নিরবতার দোভাষী সুব্রত অগাস্টিন গোমেজ

রাজু আলাউদ্দিন | 8-Nov-2016  

বহুদিক থেকেই কবি ও অনুবাদক সুব্রত অগাস্টিন গোমেজ আমাদের সমকালীন কবিতার জগতকে তার বহুপ্রজ ও বহুমুখী প্রতিভায় সমৃদ্ধ করে তুলেছেন। এই সমৃদ্ধি কাব্যবোধ, কলাকৌশল ও ছন্দের নিখুঁত প্রয়োগের কারণে। দেশি ও বিদেশি সংস্কৃতির নানা উপাদানে সমৃদ্ধ তার কবিতা সুপক্ক পরিণতির সাফল্যে আমাদেরকে শুরু থেকেই উৎকর্ণ করে রেখেছেন। তার প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা খুব বেশি না হলেও […]

জীবনগাঁথা

কাজী লাবণ্য | 7-Nov-2016  

মুখে শত বলিরেখার জ্যামিতিক নকশা। ছানি পড়া চোখে শতায়ু ফ্রেমের গোল মলিন কাঁচের চশমা। দাঁতবিহীন গাল দুটি ভেতরদিকে তোবড়ানো। মাথায় দু/চারটি শনের মত চুল ফুরফুরে বাতাসে উড়ছে। বাড়ির সামনে অজস্র ঘটনার সাক্ষী প্রাচীন অশ্বত্থ বা পাকুড় গাছটির গোড়ায় বসে বৃদ্ধা পরীবিবি আকুল হয়ে কাঁদছে। চোখের পানি শুকিয়ে গ্যাছে, গলা দিয়ে আর কোন শব্দ বেরুচ্ছেনা তবু […]

পথপ্রদর্শিকা রোকেয়া

নন্দিতা বসু | 6-Nov-2016  

ভাবতে অবাক লাগে যে বেগম রোকেয়া (১৮৮০-১৯৩২) আজ থেকে ১১৬ বছর আগে জন্মে কীভাবে এত কাজ করে গেলেন? পরাধীন ভারতবর্ষে বিশেষ করে মুসলমান সমাজে অবরোধ প্রথার জন্য মেয়েদের পক্ষে শিক্ষালাভ করা যখন প্রায় নিষিদ্ধ ছিল সেই অবরোধপ্রথা যে কী ভয়াবহ ছিল তা তাঁর মতিচূর ও অবরোধবাসিনী’তে জানিয়েছেন, সব ঘটনাই তাঁর নিজস্ব অভিজ্ঞতা থেকে লেখা। অবরোধবাসিনী […]

সবার উপরে মানুষ সত্য

মুহাম্মদ সামাদ | 5-Nov-2016  

[হিন্দু জনগোষ্ঠীর ঘর-বাড়ি-মন্দির ভাঙার প্রতিবাদে] এখানে মা-দূর্গা উবু হয়ে পড়ে আছে– দুই চোখে অশ্রু তার; যেন সন্তানের ম্লানমুখে তাকাবে না মাতা আর! কালীমা’র দুইচোখে অভিমান, নিভে গেছে ক্রোধের আগুন– যেন শক্তির চার হাতে তাড়াবে না তষ্করের তাণ্ডব! লক্ষীর আসনে বসে গেছে কদাকার পেঁচা– যেন শস্যদানা গাভি কবুতর ফলিবে না গাঁয়ে ঘর-বাড়ি মাথা তুলে দাঁড়াবে না […]

ক্রিস্টোফার মার্লো শেক্সপিয়রের সহ-লেখক ছিলেন!

বিপাশা চক্রবর্তী | 3-Nov-2016  

তর্কটা অনেক দিনের। এর বিস্তারও কম নয়। বহুলেখক-গবেষকের পর্যবেক্ষণ, ব্যাখ্যা ও বিশ্লেষনের ডালপালায় তর্কটি বিস্তার লাভ করেছে। তর্কের উৎসে প্রাণ সঞ্চার করেছে মূলত এই তথ্য যে ক্রিস্টোফার মার্লো ছিলেন শেক্সপিয়রের সমসাময়িক, তারচেয়েও বড় কথা তারা বন্ধু ছিলেন। দুজনই ছিলেন নাটকের অভিন্ন জগতের বাসিন্দা। কিন্তু অভিন্ন জগতের বাসিন্দাতো বেন জনসনও ছিলেন, কিন্তু শেক্সপিয়রের সাথে তাকে জড়িয়ে […]

ফাদার দ্যতিয়েন : বাংলা গদ্যের শক্তিমান লেখক

শামসুজ্জামান খান | 2-Nov-2016  

আলোকচিত্র: মুহাম্মদ মোজাম্মেল হক, একুশে গ্রন্থমেলা ২০১৪ এর উদ্বোধনী দিনের ছবি। বেশ ক বছর আগে ঢাকা ঘুরে গিয়েছিলেন সাদা পাঞ্জাবি পাজামা পরা শ্মশ্রুমন্ডিত এক বিদেশি সাহেব। হ্যাঁ, একটু কৌতুকের সঙ্গে তিনি নিজেকে ‘সাহেব’ও বলতেন মাঝে মধ্যে। সাধারণ পোশাক-আশাক এবং চলনবলনে তাঁকে কিন্তু এক সৌম্যকান্ত বাঙালি বৃদ্ধের মতোই মনে হত আমাদের। আসলে তিনি একজন বিদেশি মিশনারি– […]

হোলি গ্রেল

কুমার চক্রবর্তী | 1-Nov-2016  

আমি সংখ্যালঘু, কোয়ারান্টিন, মনে রেখো— বিলোপন ছাড়া কিছুই নেই আমার, দেখো শরীর আমার এক কলোসিয়াম: ফাঁকা ফাঁকা আর আক্রমণীয়, প্রত্ন যেখানে রচনা করেছে এক মর্মন্তুদ মুখবন্ধ; কাসান্দ্রা আমাকে সাবধান করেছিল বলেছিল: ওই দর্পণাশ্রিত মুখগুলো তোমাকে একদিন বায়ুকোণে একা রেখে ঠিক ঠিক চলে যাবে তুমি নির্জন হবে, হবে অন্তরিত। সময়কে মোকাবিলা করতে গিয়ে আমি হারিয়েছি আমার […]