গল্পটি ইংরেজিতে দ্য স্টোরি অব দি এজড মাদার নামেও পরিচিত, জাপানি এই লোককাহিনিটিতে অজানা এক শাসকের গল্প বলা হয়েছে যিনি তার দেশের সব বৃদ্ধকে পরিত্যাগ করে মৃত্যু বরণ করতে দেয়াসহ আরো সব নিষ্ঠুর আদেশ জারি করতেন। এখানে বাশো একজন মা এবং তার ছেলের পরস্পরের প্রতি ভালোবাসা নিয়ে করুণ একটি গল্প লিখেছেন। গল্পটি ইংরেজি থেকে অনুবাদ […]
১. কয়েক মাইল শূন্যতার ভেতর ঘুরপাক খাচ্ছে আমার মাঝবয়সী ভুল। এই স্বপ্নের সাথে সেই স্বপ্নের মিল নেই! জীবনের কথা ভাবতে ভাবতে আমিও সেই পাহাড়ি স্কুলে গিয়ে চাকরি চাইব। আর গোল একুরিয়ামে চাষ হতে থাকবে কিছু ঔষধি মাছ! ভাল লাগছেনা আমার, এভাবে কত আর পিছু টানবে হে বৈশাখ? ২. পথ থেমে আছে, শূন্য আর শূন্যের মাঝে […]
১. অনন্ত কোথায় থাকে? ওপাড়ার ফ্ল্যাটে? আমাকে তো একদিন চোখ মেরেছিলো # ইশারা বুঝিনি, তাকে অসতী ভেবেছি — এ লেখায় সেই পাপ তোমাতে অর্শালো ২. বাজে কথার ভিড়ে আমার জীবন শুধু খরচ হয়ে যায় যেসব কথা লিখবো ভাবি, সেসব কিছু লেখা হয় না আর # কে কার আগে মাংসখণ্ড দখল করে নেবে তা নিয়ে শুধু […]
মুহূর্তের পর মুহূর্ত বেদনার্ত মনে বসে থেকে সে বেরিয়ে আসে মাত্র কয়েক মুহূর্তের জন্য। তারপর আবার বাষ্পযুক্ত শ্বাস ফেলে ঢুকে যায় খোলা স্নানাগারে। নিষ্পলক কয়েকটি মুহূর্ত মাত্র অপেক্ষা তার, ৮৭তম দিন আজ। ইশ, ওর আসবার দিনও সব ঠিক ছিল! দু’দিন অন্তর বদলেছে পানি, জেট যুক্ত করে তার মাঝে আবার কখনো পরম মমতায় কিংবা খুব তাড়াহুড়োয় […]
পাঁচবছর জেলে থাকার পর ১৯৫৫ সালে ছাড়া পেলাম। খাঁচার পাখির গান শেষ হলো। কিন্তু খাঁচা তো ভাঙতে পারিনি। মেহনতি মানুষের মুক্তির সূর্য উঠতে আরও অনেক দেরি। জেল থেকে ছাড়া পাবার পর আবার কমিউনিস্ট পার্টির কাজে জড়িয়ে পড়লাম। আমার মূল কাজ ছিল আগের মতোই। বিভিন্ন প্রতিষ্ঠানে, কলে কারখানায় শ্রমিক ইউনিয়ন গড়ে তুলতে সহায়তা করা। ১৯৫৬-৫৮ সালে […]
সৃষ্টিশীলতা ও মননের আধুনিকতা তীক্ষ্ণ রসবোধ ও কৌতুকবোধের মাধ্যমে একটি পরিশীলিত রূপ লাভ করেছিল বাঙালি মুসলমান লেখকদের মধ্যে শওকত ওসমানের মধ্যেই সর্বপ্রথম, আর এই প্রকাশের বাহন ছিল তার গল্প, উপন্যাস ও প্রবন্ধ। তার মনন-নির্ভর শ্লেষ ও বিদ্রুপের শানিত রূপ তাকে আলাদা করে দিয়েছিলো তার সমসাময়িক সৈয়দ ওয়ালীউল্লাহর সাহিত্যিক স্বভাব ও স্বরূপ থেকে, যদিও দুজনেরই সৃষ্টির […]
প্রতি বছরই বেশ অনেক বই পড়া হলেও, একদম প্রথম পাতা থেকে শেষাবধি পড়া হয় খুব কমই। অনেক বই কেজো বই, শুধুমাত্র কাজের পাতাতেই তাদের পাঠ সীমাবদ্ধ থাকে। অনেক বই রেফারেন্স বই, শুধু কয়েকটি পাতার জন্যই কেনা হয়। কখন কাজে লাগে কেউ জানে না। এদের মধ্যে কোনো কোনোটি দারুণ স্বাদের। একদম মনপ্রাণ কেড়ে নেয়ার মত। গত […]