কাঙ্খিত কণ্ঠস্বর ……………….. বাতাসের দিন এলো বই থেকে উড়ে যেতে চাইছে পড়া, না পড়া পৃষ্ঠারা। ট্রেন মিস করার পর প্লাটফর্মে বিমর্ষ আলস্য নিয়ে বসে থাকা যাত্রীর মতো এই মেঘলা দুপুর- তাকে সুর না দেওয়া একটা বোবা লিরিক মনে হয়। বিকেলের দিকে সে গান হয়ে উঠবে কি? তাহলে বিকেল নাগাদ আসবে কেউ? এ ঘর পাবে পাখালীর […]
তিনি মূলত কবি,তবে কবিপরিচয় ছাপিয়ে বড় হয়ে উঠেছে তাঁর অনেকগুলো পরিচয়। সমাজ-গবেষক, নামকরা প্রাবন্ধিক, কলামিস্ট, নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষক, ভাষাসংগ্রামী। রবীন্দ্র গবেষক হিসেবে তিনি খ্যাতিমান দুই বাংলাতেই। কলকাতার ‘টেগোর রিসার্চ ইনস্টিটিউট’ থেকে পেয়েছেন ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধি এবং স্বদেশে রবীন্দ্র পুরস্কার। সাহিত্যকর্মে সামগ্রিক অবদানের জন্য পেয়েছেন সৃজনশীলতায় রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান ‘একুশে পদক’। ব্যক্তিগত জীবন,রাজনৈতিক চিন্তা ও দর্শন,বুদ্ধিজীবীতার স্বরূপ, […]
বাঙালির ইবসেন নরওয়ের নাট্যকার ও কবি হেনরিক ইবসেন (১৮২৮-১৯০৬)। যাকে উত্তর মেরু অঞ্চলীয় দেশটির রবীন্দ্রনাথ (১৮৬১-১৯৪১) মনে করা যায়। রবীন্দ্রনাথকে বাংলা সাহিত্যের ঠিকানা মনে করা হয়। তেমনিভাবে ইবসেনও নরওয়েজীয় সাহিত্যের ঠিকানা। আমরা বাংলা ভাষাভাষী পাঠকরা নরওয়ের ইবসেনকে বিশ্ববিদ্যালয়ের গন্ডি থেকে শুরু করে পত্রপত্রিকা ও নাটকের জগতে যতটা পঠনপাঠন, চর্চা, অনুবাদ, আলোচনা করে থাকি; সে তুলনায় […]
শাহাবুদ্দিনের সব ছবিরই বিষয় মানুষ। বিশেষ মানুষ এবং নির্বিশেষ মানুষ। বিশেষ মানুষেরা ইতিহাসের বিখ্যাত নায়ক। নির্বিশেষ বা অচেনা মানুষেরাও বীরের মর্যাদা দাবি করে। কারণ, তারা সব সময়ই গতিশীল ও তেজোদীপ্ত। তার ছবিতে প্রকৃত অর্থে কোনো মৃতদেহ নেই, কিন্তু মৃত্যু আছে। এই মৃত্যু বীরের মৃত্যু; এতে ট্রাজেডির করুণ সমাপ্তির আবহ আছে। এই মৃত্যুতে মূলত চরিত্রের মৃতুঞ্জয়ী […]
১৯৫৯ সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগে ভর্তি হই। আমি বাংলা পড়তে চেয়েছিলাম। তৎকালীন বাংলা ও সংস্কৃত বিভাগের প্রধান ড. আবদুল হাই আমাকে সংস্কৃত পড়ার জন্য বলেন। আমি সংস্কৃত পড়তে চাইনি। আমাকে সমাজতত্ত্ব পড়ার জন্য উদ্বুদ্ধ করেছিলেন আমার দৃষ্টিতে আরেকজন মহাপ্রাণ লোক অধ্যক্ষ আবদুস সোবহান খান চৌধুরী, যার হাতে চট্টগ্রাম কমার্স কলেজ গড়ে উঠেছিল। তিনি […]
