মর্মতল সব কথা বলা হয়ে গেল? দিনশেষে, ঘরে ফিরে খুব ক্লান্ত হই, দৃশ্যের বাইরে বিশুষ্ক প্রাণের বার্তা নিয়ে জেগে ওঠে তীব্র কথাপুঞ্জ কথার পারদ নেই–তাই যাও পুড়ে যাও সূর্যতাপে যাও রেখে যাও ছাইভস্ম।
There is no such thing as good painting about nothing. ― Mark Rothko মানুষ নিছক বাস্তবতার ভেতর দিয়ে যায় না। বাস্তব আদতে অভিজ্ঞতা আর শিক্ষার ধারণা মাত্র। সুনির্দিষ্ট জ্ঞান কাঠামোই তার ভিত্তি। কিন্তু শিল্প আর সাহিত্য বাস্তব ধারণার ভাবাতিরিক্ত ব্যাপার। ফলে মানুষ কল্পনাপ্রবণ হতে বাধ্য। এই প্রবণতা মানুষকে কল্পনা আর জ্ঞান-কাঠামোর সাথে উৎপাদন সম্পর্ক তৈরি […]
বেহুলা আমি তবে লখিন্দর তোমারে অমর করে যাব, ভাসতে দাও ঢেউয়ে-ঢেউয়ে নিম্নগামী স্রোতে গলিত মাংসের পিন্ড ঝরে পড়বে জলে, আনন্দে মাতাল হবে মৎস্য-পরিবার, কামনা দংশিছে যারে কাকে বা সে দোষারোপ করে, বজ্রবিদ্যুতের শিখা বিদ্ধ করে শস্যের ভান্ডার নয় সর্প দুর্ভাগ্যের কালচক্র নয়, ফিরে চলো, কাজ নেই দেবতাকে তুষ্ট করে, স্বর্গ বড়ো পরিহাসপরায়ন,
পৃথিবীর অপরাপর জনগোষ্ঠীর মধ্যে সংস্কৃতির সংজ্ঞার মতানৈক্যের কারণে পঞ্চদশ শতাব্দিতে উপনিবেশবাদের শুরু ও প্রসার। প্রতিটি মানবগোষ্ঠীর জীবনধারণের একটি একান্ত ধারা আছে যা তার সভ্যতা ও সংস্কৃতির ইঙ্গিত বহন করে– যার আওতায় জীবনের সবকিছুই সংযুক্ত। এক সময়ে উপনিবেশবাদের পক্ষে একটি জোরালো যুক্তি ছিল যে দেশকে দখল করা হলো সে দেশকে সভ্য করা। এশিয়া এবং বিশেষ করে […]
শীত যায় গীত গায়/ শিল পড়ে কিল খায় ঝড়ের প্রকোপ বাড়তেই থাকে ক্রমশ। একপর্যায়ে ঝড়ের কেন্দ্রে তৈরি হয় এক বিশেষ ধরনের ঘোর ও ঘূর্ণি, যার প্রভাবে হাওয়ায় জাগে কড়া কেন্দ্রাতিগ টান। প্রকৃতি যেন এক অতিকায় অদৃশ্য সেন্ট্রিফিউগাল মেশিন বসিয়ে দিয়েছে ঝড়ের উৎকেন্দ্রে। ঝড় যেদিকে যায়, অদৃশ্য মেশিনটাও সেইদিকে। ঘটতে থাকে অদ্ভুত সব কাণ্ড। এ-অঞ্চলের রসিক […]
রুক্ষ পাথুরে মাটির ধু ধু প্রান্তরের শেষ সীমানায় এক অজ পাড়াগাঁ। গাঁয়ের নাম চুরুলিয়া- উত্তরে অজয় নদী। এ গ্রামে দরিদ্র চাষাভুষো মানুষজনের বাস। দরিদ্র হলেও আছে শিক্ষা আর রুচির ছাপ। গাঁয়ের পশ্চিম দিকে এক পুকুর- পাশে মসজিদ, মক্তব। তার পাশে কাজী বাড়ি। কোন এক কালে- সেই মোগল আমলে আদালতের বিচারক ছিলেন এ বাড়ীর কেউ। সেই […]
Poetry of Kazi Nazrul Islam in English Translation প্রকাশিত হয় ১৯৯৭ খ্রিস্টাব্দে, নজরুল ইনস্টিটিউট ঢাকা থেকে। বইটির তৃতীয় সংস্করণ প্রকাশিত হয় ২০১২ তে, চতুর্থ পরিশোধিত সংস্করণ প্রকাশিত হয় ২০১৪ তে। সম্পাদক মুহম্মদ নূরুল হুদা। ১২ পৃষ্ঠাব্যাপী দীর্ঘ সম্পাদকীয়তে কাজী নজরুল ইসলামের জীবনী এবং তাঁর কবিতা-গান-গদ্য ইত্যাদি প্রকাশের ক্ষেত্রে বাংলা একাডেমী ও নজরুল ইনস্টিটিটের ভ’’’মিকা ও […]
বৃষ্টি এলে আমার কেমন মুক্তক মাত্রাবৃত্ত মাত্রাবৃত্ত লাগে ত্রিশালে আজ তবে বৃষ্টি আসুক তীব্র রঙের ফুল আম-লিচু-কাঁঠাল প্রকৃতির কণায় কণায় সরস টগরধারা বৃষ্টি জৈষ্ঠ্য মাসের কেমন স্নেহের দোলা নিয়ে আসেন দারোগা রফিজ উল্লাহ চাকচিক্য-কুলীন শহর ঘুরে ঘুরে শেষাবধি নামাপাড়া দরিরামপুর কিশোর কবি দুখু দুঃখ ভুলে প্রকৃতির আকাশ ছাপানো স্নেহে তার ভরেন হৃদয় মন্দাক্রান্তা বৃষ্টির সুরে […]
