০৫.১০.২০২০ সোমবার ভোর ফুটতেই ঘষামাজা আকাশ। আলোদের দারুন ফুর্তি। সকাল এবং আমি মিলে এক ডজন ইলিশ কেনায় মেতেছি। সঙ্গে একটা বাড়তি। এই তেরো ইলিশের লেজ ও মাথার কাঁটায় যেন খোঁচা দিলো করোনা। কিন্তু তার বাইরেও আছে বিধিনিষেধের বেড়াজাল। ইলিশধরা বেচাকেনা ক’দিন পরেই সাময়িকভাবে বন্ধ হবে, এবং সে প্রস্তুতি হিশেবেই আজ সকালের তোড়জোড়। নাকে এসে লাগে […]
০১.৮.২০২০ শনিবার মহাশোকের মাস আগস্ট। আমাদের চেতনাকে ছিন্ন করার মাস আগস্ট। আমাদের বোধকে ভিন্ন করার দিন ১৫ই আগস্ট। আর সাল হিশেবে ১৯৭৫ এক চরম দুর্যোগের, এক অভাবনীয় আত্মবিস্মৃতির কাল। বাঙালি সত্তার মধ্য থেকে উঠে আসা বাংলাদেশ নিয়ে এক ছিনিমিনি খেলার ক্ষণ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ভার্চ্যুয়ালি জুম এ্যাপসের মাধ্যমে […]
২৯.০৬.২০২০ সোমবার যে ধাক্কা আজ দিনের প্রথমভাগের সব আয়োজন তছনছ ক’রে দিলো তা হ’লো ঢাকার সদরঘাটের লঞ্চডুবি। সকাল আটটা নাগাদ মুন্সিগঞ্জের কাঠপট্টি থেকে ‘মর্নিং বার্ড’ নামের একটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। সদরঘাটের নিকটবর্তী হ’তেই ‘ময়ূর-২’ নামের আরেকটি লঞ্চ মর্নিং বার্ডের পেছনে ধাক্কা মারে। ফলে সলিলসমাধি ঘটে মর্নিং বার্ডের ৩৪ জন যাত্রীর। ঘটনাটি যেমন দুঃখজনক […]
০৬.০৬.২০২০ শনিবার রবিবার ৩১শে মে ২০২০ থেকে অফিস চ’লছে। সরকারি প্রজ্ঞাপন এবং স্বাস্থ্যবিধি মেনে সুচারুরূপে কর্মসম্পাদন বেশ দুরূহ। করোনাকালে সব অবস্থানের এবং বিভাগের সঙ্গে সমন্বয় ক’রে কর্মকর্তা ও কর্মচারীদের অফিস-উপস্থিতি নিশ্চিত করা প্রায় অসম্ভব। তারপরও কঠিনের মধ্যে সহজকে খুঁজে নিতে হবে। জীবনের জন্যই জীবনধারণের বিষয়টি পাবে সর্বোচ্চ অধিকার। সে প্রেক্ষিতেই কাজের গুরুত্ব বুঝে এগুতে হ’চ্ছে। […]
১৯.০৫.২০২০ মঙ্গলবার দক্ষিণ থেকে উত্তরে আসতেই সম্পূর্ণ দৃশ্যপট বদলে গেলো। আকাশ আড়াল হ’লো নির্মিয়মাণ দালানকোঠায়। এখন চোখের সম্মুখে কেবল কংক্রিট-ইট-কাঠ-লোহার অখণ্ড অবসর। এ যেন তাদের করোনাকালের দিশাহীন আলস্য। ফাঁকফোঁকড়ে যেটুকু আলো ঘরে ঢুকছে, তাদের তোয়াজে রাখলে কোনোমতে কাজ চালিয়ে নেয়া যায়। আজাদ রহমান ছিলেন বাংলা গানের এক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। বিশিষ্ট সংগীত-পরিচালক, গায়ক ও বাংলা খেয়ালের […]
