Post by: অরুন্ধতী ভট্টাচার্য
গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের জন্ম কলোম্বিয়ায় হলেও কার্যত মেহিকোই হয়ে উঠেছিল তার জন্মভূমির মতো। সিআইএর তাড়া খেয়ে সেই যে ১৯৬১ সনের ২ জুলাই মাসে এই দেশটিতে আশ্রয় নিয়ে তারপর থেকে ১৯৮১ সাল পর্যন্ত কলম্বিয়ায় তিনি নিয়মিত যাতায়াত করলেও তার কর্মক্ষেত্র হয়ে উঠেছিল মেহিকোই। পরে অবশ্য তিনি একেবারে স্থায়ীভাবেই আমৃত্যু মেহিকোতে থেকে যান। মেহিকোর সাথে তার সম্পর্ক […]
আঠারো মাস গর্ভে থাকার পর আজকের দিনে জন্ম হয়েছিল নিঃসঙ্গতার। সে পঞ্চাশ বছর আগের কথা। জন্মের সময় তার বয়স ছিল একশো বছর। অবশ্য পরাগ মিলন ঘটেছিল আরো অনেক আগে, সৃষ্টিকর্তার বয়স তখন সবে আঠারো, একটা “বাড়ি”-র (La casa) অঙ্কুরোদগমের সম্ভাবনা দিয়ে তার শুরু। বিরাট বড়, বহু পুরোনো একটা বাড়ি, ক্যারিবিয়ার উপকূলে জুঁইফুলের গন্ধমাখা সে বাড়ির […]