খসড়া-১ কাল আমি বোটে বসে জানালার বাইরে নদীর দিকে চেয়ে আছি এমন সময় হঠাৎ দেখি, একটা কী পাখি সাঁতরে তাড়াতাড়ি ও পারের দিকে চলে যাচ্ছে আর তার পিছনে মহা ধর্-ধর্ মার্-মার্ রব উঠেছে। শেষকালে দেখি একটি মুরগি; তার আসন্ন মৃত্যুকালে বাবুর্চিখানার নৌকো থেকে হঠাৎ কী রকমে ছাড়া পেয়ে জলে ঝাঁপিয়ে পড়ে পেরিয়ে যাবার চেষ্টা করছিল…আমি […]
গ্রীষ্মের সেই সকালে ঘুম ভেঙেছিল অন্যদিনের মতোই। আগের রাতের দীর্ঘ আড্ডা শেষ হতে মাঝরাত পেরিয়েছিল। উর্দিধারী জীবনে যথেষ্ট বা প্রয়োজনীয় ঘুমের চাহিদা মেটানোর কোন অনুমোদিত সুযোগ নেই বলা চলে। মাঝে-মাঝে ‘ইন এইড অব সিভিল পাওয়ার’ ধরনের বিশেষ দায়িত্ব পালনকালে ছাউনি বহির্ভূত সিভিল (সভ্য?) এলাকায় তাঁবু গেঁড়ে বসলে এক আধদিন অমন কুম্ভকর্ণ নিদ্রা যাওয়া হয়তো সম্ভব। […]
ভয়/আতঙ্ক ১৯৬৪ সালের শীতকাল। মুন্সীগঞ্জ শহর। কাশ্মীরের হযরতবাল দরগায় সংঘটিত এক কুখ্যাত, স্পর্শকাতর চুরিকে কেন্দ্র করে চারদিকে তখন প্রবল সাম্প্রদায়িক উত্তেজনা, খুনোখুনি। গত কয়েক দিন ধরে নানান ধরনের গুঞ্জন, বিভিন্ন রকম গুজব কানে আসছে। ফলশ্রুতিতে মিলিত কণ্ঠে “নারায়ে তকবীর, আল্লাহু আকবর” শোনার আশঙ্কায় প্রতি রাতেই আমরা ভয়ে ভয়ে কান পেতে বসে থাকি ঘরের ভেতর। যে […]
শীতের শেষ রাত্রি বসন্তের প্রথম দিন আলাউদ্দিন আল আজাদের একটি উপন্যাসের নাম। নামের জন্যেই বইটির প্রতি আকৃষ্ট হই। এতে শেষ এবং শুরুর সন্ধিক্ষণের বিষয় মনের ভেতর নাড়া দেয়। যেমন এখন চৈত্র ফুরিয়ে যাচ্ছে, আর এগিয়ে আসছে বৈশাখ। সর্বত্রই প্রস্তুতি চলছে নববর্ষের। পহেলা বৈশাখে পান্তা-ইলিশ ভোজন —————————————————— ১৯৮৩ সাল। চৈত্রের শেষ। চারিদিকে বৈশাখের আয়োজন চলছে। আমরা […]
বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি বয়স্ক ছাত্রটি কে? এই প্রশ্নের উত্তর হতে পারে টনি বেন (Tony Benn) যার পুরো এবং আদি নাম এন্টনি নিল ওয়েজউড বেন। ……. টনি বেন (জন্ম. লন্ডন, ইংল্যান্ড, ৩ এপ্রিল ১৯২৫) …….. তিনি একজন সাবেক লর্ড, বৃটিশ লেবার পার্টির বামপন্থী প্রবীণ নেতা, সাবেক মন্ত্রী এবং বর্তমানে ইরাক- আফগানিস্তানে আমেরিকা- বৃটেনের আগ্রাসন বিরোধী […]
