এই মুহূর্তে, এই দুঃসংবাদ, যদিও প্রত্যাশিত–তবু আমি ভীষণ ক্ষেপে আছি, এটা একেবারেই স্বতসিদ্ধ। যেহেতু প্রায় দেড় দশক দুই দশক ধরে এর জন্য প্রস্তুত ছিলাম। এবং ভেবেছিলাম যে, একদিন এই চূড়ান্ত দুঃসংবাদ পাবো, এর জন্য তৈরিও ছিলাম। কিন্তু দেখা যাচ্ছে যে, আসলে আমরা তৈরি থাকলেও, আমরা যারা নশ্বর মানুষ, তাদের পক্ষে এ রকম ঘটনা সহ্য করে […]
বুদ্ধদেব বসু তার কালের পুতুল প্রবন্ধগ্রন্থ যখন প্রকাশ করেন তখন সালটি ছিল ১৯৪৬। সেই সময়ে বাংলাদেশ এবং ভারতবর্ষ ব্রিটিশ সাম্রাজ্যের শোষণ পীড়নে নাস্তানাবুদ। ব্রিটিশ সাহিত্য ইউরোপ জুড়ে তো বটে, দুনিয়ার অন্যান্য মহাদেশেও সুবিধাজনক অবস্থান দখল করেছে। সারা দুনিয়া লুটপাট করে ব্রিটিশ সাম্রাজ্যের অর্থনীতিও রমরমার চরম তুঙ্গে। এই সুবিধা ভোগে সাহিত্য ও সংস্কৃতির লোকজনদেরও পোয়াবারো। চিকিৎসক, […]
ক্লাউন একজন বিষণ্ণ মানুষ যার কাজ হচ্ছে মানুষকে হাসানো। অনেক ক্ষেত্রে আসলে হাসানো তার পেশা। এটা সহজ কাজ নয়। কিন্তু হাসতে সবাই ভালবাসলেও যারা হাসায় তাদেরকে মানুষ হালকাভাবে নেয়। পারিশ্রমিক কম। সম্মানও নেই। সার্কাসে, মঞ্চে মূলত তাদের আমরা দেখি। সাহিত্যে ও চলচ্চিত্রেও তারা জায়গা করে নিয়েছে। বহুমুখী প্রতিভার অধিকারী চ্যাপলিনের কথা তো সবাই জানেন। তার […]
মার্কিন কল্পবিজ্ঞান লেখক রবার্ট শেকলেই-এর জন্ম ১৯২৮ সালে। কল্পবিজ্ঞানের ২৭টি উপন্যাস ছাড়াও অসংখ্য ছোটগল্পের লেখক তিনি। জীবনের বিভ্রান্তিকর অস্তিত্বের অংশ হিসেবে প্রগাঢ় শূণ্যতাবোধের চর্চা তাঁর লেখার অন্যতম বৈশিষ্ট্য। কল্পবিজ্ঞানের গুরুত্বপূর্ণ এই লেখককে সায়েন্স ফিকশন এন্ড ফ্যান্টাসি রাইটার অব আমেরিকার পক্ষ থেকে ২০০১ সালে দেয়া হয় “অথর এমিরেটাস” খেতাব। ৭৭ বছর বয়সে ২০০৫ সালে মারা যান […]
এক কবি মুহম্মদ নুরুল হুদা, বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। ষাটের দশকে যে কয়জন কাব্যকারুকৃত বাংলাদেশের তথা বাংলা সাহিত্যে আলোড়ন সৃষ্টিকারী বৈচিত্র্য নিয়ে হাজির হয়েছিলেন তাঁদের ভেতর মুহম্মদ নূরুল হুদা অন্যতম। কিন্তু উপরোক্ত কথাগুলোকে আমরা কি নির্দ্বিধায় মেনে নিতে সম্মত আছি? আমি অন্তত মেনে নিতে সম্মত নই। তাই ব্যক্তিগত পরিচয়কে অগ্রাহ্য করে এবং তাঁর আকর্ষণীয় […]