১লা এপ্রিলের খবর যা যা এসেছিল। পেন্সিলিয়া খবরিয়া বলল, ঐ দিন দুপুর থেকে গোষ্ঠী সংক্রমণের ভয় ছড়াল। ইতালি, আমেরিকা ব্রিটেন গোষ্ঠী সংক্রমণে বিপজ্জনক জায়গায় পৌঁছে গেছে। খাদের কাছে বলা যায়। আমাদের দেশে এতদিন অবধি যে খবর পাচ্ছি সবই বিদেশ প্রত্যাগত দ্বারা সংক্রামিত। কিংবা ভ্রমণ সংক্রান্ত। কিন্তু এ কী খবর। দিল্লির নিজামুদ্দিনে ১৩ই মার্চ থেকে ১৫-ই […]
০১.০৫.২০২০ শুক্রবার মহান মে দিবস আজ। মেহনতি মানুষের সমর্থনে আমাদের লড়াই জারি থাকুক আমৃত্যু। ন্যায়-অন্যায় কিংবা বিচার-অনাচারের বিষয়াদি এখন বড়ো বেশি টোকা দিচ্ছে। ব্যক্তিগত ক্ষোভ-আক্ষেপ চেপে রাখা তাই দুরূহ। আমাদের তেল বেড়েছে। পরিমাণে এতো যে মাটির পাত্রে ভ’রেও কুল পাওয়া যাচ্ছে না। উপচিয়ে প’ড়ে আশেপাশের বানর-হনুমান যা পাচ্ছে তা নিয়েই ম’জে আছে। তেলময় মানবপ্রজাতি দেখতে […]
২৬.০৩.২০২০ বৃহস্পতিবার একা হ’য়ে কি বেঁচে থাকতে পারবো? তা হ’লে কেন বিচ্ছিন্ন করা হ’চ্ছে? কেন আমি পরিবার-সুহৃদ বঞ্চিত হ’য়ে গৃহবন্দি থাকবো? কেবলই কি তা মৃত্যু কিংবা মৃত্যুভয়ের কারণে? ভয় কি আমার সঙ্গে অন্যদের নিয়েও পাশা খেলছে? এক দেশ থেকে অন্য দেশে, এক শহর থেকে অন্য শহরে, এ গ্রাম থেকে অন্য গ্রামে, এক বাড়ি থেকে অন্য […]
আমার বাসার পাঁচ মাইলের ভিতরে আট থেকে দশটি হাসপাতাল আছে। বাসাটা শহরের কেন্দ্রে অবস্থিত। সারাদিন গাড়ির শব্দ শোনা যায়। তবে এখন শুধু এম্বুলেন্সের শব্দ। আর মাঝে মাঝে আকাশে হেলিকপ্টারের আওয়াজ। এক একটা হেলিকপ্টার মাথার উপর দিয়ে উড়ে উড়ে শহরবাসীদের নির্দেশনা দেয়। আমি চমকে উঠি। তাড়াহুড়ো করে উঠানে গিয়ে দাড়াই কি বলে শোনার জন্য কিন্তু ততক্ষণে […]
আমার হাত ছোট হয়ে আসছে। পাগুলো গুটিয়ে যাচ্ছে। বুকের ভেতর দু ব্যাটারীর এক ইলেট্রিক ফ্যান ঘুরছে । ভনভন। ভনভন। উড়ে যাচ্ছি সময়ের উলটো দিকে। অতীতে। চুয়াত্তরের দুর্ভিক্ষ কবলিত একটি দুপুর। আমি দাঁড়িয়ে আছি অহিকাকুদের পোড়া বাড়ির উঠোনে। আমার প্যান্টের পকেটে দুটো দশ পয়সার কয়েন। একটি চেয়ে পাওয়া। অন্যটি মার বালিশের নীচ থেকে চুরি করেছি। আরও […]
বুদ্ধদেব বসু তার কালের পুতুল প্রবন্ধগ্রন্থ যখন প্রকাশ করেন তখন সালটি ছিল ১৯৪৬। সেই সময়ে বাংলাদেশ এবং ভারতবর্ষ ব্রিটিশ সাম্রাজ্যের শোষণ পীড়নে নাস্তানাবুদ। ব্রিটিশ সাহিত্য ইউরোপ জুড়ে তো বটে, দুনিয়ার অন্যান্য মহাদেশেও সুবিধাজনক অবস্থান দখল করেছে। সারা দুনিয়া লুটপাট করে ব্রিটিশ সাম্রাজ্যের অর্থনীতিও রমরমার চরম তুঙ্গে। এই সুবিধা ভোগে সাহিত্য ও সংস্কৃতির লোকজনদেরও পোয়াবারো। চিকিৎসক, […]
