রবীন্দ্রনাথের অনুবাদ

খালিকুজ্জামান ইলিয়াস | 7-Aug-2015  

অনুবাদ একটি স্বতন্ত্র শিল্পমাধ্যম। কবিতা নাটক উপন্যাস প্রবন্ধ ইত্যাদির মতো এরও রয়েছে একটি স্বতন্ত্র এলাকা যা ওইসব মাধ্যমের মতোই নানা উপকরণ ও বৈশিষ্ট্যে পূর্ণ। যদিও অনুবাদ বিপুলাংশে স্থাপিত হয় কোনো একটি উৎস মাধ্যমের ওপরই, এবং সেই উৎসকে একটি লক্ষ্যভাষায় রূপান্তরিত করাই অনুবাদের কাজ, তবু অনুবাদও বিবেচিত হয় একটি সৃজনশীল শিল্পমাধ্যম হিসেবে। মূলের কতটা অনূগামী হলে […]

গভীর প্রেরণার কবি আবুল হাসান

ফরিদ আহমদ দুলাল | 5-Aug-2015  

পাঠ্য পুস্তকে পড়া কবিতার বাইরে, কবির বাইরে কোন কবিতা বা কবি এভাবে আচ্ছন্ন করতে পারে তা কিন্তু তখনি বুঝতে পারিনি, যখন আবুল হাসানের কবিতায় ডুবে যাচ্ছি; যখন বুঝেছি, তখন আকণ্ঠ ডুবে গেছি আবুল হাসানে। আবুল হাসানের উন্মূল যৌবনে যখন কবিতার জন্য ওঁরা দিশেহারা, সদ্য স্বাধীন দেশে আমরা তখন কবিতার সুঘ্রাণ পেতে চেষ্টা করছি। মাইকেল-রবীন্দ্রনাথ-যতীন্দ্রমোহন বাগচী-নজরুল-জীবনানন্দ […]

বোর্হেস নিয়ে মান্নান সৈয়দের একটি অপ্রকাশিত লেখা

রাজু আলাউদ্দিন | 5-Aug-2015  

বিদেশের পাঠ চুকিয়ে আমি দেশে ফিরেছিলাম ২০০৯ সালের নভেম্বরের শেষ সপ্তাহে। বহু প্রতীক্ষিত আমার ‘বোর্হেস’ প্রকল্পের অপ্রকাশের ভারে যতটা না নুব্জ ছিলাম, তার চেয়ে বেশি লজ্জিত ও কুণ্ঠিত ছিলাম অন্তর্ভুক্ত নবীন প্রবীণ অনুবাদকদের পাশাপাশি বোর্হেস-প্রেমিক শুভানুধ্যায়ী বন্ধুদের প্রশ্নে: বইটি কবে বেরুবে? কী করে বুঝাই যে প্রবাসে থেকে বইটির প্রকাশনার তদারকি করা প্রায় অসম্ভব ছিল। তদারকির […]

আবদুল মান্নান সৈয়দ: তাঁর আধুনিকতা

আহমাদ মাযহার | 4-Aug-2015  

আবদুল মান্নান সৈয়দের লেখার সঙ্গে আমার প্রথম পরিচয় সত্তরের দশকের শেষের দিকে। তখন আমি ছিলাম সদ্য কৈশোরোত্তীর্ণ তরুণ। লেখার নান্দনিক মর্ম ভালোভাবে বুঝে উঠতে পারার পর্যায়ে না পৌঁছালেও তাঁর লেখার নতুনত্ব বা স্বাতন্ত্র্য আমার মনোযোগ আকর্ষণ করেছিল। আধুনিক সাহিত্যের মহলে তাঁকে যে তখন বেশ সমীহ করা হতো তা অনুভব করতাম। বাংলা সাহিত্যের ওয়াকিবহাল মহলে যেটুকু […]

গাব্রিয়েল গার্সিয়া মার্কেস:

নিঃসঙ্গতার একশ বছর

আনিসুজ্জামান | 2-Aug-2015  

বিশ্বসাহিত্যের ইতিহাসে নিঃসঙ্গতার একশ বছর-এর মতো আর কোনো উপন্যাস প্রকাশের পরপরই এতটা পাঠকপ্রিয়তা পেয়েছে কিনা সন্দেহ। জনপ্রিয়তার বিচারে যেমন, তেমনি শিল্পকুশলতা আর শিল্পমুক্তির ক্ষেত্রেও এটি হয়ে উঠেছে এক অনন্য দৃষ্টান্ত। কেবল স্প্যানিশ সাহিত্যেই নয়, গোটা বিশ্বসাহিত্যের ইতিহাসেই একটি মাত্র উপন্যাসে ইতিহাস, আখ্যান, সংস্কার, কুসংস্কার, জনশ্রুতি, বাস্তব, অবাস্তব, কল্পনা, ফ্যান্টাসি, যৌন-অযাচার ও স্বপ্ন– সবকিছুর এমন স্বাভাবিক […]

কবি চিতি মাচিয়া-এর কবিতা

মুহাম্মদ সামাদ | 2-Aug-2015  

চীনা ভাষার এ সময়ের অন্যতম প্রধান আলোচিত কবি চিতি মাচিয়া-এর জন্ম সিচুয়ান প্রদেশে। য়ি জনগোষ্ঠীর একজন হিসেবে পরিচয় দিতে গর্বিত বোধ করেন তিনি। য়ি জনগোষ্ঠীসহ চীনা জনসমাজের নানা রূপকথা-উপকথা, দেব-দেবীর বিচরণ, পূর্বপুরুষের গৌরবগাথা, সংগীত-বাদ্যযন্ত্র, আচার-উৎসব, পাহাড়ের পাদদেশ, নদী-ঝর্না ও উচুঁ-নিচু টিলার সবুজ বনানীর আলো-অন্ধকারে মানব-মানবীর চিরন্তন প্রেম, জন্ম-মৃত্যু আর আনন্দ-বেদনায় ভরপুর কবি চিতি মাচিয়া-এর কবিতা। […]