আহা, সেইসব রূপবান পুরুষ

শান্তা মারিয়া | 1-Aug-2020  

‘রূপ লাগি আঁখি ঝুরে, গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কাঁদে, প্রতি অঙ্গ মোর।’ বৈষ্ণব পদাবলীতে পদকর্তা জ্ঞান দাস এই উক্তি ব্যবহার করেছেন রাধার আক্ষেপ হিসেবে। শ্রী রাধিকা শ্রীকৃষ্ণকে ভালোবাসেন শুধু তার অতুলনীয় গুণের জন্যই নয়, বরং তার আকর্ষণের অন্যতম প্রধান কারণ ভুবনজয়ী রূপ। বৈষ্ণব পদাবলীর ছত্রে ছত্রে রয়েছে শ্রীকৃষ্ণের রূপ বন্দনা। নবীনমাধব, মোহন কালা, […]

অরুণ মিত্রের কবিতা প্রসঙ্গে

সরকার মাসুদ | 27-Jul-2020  

ঢাকা অধ্যায় শুরু হওয়ার আগে আমি ছ’বছর রাজশাহীতে ছিলাম। বিশ্ববিদ্যালয়জীবন শেষে রাজধানীর উদ্দেশে রওয়ানা হওয়ার অল্প আগে একটা পুরস্কার দেয়া হয়েছিল আমাকে। সাহিত্যকর্মের প্রথম স্বীকৃতি ছিল ওই ‘জুগস পুরস্কার’। টাকাপয়সা তো থাকে না; থাকে উপহারবস্তু। তো ওই পুরস্কারের অংশ হিসেবে বন্ধুরা আমাকে দিয়েছিলেন কুড়িটি মুল্যবান বই। কাব্যগ্রন্থ ছিল পাঁচটি। তার ভেতর একটি হচ্ছে অরুণ মিত্রের […]

বুদ্ধদেব বসু : হিরণ্ময় প্রেম-পাত্র

লীনা দিলরুবা | 18-Jul-2020  

প্রথম পর্ব: প্রগতি থেকে কবিতা বুদ্ধদেব বসু (১৯০৮-১৯৭৪) লেখালেখিকে বাঁচার পথ হিসেবে বেছে নিয়েছিলেন। তাঁর বিখ্যাত উপন্যাস ‘মৌলিনাথ’ এ তিনি এক নিঃসঙ্গ চরিত্রকে সংবেদনায়, প্রকৃতিলগ্নতায়, সমাজবিচ্যুতি আর বেশিরভাগ সময় প্রেমচেতনাহীনভাবে উপস্থাপন করেছিলেন। এই চরিত্রটি নিয়ে অলোকরঞ্জন দাশগুপ্তের কাছে একবার বলেছিলেন, ‘মৌলিনাথ-এ আমি এমন একজন মানুষকে দেখাতে চেষ্টা করেছিলাম যে সারাজীবন ধরে, অজস্র মূল্য দিয়ে, নিজেকে […]

বিষাদ সিন্ধু : অনেক প্রসঙ্গের কয়েকটি

জাকির তালুকদার | 14-Jul-2020  

মীর মশাররফ হোসেনের রচনা নিয়ে তাঁর জীবৎকালে যেসব আলোচনা প্রকাশিত হয়েছে, সেগুলির মূল সুর অনেকটাই এরকম: কোনো মুসলমান যে এমন সুন্দর বাংলা লিখতে জানেন, মীরের গ্রন্থ পাঠের আগে বাংলার হিন্দু তো বটেই, মুসলমান শিক্ষিত সমাজও নাকি একথা ভাবতেই পারেননি। কাজেই বোঝা মুশকিল যে এইসব আলোচনা কি ব্যক্তি মীর মশাররফের প্রশংসার ছলে তার ধর্মীয় গোষ্ঠীর সমালোচনা, […]

সুভাষ মুখোপাধ্যায়: যত দূরেই যাই

গোলাম ফারুক খান | 7-Jul-2020  

মনে করিয়ে দিতে চাই জনচিত্তে গাঁথা কিছু কবিতাকণা: ‘ফুল ফুটুক না ফুটুক/আজ বসন্ত,’ কিংবা ‘এদেশ আমার গর্ব,/এ মাটি আমার কাছে সোনা,’ কিংবা ‘প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য/ধ্বংসের মুখোমুখি আমরা।’ একজন কবির এরকম আরো কত পঙক্তি আমাদের সমষ্টিগত স্মৃতিতে উৎকীর্ণ হয়ে আছে! প্রায় দেয়াল-লিখনের মতো। হয়ত কিছুটা জীর্ণতার ছাপ লেগেছে অতিব্যবহারে, কিন্তু যাপিত জীবনের বিশেষ […]