ঘড়ির দুইটি ছোট কাল হাত ধীরে আমাদের নিতে চায় যেই শব্দহীন মাঠে, ঘাসে সাহস-সঙ্কল্প-প্রেম আমাদের কোনদিন সেদিকে যাবে না তবুও পায়ের চিহ্ন সেদিকেই চলে যায় কি গভীর সহজ অভ্যাসে। – জীবনানন্দ দাশ আরাকানে তৃতীয় ভোর। পাহাড়ে ভোরের নিজস্ব রূপ আছে। সুবেহ সাদেকের সময় ক্ষণস্থায়ী স্বর্গীয় আলোতে কিছু পাখী ডেকে উঠে। তারপর আবার নরম অন্ধকার। আবার […]
কুদরত-উল ইসলামের পরিচিতি মূলত উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ আর শিশুসাহিত্যের জন্য হলেও, তার মরণোত্তর কবি পরিচয়কে যে উপেক্ষা করা যা না তার প্রমাণ অন্ধ অন্ধ গন্ধলেবুর বাগানে শীর্ষক কাব্যগ্রন্থ। তার কবি পরিচয়ের হদিস নেয়ার আগে শিশুরোগ বিশেষজ্ঞ কুদরত-উল ইসলাম সম্পর্কে কয়েকটি জরুরী তথ্য এই যে তিনি ১৯৩২ সালে জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশে। ১৯৬৩ সালে থেকে যুক্তরাজ্যে প্রবাসী […]
‘আফ্রিকার লেখকের পক্ষে এক ধরনের অঙ্গীকার, এক ধরনের বার্তা প্রদান, এক ধরনের প্রতিবাদ করা—এসব ছাড়া আর কিছুই লেখা সম্ভব নয়। আফ্রিকার জীবনটাই এমন হয়েছে যে আপনাকে প্রতিবাদ করতেই হবে; আপনাকে ইতিহাস, ঐতিহ্য, ধর্ম ইত্যাদি নিয়ে কথা বলতেই হবে।’ আফ্রিকার মহান সাহিত্যিক চিনুয়া আচেবে বলেছিলেন এই কথা। তিনি এইসব কথা বলেছিলেন আফ্রিকার উপনিবেশ ও উত্তর-উপনিবেশিকতার প্রেক্ষিতে […]
‘কিন্তু’ গীত গানেওয়ালা ‘কিন্তু’ গীত বাঁধেন যৌন হ্য়রানি ন্যাকারজনক সেইটা ভালোই বোঝেন ‘কিন্তু’ বাইরে যখন পড়বে পা সবার নজর সমান না স্মরণ রাখা চাই আরে ধর্ম-মতে, লোক-মতে নিজের মান নিজের বটে বেশভূষা, চাল-চলনে স্পষ্ট থাকা চাই
সম্প্রতি ঢাকায় ভিন্নধর্মী তিনটি চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ এই প্রদর্শনীগুলো নিয়ে লিখেছেন অঞ্জন আচার্য এবং আব্দুল হালিম চঞ্চল। শিল্পকলায় পক্ষকালব্যাপী ছাপচিত্র প্রদর্শনী অঞ্জন আচার্য গুরুশিল্পীরা কাজ করেছেন আর তার ছায়াতলে দীক্ষিত হয়েছে নবীন শিল্পীরা। তাই গুরুর কাজের শেষ রশ্মিটুকু নিয়ে আবার নতুন দিনের আলো জ্বালিয়েছে নবীন প্রজন্মের শিল্পীরা। আসলে সূর্যহীন অন্ধকারের কোন ইতিহাস নেই; […]
১৯৩৬ সালের ২৩ জুন জন্মগ্রহণকারী সিরাজুল ইসলাম চৌধুরী আমাদের প্রথম সারির সাংস্কৃতিক ব্যক্তিত্বদের একজন। বাকস্বাধীনতা, মানবিক অধিকার, পরিবেশ সুরক্ষা, দুর্নীতি প্রতিরোধ এবং সামাজিক ন্যায়বিচার বিষয়ক আন্দোলনের পুরোধা। এসবের পাশাপাশি তিনি লেখক হিসেবেও সুপরিচিত। সম্পাদনা, প্রবন্ধ, গল্প, উপন্যাস ও অনুবাদ মিলিয়ে তার গ্রন্থের সংখ্যা আশির মতো। দীর্ঘকাল তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগে অধ্যাপনা […]
আমার স্বপ্নগুলো আমার স্বপ্নগুলো বেহেস্তের মতো অর্গলবিহীন আর দুঃস্বপ্নগুলো দোজখের ওম-ভরা খরখরা এই পৃথিবী আমার দোজখ আর বেহেস্তের মাঝখানে ঝুলে আছে। ২. মিথ্যা হলো মধুময় সত্য বড়ো তিতা গুণায় ভরা এই মর্ত্য জীবন রিবনের মতো প্যাচানো অমর্ত্য ফিতা!
দিনে দিনেই কোথায় বন্দি হয়ে আছি আমি চারদিকে মোটামোটা লোহার গরাদ থাকা উচিত তা নেই- অদৃশ্য পাপবোধ আমায় ঘিরে পাহারায় কার কাছে বিছিয়ে দিলাম শীতল করতল সে ছুঁয়েও দেখল না জ্বর কতটা নেমেছে আজকাল কিছুই আর সময়ে থাকবে না এই চৈত্রেও অস্বাভাবিক বান নেমেছে ভূ-স্বর্গে ভেসে যাচ্ছি স্রোতে সমূহ বোধ থেকে দূরে খোলসমুক্ত হয়ে নিম্নগামী […]