একাডেমি নাকি রবীন্দ্রনাথের ভালো লাগতো না, কিন্তু সেই রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের সকল একাডেমিতে খবরদারি করে যাইতেছেন এখন পর্যন্ত। রবীন্দ্রনাথের এই প্রতিশোধস্পৃহা আমার ভালো লাগে, একাডেমির জন্য এইটা মর্যাদাহানির কারণ হইতে পারতো; কিন্তু সেটা যাতে না হইতে পারে সেজন্যই সম্ভবতঃ একাডেমি তাঁরে অমানুষ (দেবতা) করে রেখেছে। ঈশ্বর শ্রীকৃষ্ণের ননী চুরি যেমন চুরি নয়, দেবতার ঐ অধিষ্ঠানও […]
রবীন্দ্রসঙ্গীত বলতে আমরা রবীন্দ্রনাথের রচিত গান বুঝি। গায়ক হিসেবে রবীন্দ্রনাথকে কখনো আমরা এর সঙ্গে যুক্ত করি না। তবে অনেক স্থানে রবীন্দ্রনাথ যেমন বলেছেন, তাতে মনে হয়, শুধু রচয়িতা হিসেবে নয়, গায়ক রবীন্দ্রকণ্ঠে ‘তবু মনে রেখো…’ হিসেবেও তাঁর অনেক স্থান থাকুক তেমন একটা ইচ্ছে তিনি পোষণ করতেন। ১৯৩৮ সালে তিনি কথাচ্ছলে বলেছিলেন, “গলা এককালে ছিল বটে! […]
রবীন্দ্রনাথের অনুবাদক-ভাগ্য রীতিমত ঈর্ষণীয় বলা যেতে পারে। জীবদ্দশায় তাঁকে নিয়ে ইউরোপীয় ভাষায় গুরুত্বপূর্ণ লেখকরা লিখেছিলেন এবং তাঁর লেখা অনুবাদও করেছেন ইউরোপের বিভিন্ন ভাষার গুরুত্বপূর্ণ সব লেখকরা। —————————————————————– উজ্জ্বয়িনীপুরের স্বপ্নময় আবেশ, শিপ্রানদীর শিহরণ এবং আরও নানান অনুষঙ্গ উধাও হওয়ার পর যে কংকালটি রয়েছে তা থেকে বিদেশী একজন পাঠক এই কবিতার মহিমা কতটুকু অনুমান করতে পারবেন সেটাই […]
শিল্পী মার্ক শাগালের ছবিতে মন্দির ভাঙছে স্যামসন। Hegemony entails the dominance of a given discourse even among those who are not its beneficiaries. It is the cultural arm of imperialism. যে ভাবধারায় আপনার স্বার্থ নাই সেই ভাবধারার সম্মুখে আপনিও যখন নতি স্বীকার করেন তখন বলিতে হইবে সেই ভাবধারার আধিপত্য কায়েম হইয়াছে। সাম্রাজ্যবাদের সাংস্কৃতিক প্রকাশ এমনই। […]
প্রথম ছেলে বুলবুল কোলে নজরুল। নিচে বসে আছেন স্ত্রী প্রমীলা দেবী ও শাশুড়ি গিরিবালা দেবী। পেছনে বুলবুলের ধাত্রী। সাকি, কোথায় তোমার চিঠি? এদিকে তোমার বান্ধবীর চিঠির তোড়ে আমি তো প্রায় ভেসেই যাচ্ছি। রবীন্দ্রনাথকে চিঠি লেখায় না-হারিয়ে ছাড়বে না মনে হচ্ছে। আমিও ছাড়বার পাত্র নই। তুমি জানো কিনা জানি না, রবীন্দ্রনাথ এন্ডরুজ সাহেবকে একবার সাহেব মহোদয় […]
আত্মঘাতী বোমা প্রসঙ্গে তালাল আসাদের বক্তব্য বিচার তালাল আসাদ, ২০০৮ নতুন ইয়র্ক নগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিষয়ের অধ্যাপক তালাল আসাদ ২০০৬ ইংরেজি সনের মে মাসে কালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আরবিন নামক পরিসরে তিনটি বক্তৃতায় আত্মহত্যাকারী বোমা আক্রমণ বিষয়ে বিচার ও আলোচনা করিয়াছিলেন। পরের বৎসর নতুন ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় প্রকাশনা সেই বক্তৃতামালা লইয়া একখণ্ড ছোট মাপের বই ছাপাইয়াছেন। প্রকাশিত […]
