১৫ আগস্ট ২০১৫ ছিল খুশবন্ত সিং-এর জন্মশত বার্ষিকী। কেবল ভারত নয়, দক্ষিণ এশিয়ার সবচেয়ে পঠিত এই লেখক ২০ মার্চ ২০১৪ মৃত্যুবরণ করেন। ৯৪ বছর বয়সেও কলাম লিখে গেছেন, ৯৮ বছর বয়সেও তাঁর বই প্রকাশিত হয়েছে। দিল্লির ‘ডার্টি ও টি ম্যান খুশবন্ত সিং ভিনোদ মেহতাকে দেওয়া একটি সাক্ষাৎকারে খোলামেলা অনেক কথা বলেছেন। জন্মশতবর্ষের শ্রদ্ধা জানাতে ভিনোদ […]
পরাবাস্তব আজকাল প্রায়শই মানুষকে উড়তে দেখি তাদের পা আকাশে আর মাথা মাটির দিকে; মাটির মানুষ কি-না! এমন উল্টা কারবার জীবনে দেখিনি আমি, এমন কি পশ্চিমারাও কখনো আকাশে পা দিয়ে হেঁটে বেড়াবার সখ করেনি, তবে বাংলাদেশ তো কল্পরাজ্যের আগার- কিছু মানুষকে দেখি অহমিকা আর ঐশ্বর্যের পিঠে চেপে দিব্বি হেঁটে বেড়াচ্ছে সুনীল আকাশে। আকাশ-পরীরা ভয়ে পাঙ্শু বর্ণ, […]
পদ্মা-মেঘনা-যমুনা, সুরমা-ধলেশ্বরী-কর্ণফুলী, আরো কতো-শত নদনদীবাহিত, পলিগঠিত এই বঙ্গীয় অববাহিকা। অনাদিকাল থেকে এই ব-দ্বীপভূমিতে বিবর্তমান মানবগোষ্ঠির স্বাতন্ত্র্যসূচক অভিধার নাম বাঙালি। আর তার বসতভূমির নাম বাংলা নামের দেশ। ইতিহাসের অবশ্যম্ভাবী ধারাবাহিকতায় পূর্বদৃষ্টান্তরহিত এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন-সার্বভৌম-জাতিরাষ্ট্র হিসেবে জন্ম নেয়ার মুহূর্তে তার সাংবিধানিক নাম হলো ‘বাংলাদেশ’। এ-কারণে এই রাষ্ট্রের প্রতিটি নাগরিকের কাছে ‘নদী বা ব-দ্বীপ বা পলি’-র […]
কেবল গ্রিক আধুনিক কবিতারই প্রধান ব্যক্তিত্ব নন, আধুনিক যুগের বিশ্বকবিতারই তিনি এক প্রধান কন্ঠস্বর। কাভাফির জন্ম ১৮৬৩ সালে মিশরের আলেকজান্দ্রিয়ায়। জন্ম মিশরে হলেও জাতিগত ও ভাষিক পরিচয়ে তিনি ছিলেন গ্রিক। সারা জীবন গ্রিক ভাষাতেই লিখেছেন। লিখেছেন কবিতাই, কিন্তু তা সংখ্যায় অল্প হলেও প্রায় প্রতিটি কবিতায় রয়েছে তার নিজস্বতার ছাপ। প্রথমে সাংবাদিকতা দিয়ে পেশাজীবনের শুরু হলেও […]
জ্যামি শ্যু একাধারে চীনা ও ইংরেজি ভাষার কবি, অনুবাদক ও প্রাবন্ধিক। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে বেড়ে ওঠেন জ্যামি। অ্যারিজোনা ইউনিভার্সিটির চাইনিজ স্টাডি বিষয়ে গ্রাজুয়েশন ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরে তিনি চীনা সাহিত্য ও নারীবাদের তত্ত্ব নিয়ে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, বার্কলে থেকে আরেকটি গ্রাজুয়েশন করেন। এই দুই ইউনিভার্সিটিতেই চীনা ভাষা-সাহিত্য পড়িয়েছেন কবি জ্যামি শ্যু। চাইনিজ একাডেমি […]