জয়নুলের অলংকরণ : বইপত্রে

ভূঁইয়া ইকবাল | 6-Jul-2020  

লেখক ও চিত্রী সকলেই স্বীকার করেন যে বই-পত্রের সচিত্রকরণ (ইলাসট্রেশন) কোনো যান্ত্রিক পদ্ধতি বা শুধু বাণিজ্যিক প্রয়াস নয়; শিল্পীর তুলির ছোঁয়া লেখকের রচনাকে নতুন মাত্রায় শিল্পসুষমা দান করে। বাংলা বইপত্রের অলংকরণের ইতিবৃত্ত নাতিদীর্ঘ। অবশ্য ছাপা বইয়ের আগেও হাতে-লেখা পুথিতে ছবির সন্ধান দুর্লক্ষ্য নয়। হবিগঞ্জে প্রাপ্ত প্রাচীন তালপাতার পুথিতে রঙিন অলংকরণ পাওয়া গেছে (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরে […]

আর্ট : রূপের মাঝে অরূপ মাধুরী

কুমার দীপ | 4-Jul-2020  

Art, religion, and revelation are one and same thing superior even to philosophy. Philosophy conceives God; art is God. Knowledge is the ideal presence, art the real presence of the Deity.- Weber’s History Of Philosophy করোনা, তথা কোভিড-১৯ এর দোর্দণ্ড প্রতাপী কোপানলে পড়ে যখন ত্রাহি ত্রাহি করছে মানব সম্প্রদায়, মানুষের মৃত্যুর মিছিল যখন কয়েক লক্ষ […]

সে বিশ্ব আমারই মূর্তি: বিশ্বজিৎ সাহা, মুক্তধারা ও নিউইয়র্ক বইমেলা!

আবেদীন কাদের | 29-Jun-2020  

১ . বিভিন্ন কারণে মানুষের সাগর পাড়ি দেয়ার প্রয়োজন পড়ে। কখনও রাজনৈতিক, কখনও আর্থিক, কখনও জীবন যখন হুমকির সামনে পড়ে বলে, বা অন্য কারণে মানুষ নিজের জন্মভূমি ছেড়ে দূরে চলে যায়। তবে এছাড়া একেবারে মানসিক কারণ, মানে ‘নিজের’ থেকে পালানোর জন্যও কেউ কেউ বিদেশে আশ্রয় নিতে পারে। আমাদের স্বদেশী বাঙালি সমাজ বহুদিন আগে থেকেই বিদেশে […]

ব্য‌ক্তিক চিন্তার শাশ্বত বিস্তারে কুমার চক্রবর্তীর ইহজাগ‌তিক মর‌মি চেতনা

ধ্রুব সাদিক | 18-Jun-2020  

যাপিত জীবন সাদামাটা এবং চিন্তায় আভিজাত্যের কথা বলেছেন মহান দার্শনিক সক্রেটিস। জীবনে উৎকৃষ্টতা হিসেবে সরলতার কথাটি ডায়োজিনিসও বলেছেন। বোধকরি, পৃথিবীর প্রত্যেক মহৎপ্রাণ কবিও সরল জীবনের গভীরতার পানে ধাবিত হয়ে পান করতে চেয়ে থাকবেন জীবন-প্রপাতের অমৃত-গরল। কবি কুমার চক্রবর্তীর কবিতায় এমন একধরনের টান অনুভবে চলে আসে, যে অনুভবে মন-মগজে অজানা এক সমীরণের প্রবাহ বয়ে যায়। আর […]

গল্পকার ওয়াসি আহমেদের গল্পের জগত

দেবাশিস চক্রবর্তী | 15-Jun-2020  

গল্পকার ওয়াসি আহমেদের অর্ধেক জীবন এই গল্প সংগ্রহ-১ । আগেই বলে রাখা ভাল, শুধু এই একটি বইয়ের আলোকে গল্পকার ওয়াসি আহমেদকে মানে তার গল্পকে পাঠ করতে গেলে তা অসম্পূর্ণ থেকে যাবে, খণ্ডাংশের পাঠ হবে, কারণ গল্প সংগ্রহের দ্বিতীয় খণ্ডটা আমলে না নিলে সম্পূর্ণরূপে লেখনীর পালাবদল বুঝা যাবে না বা গল্পের কলকব্জা-বিষয়-আশয়ের ক্রমিক বিবর্তনের চিত্রটা খুব […]

হেমিংওয়ের নারীরা: প্রথম উপন্যাস দ্বিতীয় প্রেমের পর

ফারুক মঈনউদ্দীন | 14-Jun-2020  

অ্যাগনেস কুরোওস্কির সাথে স্বল্পস্থায়ী প্রেমের করুণ সমাপ্তির পর শিকাগোর একটা অ্যাপার্টমেন্টে এসে ওঠেন আর্নেস্ট হেমিংওয়ে। এই কমপ্লেক্সের অন্য অ্যাপার্টমেন্টে থাকতেন লেখক কেট স্মিথ ও পেইন্টার কেনলি স্মিথ। এই চিত্রকরের ঘরে একবার এক পার্টিতে হেমিংওয়েকে নিমন্ত্রণ করেছিলেন কেট। এখানেই কিছুদিনের জন্য বেড়াতে আসা কেটের বান্ধবী হ্যাডলি রিচার্ডসনের দেখা পান তিনি, তাঁর মনে পড়ে, কয়েক বছর আগে […]

