অনেকের অনেক হিসেবনিকেশ উল্টাপাল্টা করে দিয়ে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প। ওবামা প্রশাসনের বিদায়ের দিনও খুব কাছেই, ২১ জানুয়ারী ২০১৭। এরই মধ্যেই হয়তো তৈরি হয়ে গেছে তাঁর বিদায় ভাষণও। অন্যদিকে, নিউ ইয়র্কের শিল্পী রব প্রুইটের কাজও প্রায় শেষের দিকে। ২০০৯ সালে বারাক ওবামা ক্ষমতা গ্রহণের পর থেকেই তাঁর দিনযাপনের নানা মুহূর্ত এঁকেছেন মার্কিন এই […]
কবিতার জগতে তিনযুগের দীর্ঘ ভ্রমণের পর প্রকাশিত হলো কবি মিনার মনসুর এর নির্বাচিত কবিতা বইটি। তার চেয়েও স্বস্তিকর সংবাদটি হলো কবিতার এ দুঃসময়ে প্রকাশের ছয়মাসের মধ্যে বইটির প্রথম মুদ্রণ শেষ হয়ে গেছে। এ পাঠকপ্রিয়তাও এ সময়ের নিভৃতচারী একজন কবির জন্যে কম গুরুত্বপূর্ণ পুরস্কার নয়। প্রত্যেক কবিরই থাকে স্বকীয় কাব্যভাষা। এ কাব্যভাষাই কবিকে অকবি থেকে আলাদা […]
অগ্রন্থিত অবস্থায় গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের প্রচুর লেখা এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন পত্রিকায়। এটি সেগুলোরই একটি। লেখাটির এখনও কোনও ইংরেজি অনুবাদ হয়নি। বাংলা ভাষাতেও সম্ভবত এই প্রথম অনূদিত হল। অনুবাদক রাজু আলাউদ্দিন লেখাটি উদ্ধার করেছেন মেক্সিকো থেকে প্রকাশিত বিখ্যাত সাপ্তাহিক পত্রিকা ‘এল প্রোসেসো’র ১৯৮২ সালের ১৯ এপ্রিল সংখ্যাটি থেকে। স্প্যানিশ থেকে লেখাটির পূর্ণাঙ্গ অনুবাদ এখানে […]
যতই কেন না আমরা শ্রদ্ধায় অবনত এই মহিয়সী নারী বেগম রোকেয়ার প্রতি, তাঁর জীবন ও বহুবিধ কর্ম সম্পর্কে বহু ভুল তথ্য আজো ছড়িয়ে ছিটিয়ে আছে সর্বত্র যার সংশোধন একান্ত জরুরী। জরুরী তাঁর জীবনের এবং সংগ্রামের কিছু কিছু অজানা তথ্য জানার প্রচেষ্টা। আমরা যেন বিশেষ মনোযোগ দিয়ে আবার ফিরে দেখি তাঁকে। নবতর পর্যায়ে যাচাই করি নারীর […]
চিরজীবনে প্রবেশের পর প্রথমবারের মতো তাঁর জন্মদিন পালনের মুহূর্তে আমি যখন সৈয়দ শামসুল হকের কবিতাসমগ্র ১-এর পাতা উল্টাতে থাকি অনেকটা অন্যমনে, তখনি চোখ আটকে যায় বর্তমান রচনার শিরোনামটির প্রতি। এটি আসলে তাঁর রচিত জন্মদিন বিষয়ক অনেক কবিতার একটি। কবিতাটি তিনি লিখেছিলেন ১১ ডিসেম্বর ১৯৮৯ তারিখে, বগুড়ায় বসে। অর্থাৎ তাঁর সেবারের জন্মদিনের ১৬ দিন পূর্বে। অন্যরকম […]
