“তরল শাদায়, পাল ছেঁড়া, ভাঙ্গা, নাবিকহীন নিমজ্জিত নৌকার মতো অথৈ বিনাশে যেন ডুবে যাচ্ছে সে, এমন মনে হলো আমিনার। ওপাশে, জ্যোৎস্নার ঠাণ্ডায় দেহ ভিজিয়ে তার ভাই তার ছোটবোন; তারা জানছে না আমিনা এ্যাখোন দুই ভাগ হয়ে যাচ্ছে- ” (সমুদ্রের ফেনা, আবুল হাসান) এক বিচিত্রকর্মা লেখক আবুল হাসান, তার লেখক জীবনের বয়স কত তা নির্ণয় করার […]
বাইশ নাকি তেইশ? চব্বিশ তো নয়, একদমই নয়। না না, বাইশ, মনে পড়েছে। ১৯৭১, বাইশে জুলাই। মনে মনে উচ্চারণ করলো সে। মৃত্যুর মুখে দাঁড়িয়ে সব কিছু ভুলে যাওয়াটা স্বাভাবিক। সে কিছু ভুলেনি। দিনক্ষণে একটু গোলমাল হচ্ছে খালি। তা সে এখন মারা যাবে বলে নয়, সবসময়ই হয়। নিজের মৃত্যুর দিন’টি সবাই কি জেনে যায়? যারা গাড়ি […]
বব ডিলান মার্কিন মুল্লুকের একজন জনপ্রিয় গায়ক। যার খ্যাতি দুনিয়া জুড়ে। যিনি আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ১৯৭১ সালে সমর্থন জুগিয়েছেন, মুক্তিযুদ্ধের সমর্থনে কনসার্টে অংশ নিয়ে গান গেয়েছেন। এতটুকু আমি জানতাম। কিন্তু এতোটা তলিয়ে দেখিনি তাঁর কণ্ঠের গানগুলো কবিতা হিসেবে কেমন। কিংবা তিনি কি আদতে কবি? নাকি শুধুই গায়ক? এই প্রশ্নগুলোও মাথায় কোনোদিন আসেনি। নোবেল পুরস্কার […]
বিলাসী আঁধারে তার মুখ রাজেশ্বরীর পেছনে। গোপনে। জোছনা ছড়িয়ে দাঁড়ায় এক অতলান্ত ছায়া – সে ফুল সে মৌমাছি কি মাধুরী কিংবা অধরা মানুষ, আর তখনই আমার বিলাসী অন্ধকার ক্রমপ্রসারিত হয়। আঁধারে মানুষ খুঁজি। আঁধারে জনপদ রাজপথ কবি লেখক সংসারী অথবা সংসারবিরাগী খুঁজি নিঃস্বহায় জোৎস্নাও খুঁজে চলি অবিরাম। নক্ষত্র থেকে খুলে নেই এক একটি আলোর কণা। […]
এ্যাডেলাইন ভার্জিনিয়া উলফ, যাকে বিশ্ব চেনে ভার্জিনিয়া উলফ নামে, ঊনিশ শতকের অন্যতম নারীবাদী সাহিত্যিক। জন্ম ১৮৪২ সালে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়কালে তিনি ছিলেন লন্ডন লিটারেসি সোসাইটি-এর অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ১৯২৯ সালে প্রকাশিত ভার্জিনিয়া উলফের “A room of one’s own” নারীবাদী আলোচনায় অসাধারণ এক সংযোজন। ১৯২১ সালে তাঁর ছোট গল্পের সংকলন ” Monday Or […]
ক. আমি ভালোবেসে তাকে শাকিল না বলে, শালিক পাখি বলতাম। সে বলতো, ‘আপনি তো রবীন্দ্রনাথের প্রবাস-পাখি। দুলাল ভাই, দেশে ফিরে আসুন। আপনাকে আমাদের দরকার!’ বলতাম, কানাডায় না এলে কি খুনি নূরকে নিয়ে বই লিখতে পারতাম? তখন জবাবে সে বলতো, তা ঠিক। আর আপনি জাতির পিতাকে নিয়ে একের পর এক যে কাজ করে যাচ্ছেন, আমরা আপনার […]
