আমার ছোটবেলার কথা বলছি। সে সময় আমাদের এলাকার কেউ প্রসব ব্যাথা বা অ্যপেন্ডিক্সের ব্যাথার ছটফট্ করছে কিংবা হঠাৎ কারো কোনো ভয়াবহ শারিরীক অসুস্থতা, অথচ বাইরে তুষার ঝড় হচ্ছে না এমন কখনো হয়েছে আমার মনে পড়ে না। রাস্তা বন্ধ, গাড়ী চলার প্রশ্নই ওঠে না। রুগী শহরের হাসপাতালে নেবার জন্য তখন ঘোড়াই ছিল একমাত্র ভরসা। ভাগ্যিস তখনও […]
মরণ মরে যাওয়া এমন তো কিছু নয়— চাইলেই টুপ করে ঝরে যাওয়া যায়। বাসে-ট্রেনে-ট্রাকে, গাছে-ফ্যানে-ছাদে, পুকুরে-নদীতে সবখানেই প্রাণ-ধরা-জাল পেতে বসে আছে মরণ। মরে যাওয়া এমন তো কিছু নয়— চাইলেই টুপ করে ঝরে যাওয়া যায়। বেঁচে থাকা, বেঁচে ওঠা, প্রাণ-ধরা-জাল কেঁটে বাঁচাটাই সব। মরে মরে বাঁচা নয়, বেঁচে বেঁচে মরা— জীবনের দুধ-সর চেটে-পুটে খাওয়া।
কবি চন্দ্রাবতী চন্দ্রাবতী সে কবিতার বোন মনসার পাঠ শোনে রাত জেগে হতে চায় সতী বেহুলার মত কাল সাপ সেতো ছোবল বসায় তার ও হৃদয়ে কোন এক চাদঁ বসন্ত রাতে ও চন্দ্রাবতী যৌবনে যোগিনী গেয়ে যাও শুনি মলুয়ার গাঁথা হেঁটে যাও ধীরে ফুলেশ্বরী তীরে পদপাতে জাগে পদ্মের বন চোখ বুজে দেখি সেই নারী লিখে চুলে ফুল […]
ভাঙা কাঠের সেতু আমাদের পুরানবাজার যেতে একটা কাঠের সেতু পার হতে হয়, দুই পাশে মসৃণ মফস্বল সড়ক তবে সেতুটা যেন চশমার গর্ত কোথাও পাটাতন নেই, লোহা উঠে নড়বড়ে। গ্রামের মানুষ দ্রুতবেগে এসে সেতুর কাছে থেমে যায়, সন্তর্পণে পা ফেলে, হড়কালেই বিপদ নিচে নদী যদিও খরস্রোতা নয় শান্ত বালুর নদী, তার পরও কাদামাটি মেখে আহত হওয়ার […]
রুবেলের বয়স আঠার। ছিপছিপে লম্বা। গায়ের রং গাঁঢ় তামাটে। চেহারায় মায়া আছে। দুপুর সাড়ে তিনটার দিকে সে এল। নিঝুম দ্বীপের অধিকাংশ মানুষ এসেছে হাতিয়া থেকে। মুখের ভাষাও একই। তবে রুবেল পর্যটকদের সাথে পুরো কথ্য ভাষায় কথা বলে না। ‘চলেন রওনা দেই।’ গতরাতে ডাকবাংলায় তার সাথে কথা হয়। নৌকায় আমাদের নিয়ে যাবে চিত্রা হরিণ দেখাতে। বিকেল […]
সম্ভবত ষাটের দশকে টেপে গৃহীত, উস্তাদ আমীর খাঁন-এর দুটো ইন্টারভিউ-এর অনুবাদ করা হলো। একটি রেডিওতে সাক্ষাৎকার দ্যান যার মূল প্রতিপাদ্য বিষয় ছিলো খেয়াল এবং তারানার উৎপত্তির ইতিহাস এবং সেই ব্যাখ্যার সঙ্গে-সঙ্গে তিনি তাঁর নিজের তৈরী কিছু ‘কম্পজিশন’ গেয়ে শোনান। দ্বিতীয়টিতে তাঁর নিজের স্টাইলের বৈশিষ্ট নিয়ে বলেছন। তাঁর বক্তব্যের সূত্র ধরে আমরা আরও কিছু বাগ-বিস্তার করবো। […]
১ জুন সোমবার শাহবাগে পাঠক সমাবেশ কেন্দ্রে শ্রাবণ প্রকাশনীর ১৮ বছর পূর্তি উপলক্ষে একটি আনন্দ আড্ডার মধ্য দিয়ে মাসব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়। তরুণ প্রবীন লেখক শিল্পীদের আনন্দ আড্ডায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের প্রখ্যাত লেখক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব কামাল লোহানী, বিশেষ অতিথি কবি মুহাম্মদ নুরুল হুদা, খ্যাতিমান আলোকচিত্রশিল্পী নাসির আলী মামুন, বাংলাদেশ পুস্তক প্রকাশক […]
পাখি নই তবু, উড়ে গেছি আমি, জলজিয়া গাঙচিল তোমাকে ভেবেছি চারপাশ জুড়ে যতটা আকাশ নীল তোমাকে রেখেছি পাখনার ভরে নোনা বাতাসের ঘ্রাণে ঝরনার জল ছুঁয়েছে নদীকে সাগর সে কথা জানে উড়ে গেছি আমি, দূরে গেছি আমি, ঘুরেছি জলস্থল মুঠোর ভেতরে নীল কৌটোয় ভোমরাই সম্বল! রেখেছি তোমাকে চন্দ্রচূড়ায় অলীক স্বপ্নলোকে আমি যা দেখেছি তুমিও দেখেছো অভিন্নতার […]
বিশ্বসাহিত্যের ইতিহাসে নিঃসঙ্গতার একশ বছর-এর মতো আর কোনো উপন্যাস প্রকাশের পরপরই এতটা পাঠকপ্রিয়তা পেয়েছে কিনা সন্দেহ। জনপ্রিয়তার বিচারে যেমন, তেমনি শিল্পকুশলতা আর শিল্পমুক্তির ক্ষেত্রেও এটি হয়ে উঠেছে এক অনন্য দৃষ্টান্ত। কেবল স্প্যানিশ সাহিত্যেই নয়, গোটা বিশ্বসাহিত্যের ইতিহাসেই একটি মাত্র উপন্যাসে ইতিহাস, আখ্যান, সংস্কার, কুসংস্কার, জনশ্রুতি, বাস্তব, অবাস্তব, কল্পনা, ফ্যান্টাসি, যৌন-অযাচার ও স্বপ্ন– সবকিছুর এমন স্বাভাবিক […]