১ মধ্য পৌষের সন্ধ্যায় খোলা আকাশের নিচে হয়েছিলো উৎসব তোমার জন্মদিনের কবিতা পরিষদের কবিরা ছাড়াও ছিলো অনেক শুভার্থী যারা শুনবে তোমার কথা কোমল কঠিন প্রিয় বাংলাদেশের কালপঞ্জী অশতি-বর্ষের যেন এক পদযাত্রার শুমারি।
জলের ঈশ্বরীগণ মুঠো ভরে এনেছিল বৃষ্টিবীজদানা তোমার শিথান থেকে পইঠানে ব্যপ্ত হয় জাগর জমিন ধূসর নেকাব খুলে ভুরু তুলে ঘাই মারে হাসিন জেনানা তর্জনীতে এঁকে দাও দুই ঠোঁট ফাঁক করে চন্দনের চিন প্রবীণ রাজত্ব থেকে বিনা শর্তে রাজকন্যা তুমি কর জয় তোমার মহলগুলো যুবতী দেহের মতো, খিলান গম্বুজ তোমাকে দারুণ বাঁধে, আষ্টেপৃষ্ঠে, কেড়ে নেয় তোমার […]
পুরো নাম আবদুল গফুর হালী। চট্টগ্রামের আঞ্চলিক, আধ্যাত্মিক ও মাইজভাণ্ডারি গানের কিংবদন্তি গীতিকার সুরকার ও শিল্পী। শেফালী ঘোষ, শ্যামসুন্দর বৈষ্ণব, সন্দীপন, শিরিনসহ আরো বহু লোকগানের তারকা শিল্পীর উত্থান গফুর হালীর গান গেয়ে। দেশের একাডেমিগুলো, সংস্কৃতি প্রতিষ্ঠান ও গণমাধ্যম তাঁর কাজকে পাত্তা না দিলেও দেশের বাইরে প্রচুর কাজ হয়েছে গফুর হালীর কাজ নিয়ে। জার্মানীর হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে […]
ছবি: নয়ন কুমারের ক্যামেরায় জুয়েল অাইচ। সবাই তাকে জাদুকর হিসেবে চেনেন, কিন্তু তিনি নিছক জাদুকর নন, বরং তার চেয়ে বেশি কিছু। তিনি জাদুশিল্পী। তিনি যদি শুধুই বক্তা হতে চাইতেন, সেখানেও তার জাদুকরী শক্তির বিচ্ছুরণ যে কাউকে অভিভূত করতো। তিনি যদি কেবল উচ্চাঙ্গ সংগীতের শিল্পী হিসেবে পরিচিত হতে চাইতেন, তবে সেই পরিচয়টিও তাকে শিখরে নিয়ে যেত। […]
দুধজোস্নায় ভেসে যাচ্ছে চারদিক। খোলা বারান্দায় চকিতে শুয়েছিল গনেশ। কাঁঠাল গাছের পাতাগুলো তারার মত চকচক করছে। তার পাশে বারোমাসি আমড়াগাছ। আমকাঁঠালের পাতার বুননে বানানো জালে ধরা পড়ে জ্যোৎস্না হাসছে কলকলিয়ে। ঠিক এই সময়ে ভুতু কেন যেনবড় উঠোনের মাঝখানে এসে চাঁদের দিকে মুখ উঁচু করে লেজ নামিয়ে ডেকে উঠল, ঘুঘুঘুউউ ঘুউ ঘুউঘুউউউউউউউউউউউ—বিষ কামড় দিয়ে উঠল গণেশের […]
হ্যালুসিনেশন সম্মোহিত হয়ে আছি পড়ে আছে একলা আকাশ এখন হ্যালুসিনেশনে- লাল লিটমাস নীল লিটমাস ছেঁড়া ছেঁড়া অবয়ব গোধূলির ঝাউবনে; বাদল সন্ধ্যার দুরন্তপনা গিয়ে মিশে গেছে ফেনায়িত তরঙ্গে যেমন রৌদ্রের নৈঃশব্দ্য জলরং এঁকে দেয় গুল্মবনের গায়ে তৃষ্ণা জেগে আছে চোখে, নগ্ন সাদা মনে… ঝড়ো রাত টর্চের লাইট নিভে গেলে আলোতে আঁধার জমে যায় খোসা ছাড়ায় সন্ধ্যেবাতি […]