ডেভিড হোয়াইট একজন ইংরেজ কবি। তাঁর মা আয়ারল্যান্ড এবং বাবা ইয়র্কশায়ারের মানুষ। জন্ম ২ নভেম্বর ১৯৫৫। তাঁর বক্তব্য, তাঁর সমস্ত লেখা যেন ‘বাস্তবতার সঙ্গে আলোচনা’। তাঁর অনেক ক’টি গদ্য ও কবিতার বই এর মধ্যে The Heart Aroused: Poetry and the Preservation of the Soul in Corporate America (১৯৯৪) যুক্তরাষ্ট্রের বেস্টসেলারের তালিকায় শীর্ষে ছিল। তিনি নিজের […]
জলের অরফানেজ বহুদিন ফেরেনি ওরা জলের অরফানেজ খুলে রাজহাঁস, পথিক গিয়েছে দূরে পড়ে আছে পথের মন, এবার তুই এলে -এ নিস্তব্ধতা ভেসে যায়। শামুকের আলজিবে লবনের কিন্নর দেয়ালের পর দেয়াল বয়ে গেছে সেই রোলে। এবার তুই এলে -নিভে যায় শোকমিছিল। আঙুল, ইশারা অবহেলা এখন ছায়ারা নেমেছে শরবতে এবার তুই এলে -খুলে যায় নিরালা মক্তব কবে […]
হাসপাতালের বেডে ওই লোকটা নদীর মতন সরলরেখায় শুয়ে আছে শিশুর আঙুলে দুরন্ত ফড়িঙের পাখা তার সাদা এক জোড়া কাচের চোখ। পাশে চিন্তিত মহিলা চুলে মেখে দেয় কালো চিরুনির স্নেহ আঙুলের ফাঁক দিয়ে ঝড়ে পড়ে সোহাগ মাছের হৃদয় হয় পুকুরের জলের সমান পৃথিবীর মতো গোল, কিছুটা চ্যাপ্টা ও সামান্য রুগ্ন কয়েকটা কমলালেবু টেবিলের কারুণ্য নিয়ে উজ্জ্বল […]
কবিকে রেহাই দেবে কে? মাগো, তবে কাদের বাড়ির খুদে ভরে উঠল ভাঙাথালা কান্নায়, চিৎকারে মাগো, তবে কাদের ঘরের ত্যানা আমাকে জড়িয়ে নিল রক্তহিম সরোবরে মাগো, তবে কাদের গ্যাঁজালো পান্তা— পেটের ভিতরে ঢুঁড়ছে বেদম হাত পা মাগো, মা কাদের সোহাগে ঘেন্নায় ভিড়মি খেতে খেতে যেন ফুল ফুটছে তারা ডাকছে শরীরের কন্দরে কন্দরে ক্ষত ফাটছে যেন মসলা […]
মগবাজার১ বেগুনবাড়ী মসজিদের অন্যতম প্রধান আলেম জানাইতেছেন যে গভীর রাতে আকাশে২ চলাচলকারী যানবাহনের দিকে গুলি, ঢিল, পাথর নিক্ষেপ করা ঠিক না যেহেতু এদের মধ্যে কিছু কিছু রুহ৩ বহনকারী যানবাহন থাকতে পারে। তিনি আরও জানান যে মগবাজার বেগুন বাড়ী খালের৪ কাছে বেশ কিছু জমি অধিগ্রহণ করা হয়েছে যাতে নতুন একটি গোরস্থান৫ নির্মান করা যায় মানুষের চাহিদা […]
‘উত্তর সামরিকী’, জীবনানন্দ-র অসাধারণ গদ্য-কবিতা। কতো বড়ো কল্পনা-প্রতিভা থাকলে, কতো গভীর-নিবিড় ইতিহাসবোধ থাকলে,ধাবমান বর্তমানকে ধরে বুঝবার জন্য কতো প্রত্যুৎপন্নতা থাকলে, বর্তমানে আচ্ছন্ন হয়েও ভবিষ্যতকে কম্পাসে রাখতে কতো দূরদর্শিতা থাকলে, কবিতা-সাধনায় কতো ঐকান্তিক হলে, ‘বাদামের খোসার মতো বিশুষ্ক’ বিষয়কেও প্রকাশ করা যায় ধ্বনি অনুরণিত চিত্রকল্পে – মানে কবিতায়! শুধু প্রজ্ঞা বা স্থান-কাল-ইতিহাসই নয়, মানুষের জন্য কতোটা […]
