প্রসূন যখন জানাল, ‘সুতপার ঠিকানা’-র রিভিউ আমাকে লিখতে হবে তখন বেশ উভয় সঙ্কটে পড়া গেল। প্রথমত, শেষ কবে লিখেছি মনে পড়ে না। দ্বিতীয়ত, কী লিখতে কী লিখি, শেষে সম্পর্ক অহিনকুলে পরিণত না হয়! নিজেদের বন্ধু-বান্ধবদের সমালোচনা করার এই এক মুসিবত। চেক অ্যান্ড ব্যালান্সের একটা মাত্রা থেকেই যায়। মূল আলোচনায় প্রবেশের আগে আমি ভাবি, এ ছবি […]
বিশ্বসাহিত্যের ইতিহাসে নিঃসঙ্গতার একশ বছর-এর মতো আর কোনো উপন্যাস প্রকাশের পরপরই এতটা পাঠকপ্রিয়তা পেয়েছে কিনা সন্দেহ। জনপ্রিয়তার বিচারে যেমন, তেমনি শিল্পকুশলতা আর শিল্পমুক্তির ক্ষেত্রেও এটি হয়ে উঠেছে এক অনন্য দৃষ্টান্ত। কেবল স্প্যানিশ সাহিত্যেই নয়, গোটা বিশ্বসাহিত্যের ইতিহাসেই একটি মাত্র উপন্যাসে ইতিহাস, আখ্যান, সংস্কার, কুসংস্কার, জনশ্রুতি, বাস্তব, অবাস্তব, কল্পনা, ফ্যান্টাসি, যৌন-অযাচার ও স্বপ্ন– সবকিছুর এমন স্বাভাবিক […]
নন্দিতা বসু মূলত অধ্যাপক ও লেখিকা। দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার সূত্রে শিক্ষক হিসেবে পেয়েছিলেন অধ্যাপক রবীন্দ্রকুমার দাশগুপ্ত এবং অধ্যাপক শিশিরকুমার দাশকে। পরবর্তীকালে ১৯৮১ সালে শিশিরকুমার দাশের তত্ত্বাবধানে বাংলা বিদ্যাচর্চা উনিশ শতক শিরোনামে পিএইচডি গবেষণা সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভারতীয় ভাষা ও সাহিত্য বিদ্যাচর্চা বিভাগের অধ্যাপক। গল্প, প্রবন্ধ লেখার পাশাপাশি ভারতীয় অন্যান্য ভাষা থেকে […]
আমাদের ভাষা-সাহিত্যের ঠিকানা রবীন্দ্রনাথ ঠাকুর পরলোকে চলে গেলেন বাংলা ভাগের বছর কয়েক আগে, ১৯৪১ সালে| সাম্রাজ্যবাদী ব্রিটিশ সাহেবদের খেদানোর পরেও তাঁর বিদায়ের এক দশকের মাথায় যে বাংলা ভাষা এবং বাঙালির জন্য অন্য এক বিপদ অপেক্ষা করছে তা কে জানত| অর্থাৎ আমাদের রবীন্দ্রনাথও নিষিদ্ধ হলেন, বাংলা ভাষাকেও মুছে ফেলার পাকিস্তানি চক্রান্ত শুরু হল। ১৯৫২ বাঙালি এই […]
বাংলাদেশের শিল্পকলার ইতিহাসে আধুনিক ভাস্কর্য শিল্পের যাত্রা নভেরা আহমেদের হাত ধরেই। তিনি এর পথিকৃতের ভূমিকা পালন করেছেন। বাংলাদেশে (তৎকালীন ব্রিটিশ ভারত) জন্ম নেয়া এই নারী ভারতীয় উপমহাদেশের স্কাল্পচারেই আধুনিকতম নারী। বাংলাদেশের জাতীয় শহীদ মিনারের নকশা প্রণয়নে তাঁর ভূমিকা অনস্বীকার্য । গত ৪৫ বছর ধরে তিনি প্যারিসে কাটান। এ সময়ের মধ্যে তিনি একবারও দেশে আসেন নি। […]