আজ হঠাৎ আকাশে আগুন লাগল কেন? থমকে গেল বীথির পা দুটো। আসাদগেট আড়ং-এর ছাদের ওপর দিয়ে মোহাম্মদপুরের আকাশটাতে আগুন। বীথির ইচ্ছে করল ‘আগুন, আগুন’ বলে চিৎকার করে। কিন্তু পা যেমন পাথর হয়ে থাকল, মুখও গেল আটকে। ইশারায় বলার শক্তিও নেই, শরীর অসাড়। বাসস্ট্যান্ডের বেঞ্চ থেকে উঠে বাসের দিকে পা বাড়াতে গিয়ে সে মূর্তি হয়ে গেল, […]
[১৯৯৭ সালে বাংলাদেশ সফরে এসেছিলেন শঙ্করলাল ভট্টাচার্য। তখন আমি আর ব্রাত্য রাইসু বনানীর কোনো এক রেস্তোরাঁয় বসে তার একটি সাক্ষাৎকার নিয়েছিলাম। সেটি পরে বর্তমানে বিলুপ্ত সাপ্তাহিক ‘শৈলী’ পত্রিকার বর্ষ ৪ সংখ্যা ১৩, ১৬ আগস্ট ১৯৯৮, ১ ভাদ্র ১৪০৫-এ প্রকাশিত হয়েছিল। সাক্ষাৎকারটিকে বিলুপ্তির গুহা থেকে উদ্ধার করে দিয়েছেন সাহিত্যিক অাহমাদ মাযহার। সাক্ষাৎকারটির সঙ্গে সেসময় যে ভূমিকা […]
বিশ্বসাহিত্যের ইতিহাসে নিঃসঙ্গতার একশ বছর-এর মতো আর কোনো উপন্যাস প্রকাশের পরপরই এতটা পাঠকপ্রিয়তা পেয়েছে কিনা সন্দেহ। জনপ্রিয়তার বিচারে যেমন, তেমনি শিল্পকুশলতা আর শিল্পমুক্তির ক্ষেত্রেও এটি হয়ে উঠেছে এক অনন্য দৃষ্টান্ত। কেবল স্প্যানিশ সাহিত্যেই নয়, গোটা বিশ্বসাহিত্যের ইতিহাসেই একটি মাত্র উপন্যাসে ইতিহাস, আখ্যান, সংস্কার, কুসংস্কার, জনশ্রুতি, বাস্তব, অবাস্তব, কল্পনা, ফ্যান্টাসি, যৌন-অযাচার ও স্বপ্ন– সবকিছুর এমন স্বাভাবিক […]
লোরকা ১৮ টি জিপসি বালাদ (Romancero Gitano) লিখেছিলেন। এগুলো জিপসি জীবনের কাহিনী ভিত্তিক কবিতা। ছন্দোবদ্ধ, ৮ মাত্রার কাহারবায় – এগুলো গাওয়াও হয় ফ্লামেঙ্কো স্টাইলে। আমি একটির অনুবাদ নিচে প্রকাশ করলাম। বোরহেস এগুলোকে গেঁয়ো মনে করেছিলেন, অন্য স্পানীশভাষী কবিরা তা মনে করেন না, অন্তত আলবের্তি, আলেহান্দ্রে এবং নেরুদা তো নয়ই। এগুলোর শিকড় আবহমান লোকজ কাহিনী-গান। একটা […]
যদিও কবি হিসেবে এই ভূগোলে জীবৎকালে ছিলেন সর্বোচ্চ গৌরবান্বিত; ভালোবাসা-সম্মান-শ্রদ্ধা পেয়েছেন অশেষ, তবু নিজের সৃষ্টির অমরত্ব বিষয়ে সংশয়ী শামসুর রাহমান লিখলেন: ভীষণ আঁধার আমাকে চকিতে মুছে ফেলে দিলে, আমার সৃষ্টি শব্দমালা কি ঝুলবে তখনও পাঠক-সমাজে? জানবো না, হায়, কিছুতেই আর। তবুও সফেদ কাগজ সাজাই কালো অক্ষরে। হয়তো আড়ালে জাঁদরেল কোনো ক্রিটিক অধরে বাঁকা হাসি টেনে […]
