সকাল সাতটা থেকে নাট্যজন আবুল হায়াত ও ডলি জহুর-এর হুমায়ূন-তর্পণ শুনছিলাম আর হুমায়ূন আহমেদ-এর সাথে আমার ব্যক্তিগত স্মৃতি হাতড়াচ্ছিলাম। সকাল ন’টায় অনুষ্ঠান শেষে টেলিভিশনে বিশেষ সংবাদ হিসেবে নিচে লেখা এলো, ‘নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদ-এর মরদেহ ঢাকায় পৌঁচেছে’। সংবাদটি মনিটরে দেখে বুকের ভেতরে হাহাকার করে উঠলো। হুমায়ূন আহমেদ-এর সাথে আমার তেমন ঘনিষ্ঠতা কোনোদিনই ছিলো না, আমি […]
ফিনল্যান্ডের প্রথম সারির কবি এডিথ স্যোডেরগ্রান-এর সাথে বাংলাভাষী পাঠকদের পরিচয় তেমন নেই বললেই চলে। বাংলাভাষী প্রবাসী দুই লেখকের আনুকূল্যে এডিথ স্যোডেরগ্রান-এর একগুচ্ছ কবিতা এই প্রথমবারের মতো প্রকাশ করা হলো বিডিনিউজটোয়ান্টিফোরডটকমের পাঠকদের জন্য। স্যোডেরগ্রান সম্পর্কে ভাষ্যটি লিখেছেন অংকুর সাহা এবং কবিতাগুলোর ভাষান্তর করেছেন সুব্রত অগাস্টিন গোমেজ। বলা বাহুল্য যে কবিতাগুলো ডেভিড ম্যাকডাফ-এর ইংরেজি অনুবাদ থেকে বাংলায় […]
শুধু বাংলায় নয় সাড়া পৃথিবীতে এই রাতে অপূর্ব জ্যোৎস্নারা নেমেছে। মাঠ-ঘাটলা-ফসলের ক্ষেত প্লাবনে ভেসে যায় চারদিক! আজ সেই চাহ্নি পসর রাত। আমাদের শহরে (নিউ ইয়র্ক) এটা সবচেয়ে বেশী। একটা কিছু হয়তো থামে। যদি তা আমরা মেনে নেই। অন্যথায় সব কিছুই চলতে থাকে। আমরা যে ছবি দেখতে যাব বলে ঠিক করেছি তা শুর হওয়ার কথা ২:১৫ […]
২০১০-এ মারিও ভার্গাস য়োসার সাহিত্যে নোবেল প্রাপ্তিতে প্রতিক্রিয়া হিসেবে লাতিন আমেরিকার আরেক নোবেল জয়ী গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের টুইটার বার্তা ছিল ’এবার আমরা সমকক্ষ’ (“Cuentas iguales “, অর্থ “Now we’re even”) । গণমাধ্যমগুলোর অবশ্য এ মন্তব্যের পেছনের কারণটুকু বুঝে নিতে বেগ পেতে হয়নি একেবারেই। পত্রিকার সাহিত্য পাতায় অনেকখানি রসবোধ যুক্ত করেছিল য়োসা-মার্কেস সাহিত্যিক জুটি অথবা প্রতিদ্বন্দী! […]
আমরা যে সময়ে বাস করি সেটা বিজ্ঞান ও প্রযুক্তির সময়। সকালে ঘুম থেকে উঠে রাতে শুতে যাবার আগ পর্যন্ত আমরা হামেশা বিজ্ঞানের উপকরণ ব্যবহার করি। বিদ্যুৎ, গ্যাস, পানির সরবরাহ টোস্টার-মাইক্রোওয়েভ, ইন্টারনেট-ল্যাপটপ -আইফোন, বাতি-পাখা-লিফ্ট, গাড়ি-বাস-বাইক, টিভি-ডিভিডি-হোম থিয়েটার ইত্যাদি সবই আধুনিক প্রযুক্তির অবদান। প্রযুক্তিক উৎকর্ষের কল্যাণে নিত্যনতুন ঔষধ আবিষ্কৃত হয়েছে, আমাদের গড় আয়ুষ্কাল বেড়েছে। বাতাসের মধ্যে থেকেও […]
