেছি। শওকত ওসমানের এই সাক্ষাৎকারটি সেই প্রথমদিকার […]

রিজিয়া রহমান: যে পথে অনন্য

মোজাফ্ফর হোসেন | 18-Aug-2019  

সদ্যপ্রয়াত হলেন সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কথাসাহিত্যিক রিজিয়া রহমান (জন্ম: ২৮ ডিসেম্বর ১৯৩৯)। যেমন নীরবে বেঁচে ছিলেন তেমন নীরবেই চলে গেলেন। আমার ভাবতে ভালো লাগে, নিভৃতচারী এই লেখকের সান্নিধ্য, স্নেহ, ভালোবাসা আমি পেয়েছি। পুত্রতুল্য বললে ভুল হবে, নাতির বয়সী লেখক আমি। কিন্তু তাঁকে কখনো মনে হয়নি বয়স দিয়ে তিনি তরুণ লেখকদের বিবেচনা করেন। নিজের […]

একই দিনে বরেণ্য দুই শিল্পীর জন্মদিবস

রাজু আলাউদ্দিন | 17-Aug-2019  

বহুমুখী প্রতিভার অধিকারী শিল্পী মুর্তজা বশীর তার জন্মের ৮৭ বছর পেরুলেন আজ। একই দিনে ৭৬ পেরিয়ে ৭৭-এ পা রাখলেন আমাদের আরেক বরেণ্য শিল্পী মনিরুল ইসলাম। এখনও তারা কর্মচাঞ্চল্যে মুখর এক জীবন যাপন করছেন। এর আগে অন্য এক লেখায় বলেছিলাম মুর্তজা বশীর আমাদের জন্য এক অফুরান উদ্দীপনা: রাজনৈতিন, নৈতিক এবং শৈল্পিক–সবদিক থেকেই। বহূমুখী প্রতিভা বলতে যা […]

মুর্তজা বশীর: মৃত্যুকে অতিক্রম করতে চাওয়া শিল্পী

আশফাকুর রহমান | 17-Aug-2019  

‘জীবিত অবস্থায় কি পেলাম, এটা বড় কথা নয়। মৃত্যুকে অতিক্রম করে টিকে থাকলাম কিনা, সেটা বড় কথা। আমার সাধনা হচ্ছে আমি মৃত্যুর পঞ্চাশ বছর পরে জীবিত থাকব কিনা। এখন কেউ আমাকে বড় শিল্পী বললে কিছু যায় আসে না।’ এ কথা শিল্পী মুর্তজা বশীরের। দৃঢ়তার সঙ্গে তিনি এখনো এ কথা বিশ্বাস করেন দ্বিধাহীনভাবে। নিজেকে কখনো জন্মগতভাবে […]

স্মৃতিসত্তায় সদ্যপ্রয়াত রিজিয়া রহমান

রনি আহম্মেদ | 17-Aug-2019  

লেখিকা রিজিয়া রহমান ছিলেন নির্জনবাসী,রিজিয়া রহমানের লেখার রং ছিল গাঢ় সবুজ। আমরা পেয়েছিলাম এমন এক শৈশব, যেন ফেলে আশা এক শ্যামল দ্বীপখন্ড। অনন্ত ছিল বয়স হবার আগের সময়গুলো আর আমরা যে পাড়ায় থাকতাম তা ছিল এক বিশাল মহল, এক রাজপ্রাসাদ। নানা পরিবার ছোট ছোট গলিতে বিভক্ত হয়ে বসবাস করতো সেই জাদুকরী প্রাসাদে, মেঘের নীল আর […]

খালেদ হামিদীর দশটি কবিতা

খালেদ হামিদী | 16-Aug-2019  

নারীই থাকে ভ্রূণ অদেখা আগুনের চান্দ্র বিগলন কিভাবে দুর্লভ হঠাৎ সম্প্রতি, জানার আগেভাগে, পাঁজর গলে আজ ফুটিছে নানা ফুল বিরল রঙে খুব। অথচ এরই নিচে আমারই রক্তের প্রবাহে ভেসে আসে নিথর কন্যার অনন্তর দেহ, বলাৎকার কিবা অগ্নিসংযোগে অকালহৃতপ্রাণ। এমন ঘটনায় পুষ্প অবনত, শোণিত ও ফুলের মধ্যে জিজ্ঞাসা: নারীই থাকে ভ্রূণ আদিতে মানুষের। পুরুষ তোরা এতো […]

মাজুল হাসানের অলৌকিক ও লিডার…

মাজুল হাসান | 16-Aug-2019  

লিডার তোমার রেপ্লিকাই মূখ্য এখন। হাত নাড়ছে। হাসছে ক্লান্তিহীন। মঞ্চে তোমার জৌলুসও ঐ তেজদীপ্তির কাছে ফিকে। রক্তমাংস ভুলে তুমিও চেষ্টা করছ ওমন সৌম্যমূর্তি হওয়ার। ভাবছ-‘ওটাই প্রকৃত তুমি। সামনে আপামর ফ্ল্যাশমব। প্রীতি ঝুলছে ঠোঁটে। চোখে কালো সমীহ। মঞ্চের পোস্টার-ব্যানেরের পেছনে জড়ো হচ্ছে বিরুদ্ধ বাতাস। তুমি বুঝছ না। তোমার এনসাইক্লোপিডিয়ায় তোমার রেপ্লিকা ছাড়া আর কিছু নেই… অলৌকিক […]