(নীলাদ্রি চট্টোপাধ্যায় স্মরণে) আমার স্বপ্ন রাতের অরণ্যে নিরুদ্দিষ্ট এবং বিভ্রান্ত; আমার স্বপ্ন আমার শব্দের মতোই উদ্ভ্রান্ত । মাতৃস্তন্য থেকে জাগ্রত শিশু এখন ক্রন্দনরত, কারণ তার স্বপ্নে নিরন্তর রক্তপাত, অন্ধকারাচ্ছন্ন শক্তি, আর মুণ্ডহীন মানুষের আনাগোনা ! লৌকিক আর অলৌকিকতার মাঝে স্বপ্ন তার কান্নার মতোই বিক্ষিপ্ত এবং দোদুল্যমান। আমরা হয়েছি যারা শিশুদের পিতা, তারা সন্ত্রস্ত, আর কান্না […]
জাতিরজনক শেখ মুজিবুর রহমানকে নিয়ে প্রথম কবিতা লিখেছিলেন কবি নির্মলেন্দু গুণ । তাঁর সঙ্গে আলাপচারিতায় উঠে এসেছে শেখ মুজিব ও তাঁর কবিতার অজানা সব ঘটনা ও পটভূমি । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে নির্মলেন্দু গুণের এই সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন কবি ও প্রাবন্ধিক রাজু আলাউদ্দিন। বি.স. রাজু আলাউদ্দিন : শেখ মুজিব সম্পর্কে আপনার প্রথম লেখা তো […]
তারেক মাসুদ ও মিশুক মুনির-এর অপঘাতে মৃত্যুর অল্প ক’দিন পর, ২৫ আগস্ট, ২০১১ সালে, ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে ক্যাথরিন মাসুদ আয়োজিত ‘তারেক মাসুদ স্মরণসভায়’ আলম খোরশেদ যে স্মৃতিচারণমূলক বক্তৃতা দেন ইংরেজিতে, লেখক কর্তৃক তার বাংলা তর্জমা এখানে এই প্রথমবারের মতো প্রকাশ করা হলো। আমার দুই মেধাবী বন্ধু তারেক মাসুদ ও মিশুক মুনির, যাঁরা ’জীবন মরণের সিমানা […]
পাঠক যেমন মনের খোরাক খুঁজে ফেরেন বহুবিচিত্র লেখায়, তেমনি লেখকও পাঠকের তৃষ্ণা মেটাতে খুঁজে নেন লেখার বিষয়বস্তু। পাঠককে জাগিয়ে তুলতে হবে, সচেতন করে দিতে হবে। তাই লেখকের দায়িত্ব অনেক। কিন্তু সব লেখক কি পাঠককে সচেতন ও উজ্জীবিত করতে লেখেন? তা মনে হয় নয়। লেখকের একটি অকৃত্রিম সত্তা আছে, যেখানে রয়েছে ইচ্ছা-অনিচ্ছা, ভালোলাগা-মন্দলাগা, হাসি-কান্না, আনন্দ-বিনোদন। তাই […]
টমাস ট্রান্সট্রয়মার সুইডেনের কবি| তিনি ২০১১ সালে কবিতার জন্যে নোবেল পুরস্কার গ্রহণ করেন| তাঁর আগেই জগৎ জুড়ে তাঁর কবি খ্যাতি ছড়িয়ে পড়ে এবং বহু ভাষায় তাঁর কবিতা অনূদিত হয়েছে| এ বছরের ২৬ মার্চ তিনি পরলোকে চলে গেলন| তারঁ বয়স হয়েছিল ৮৩ বছর| সব মিলিয়ে তাঁর কবিতার বইয়ের সংখ্যা ১০, একটি পত্রগুচ্ছ, একটি হাইকু সংগ্রহ এবং […]
শিল্পের যিনি অভিযাত্রী – তাঁর বিস্ময় ও অন্বেষণ তো সর্বত্র: দেখায়, আঁকায়, যাপনে, পরিভ্রমণে, জীবনের নানা পরতে পরতে। একজন শিল্পী কখনো কখনো আনন্দ-ভ্রমণকারীও। চেনা, চিরপরিচিত জায়গাতে, অভ্যস্ত সংসারে, সদাব্যস্ত পৃথিবীতেও তাঁর জন্য অবাক করা সৌন্দর্য, সোনালী অতীত কিংবা বিস্ময়াবিষ্ট রূপ কিংবা কালিমাক্লিষ্ট মদিরা অপেক্ষা করে থাকে। বিপাশা হায়াৎ যত বড় অভিনয় তারকা, শিল্পী হিসেবে ঠিক […]