‘জমিলার বিয়ে’ ও ‘প্রত্যুষে ওদের কথা’-র পর ত্রয়ী গল্পের শেষ কিস্তি। ঘন গাছ-গাছালির পাতার ফাঁক গলে সোনালি রোদের রশ্মি এসে পড়েছে গুহামুখে। শেষ রাতের দু’জন যারা প্রহরায় ছিল তারা আর ঘুমুতে যায় না। আমাদের সবাই উঠে পড়েছে। শুধু ঘুমিয়ে থাকে রমজান। দিনের খাবার এসেছে যথারীতি। পনের জন মানুষের খাবার আজ নিয়ে তিন দিন ধরে। যারা […]
উইলিয়াম বাট্লার ইয়েট্স, সংক্ষেপে ডব্লিউ.বি. ইয়েট্স একজন ইংরেজিভাষী কবি, তবে জন্মসূত্রে আইরিশ। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় ও গানে তিনি অতিপ্রাকৃতের গূঢ় শক্তির সন্ধান পেয়েছিলেন এবং বিশ্বাস করতেন যে, গীতাঞ্জলির কবিতা-গানগুলিতে যে মিস্টিসিজম বা গূঢ় শক্তি প্রচ্ছন্ন আছে, তাঁর (রবীন্দ্রনাথ ঠাকুরের) নিজের দেশে যতদিন রবীন্দ্রসংগীত গীত হবে, সেই শক্তির ফলে বাংলা ও বাঙালির কৃষ্টিজাত অন্তর্নিহিত ঐক্যে কখনো […]
আজ তার জন্মদিন । শুভ জন্মদিন ফ্রিদা কালো ! আমার নিজের জীবনের পরতে পরতে যে শিল্পীর বেদনাঘন জীবন এসে ছুঁয়ে ছুঁয়ে গেছে বারবার সেই প্রিয় শিল্পী ফ্রিদা কালোকে নিয়ে লিখতে চেয়েছি অনেক আগেই। জানার স্বল্পতাকে অতিক্রম করে আরো বেশী জানতে চাওয়ার আকাঙ্ক্ষায় কেটে গেছে অনেকটা সময়! লেখা আর হয় নি । ফ্রিদা কালোকে বলা হয় […]
আন্তোনিও মাচাদোর প্রতিকৃতি: পাবলো পিকাসো স্প্যানিশ সাহিত্যের আধুনিক পর্বের শ্রেষ্ঠ কবিদের মধ্যে অগ্রগণ্য আন্তোনিও মাচাদো। এ যুগের কবি ফেদেরিকো গার্সিয়া লোর্কা ও হুয়ান রামোন হিমেনেথ বাংলাভাষায় যতটা অনূদিত ও পরিচিত, ততটা পরিচিতি পাননি এই অসামান্য স্প্যানিশ কবি। বাংলা ভাষার শ্রেষ্ঠ অনুবাদকদের একজন খালিকুজ্জামান ইলিয়াসের মূলোপম তর্জমা, গদ্যভাষ্য ও কন্ঠে আর্টসের পাঠকদের জন্য প্রথমবারের মতো ত্রিতল […]
বিশ্বসাহিত্যের ইতিহাসে নিঃসঙ্গতার একশ বছর-এর মতো আর কোনো উপন্যাস প্রকাশের পরপরই এতটা পাঠকপ্রিয়তা পেয়েছে কিনা সন্দেহ। জনপ্রিয়তার বিচারে যেমন, তেমনি শিল্পকুশলতা আর শিল্পমুক্তির ক্ষেত্রেও এটি হয়ে উঠেছে এক অনন্য দৃষ্টান্ত। কেবল স্প্যানিশ সাহিত্যেই নয়, গোটা বিশ্বসাহিত্যের ইতিহাসেই একটি মাত্র উপন্যাসে ইতিহাস, আখ্যান, সংস্কার, কুসংস্কার, জনশ্রুতি, বাস্তব, অবাস্তব, কল্পনা, ফ্যান্টাসি, যৌন-অযাচার ও স্বপ্ন– সবকিছুর এমন স্বাভাবিক […]
২৫ শে বৈশাখ ১৩৪৭ সাল, ইং ১৯৪০ সাল, ৮ই মে কবিগুরু রবীন্দ্রনাথ তখন কালিম্পঙ্গে। তাঁর আশিতম জন্মদিনের নানা উৎসবের নানা কথা পৌঁছুচ্ছে তাঁর কানে, আসছে অজস্র চিঠি, টেলিগ্রাম। এত ব্যস্ততার মধ্যেও এক নবীনা কিশোরী কবিকে আর্শীবাদ জানাতে ভোলেননি রবীন্দ্রনাথ। কে এই কিশোরী কবি? সেই কিশোরী কবি ছিলেন, আসামের শিলচর শহরের নবকিশোর দীননাথ বালিকা বিদ্যালয়ের নবম […]
কৈবল্যধাম থেকে বিষাদসিন্ধুর সেই তো আলো, তুমি নিয়ে গেলে দূরে মুখশ্রী অপরূপ, তারপর অন্ধকার, তারপর দূরতর পথ কৈবল্যধাম থেকে বিষাদসিন্ধুর রেখায়িত জল তারপর নচিকেতা, তারপর অনন্ত বিধূর। অন্ধ তো ছিলাম ভালো, চক্ষুষ্মান হতে গিয়ে পুনরায় আলোর বাগানে হোঁচট খেলাম আলোকের বর্শা খুব তেজীরূপে মর্মে এসে বিঁধে বলে, বল, তুই হবি কি জ্যোতিষ্মান? আমার অপারগতা বুঝে […]