Post by: কামালউদ্দিন নীলু
সূর্যের আলো অদৃশ্য হয়ে রাত নামে, পুনরায় জেগে ওঠে মধ্যরাতের রোদে। গাছে গাছে রুপালি রংধনুর ধূপছায়া আবীর। নিশীথ সূর্যের ছায়া ধরে হাঁটছি উত্তর সাগরের খাঁড়ি বেয়ে- আপনি, আমি এবং অন্য আরো কয়েকজন। মনে আছে, চলতে চলতেই আপনি গেয়ে উঠলেন- ‘গানের ভেতর দিয়ে যখন দেখি ভুবনখানি তখন তারে চিনি আমি, তখন তারে জানি’। আমিও সংগামী হয়ে […]
মেফিস্টো, রাত কতোটা গভীর হলে দিনের দেখা মেলে? বরাবর রাত বারোটার পর হে সুন্দর! তাহলে কি পরম বিচারবুদ্ধির মৃত্যু হয়েছে? গয়া বলছে- চাঁদ ডুবে গেছে, তারাগুলো একটাও জ্বলছে না। যুক্তি-তর্ক ঘুমিয়ে পড়ায়- দানবের জন্ম হচ্ছে! রাতজাগা পাখিরা অস্থির এখন, মৃত্যুভয়ে ভীত! রাত এখন দিনকে খেয়ে ফেলছে, অসময়ের মধ্যে সময় বয়ে চলছে, মৃতরা কফিন থেকে বেরিয়ে […]
দশকুশি অসংখ্য, অগণিত স্মৃতিসৌধ, সহস্র সহস্র স্তম্ভ আর লক্ষ লক্ষ শহীদের মৃত্যুযন্ত্রণা! দানবের সাথে মানবের লড়াই, চলছে, চলছে, চলবে, চলছে… বিউগল বাজছে, সূর্য ডুবছে, দিন হারাচ্ছে। দিন হারাচ্ছে। হাজার-লক্ষ-কোটি তারা ঝরে ঝরে পড়ছে… ভূমি, সমুদ্র, পাহাড়-অরণ্য, একাকার। একাকার। যোদ্ধারা জেগে জেগে উঠছে, দানবের বিনাশ বেশুমার নিমেষে গহ্বর ভরে ভরে রাখতে। যোদ্ধাদের সমাধিতে, মিশমিশে, চটচটে, রক্তবর্ণ […]
চিত্রকর্ম: শাহাবুদ্দিন আহমেদ আত্মাটা গিয়েছে চলে, পড়ে আছে দেহাবশেষ, শূন্য ভূমি, কেবলি শূন্য, হাহাকার! নিষ্প্রাণ দেহটা কি মৃত ছিল, যখন তুমি তোমার ক্যানভাসে, তুলির আঁচড় দিলে- হে শিল্পী শাহাবুদ্দিন? কারা তাকে হত্যা করেছিল? খাটো চুলের, ভীতু, ধোঁকাবাজ, গাধার বাচ্চার দল, নাকি খ্যাপাটে, উন্মাদ- নষ্ট-বিনষ্ট রাজনীতিবিদের দল? নাকি মানসিক রোগী, স্বার্থপর- জারজ, বেজন্মা, হারামজাদা, বিকৃত মস্তিষ্কের […]
থেমে থাকা, হিংস্র পৃথিবীর মাঝে; খুঁজি প্রেম, প্রেম খুঁজি, হাজারটা না; কেবলি একটা, একটা- প্রেম খুঁজি। খুঁজি প্রেম অন্ধকারে, গোপনে গোপনে, খুঁজি গোপন জায়গা, যা নিতান্তই- তোমার আর আমার, কেবল আমারই নয় না, আমার! না, তোমার! না… আমার… তোমার, আমার, আমার, তোমার… কেবলি আমাদের। যেখানে বিনিময় হবে- চোখে, চোখে, ওষ্ঠে, ওষ্ঠে, সুন্দরের সাথে সুন্দরের। থাকবে […]
অগুনতি তারা আকাশজুড়ে, যেমনটি অগুনতি- দ্বীপ, দেশ, বর্ণ, প্রজাতি, জাতি, বর্ণসংকরের দল। অগুনতি ভাষা, উপভাষা- শব্দ, শব্দমালা। তেমনটি আছে অগুনতি খিড়কিপুকুর, সরস-সরসী সাগর, উপসাগর, মহাসাগর, জলেশ্বর জলাধিপ এই পৃথিবীজুড়ে। সময়কে ঘিরে- রুদ্ধস্রোত নীলাম্বুরাশি, সূচিভেদ্য অন্ধকার। ধূমল-ধূস্রাভ আবিলতা আকাশ, মেঘ-কুয়াশার কাঁপা কাঁপা- বাঁকা ছায়া। সময় উধাও হয়ে যায়, সময়ের সাথে। কিছুতেই পারছি না মনে করতে- মায়ের […]
আকাশে কোনো তারা নাই, কেবলি বাদুড় আর প্যাঁচা, নষ্ট চাঁদ সঙ্গে নিয়ে ছুটে চলে হাওয়ায় হাওয়ায়। সব পুড়ে ছাই, কবির কলমের কালিও শুকিয়ে যায়। গীতা পুড়ছে, উপনিষদ পুড়ছে, পুড়ছে ত্রিপিটক। গসপেল পুড়ছে, বাইবেল পুড়ছে, পুড়ছে পবিত্র গ্রন্থ। মন্দির পুড়ছে প্যাগোডা পুড়ছে সিনাগগ পুড়ছে গীর্জা পুড়ছে, পুড়ছে অন্তরের প্রার্থনালয়। কাশি জ্বলছে, মথুরা জ্বলছে, জ্বলছে গয়া। হাইফা […]