বিশ্বসাহিত্যের ইতিহাসে নিঃসঙ্গতার একশ বছর-এর মতো আর কোনো উপন্যাস প্রকাশের পরপরই এতটা পাঠকপ্রিয়তা পেয়েছে কিনা সন্দেহ। জনপ্রিয়তার বিচারে যেমন, তেমনি শিল্পকুশলতা আর শিল্পমুক্তির ক্ষেত্রেও এটি হয়ে উঠেছে এক অনন্য দৃষ্টান্ত। কেবল স্প্যানিশ সাহিত্যেই নয়, গোটা বিশ্বসাহিত্যের ইতিহাসেই একটি মাত্র উপন্যাসে ইতিহাস, আখ্যান, সংস্কার, কুসংস্কার, জনশ্রুতি, বাস্তব, অবাস্তব, কল্পনা, ফ্যান্টাসি, যৌন-অযাচার ও স্বপ্ন– সবকিছুর এমন স্বাভাবিক […]
স্বয়ংক্রিয় যন্ত্রের পেট ভর্তি ছোটগল্প। বোতাম টিপে বের করে পড়ে নিলেই হলো। ফ্রান্সের ট্রেন অপারেটর SNCF স্টেশনে আপনার অপেক্ষা করার সময়টুকু নষ্ট না করে ঘুরিয়ে নিয়ে আসতে পারবে সাহিত্যের ভুবনে। সম্পূর্ণ বিনা খরচে কেবল বোতাম টিপে যে কেউ একটা ছোটগল্প বের করে চট করে পড়ে নিতে পারবেন এখানে। ক্ল্যাসিক বা মডার্ণ এমনকি রূপকথার গল্পও মিলবে […]
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শাহাবুদ্দিন আহমেদ কেবল বাংলাদেশের শীর্ষস্থানীয় চিত্রশিল্পীই নন, তিনি ছিলেন একই সঙ্গে আমাদের অহংকার, বীর মুক্তিযোদ্ধাদের একজন, যার এক হাতে ছিল অস্ত্র আর অন্য হাতে তুলি। কিংবা তারই আদর্শ কাজী নজরুলের ভাষায় শাহাবুদ্দিনের ‘এক হাতে বাঁকা বাঁশের বাশরী আর হাতে রণতুর্য। স্বাধীনতাযুদ্ধে প্লাটুন কমান্ডার হিসেবে প্রত্যক্ষ অংশগ্রহণ তার শিল্পীজীবনকে বদলে দিয়েছিলো চিরকালের জন্য, যে-বদল […]
তখনো ওঠেনি লাল সূর্য। ডিমের লালির মতো টলটলে লাল। তরমুজ-ফালির মতো তরতাজা লাল। কুয়াশায় জমে আছে পানের বরজ। শিশিরের ফোটা জমে আছে সেগুন পাতায়। বানর-বানরী গায়ে গা লাগিয়ে গতরে গরম জমায়। বনমোরগ ঘাড় বাঁকিয়ে বনমুরগীর দিকে তাকায়। চূড়া ছেড়ে তরতর ছুটে চলে পাহাড়ি ঝর্নাধারা। রাতজাগা পাখি হঠাৎ ডানা ঝাপটায়। তরঙ্গিত মুরুংবালার আদলে গতর বাগিয়ে পুবদিগন্ত […]
ফতেবেওয়া নামক বিধবা মহিলা যিনি রামপুর মাজারের বাসিন্দা বলে কথিত তিনি যুদ্ধের পর পরই এক সঙ্গে সাতটি সন্তান প্রবস করেছে বলে গণমাধ্যমে যেসব তথ্য এসেছে সে সম্পর্কে মন্ত্রণালয় কিছু জানে না। তাদের নথিতেও কোনো উল্লেখ নেই। তবে ওই এলাকায় পাক আর্মি যখন গিয়েছিল, তারা গণহত্যা ও নির্যাতন চালায়। কেউ মুক্তিযোদ্ধা হিসেবে সুবিধা পেতে হলে সবাইকে […]