কাজী নজরুল ইসলাম (২৫/৫/১৮৯৯–২৯/৮/১৯৭৬) কাজী নজরুল ইসলামের (জন্ম ১৮৯৯-স্তব্ধতা ১৯৪২-মৃত্যু ১৯৭৬) নীরব হয়ে যাওয়ার দশ বছর পরে ১৯৫২ সালে পরবর্তী কবি-সমালোচক বুদ্ধদেব বসু ‘রবীন্দ্রনাথ ও উত্তরসাধক’ প্রবন্ধে লিখছেন, ‘কৈশোরকালে আমিও জেনেছি রবীন্দ্রনাথের সম্মোহন, যা থেকে বেরোবার ইচ্ছেটাকেও অন্যায় মনে হতো — যেন রাজদ্রোহের শামিল; আর সত্যেন্দ্রনাথের তন্দ্রাভরা নেশা, তাঁর বেলোয়ারি আওয়াজের জাদু — তাও আমি […]
কারো মাতৃভাষা বাংলা, কারো চাকমা, কারো-বা ফারসি, ফরাসি, আরবি, ইংরেজি, চৈনিক, হিন্দি, হিস্পানি, জাপানি…। পৃথিবীতে কত জাতি, কত জনগোষ্ঠী, আর তাদের ভাষা, তাদের বুলি কত বিভিন্ন ও বিচিত্র! কিন্তু অনুভূতির মৌলিক ভাষা তো এক, অভিন্ন। সেই বিমূর্ত অনুভূতির সৎ ও মূর্ত প্রকাশই কবিতা। কবিতাকে তাই বলা হয়ে থাকে সমগ্র মানবজাতির মাতৃভাষা। মাতৃভাষা আমাদের যা-যা দেয়, […]
১৯৩১ সালের পয়লা জানুয়ারিতে তোলা ছবিতে রবীন্দ্রনাথ ঠাকুর শুধু মেঘমল্লারে মেঘের ডাকের জবাব দিয়ে চলবে না, মানব-ইতিহাসের মেঘমন্দ্র প্রশ্নাবলির জবাব দেয়ার কথাও রবীন্দ্রনাথ সবসময় অনুভব করেন। সমুদ্রপারের শ্রীযুক্ত কালিদাস নাগের প্রশ্নে হিন্দুমুসলমান সমস্যার ধরন ও প্রকৃতি বিষয়ে ১৩২৯ সালে লেখা পত্রনিবন্ধে বলেন, ‘পৃথিবীর দু’টি সম্প্রদায় আছে অন্য সমস্ত ধর্মমতের সঙ্গে যাদের বিরুদ্ধতা অত্যুগ্র–সে হচ্ছে খৃস্টান […]
ভয়াবহতার ধারণা আত্মঘাতী হামলা কমাতে পারে, এ আশায় ইরাকে সম্প্রচারের জন্য আমেরিকার লস অ্যাঞ্জেলেসে বিজ্ঞাপন বানানোর কাজ চলছে। ‘আদমবোমা’ নামক পুস্তিকায় তালাল আসাদ তিনটি প্রস্তাব প্রচার করিয়াছেন। প্রথম প্রস্তাবে তিনি দেখাইয়াছেন পশ্চিমা সাম্রাজ্য শাসকরা যে জিনিশকে “সন্ত্রাসবাদ” বলিয়া গালি দিতেছেন তাহার সহিত তাহারা যে বস্তুকে “যুদ্ধ” বলিয়া সালাম করেন তাহার ভেদ বিশেষ নাই। সাম্রাজ্য শাসকদের […]
অস্মদ্দেশে সাধারণ্যে – উদাহরণ দিয়া বলিতেছি – এডোয়ার্ড সায়িদ যতখানি সুপরিচয় লাভ করিয়াছেন তালাল আসাদ মনে হয় ততখানি প্রচারধন্য নহেন। তিনি যে একেবারে ডুমুরের কুসুম তাহাও নহে। আমাদের এই বিদ্ধাবুদ্ধিধনদৌলতবিবর্জিত ব্যাপক দেশে যাঁহারা দুনিয়াদারির খবরসবর অল্পস্বল্প হইলেও রাখেন তাঁহাদের সাক্ষাৎ তালাল আসাদ আদৌ আনকোরা নাম নহেন। তিনি জন্মসূত্রে খানিকটা আরব। আর লেখাপড়া করিয়াছেন ইংলন্ডে। তালাল […]
তাদের সঙ্গে তাদের এলাকায় ঢুকছিলাম। তারা দুজন। তাদের এলাকা ভিন্ন। সামাজিক পরিমণ্ডল, স্বপ্ন, সাধ-আহ্লাদ, শত্রুর ধরন ভিন্ন। পুরুষ তাদের দুজনেরই প্রবল ঘৃণা ও উপহাসের বিষয়। পুরুষ আসে পুরুষ যায় তাদের জীবনে ও দুনিয়ায়। তবে এইসব নিয়ে ছিলো শুরুটা – তাদের এলাকায় ঢোকার মুখে। তাই শুরুতে আমার ছিলো অন্যমনস্ক প্রবেশ ও এগুতে থাকা। তারপর ধীরে যতোই […]
ইংরেজি ২০০৩ সালের সেপ্টেম্বর মাস নাগাদ খ্যাতনামা পণ্ডিত এডোয়ার্ড সায়িদ এন্তেকাল করিয়াছেন–এই কথা সকলেই জানেন। কিন্তু সকলেই জানেন কিনা আমি জানি না, তিনি ২০০১ সালে লন্ডনে ‘ফ্রয়েড ও এয়ুরোপের বিজাতি’ নামে একপ্রস্ত বক্তৃতা করিয়াছিলেন। ২০০৩ সাল নাগাদ তাঁহার সেই বক্তৃতা প্রকাশিত হইয়াছিল। এতদিনে পাতলা কাগজের মোড়কে আরও এক সংস্করণ বাহিরে আসিয়াছে। আমার সহৃদয় সুহৃদ আসাদুল […]