The corruption of man is followed by the corruption of language–Ralph Waldo Emerson বাংলা ভাষা নিয়ে আমাদের গর্বের কোন শেষ নেই, আবার নিজের ভাষাকে অপমানেও আমাদের কোনো জুড়ি নেই। যে ভাষার জন্য আমরা শহীদ হয়েছি সেই ভাষাই যথেচ্ছ ব্যবহারের দায়িত্বহীনতার মাধ্যমে তার ঘাতক হয়ে উঠেছি। পুরো বিষয়টি জাতীয়তাবাদের দ্বৈতরূপ সম্পর্কে হোর্হে লুইস বোর্হেসের উক্তিরই সমধর্মী […]
Whenever you read a good book, somewhere in the world a door opens to allow in more light. –Vera Nazarian ভালো বই পৃথিবীর যে কোথাও আলোকোজ্জ্বল একটি দরজা খুলে দেয় । একুশের বইমেলা ২০১৭ তে, ফেব্রুয়ারির ২৫ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা ৩ হাজারের অধিক ! ৩ হাজার বইয়ের সবগুলো নিশ্চয় ভালো বই নয় । ৩ […]
“কোনো ভাষারই চলে না শুধু নিজের শব্দে। দরকার পড়ে অন্য ভাষার শব্দ। কখনো ঋণ করতে হয় অন্য ভাষার শব্দ। কখনো অন্য ভাষার শব্দ জোর করে ঢুকে পড়ে ভাষায়। জোর যার তারই তো সাম্রাজ্য।” ভিন্ন ভাষার শব্দ প্রসঙ্গে হুমায়ুন আজাদ তাঁর কতো নদী সরোবর বা বাংলা ভাষার জীবনী গ্রন্থে এভাবেই বলছেন। এটা অবশ্যই বেদনাভারাক্রান্ত হওয়ার মতো […]
সুচিত্রা সেনকে নিয়ে, তাঁর জীবদ্দশায় আমি একটি কবিতা লিখেছিলাম। ঐ কবিতায় সুচিত্রা সেনের অভিনয় দক্ষতার পাশাপাশি তাঁর দৈহিক সৌন্দর্যের অকপট বর্ণনাও ছিল। তাঁর মৃত্যুর বছর দশেক আগে লেখা আমার ঐ কবিতাটি সুচিত্রার মহাপ্রয়াণের পর আলোচনায় আসে। তখন কেউ-কেউ কবিতাটির বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ হানেন। সুচিত্রা সেন স্মরণে প্রযোজিত একটি টিভি অনুষ্ঠানে আমি এই কবিতাটি পাঠ করি। […]
রবীন্দ্রনাথকে নিয়ে একটি কবিতায় কবি অমিতাভ দাশগুপ্ত, লিখেছিলেন; ‘তোমার পায়ের পাতা, সবখানে পাতা; কোনখানে রাখবো প্রনাম?’ বর্তমান সময়ে বাঙালির এরকম হতশ্রী দশা কেন? আসলে গুরুদেব রবীন্দ্রনাথ বাঙালি তথা সমগ্র মানবজাতিকে যেরকম নিবিড়ভাবে অনুভব করেছিলেন এবং তার সৃষ্টি-ঐশ্বর্যে মানবতাবাদকে যেরকম সুউচ্চ আসনে অধিষ্ঠিত করেছিলেন, সেই দর্শন, মানবপ্রকৃতির প্রতি সেই আদর্শগত অনুধ্যান এখন অত্যধিক পরিমানে ক্ষয়প্রাপ্ত! ফলতঃ […]
একুশ নিয়ে আমাদের আদিখ্যেতার অন্ত নেই। ফেব্রুয়ারি আসতে না আসতেই দেশজুড়ে ব্যাঙ-এর ছাতার মত গজিয়ে ওঠা তথাকথিত ’ফ্যাশন হাউস’গুলোতে বাংলা বর্ণমালা উৎকীর্ণ পোশাক বিক্রির ধুম পড়ে যায়। আর সেইসব ফ্যাশনদুরস্ত ধরাচুড়ো গায়ে চাপিয়ে একুশের সাতসকালে আমরা দলবেঁধে, সংবৎসর চূড়ান্ত অবহেলার শিকার, জরাজীর্ণ শহীদ মিনারটিতে লাইন লাগিয়ে পুষ্পাঞ্জলি অর্পণ আর সুরে-বেসুরে দুই কলি ‘আমার ভাইয়ের রক্তে […]
রাষ্ট্রভাষা আন্দোলনও করিলিরে বাঙ্গালী তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি। ১. আমরা তাকে চিনি চারণ কবি শামসুদ্দীন নামে, তিনি নিজের নাম লিখতেন ‘সেখ সামছুদ্দীন’ গ্রাম: ফতেপুর, পোস্ট: বাগেরহাট, জেলা খুলনা (১৯৫৩ সালের ফেব্রুয়ারীতে প্রকাশিত গানের বই থেকে নেওয়া)। জন্ম আনুমানিক ১৩২১-২২ বঙ্গাব্দ (১৯১৫ খ্রি.) মৃত্যু ১৩ ই আশ্বিন ১৩৮১ বঙ্গাব্দ (২৮ সেপ্টেম্বর ১৯৭৪ খ্রি.)। ভাষা আন্দোলনের […]
This is the Ekushey day — recalling the 21st of February The day when a stirred-up race erupted incandescently And till now, that day in Bengali minds shines brilliantly. It’s a day for morning processions and bare-feet walks For crimson-lined white saris and pinned black badges For grieving people with bosoms bearing history’s burdens The […]