ব্রাজিলের কবি ম্যানুয়েল ডি বারোস। পুরো নাম ম্যানুয়েল ওয়েসেসলাও লেইতে ডি বারোস। বিশ্বসাহিত্যে সেই অর্থে বহুল পরিচিত ও পঠিত না হলেও ব্রাজিলিয়ানদের কাছে তিনি এক অলঙ্ঘনীয় কবিচরিত্র। জন্ম ১৯১৬’র ১৯ ডিসেম্বর কিউবায়। মৃত্যু ১৩ নভেম্বর ২০১৪, ব্রাজিলের কাম্পো গ্রান্ডে। প্রায় ৯৭ বছরের দীর্ঘ জীবনে তিনি লিখেছেন অজস্র কবিতা। লাভ করেছেন বহু পুরস্কার। ব্রাজিলের সর্বোচ্চ সাহিত্য […]
১৭ অক্টোবর ছিল বাংলার এক ক্ষণজন্মা কবি ও দার্শনিক লালন সাঁই-এ মৃত্যুদিন। লালনের জন্মকাল নিয়ে অনেক তর্ক, বিতর্ক হয়েছে, তাঁর জীবৎকাল নিয়েও প্রচুর বাদ-বিসম্বাদ থাকলেও মোটামুটিভাবে ধরে নেওয়া হয় যে তিনি জন্মেছিলেন ১৭৭৪ সালে, আর ১১৬ বছরের সুদীর্ঘ জীবনশেষে মৃত্যুবরণ করেন ১৮৯০ সালে। লালনের ভাব ও দর্শনের প্রভাব নিয়ে বোধকরি কেউ দ্বিমত করবেন না যে […]
বব ডিলান এই সাক্ষাৎকার দেন তার ‘শ্যাডো ইন দ্য নাইট’ প্রকাশনা কালে যেখানে তিনি শিল্পের প্রকাশশৈলী এবং ঐতিহ্য নিয়ে কথা বলেন এবং তার জীবন ও দর্শনের উপর প্রভাব বিস্তারকারী দুর্লভ অন্তর্দৃষ্টির ব্যাখ্যা ও বিশ্লেষণ তুলে ধরেন। রবার্ট লাভ-এর নেয়া এই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছিল Independent পত্রিকায় ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি। এটি বাংলায় তর্জমা করেছেন অধ্যাপক অনুবাদক […]
প্রায় তিন হাজার বছর আগে প্রাচীন গ্রীক মহাকবি হোমার তার স্তোত্রাবলি বা ইলিয়াড ও অডিসিতে গীতিকাব্যরসের মাদকতা সৃষ্টি করেছিলেন। আরও পরে ৬৩০ খ্রিস্টপূর্বে জন্মানো লেসবস দ্বীপের গ্রীক কবি স্যাফো রচনা করেছিলেন গীতিরসের গভীর মাদকতায় মণ্ডিত কাব্যসমূহ। এতো যুগ পরেও মানুষ মনে রেখেছে তাদের সৃষ্ট ধ্রুপদী সাহিত্য। ঠিক একই কারণেই বাঙালীরা ভুলতে পারে না ময়মনসিংহ গীতিকা, […]
লো লেভি লিডস মিউজিক পাবলিশিং কোম্পানির প্রধান আমাকে ট্যাক্সি করে নিয়ে গেল পিথিয়ান মন্দিরে,৭০ ওয়েষ্ট ষ্ট্রীটে ছোট্ট রেকর্ডিং স্টুডিওটি দেখাতে যেখানে বিল হ্যারি এবং তার সহযোগীরা, ‘রক এরাউন্ড দ্য ক্লক’-এর রেকর্ডিং করেছিল। তারপর গেলাম আমরা জ্যাক ডেম্পসির রেষ্টুরেন্টে, ৫৮ ব্রডওয়েতে। সেখনে পৌঁছে আমরা খোলা জানালার সামনে রেড লেদার দিয়ে মোড়ানো একটি বুথে বসলাম। লো লেভি […]