বাসটা চলতে চলতে হঠাৎ ব্রেক করে। গতি কমিয়ে দেবার পর বরকত টের পেল সে এতক্ষণ চলতি বাসে দাঁড়িয়ে দাঁড়িয়েই ঘুমাচ্ছিল। তার শরীর দিয়ে তখন দরদরিয়ে উপচে পড়ছে ঘাম। সামনের লোকটিকে সে যেমন করে জাপটে ধরে রেখেছিল ভেতরের দিকে চেপে, তেমনি পেছনের লোকটিও তাকে চেপে ধরাতে তার দমবন্ধভাব লাগছে। আর এই দমবন্ধভাবটি সে সবেমাত্র টের পেল […]
পরার দিনে মরার ক্ষণে বসুন্ধরার কোলে কত বেড়াল বাঘের খেতাব পেলে আসল বীর নামধাম না ফাঁটিয়ে হিমালয় বুকে আগলে নিলে! কত মহান ফলকে ফলকে নিয়ন বাতির ঝলকে ঝলকে, জোর যার মুল্লুক তার করে দখলে নিলো জমিনের মাঠ ঘাট, নগরের অলিগলি, চোখের পলকে পলকে! আমি কার কথা বলছি এমন করে বুকে মুখে হিমালয় টেনে আনছি, মানুষের […]
১৯৬১ সালের ২ জুলাই নতুন জীবন গড়ার উদ্দেশ্যে সপরিবারে মেহিকো সিটিতে এসে পৌঁছান তরুণ কলম্বিয় লেখক গাব্রিয়েল গার্সিয়া মার্কেস। ঘটনাক্রমে সেই একই দিনে মহাদেশের আরেক কোণে আত্মহত্যা করেন নোবেল বিজয়ী মার্কিন সাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ে। সংবাদটি পেয়ে তার ব্যক্তিগত আইডল হেমিংওয়ের প্রতি একটি শ্রদ্ধার্ঘ লিখেছিলেন গার্সিয়া মার্কেস, যেটি সপ্তাহখানেক পর স্থানীয় একটি সাংস্কৃতিক পত্রিকায় প্রকাশিত হয়। […]
[১] রূপান্তর এই পৃথিবীর পথে রয়ে গেল অসমাপ্ত আমার ক্রন্দন। ছিল যারা কবি, প্রকৃত উন্মাদ, হয়নি তাদের সাথে দেখা কোনদিন; এখন আছেন তাঁরা অন্তিম শয়ানে, অতল পাতালে কিংবা জলপাই বনে । একাকী সিংহের মতো সমুদ্র এখনও গর্জনশীল আর সেইসব নারী, যারা অপার রূপে অপরূপা, ঈশ্বরীর মতো সৃজনশীল, হেঁটে গেছেন নির্ভার যারা এই পৃথিবীর পথে, তাদের […]
লতার চোখেই পড়লো, অথচ সকলেই লিফটের সামনে দাঁড়িয়ে এই নয়’তলা ফ্ল্যাটবাড়ির ছয় তলায় লিফট থামার অপেক্ষা করে। ঠিক লিফটের সামনেই একটি বিশাল এ্যাকুয়ারিয়াম রেখেছেন লতাদের সামনের ফ্ল্যাটের ভদ্রলোক। খুব সৌখিন মানুষ ভদ্রলোক, মাছ পোষেন, কচ্ছপ পোষেন, ছাদে শ’খানের ফুলের টবে লাগিয়েছেন নানা ধরনের ফুলের চারা, ফলও আছে কিছু, যেগুলো আজকাল ছাদেই ফলাচ্ছে নগরচাষীগণ। এ্যাকুয়ারিয়ামটি যেদিন […]
কবি রাজু আলাউদ্দিন দীর্ঘকাল লেখালেখির জগতের সঙ্গে সংযুক্ত। প্রথম থেকেই তিনি অত্যন্ত সচেতন কবিতাকর্মী। সংবেদনশীলও বটে। বলা উচিত, তিনি সংযত ও মেধাবী। তিনি লিখছেনও দীর্ঘ দিন ধরে। শুনে অবাক হলাম, এটাই তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। পরে ভেবে নিলাম, নিতে বাধ্য হলাম যে, এটাই তো স্বাভাবিক। একজন সচেতন ও সংযত কবির পক্ষে এই তো স্বাভাবিক আচরণ। […]