আজ মাস ফেব্রুয়ারি, তারিখ একুশ, আজ ক্ষিপ্র জনতার বুকে দীপ্র হুঁশ : আজ বীর বাঙালির চেতনা-অঙ্কুশ। আজ তো প্রভাতফেরি, খালি পায়ে হাঁটা; লালপেড়ে শাদা শাড়ি, কালো ফিতে আঁটা : বিরহী বিজয়ী বুকে ইতিহাস ঘাঁটা। আজ মূল মাতৃভাষা, মাতৃ-ধাত্রী আশা; মানুষেরা সাম্য-সুখী, মানবিক চাষা : সকল জাতির মুখে ভাষা ভালোবাসা। আজ তো মাতার জয়, সন্তানের জয়; […]
আজ কোনো কথা নয় তোমাকে জড়িয়ে শুয়ে থাকি চুপচাপ মুখে-মুখ, ঠোঁটে-ঠোঁট, চুলে-নাক, উথাল-পাথাল বুকে-বুক নীরব, নিস্তল আজ রাতে তুমি দু-শো মাইল দূরে হয়তো-বা কালের ওপারে আপন শয্যায় তাতে কী-বা এসে যায় এই তো এই তো তুমি নিশ্বাসে নিশ্বাস টের পাই বেঁচে আছো, বেঁচে আছি! (মানব পদাবলি ৪) কেন সংশয়ের মতো এক বিস্ময়চিহ্ন রেখে শেষ এই […]
মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআনের কোনো কোনো আয়াতের ‘অপব্যাখ্যা’ দিয়ে সন্ত্রাসবাদে উদ্বুদ্ধ বা ‘ব্রেনওয়াশ’ করা হয়, আপনি জানেন? মুরতাদ-মুশরিক-কাফের কাকে বলে? এদের মধ্যে পার্থক্যই কী ? মন্দির-গির্জা-প্যাগোডা রক্ষা করার দায়িত্বও একজন মু’মিনের, যেটা কিনা জিহাদেরই অংশ- জানেন কি! আট দশকেরও বেশি সময় ধরে বিশ্ব রাজনীতি ও ইসলামকে কেন্দ্র যেসব প্রশ্ন, প্রসঙ্গ এবং বিতর্ক বারবার ঘুরেফিরে এসেছে […]
অনেক বছর আগে একবার পত্রিকায় পড়েছিলাম, কোন একটি প্রাচীন ক্ষয়িষ্ণু ভাষার কথা, যে ভাষায় কথা বলা মানুষ কমতে কমতে এমন হয়েছিল, যে শেষ পর্যন্ত ওই ভাষায় কথা বলেন বা ভাষাটি জানেন এমন একজন মাত্র মানুষ শুধু বেঁচেছিলেন। তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গেই ওই ভাষাটি পৃথিবী থেকে বিলীন হয়ে যাবে। অর্থাৎ ব্যক্তিটির সাথে সাথে মারা যাবে তার […]
ইলিয়াছ আজ রোমান্টিক হতে চায়। কৈশোরে সে এক আঁতেল বন্ধুকে এর মানে জিজ্ঞাসা করেছিল। সে রবীন্দ্রনাথের ফটিকের মতো নিঃসীম আকাশে চোখ ফেলে উত্তর দিয়েছিল,‘ওড়াওড়ি।’ কমবয়সের শব্দ তো; সঙ্গে সঙ্গে গেঁথে রইল অন্তরে। এখনো শব্দটা কোথাও উচ্চারিত হলে হাসানের সেই স্মৃতিটা মনে পড়ে যায়। ওড়াওড়ি ওর জন্য শব্দ নয় কেবল; বন্ধু হাসানের মুখ থেকে শোনা স্মৃতিময় […]
যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী। সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।। দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুরায়। নিজ দেশ ত্যাজি কেন বিদেশে ন যায়।। সতেরো শতকে এই কবিতা রচিত হওয়া মানে, তার বেশ আগে থেকেই এ দেশে বাংলা ভাষার শত্রু ছিল। তখন বাংলা ছিল বিপুল গরিষ্ঠ নিপীড়িতের ভাষা। তাহলে এর শত্রু ছিল […]
এই বছরের জানুয়ারি মাসে ধনকুবের ডোনাল্ড ট্রাম্প যখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চেয়ারে অবশেষে আনুষ্ঠানিকভাবে বসতে চলেছিলেন, তখন গোটা দুনিয়ার মানুষই উদগ্রীব হয়ে নানান বিদঘুটে ও ভয়ানক কাণ্ডকারখানা ঘটবার শঙ্কা প্রকাশ করেছিলেন। যথারীতি সেই শঙ্কা ভুল প্রমাণিত হয়নি। যেসব উদ্ভট অনুমান বা ভয়ানক গুজব বিতর্কিত ট্রাম্পকে ঘিরে বয়ে চলেছিল, সেসবের অনেকগুলোই তিনি অবিশ্বাস্য দ্রুততায় বাস্তবে পরিণত […]
টিকাটুলীর ‘বিরতি ভিলা’র নীচের তলায় যোগাযোগ বিচ্ছিন্ন কুঠুরিতে বহুকাল আগে থাকতেন আখতারুজ্জামান ইলিয়াস। বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কথাসাহিত্যিক ইলিয়াস জগন্নাথ কলেজে পড়াতে শুরু করেই ঘরটা ভাড়া নিয়েছিলেন। তখন চারপাশে খোলামেলা ছিলো, এখন আলো-হাওয়া নেই, বাইরের শব্দ পৌঁছায়না। বেল বাজিয়ে দীর্ঘ সময় অপেক্ষার পরও কেউ দরজা খুলবেনা। তবে এখনো একজন থাকেন এখানে। তাঁর বিস্মৃত স্মৃতির গহ্বর […]