বিশ্বসাহিত্যের ইতিহাসে নিঃসঙ্গতার একশ বছর-এর মতো আর কোনো উপন্যাস প্রকাশের পরপরই এতটা পাঠকপ্রিয়তা পেয়েছে কিনা সন্দেহ। জনপ্রিয়তার বিচারে যেমন, তেমনি শিল্পকুশলতা আর শিল্পমুক্তির ক্ষেত্রেও এটি হয়ে উঠেছে এক অনন্য দৃষ্টান্ত। কেবল স্প্যানিশ সাহিত্যেই নয়, গোটা বিশ্বসাহিত্যের ইতিহাসেই একটি মাত্র উপন্যাসে ইতিহাস, আখ্যান, সংস্কার, কুসংস্কার, জনশ্রুতি, বাস্তব, অবাস্তব, কল্পনা, ফ্যান্টাসি, যৌন-অযাচার ও স্বপ্ন– সবকিছুর এমন স্বাভাবিক […]
জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের জন্ম ৮ সেপ্টেম্বর ১৯৫৫ সালে, বৃহত্তর ঢাকা জেলার বিক্রমপুরে। পৈতৃক ভিটে লৌহজং থানার পয়শা গ্রামে। ঢাকার গেণ্ডারিয়া হাইস্কুল থেকে মেট্রিকুলেশন পাশ করা মিলন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে সম্মানসহ স্নাতক অর্জন করেছেন অর্থনীতি বিষয়ে অধ্যায়ন করে। দুই বাংলার পাঠকদের কাছে সমাদৃত এ লেখকের প্রথম লেখা গল্প ‘বন্ধু’ প্রকাশিত হয় ১৯৭৩ সালে। […]
আইল অব ওয়াইট পা আর মাথায় আয়েশি ভাজ নিয়ে পাথরখন্ডে লুকিয়েছ প্রাগৈতিহাসিক ডায়নোসরের হাড় শীলাস্তর ভেদ করে মাঝে মাঝে উঁকি দেয় বৃক্ষ-ফুল কোথাও বিন্যস্ত হরিৎ এলানো চুল আদিম ঘাসেরা জিউসের বাসনা তেজে তুষারখন্ডের মত চোয়াল থেকে ঝুলে পড়া সোনালী রোদের রঙে উথলে উঠছে জল তুমি বড় মায়াবী হে আইল অব ওয়াইট সহস্র পথচারী আটকে রাখো […]
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একটি সকাল। আমার হাতে এক গোছা অর্কিড। হঠাৎ মান্নাান এলো আমার ঘরে। ফুল দেখে সে উল্লসিত। এত সুন্দর ফুল। কোথায় পেলেন। বললাম সামনের রাস্তার পাশে একটা দোকান থেকে কিনেছি। আমিও কিনবো। হারুন ভাই আমাকে নিয়ে চলুন। মান্নান তিন গোছা ফুল কিনলো। তিন গোছার এক গোছা আমার হাতে দিয়ে বললো, হারুন ভাই এটা […]
সমমনা মানুষদের সাথে ঘনিষ্ট হতে সময় নেয় না। সেই সাথে তাদের সঙ্গও হয় স্বর্গস্পর্শি। তেমনটাই হয়েছিল মান্নান অর্থাৎ আবদুল মান্নান সৈয়দ-এর সাথে আমার। এই নামটির সাথে পরিচয় ছিল আগে থেকেই – যেকথা আমি অনেকবার উচ্চারণ করেছি, লিখেছিও। সেটা হয়েছিল তার ছোটগল্প সঞ্চলন “সত্যের মত বদমাশ” গ্রন্থের মাধ্যমে যেটি তদানিন্তন পাকিস্তান সরকার নিষিদ্ধ করেছিল। এই মানুষটিকে […]