স্ট্রাটফোর্ডের স্টারবাকস, ছবি. গুগল আর্থ জন লুকের সাথে আমার পরিচয় হইছিল স্ট্রাটফোর্ডের শপিং সেন্টারের বাইরে। আমি স্টারবাকসের কুনায় বইসা বইসা ট্যাজো-র চাই টি ল্যাটে ও বিরি খাইতেছিলাম, তখন আধা চাইনিজ আধা ক্যারিবিয়ান একজন লোক আমার পাশে আইসা বসলেন। আগুন চাইলেন। রাস্তা থাইকা কুরায়া আনা একটা সিগারেটে আগুন ধরায়া নাম বললেন: জন লুক। ……. “…ফেরারি বানানো […]
পূর্বকথা এবং পূর্বরাগ “তুমি কেমন করে গান কর হে গুণী…” স্কুলে থাকাকালীন, নেহায়েৎ নিজেরই লব্ধানুশীলনে, নানান রকমের বইপত্র ইঁদুরের মতো কামড়ে কামড়ে দেখি যখন, তখন সুকান্ত ভট্টাচার্যের জীবনীকিতাব থেকে জানতে পারি যে তিনি কৈশোরে প্রায় শ’ পাঁচেক রবীন্দ্রসঙ্গীত মুখস্ত করে ফেলেছিলেন। আমৃত্যু সেই দক্ষতাটা তিনি ধরে রেখেছিলেন। এই ঘটনা জেনে আমার দুটো প্রতিক্রিয়া তৈরি হয়। […]
ডাকঘর নাটকে ফকিরের সাজে রবীন্দ্রনাথ, ১৯১৭ কেন যেন কী হয়, রবীন্দ্রনাথকে ভাবতে গেলে ভক্তি এসে অন্তরে জমা হয়। আর এমনই এক ভক্তি আচ্ছন্নতার মধ্যে একবার এক কবিগানের আসরে ঋষি কবি রবীন্দ্রনাথের সাক্ষাত পেয়েছিলাম, তখন কবিয়াল নারায়ণ বালা ঋষি কবি রবীন্দ্রনাথের দোহাই দিয়ে প্রেমের সংজ্ঞা দিচ্ছিলেন। তার আগে কোনোদিন রবীন্দ্রনাথকে ঋষি ভাবিনি, তাঁকে কবি নাট্যকার গল্পকার […]
বাংলা একাডেমী, ছবি. উইকিপিডিয়া বাংলাভাষার শুদ্ধতা নিয়া একটা গুরু চিন্তা করতেছেন এই সময়ের সরকার, বাংলা একাডেমী, বুদ্ধিজীবীগণ। আইন পাশ হইতেছে সংসদে, বাংলা একাডেমী বাংলাভাষার দেখভালের, ভরণপোষণের দায়িত্ব পাইতেছে শুনতেছি। বাংলাভাষার দুরবস্থা নিয়া দেশে বুদ্ধিবৃত্তিক তৎপরতা চলতেছে। যেইটারে দুরবস্থা বলা হইতেছে সেইটা যে দুরবস্থ—এই ব্যাপারে বাঙালী জাতীয়তাবাদীগণে ঐকমত্যে পৌঁছাইছেন। দুরবস্থা মনে না করা বুদ্ধিবৃত্তিক কিছু তৎপরতাও […]
কিছুদিন আগে ঢাকার শাহবাগে মাওলানা আবদুল হামিদ খান ভাসানী রোডে অবস্থিত ঢাকা ক্লাবে ঢোকার সময় প্রতিষ্ঠানটির নিরাপত্তা রক্ষীদের বাধার সম্মুখীন হন কবি ও বুদ্ধিজীবী ফরহাদ মজহার। লুঙ্গি পরিহিত অবস্থায় ঢাকা ক্লাবে প্রবেশ করা যাবে না এমন আপত্তির মুখে তিনি এর প্রতিবাদ করেন। পরবর্তীতে ঘটনাটি বহুদূর গড়ায় এবং ক্লাবের উচ্চপদস্থ একজন কর্তার সঙ্গে ফরহাদ মজহারের বিতণ্ডার […]