বাংলাদেশের জাতীয কবি ও সর্বমানবিক মুক্তির প্রবক্তা কাজী নজরুল ইসলামের সবচেয়ে উল্লেখযোগ্য কবিতা ‘বিদ্রোহী’। ১৯২১ সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে এই কবিতাটি রচিত হযেছিলো। কবিতাটি রচনার ৯০-বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ও ভারত যৌথ উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নজরুল-কেন্দ্রিক আলোচনা, পাঠ, আবৃত্তি, সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান ইত্যাদির আযোজন করে। আমরা এখানে এই অবিস্মরণীয় কবিতাটির উপর বাংলাদেশের […]
গত ১৫ মে চলে গেলেন মেহিকোর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ঔপন্যাসিক গল্পকার ও প্রাবন্ধিক কার্লোস ফুয়েন্তেস। পৃথিবীর নানান ভাষী লেখক, সমালোচক ও গুনগ্রাহী পাঠক এই অসামান্য লেখকের মৃত্যুতে প্রকাশ করেছেন শোক, স্মৃতিচারণ করেছেন তার ব্যক্তিত্ব ও উপস্থিতির। মার্কিন লেখক ও সাংবাদিক লিন্টন উইকসের এই লেখাটি গত ১৬ মে NPR পত্রিকায় প্রকাশিত হয়। লেখাটি অনুবাদ করেছেন প্রাবন্ধিক ও […]
সমকালে উপেক্ষিত কিন্তু উত্তরকালে রুশ ভাষার প্রধান কবি হিসেবে গন্য ওসিপ ম্যান্ডেলস্ট্যাম বাংলা ভাষায় আজ্ও খুব একটা অনুদিত হননি। যদিও অনেকেই তাকে নামে চেনেন। গুরুত্বপূর্ণ এই কবির একগুচ্ছ কবিতা টীকা ও ভাষ্যসহ অনুবাদ করেছেন কবি ও অনুবাদক তাপস গায়েন। ‘পিটার্সবুর্গে অসম্ভব কিছু একটা ঘটবে, এমন ভাবনা আমাকে সর্বক্ষণ আলোড়িত করেছে ।’ [ম্যান্ডেলস্ট্যাম, সময়ের কোলাহল (১৯২৫)] […]
মৃত্যুর সঙ্গে মানুষকে যদি পদচারণা করতেই হয় তবে জীবনের উপযোগী সময় কোনটি? ফ্রয়েড বাণী দিয়েছেন সকল প্রাণীই একসময় প্রাণহীন ছিল। জীবনের অবসান অর্থ মৃত্যু। মৃত্যু এক অসীম ক্ষমতাসম্পন্ন সম্রাজ্ঞী যিনি একাধারে আমাদের পূর্বসূরী এবং উত্তরসূরী। মৃত্যু কি আমাদের অস্তিত্বের আগেই আমাদের চিহ্নিত করে রেখেছিলো? আমরা গত হলেও কি সে আমাদের স্মরণে রাখবে? অন্যভাবে বলতে গেলে, […]
কার্লোস ফুয়েন্তেস। (ছবি:রাজু আলাউদ্দিন) মাকড়সা সম্পর্কে যারা খোঁজ খবর রাখেন তারা জানেন যে এক ধরনের মাকড়সা আছে যাদেরকে ইংরেজিতে বল ট্র্যাপডোর স্পাইডার, এরা খাবারের জন্য দূর-দূরান্তে ঘুরে বেড়ায় না। নিজের ঘরের কাছেই শিকারের জন্য ওৎ পেতে বসে থাকে। শিকার বা খাবারটা কাছে এলেই ওর উপর ঝাপিয়ে পরে সে। আমি অনেকটা এই ধরনের মাকড়সার মতো। ১১ […]
রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে বিশ্বজুড়ে তার বন্দনার ঝড় বয়ে যাচ্ছে। কিন্তু, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম বা তার ঐতিহাসিক অবদান নিয়ে বিশ্লেষণাত্মক কোনো কথাবার্তা শোনা যাচ্ছে না। বরং একতরফাভাবে সবাই তার মাহাত্ম্য বর্ণনায় ব্যস্ত। রবীন্দ্রনাথকে কেন এভাবে দেখা হচ্ছে এটা একটা প্রশ্ন বটে। তবে এর উত্তর পেতে আমাদের হয়তো তার দুশোতম জন্মবার্ষিকী পর্যন্ত অপেক্ষা […]