শুরুটাই ছিল তাঁর স্বতন্ত্র, শেষবধি বজায় রেখেছিলেন এই স্বাতন্ত্র্য। কবিতায়, কথাসাহিত্য, প্রবন্ধ, গবেষণা ও সমালোচনাসহ বিপুল তাঁর সাহিত্যকর্মযজ্ঞের সকল ক্ষেত্রেই ছিল তাঁর এ স্বতন্ত্র প্রয়াস। সাহিত্য যদি হয় সত্য ও সুন্দরের পাথেয়, তবে তিনি ছিলেন মৌলিক পথেই। সৌন্দর্যচেতনা লালনে নিজেকে উজাড় করে দিয়েছিলেন শতভাগ। পশ্চিমী প্রভাব ছিল কিন্তু চিন্তা-চেতনায় ছিলেন কালোত্তর। বরং নিজেকে ভাবতেন ত্রিশোত্তর […]
তুমি কি বলতে চাও? রাহুল তীব্র চোখে তাকায় মনিকার দিকে। বললেই আমি বিশ্বাস করবো? আমার কি চোখ নেই? কি মনে করো নিজেকে? আমি অফিসে থাকলেও আমার একটা চোখ থাকে তোমার দিকে। আমার দিকে? হ্যাঁ, তোমার দিকে। তুমি আমাকে সন্দেহ করো? না বললে মিথ্যা বলা হবে। হাতের গ্লাস মুখের কাছে নিয়ে এক চুমুক গ্রহণ করে মনিকার […]
(পূর্ব-প্রকাশিতের পর) ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের যৌথবাহিনী বহুদিন ধরে হকসেদের জ্ঞানকাণ্ডীয় উৎপাতে অতিষ্ঠ ও অপমানিত এলাকার মাতব্বর- ও পণ্ডিতকুল। তারা ঠিক করেছে আজ ঠ্যাক দেবে হকসেদকে। ঠ্যাঙানিও দেবে ভাবমতন। এ কাজে যুব-সিন্ডিকেটের কয়েকজন মাস্তানও জোগাড় করা হয়েছে চুক্তি ভিত্তিতে। সবাই মিলে যুক্তি করে ওঁৎ পেতে বসে আছে হকসেদের প্রস্থানপথের পাশে। নেতা-গোছের যে, তার নাম ফয়সাল করিম, […]
নিজ দেশে নাগরিকের ‘ঔপনিবেশিক-মৃত্যু’ই দেশের মৃত্যু ঘটায়! একটি দেশের গুরুত্বপূর্ণ লেখকরা যখন অধিকাংশ ক্ষেত্রে সমকালীন বাস্তবতাকে এড়িয়ে যান, বসবাস করেন অন্যকোনো জগতে, বেশিরভাগ ক্ষেত্রে তা ইতিহাসে কিংবা প্রবাসে, নস্টালজিয়ায় আর পিছুটানের পরম্পরায় তখন কী ঘটে? সে দেশের সাহিত্যিকরা হয়ে পড়েন ‘বর্ণচোরা’ আর তাঁদের হাতে সৃষ্ট সাহিত্য পাঠকের জন্য কেবলই পলায়নপর সাহিত্যিকের সাহিত্য-পসরা। গত কয়েক বছরে […]
০১. সত্যি কি তুমি ? দীর্ঘ প্রতীক্ষার সে কি তুমি ! একটা শীতল হাওয়া স্নিগ্ধ যেন ভোরের বাতাস যেন বৈশাখের দাবদাহ হাওয়ায় বিলীন নমিত সকল প্রাণ ভূমির দিকের আমি আরেক আমি একরাতের দীর্ঘ প্রতীক্ষার পর সে কি তুমি ! নমিত বৃক্ষরাজি আলোর আনন্দ নাচ ধ্রুপদ্ সংগীত বাতাবী লেবুর ডালে থোকায় থোকায় জোনাকী হীরক বিভূতি তারকাপুঞ্জের […]