মাহী ফ্লোরার গল্প: ঝোঁক

মাহী ফ্লোরা | 11-Feb-2017  

কল ছাড়ার শব্দ পেতেই দেবব্রত চঞ্চল হয়ে ওঠে। হাতের পত্রিকাটা আস্তে করে নামিয়ে রাখে পাশে। সাড়ে সাতটা বাজতে ঠিক পাঁচ মিনিট বাকি। মিনতি এ সময় খুব দ্রুত হাতে সকালের নাস্তার জন্য লুচির আটা মাখে। তার শাখা নোয়ার সাথে পিতলের বাসনে ঠোকার আওয়াজ বড্ড মধুর লাগে। স্টোভের শোঁ শোঁ শব্দ প্রেসার কুকারের সিঁটি সব ছাপিয়েও কল […]

কাইয়ুম চৌধুরী: আঙুল যার রঙের ঝর্ণাধারা

মাজহার সরকার | 10-Feb-2017  

“এই প্রদর্শনীতে খোলা ছুরি হাতে কোন উদ্ধত খুনি যদি এসে ঢোকে, এই ছবি দেখে তার হাত থেকে ছুরি নিচে পড়ে যাবে।” সত্তর দশকের শেষ দিকে শিল্পকলা একাডেমিতে তরুণ শিল্পী কাইয়ুম চৌধুরীর একটা চিত্র প্রদর্শনীতে আসা প্রধান অতিথি এই কথা বলেছিলেন। কাইয়ুম চৌধুরী। তেলরং, জলরং, রেশম ছাপ, কালি-কলম, মোমরং ইত্যাদি মাধ্যমে তিনি কাজ করেছেন। তার ছবিতে […]

নভেরা হোসেনের কবিতা

নভেরা হোসেন | 9-Feb-2017  

আমি জেগে আছি তুমি ঘুমাতে যাচ্ছ আমি যাচ্ছি না অনেকে জেগে থাকছে অনেকে বারুদ পোড়াচ্ছে কেউ কেউ আগুনে ঘি ঢালছে ঘিয়ে আগুন একজন নিবিড় মনে কেটে চলেছে স্রোতহীন জলধারা অনেকে ঘুমাতে পারছে না কেউ কেউ ব্যাংকের ভল্ট ভাঙছে কবিতা লিখছে কোনো একজন তুমি ঘুমাচ্ছ আমি জেগে আছি… নীরবতা সন্ধ্যার অন্ধকারে তোমাকে ভীষণ ম্লান মনে হয়। […]

মোস্তফা কামালের অগ্নিকন্যা

হারুন রশীদ | 9-Feb-2017  

একজন বড় লেখকের অভীষ্ট হচ্ছে দেশ-কাল ভূগোল সংশি­ষ্ট শিল্পরীতি। বিষয় ও আঙ্গিকতো বটেই, সময় ও কালকেও মাথায় রাখতে হয়। কথাশিল্পী মোস্তফা কামাল তাঁর অগ্নিকন্যা উপন্যাসে এই লক্ষ্যকে বিবেচনায় রেখেছেন বলে মনে হয়। উপন্যাসের পটভূমি হিসেবে তিনি শুধু দেশভাগের মর্মন্তুদ ইতিহাসকে আশ্রয় করেননি বরং বিশাল ক্যানভাসে আন্দোলনমুখর উত্তাল সেই সময়ের ইতিহাসের নায়ক-খলনায়কদের তুলে ধরেছেন নির্মোহ দৃষ্টিকোন […]

চিন্ময় গুহ: ভারতবর্ষে ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ আসার পর থেকে চটজলদি সফলতার দিকে লোকে চলে যাচ্ছে

শিমুল সালাহ্উদ্দিন | 7-Feb-2017  

বাংলা একাডেমির আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে ভারতের প্রতিনিধি হিসেবে অংশ নিতে ঢাকায় এসেছেন বিশিষ্ট প্রাবন্ধিক, ফরাসিবিদ ও অনুবাদক চিন্ময় গুহ, অতিথি হয়েছেন কালি ও কলম তরুণ লেখক পুরস্কার অনুষ্ঠানে, বক্তৃতা করেছেন জাতীয় কবিতা উৎসবের প্রথম পর্বে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী সাহিত্যের অধ্যাপক, কয়েকবছর পড়িয়েছেন বাংলা বিভাগেও। দায়িত্ব পালন করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যেরও। ছিলেন নতুন দিল্লির ফরাসি দূতাবাসে […]