একবার সৈয়দ শামসুল হককে একটা সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল মানব জীবনে ও সমাজে শিল্প-সাহিত্যের প্রয়োজনীয়তা কি। উনি তখন উত্তরে যা বলেছিলেন তা অনেকটা এরকম যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় অনেক কিছু ব্যবহার করি যা শিল্প-সাহিত্যের অবদান। এই যে চমৎকার সব ডিজাইনের বাহারী জানালার পর্দা, সুন্দর সুন্দর বিছানার বেড কভার এসব চিত্র শিল্পীরা আকেঁ, […]
সায়েন্স ফিকশন লেখকদের মধ্যে নিজের নবুয়তি ক্ষমতা নিয়ে বড়াই করার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। কিছুদিন আগে গার্ডিয়ান পত্রিকায় একটা বড় লেখা লিখে অশীতিপর ব্রায়ান অ্যালডিস একপ্রকার উল্লাসই প্রকাশ করেছেন। তার উল্লাসের উপলক্ষ্য সিগনাস নক্ষত্রপুঞ্জে আবিষ্কৃত একটি নতুন গ্রহ, যেটি প্রায় পৃথিবীরই মতো দেখতে। অ্যালডিস তার হেলিকনিয়া স্প্রিং (১৯৮৪) উপন্যাসে ঠিক এই জায়গাটিতেই একটি গ্রহ […]
মলয় রায়চৌধুরী (জন্ম. ২৯/১০/১৯৩৯) এক জ্ঞানচৌতিশা শব্দটির উদ্ভাবক ষোলো শতকের ভাবুক মীর সৈয়দ সুলতান। হয়তো তিনি উদ্ভাবক নন, তাঁর সময়ে শব্দটির প্রচলন ছিল। তবে, তাঁর পুঁথিতে শব্দটি ব্যবহৃত হতে দেখা গেছে। শব্দটির চৌহদ্দিতে তিনি ফিলজফি, থটপ্রসেস, আইডিয়া, স্টেট অব মাইন্ড, প্রবলেম্যাটিক, ফেনমেনলজি, ইনটেলিজেন্স, এথিক্স, উইজডম, যুধিষ্ঠির-কথিত ধর্ম ইত্যাদির সমন্বয়ে গড়ে-ওঠা ব্যক্তি-মনের কথা বলেছেন। মীর সৈয়দ […]
ইদানিং ফেসবুকে বা বাংলাদেশে একেবারে বাংলা একাডেমীর মধ্যিখানে লেখকদের রয়্যালটি বিষয়ক আলোচনা চলছে। এটা খুবই ভালো লক্ষণ। এই বিষয়ে আমার অবস্থান খুব পাক্কা; প্রকাশকেরা ছবি আঁকার টাকা দেবে, কম্পোজ, প্রিন্ট, বাঁধাই, কাটাই সব কিছুর জন্য টাকা দেবে কিন্তু লেখকদের দিতে চাইবে না। এটা মানা যায় না। অন্যদিকে পুস্তক প্রকাশনার যে বাস্তবতা তাও অস্বীকার করার উপায় […]
‘বোগদাদে ব্রিটিশদের আকাশফৌজ আছে। সেই ফৌজের খৃষ্টান ধর্মযাজক আমাকে খবর দিলেন, এখানকার কোন্ শেখদের গ্রামে তাঁরা প্রতিদিন বোমা বর্ষণ করছেন। সেখানে আবালবৃদ্ধবণিতা যারা মরছে তারা ব্রিটিশ সাম্রাজ্যের উর্দ্ধলোক থেকে মার খাচ্ছে; এই সাম্রাজ্যনীতি ব্যক্তিবিশেষের সত্তাকে অস্পষ্ট করে দেয় বলেই তাদের মার এত সহজ। খৃস্ট এই-সব মানুষকেও পিতার সন্তান বলে স্বীকার করেছেন, কিন্তু খৃস্টান ধর্মযাজকের কাছে […]