Post by: মিলটন রহমান
চিত্রকর্ম: কাজী রকিব আর কি দেখা হবে মনহরা ভুবন চর আমাদের গ্রাম আর বিলের শহর সিঁথির মতো বাঁকা আমাদের বালিকা সেতু বাড়িতে জেগে থাকা ফলের ঋতু আর কি দেখা হবে? আর কি দেখা হবে শংকরমঠ আর চন্দ্রনাথ ছন্নছাড়া হাড়ি পুকুর আর বর্ণালী প্রপাত বিল পাড়ে বেণীসম কুচকুচে তালগাছ ছন্নছাড়া পালাগান গীতনের রাত আর কি দেখা […]
চিত্রকর্ম: সুলতানা মিমি আমি মৃত্যুতে নেই মহামারী ও মৃত্যুর মিছিলে এখন আর আমি নেই কত আর গোনা যায় গুনতে গুনতে হাতের কড় বেয়ে নেমে যাচ্ছে লাশ মৃত্যুই বড় অভিলাষ! নারদ মৃত্যুর প্রাখর্য্যে ধসে যাচ্ছে শ্রী মানব পাহাড় এ কোন অন্তর্ঘাত সারি সারি মানববৃক্ষ গণহারে রচে শোক বিচতলা মৃত্যুই প্রিয় শকুন্তলা! কি এক শঙ্খচূড় সময় একে […]
অতএব বড়কর্তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য কোনও উন্নতি হয় নি। চৌপদী ঘষটানি অব্যাহত থাকলে রোগে ভুগে এক সময় মারা যাবে নির্ঘাত। দশক তিন কি সাড়ে তিন পূর্বে ফিরে গিয়ে আবার দিন গুনে গুনে আজকের দিনটি পর্যন্ত একটি গল্প বলা যায় বৈকি। এই দীর্ঘ সময়ের সবল কিংবা দুর্বল ঘটনাগুলো আমাকে খুব একা পেলে মরুভূমির উটের মতো গ্রীবা […]
নতুন ঘুঙুর বাজছে কোথাও, এই সোনালী সকালে বাজছে ঘূর্ণির মত উড়িয়ে নিয়ে যাচ্ছে জং-ধরা হলুদাভ দিন জলসার রূপোলী আলোয় আমি জেগে উঠছি মাতাল, মন্দাকিনী তুমি নিজেকে আরো জলজ বিকর্ষিত করো দেহের ভাঁজ থেকে উত্থিত আলোয় তুলে নাও অমসৃন তোমার সম্মুখে সহস্র বছর বসে রইবো হে মথুরাদেবি। ঘুঙুর আর মন্দাকিনী দুই মিলে এই সকালে হাসছে ভাসছে […]
বালির শহর যে ধূলোর শহরে তোমাকে রেখে এসেছিলাম তার আর কোন খবর নেইনি কখনো তুমি হয়ে গেলে নানান রঙের প্রজাপতি আর আমি ডানা সদৃশ ভূপালী এক প্রাণী কেবল সুরের জিকির তুলি নিয়নের আলোয় পাথর কেটে কেটে তৈরী করি টিউনিক পথ বিশ্বাসের বিভ্রমে গড়ে তুলি পাললিক শহর এখানে সেখানে নদী-বিল আর ছায়া রাখি আরতিসম আহবানে কাঠ […]
হুমায়ুন আজাদ: বহুমাত্রিক জ্যোতির্ময়। এই উপাধীটি আমরাই প্রথম দিয়েছিলাম। আমি এবং কাজল রশীদ শাহীন ২০০১ সালের শেষ দিকে একটি দীর্ঘ সাক্ষাৎকার করেছিলাম তাঁর। সে বছর ২৫ নভেম্বর দৈনিক আজকের কাগজের ‘তারকা কাগজ’-এ হুমায়ুন আজাদ-এর পুরো প্রচ্ছদবিস্তারি ছবি দিয়ে বেশ গুরুত্বের সাথেই ছাপা হয়েছিলো সেটি। তবে ছাপা হওয়ার আগে শিরোনাম নিয়ে কথা বলি হুমায়ুন আজাদ-এর সাথে। […]
আইল অব ওয়াইট পা আর মাথায় আয়েশি ভাজ নিয়ে পাথরখন্ডে লুকিয়েছ প্রাগৈতিহাসিক ডায়নোসরের হাড় শীলাস্তর ভেদ করে মাঝে মাঝে উঁকি দেয় বৃক্ষ-ফুল কোথাও বিন্যস্ত হরিৎ এলানো চুল আদিম ঘাসেরা জিউসের বাসনা তেজে তুষারখন্ডের মত চোয়াল থেকে ঝুলে পড়া সোনালী রোদের রঙে উথলে উঠছে জল তুমি বড় মায়াবী হে আইল অব ওয়াইট সহস্র পথচারী আটকে রাখো […]
(সিলভিয়া প্লাথকে মনে করে) …to hold her hand And kiss her on the mouth for she Loved me and a brave embrace Would avoid all penalty.(The Dream, Sylvia Plath) কেউ পারে না দিতে জীবনের শেষ চুম্বন অন্তহীন অন্তেই মধ্যরেখা মিলায়ে যায়, আত্মহননের পর দৃশ্যমান চুম্বনগুলো উল্কাপিন্ডের মত মিশে যায় জল ও মৃত্তিকায়। যারা দোর্দণ্ড খোয়াবী […]
নির্মোহ এখন রাত আর অজগর হয়না বসে থাকে টবের দানিতে টুপ করে নেমে যায় অশ্বত্থ ছায়ায় অধরা অপেক্ষায় কি ভালো ছিলো? ইস্পাতের পথে তাপের তোড় আর নলখাগড়ার বিলে অগম্য রথে কত বিরান পথ আদিম হতে বলে ওসবই ভালো