মুস্তাফিজ শফির আটটি কবিতা

মুস্তাফিজ শফি | 6-Feb-2017  

হাতের মুঠোয় একগুচ্ছ অন্ধকার আমি এখন ইচ্ছে করলে খুব সহজেই তোমাকে বানিয়ে ফেলতে পারি। আমার হাতের মুঠোয় তুমি খলবল হেসে ওঠো, প্রথম শাড়ি পরার উচ্ছ্বলতা নিয়ে পরিপাটি দাঁড়াও সকাল-সন্ধ্যা। আমরা ঠিকই হেঁটে আসি আদিগন্ত বিস্তৃত ফসলের মাঠ, হলুদ শর্ষে ক্ষেত। তোমার বাম গালে ঠিক আগের মতো টোল পড়ে। আর আবেগে কিছুটা ফুলে ফুলে ওঠে ঠোঁট। […]

শঙ্খ ঘোষের জন্মবার্ষিকী : ‘কাল থেকে রোজই আমার জন্মদিন’

মুহিত হাসান | 5-Feb-2017  

আলোকচিত্র: রাজু আলাউদ্দিন আজ বাংলা ভাষার প্রধানতম কবি ও গদ্যকার শঙ্খ ঘোষের ছিয়াশিতম জন্মদিন। ১৯৩২ সালের পাঁচই ফেব্রুয়ারি তিনি বাংলাদেশের চাঁদপুরে জন্মগ্রহণ করেন। এই শুভদিন উপলক্ষ্যে তাঁর গুণগ্রাহী ও স্নেহধন্য তিন লেখক—কথাশিল্পী হাসান আজিজুল হক, প্রাবন্ধিক-অর্থনীতিবিদ সনৎকুমার সাহা ও কবি-গদ্যকার মোহাম্মদ রফিকের তিনটি সংক্ষিপ্ত তাৎক্ষণিক শ্রদ্ধালেখ মুদ্রিত হলো। তাদের তাৎক্ষণিক শুভেচ্ছাবার্তাগুলোর শ্রুতিলিখন করেছেন তরুণ লেখক […]

জেবুননাহার জনির কবিতা: ভয়

জেবুননাহার জনি | 5-Feb-2017  

সাপটি যখন লম্বা এক ফণা তোলে ভয় না পেয়ে আমি বরং জাপটে ধরি বিছুটি যখন কাঁধের পরে আঁকড়ে ধরে ভয় না পেয়ে আমি বরং আঙুল নাড়ি কুকুর যখন লেজ উঁচিয়ে দৌড়ে আসে

কবিতার অনুবাদ : মুক্ততা ও মৌলিকতা

মুহম্মদ নূরুল হুদা | 3-Feb-2017  

অনুবাদ কি? মানব অনুভূতির ভাষিক রূপান্তরই প্রাথমিক অনুবাদ। অনুবাদের দ্বিতীয় প্রকারভেদ হচ্ছে স্ব-ভাষিক অনুবাদ, তৃতীয় প্রকারভেদ দ্বিভাষিক বা বহুভাষিক অনুবাদ এবং শেষোক্ত প্রকারভেদভাষা-বহির্ভূতভিন্ন-মাধ্যমে অনুবাদ। গদ্য, পদ্য, প্রবহমান বয়ান, সংলাপ বা অন্য যে কোনো প্রাকরণিক ভাষ্য প্রথমে স্ব-ভাষিক অনুবাদের মাধ্যমে অনুবাদকের উপলব্ধিতে একটি অর্থময়তা সৃষ্টি করে। এই স্তর পার না হলে দ্বিতীয় বা তৎপরবর্তী অন্য কোনো […]

চিকিৎসক হিসেবে আমার শেষদিন

রেশমী নন্দী | 1-Feb-2017  

২০১৩ সালের মে মাসে, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির নিউরোসার্জিকাল রেসিডেন্ট পল কালানিথির ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। ৩৬ বছর বয়সী এ চিকিৎসকের মেটাস্টিক লাংস ক্যান্সার তখন চতুর্থ ধাপে। ২০১৫ সালে মার্চ মাসে মারা যাবার আগ পর্যন্ত এ দুবছরে তিনি তাঁর চিকিৎসা সংক্রান্ত লেখাপড়া চালিয়ে গেছেন, এক সন্তানের জনক হয়েছেন এবং একজন চিকিৎসক একই সাথে একজন রোগী হিসেবে অবশ্যম্ভাবি […]