বাংলা উপন্যাসের বাদাবনে

একরাম আলি | 13-Jun-2020  

বাংলা উপন্যাস বিষয়ে বেশ কিছুদিন আগে দু-টি লেখা পড়েছিলাম ফেসবুকে। দু-টি লেখার নীচে মন্তব্যগুলোও চোখে পড়েছিল। মন্তব্যকারীদের কেঊ কেঊ তরুণ গদ্যলেখক এবং তাঁরা এখন পশ্চিমবাংলায় আলোচিত নামও। মন্তব্যগুলো পড়তে পড়তে মনে হচ্ছিল— ব্যতিক্রম হিসেবে দু-তিনজন লেখককে ছেড়ে দিলে, গত পঞ্চাশ বছর ধরে বাঙালি লেখকদের অবস্থানের সঙ্গে পাঠকদের অবস্থানও একই মাদুরে। শ্রোতা যেমন চান বয়াতির অর্থাৎ […]

ঐতিহ্যে প্রেরণা, প্রবঞ্চনা ও ভ্রান্তিবিলাস

সনৎকুমার সাহা | 11-Jun-2020  

আমরা জানি, এবং এ প্রশ্নাতীত, যে পৃথিবীতে আর সব প্রাণীর মত মানুষও নশ্বর। ব্যক্তিগতভাবে মৃত্যুই প্রত্যেকের চূড়ান্ত পরিণতি, সারা জীবনের সঞ্চয়-অপচয় এককভাবে তার শূণ্যে বিলিয়ে যাওয়া ঠেকাতে পারে না। এদিক থেকে কারও বাস্তব জীবনে চাওয়া পাওয়ার সব হিসাবই নিরথর্ক। কিন্তু তাদের পেছনে ছোটা অনিবার্য নাস্তির সামনে যেন এক অন্তহীন তাগিদ। এই ভুবনে প্রাণের লীলায় সবটাই […]

ভরার মেয়ে সম্পর্কে দু’চারটি কথা

নন্দিতা বসু | 9-Jun-2020  

চিত্রকর্ম: সুলতানা মিমি বঙ্গীয় কুলীন সমাজে একদল মেয়ের উদ্ভব হয়েছিল (সম্ভবত ১৬-১৭ শতকে) যাঁদের বলা হ’ত ‘ভরার মেয়ে’। কুলীন সমাজে নাকি মেয়ের তুলনায় ছেলের সংখ্যা ছিল অনেক কম। রাজা বল্লাল সেন, যিনি কুলীন প্রথার সৃষ্টি করেছিলেন তিনি কুলীন সমাজের কৌলীন্য রক্ষা করবার উপায় হিসাবে বিবাহপ্রথার মধ্যে এত রকম বিধি-নিষেধ আরোপ করেছিলেন যে কয়েকটা ধরাবাঁধা গাঁই-গোত্রর […]

পেদ্রো পারামো’র পৃথিবী

শাহাব আহমেদ | 3-Jun-2020  

“Your lips are wet with dews, Susana” অর্নব তখনও পেদ্রো পারামো পড়েনি, ওর মগজের কোন কুঠুরিতেই সুসানা নামে কোন নারীর অস্তিত্ব ছিলো না। অথচ যখন এলেনাকে সে প্রথম দেখে, তার ঠোঁটগুলোর দিকে তাকিয়ে অর্নবের ঠিক এমনটাই মনে হয়েছিল। “তোমার ঠোঁটগুলো কি শিশির দিয়ে ধোয়া?” সে ফিক করে হেসে ফেলেঃ “মেয়েদের সাথে কি তুমি এভাবেই কথা […]

মানবতার কৃষ্ণাঙ্গ অশ্রু

শান্তা মারিয়া | 1-Jun-2020  

‘আমি শ্বাস নিতে পারছি না’। জর্জ ফ্লয়েড-এর এই উক্তিতে ধ্বনিত হচ্ছে মানবতার কান্না। এই কান্নার রং কি কালো? এই কান্না কি ভেসে আসছে আফ্রিকার অন্তঃস্থল থেকে? সেই যখন গাম্বিয়ার কিশোর কুন্তা কিন্তেকে পশুর মতো খাঁচায় বন্দী করে নিয়ে আসা হয়েছিল তার জন্মভূমির উদার প্রান্তর ও সবুজ শস্যক্ষেত থেকে। স্বাধীন মানুষকে অপহরণ, তাকে শিকলে বেঁধে জাহাজবোঝাই […]