ইন আ ল্যান্ড ফার ফ্রম হোম– সৈয়দ মুজতবা আলীর ভ্রমণকাহিনীভিত্তিক উপন্যাস দেশে বিদেশে বইয়ের ইংরেজি অনুবাদ এটি। অনুবাদক নাজেস আফরোজ। দেশে বিদেশে সৈয়দ মুজতবা আলীর এক অনবদ্য ভ্রমণকাহিনী। গত শতাব্দীর বিশের দশকে ও তার পরবর্তী সময়ের আফগানিস্তানে রাজতন্ত্রের পতন ও গণতন্ত্রের অভ্যুদয়ের সূচনালগ্নের এক মূল্যবান সাক্ষী এই বই। কর্মসূত্রে দীর্ঘদিন কাবুলে অবস্থান করেন নাজেস আফরোজ। […]
বৃষ্টিভেজা কলকাতা সেদিন অন্যরকম স্নিগ্ধ। এসে দাঁড়ালাম আড়াইশ বছরের পুরনো সেই বাড়িটার সামনে। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। চোখের সামনে ভেসে উঠল বাঙলার রেনেসাঁর আশ্চর্য সেই অধ্যায়। উনিশ শতকের অবিভক্ত ভারতবর্ষ। ইংরেজ শাসন চলছে। বাঙালি খুঁজছে আত্মপরিচয়। রামমোহন -বিদ্যাসাগর-বঙ্কিম-মাইকেল ভিত্তি গড়ছেন বাঙলার নবজাগরণের। দানা বাঁধছে জাতীয়তাবোধ। হাজার বছরের গোঁড়ামি ভেঙে চলছে ধর্ম সংস্কার আন্দোলন। প্রতিষ্ঠিত হল উদারপন্থি নিরাকার […]
আকাশ থেকে, অনেক শূন্য, অবিরত পড়ে ঝ’রে দুঃখি কিছু মানুষ, বিষন্ন মনে, তারই সন্ধান করে বাইরে-ভেতরে, অনেক পূর্ণতা আছে বেশ লুকিয়ে সারাটি জীবন, দেয় কাটিয়ে, আঁধারের দিকে চেয়ে ক্ষত-বিক্ষত, মানুষের বুকে, কত ঢেউ, ওঠে নামে বেভুল দুঃস্থ, মানুষ অসহায়, তার প্রতি অনুপমে শীর্ষে পরশে, গড়ায় উজল, অন্য আলোর ধারা জলকন্যার রূপকথা, আর মেঘের পরম্পরা
তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি। সকল খেলায় করব খেলা এই আমি নতুন নামে ডাকবে মোরে, বাঁধতে নতুন বাহুর ডোরে আসব যাব চিরদিনের সেই আমি। রবীন্দ্রনাথ তাঁর কবিতায়-গানে নিজেই নিজের কথা বলে গেছেন বারবার, প্রতিবছর ‘পঁচিশে বৈশাখ– তাঁকে স্মরণ করে দেশজুড়ে পালিত হয় তাঁর জন্মদিন। গানে, আবৃত্তিতে, নাচে, নাটকে– এমনকি নানা আলোচনায় তাঁকে […]
তুমি যখন কেঁপে ওঠো, কেঁপে ওঠে শরীরের কুপি তুমি যখন কেঁপে ওঠো, কেঁপে ওঠে আত্মার সৎসঙ্গ তুমি যখন কেঁপে ওঠো, কেঁপে ওঠে নদী ও জলধি তুমি যখন কেঁপে ওঠো, কেঁপে ওঠে ব্রহ্মাণ্ডের অঙ্গপ্রত্যঙ্গ আমি যখন হিমালয়ের মতো নিতম্ব তুলে আকাশকে শাসাই তুমি দুর্বিনীত সরীসৃপের মতো ঢুকে যাও গিলগামেশের হৃৎপিণ্ডে, আমি যখন একমাত্র পুত্রের বাসরশয্যার চারপাশে […]