ইন্দোনেশিয়ার বালিতে দেবী সরস্বতীর মূর্তি। উল্লেখ্য বালিতে জ্ঞানের দেবী হিসাবে সরস্বতীর মূর্তি প্রায় সব স্কুল ও বিশ্ববিদ্যালয়ে শোভা পেয়ে থাকে। গাজী রকিব আমাকে দুটো প্রশ্ন করেছেন। খুবই কঠিন প্রশ্ন। কবিতায় বিবর্তন কী? আমি কী করে জানি? প্রশ্ন করেছেন নিজের কবিতায় আমি যেভাবে বিবর্তিত হই সেই সব কথা যেন বলি। হই কি? কে জানে? আমি উত্তর […]
প্রথম উপলব্ধি দ্বিতীয় মৃত্যুর পর! বিপুল যখন মারা যায় তখন আমি পাঁচের কাছাকাছি। বড়দের কাছে শুনেছি ও গোদ রোগে মারা গেছিল। কেউ একজন মরে গেলে তার বা আশপাশের মানুষের কী হয় সে বিষয়ে বাস্তবে কোনোরকম ভাবনা গড়ে ওঠেনি। —————————————————————– অসতর্ক থাকলেই মনে হতে পারে বার্ধক্য নৈঃসঙ্গের সাথে সম্পর্কিত। তা তো নয়। নিরন্তর সঙ্গপিপাসু মানুষ সঙ্গপিপাসার […]
১৯৬৩ সালে সমাপ্ত দ্বিতীয় শহীদ মিনার। সূত্র: উইকিপিডিয়া বিশ্বসভার অন্যতম সংস্থা ইউনেস্কো কর্তৃক স্বীকৃত হয়েছে আমাদের বাংলা ভাষার গৌরবময় সংগ্রামের ইতিহাস। ১৯৯৯ সালে এই অপূর্ব ঘটনাটি ঘটেছে। বিশ্বের ১৮৮টি দেশের ৬০০ কোটি মানুষ আজ ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছে। এই ঘটনাটি বাংলা ভাষার জন্য অভূতপূর্ব সম্মানের এবং বাঙালি জাতি তথা বাংলা ভাষা-ভাষী মানুষদের […]
মোগল সম্রাট শাহজাহানের বড় ছেলে দারাশুকো সংস্কৃত এক পণ্ডিতের সাহায্য নিয়ে ১৬৫৭ সালে ফার্সী ভাষায় অনুবাদ করেছিলেন উপনিষদের। এরও প্রায় দেড়শ’ বছর পর প্রাচ্যবিদ ফরাসী এক পরিব্রাজক আকেতিল দ্যু পেরোঁ (Anquetil Du peron) এই ফার্সী অনুবাদের ভিত্তিতে লাতিনে তা অনুবাদ করেন। ইউরোপে উপনিষদের ওটাই প্রথম অনুবাদ। দারাশুকো যদি এই অনুবাদ না করতেন তাহলে ইউরোপকে হয়তো […]
স্কুলের শ্রেণিকক্ষে শিক্ষক যখন আমাদের কবিতা পড়ান, তখন তিনি প্রথমে সেটি শব্দ করে পড়ে শোনান, তারপর তা বোঝাতে গিয়ে বারবার ‘কবি বলেছেন’ কথাটি বলেন। পঙ্ক্তির পর পঙ্ক্তি তিনি ব্যাখ্যা করে, শেষে কবিতার মূল কথাটি জানিয়ে দেন বা সেই চেষ্টা করেন। এতেও তার দায়িত্ব শেষ হয়ে যায় না; কবিতার কোন অংশটি গুরুত্বপূর্ণ, তিনি দেখিয়ে দেন এবং […]