খুশবন্ত সিং-এর Malicious Gossip গ্রন্থের অন্তর্ভুক্ত Sadia Dehlvi রচনার অনুবাদ এটি। খুশবন্ত সিং-এর জন্মশতবর্ষ স্মরণে আন্দালিব রাশদীর অনুবাদে এখানে প্রথমবারের মতো প্রকাশ করা হলো। তার সাথে আমার প্রথম দেখা ১৯৮৭ সালে আমিনা আঞ্জুজার ক্যালিগ্রাফি প্রদর্শনীতে। আমিনা আমার হাত ধরে টানতে টানতে লোকারণ্য একটি কক্ষের মাঝখানে মোড়াতে বসা একটি মেয়ের কাছে নিয়ে যাবার সময় বলল, “চলুন, […]
এঁটোপথ ভাতের দেমাগ ফুরোতে না ফুরোতেই মদের দেমাগ দেখায়; আর, তারপর মাগীর দেমাগের সঙ্গে বাজায় সোনার সিন্দুক, ফুটায় সীসের গুলি। এ বড়ো সুসময়ের কথা, বড়োই আনন্দের বার্তা ! একাত্তরে ফ্যানের গন্ধে মুখ পাতা ছিলো দায়, একানব্বইতে বাসমতি ছাড়া গলা দিয়ে নামে না — আর এগারোতে এসে — ‘ও ভাত ! নো ডিয়ার, ওটিতে হাই সুগার।’ […]
বিয়ানীবাজার থেকে একটা সাপ্তাহিক পত্রিকা বের হয়, নাম বিয়ানীবাজার বার্তা। সবচেয়ে কম স্টাফ নিয়ে বের হওয়া কোনো সাপ্তাহিক পত্রিকার প্রতিযোগিতা থাকলে এ পত্রিকাটি পুরস্কার পেতো। এই পত্রিকার রিপোর্টার, ফটোগ্রাফার, এডিটর, কম্পোজার, মেকআপম্যান, বিজ্ঞাপন ম্যানেজার, সার্কুলেশন ম্যানেজার, বিলিবন্টনকারী – এ সব দায়িত্ব পালন করে একজন। নাম ছাদেক আহমদ আজাদ। প্রায়ই সে কিছু কিছু উদ্ভট কাজের প্রস্তাব […]
বাল্যে আমাদের মফস্বল শহরের সিনেমা হলে একটি সিনেমা দেখতে গিয়েছিলাম। ছবির নাম ’এতিম’। তখনকার দিনের সুপারহিট ছবি। মনে পড়ে, সিমেনার কাহিনী পুরোপুরি জমে ওঠার আগেই আমার সহদর্শক মামি-মাসীরা আঁচলে চোখ মুছছিলেন। ছবির প্লট আমার হৃদয় গলাতে পারেনি। কেননা, আমার মন তখন পড়ে ছিল রেললাইনের অপর পাড়ে আরেকটি সিনেমা হলে, যেখানে একটি ফাইটিং ছবি চলছিল| ওই […]
কার্লোস ফুয়েন্তেস। (ছবি:রাজু আলাউদ্দিন) মাকড়সা সম্পর্কে যারা খোঁজ খবর রাখেন তারা জানেন যে এক ধরনের মাকড়সা আছে যাদেরকে ইংরেজিতে বল ট্র্যাপডোর স্পাইডার, এরা খাবারের জন্য দূর-দূরান্তে ঘুরে বেড়ায় না। নিজের ঘরের কাছেই শিকারের জন্য ওৎ পেতে বসে থাকে। শিকার বা খাবারটা কাছে এলেই ওর উপর ঝাপিয়ে পরে সে। আমি অনেকটা এই ধরনের মাকড়সার মতো। ১১ […]