ম্যানিলায় নিনয় একুইনো আন্তর্জাতিক বিমান বন্দরের ভিভিআইপি লাউঞ্জে বসে আছি। ঘড়িতে নটার বেশি হবে। লাউঞ্জ হোস্টেল জিগ্যেস করল, ‘কফি দেব স্যার?’ ‘না, গ্রিন-টি।’ ‘গ্রিন-টি হবে না স্যার, রেড-টি পাওয়া যাবে।’ ‘দুধ এবং চিনির দরকার নেই। শুধু চা।’ গ্রিন-টি কেন, পানীয় হিসেবে চা-ই তেমন জনপ্রিয় নয় ফিলিপাইনে। ফিলিপিনোরা পছন্দ করে কফি। কেন করে জিগ্যেস করা হলে […]
এক ভার্সিটিতে ভর্তির পর থেকেই হিয়ার সবসময়ই মনে হয়েছে চট্টগ্রাম ভার্সিটিতে পড়তে যাবার সবচেয়ে ব্যতিক্রম দিক হচ্ছে—প্রতিদিন সকাল থেকে বাসায় ফেরা পর্যন্ত সময়ের ভেতর যত রকমের যানবাহন আছে, সবগুলোতেই একের পর এক চড়তে থাকা। এক্কেবারে ননস্টপ লাগাতার ওঠানামা। বাসায় ফেরা মাত্রই ছোটচাচার মেয়ে রাধিকা চোখ বড় বড় করে প্রায়ই তার যানবাহনের লিস্ট করে। দশ বছর […]
মেমেন্তো মোরি মনে রেখো, মৃত্যুই নিয়তি,’ দিয়োনুসিয়োস, শীতকাল জুড়ে জমা হওয়া মদ শেষ হলে মনে রেখো, যা তোমাকে ঘিরে ধরে রাখে তার অর্ধেক বিস্ময় আর বাকিটা নৈঃশব্দ্য। হাহাকার ফুটেছিল তোমার আয়নায়, লীলা, লাস্য, চিরবিশ্রামের পথে ক্ষীণ ছিল সমগ্রের ছায়া, ছিল মারাত্মক বিসুবিয়স, আর শৈল্যবিদের গান তোমার স্মৃতির হাত ধরে … যে চেয়েছে স্পর্শের সৌন্দর্য, কোনোকিছু […]
শুভ বুদ্ধ পূর্ণিমা বিশ্ববৌদ্ধদের সবশ্রেষ্ট ধর্মীয় উৎসব। এ দিনটি বিশ্ববৌদ্ধদের নিকট পবিত্র ও মহিমান্বিত দিন। ভগবান বুদ্ধ বৈশাখী পূর্ণিমার বিশাখা নক্ষত্রে রাজকুমার সিদ্ধার্থ রূপে কপিলাবস্তুর লুম্বিনী কাননে জন্ম গ্রহণ করেছিলেন। বুদ্ধ বৈশাখী পূর্ণিমার দিনে আলোকপ্রাপ্ত অর্থাৎ সর্বতৃষ্ণার ক্ষয় সাধন করে বোধিজ্ঞান লাভ করে জগৎ পূজ্য বুদ্ধ হয়েছিলেন। বুদ্ধ বৈশাখী পূর্ণিমার দিনে মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। বুদ্ধের […]
দ্রুত পা চালিযেও যখন দেখলাম এ পথ শেষ হবার নয়, ওষ্ঠাগত আমার প্রাণ, দু’ পা যুগপৎ ভারি, তখন প্রায় বোবা ক্রোধে দৌড়াতে থাকলাম দিগন্তের দিকে, যেখানে চিরহরিৎ বৃক্ষের ছায়ায় সমস্ত নিসর্গ জুড়ে একাকার হয়ে আছে একজন, – তার কাছে। এত অস্থিরতাতেও চোখে পড়ছে বিরান ক্ষেতে ফসলের শূন্যতা। কলাই মশুর আর সর্ষের মৃত আগাছা জঞ্জাল। চাষী […]