Post by: খালিকুজ্জামান ইলিয়াস
মূল: জ্যাক হার্শম্যান অনুবাদ: খালিকুজ্জামান ইলিয়াস সূর্য বন্দনা সূর্য, উত্তম সূর্য উজ্জ্বল সুরুজ উষ্ণ ও স্বাস্থ্যবান সূর্য, দিবাকর কাল আবার এসো ফিরে আমি যে রয়েছি অন্ধকারে সারাদিনমান। আমার শরীরে খেল খেলা কর ঘাসে; আমার পিঠের ‘পরে আমার শয্যায় ঘরের জানালায় পাশে পুরনো হোটেলে যতক্ষণ না রাত নামে, থেকো। খরগোশ খরগোশ লাফিয়ে যায় ঝোপের আড়ালে এ […]
রবার্ট হেডেন ( ১৯১৩-১৯৮০) হার্লেম রেনেসাঁর (১৯২৪-২৮) পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ কবি। আফ্রিকান- আমেরিকান কবিদের মধ্যে তিনিই প্রথম লাইব্রেরী অব কংগ্রেসের কবিতা বিষয়ক পরামর্শ দাতা পদে–যা এখন যুক্তরাষ্ট্রের পোয়েটলরিয়েট নামে পরিচিত–তো সেই পদে আসীন ছিলেন। যুক্তিসঙ্গত কারণেই তিনি কবি হিসেবে নিজের বর্ণপরিচয়ে পরিচিত হতে চাননি; তবু তাঁর কবিতায় ঘন ঘন আমেরিকান বর্ণবাদী সমাজের চিত্র […]
মূলত গল্পকার হিসেবে বিশ্বব্যাপী পরিচিত হলেও, হোর্হে লুইস বোর্হেস(১৮৯৯-১৯৮৬) ছিলেন একাধারে কবি, প্রাবন্ধিক, প্যারাবোল-রচয়িতা ও গল্পকার। ২৪ আগস্ট তার ১১৭তম জন্মদিন। বাংলাভাষার শীর্ষস্থানীয় অনুবাদক ও প্রাবন্ধিক খালিকুজ্জামান ইলিয়াসের অনুবাদে বোর্হেসের অসামান্য একটি প্যারাবোল অনুবাদের মাধ্যমে আর্হেন্তিনার এই অসামান্য লেখককে বিডিনিউজটোয়েটিফোর ডটকম-এর আর্টস বিভাগের পক্ষ থেকে জানাই জন্মদিনের শ্রদ্ধাঞ্জলী। বি. স. সেদিন পীতাঙ্গ সম্রাট কবিকে তাঁর […]
একাত্তরের মার্চ পুরো মাসটাই ছিল টালমাটাল। রাজনীতির বিশাল, বিস্তৃত জাল এক একবার ফুলে উঠছিল, দুলে উঠছিল, আর সমগ্র দেশ তাতে প্রচন্ডভাবে আন্দোলিত হচ্ছিল। তিন তারিখে জাতীয় সংসদ বসার কথা। ইয়াহিয়া খানের বেতার ঘোষণায় যখন তা বাতিল হল, তখন থেকেই স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এলো জনতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হলগুলোই এতদিন দুলছিল সমান তালে। সেদিন রাতে ছাত্র […]
………………………………………………… অনুবাদ: খালিকুজ্জামান ইলিয়াস ………………………………………………… তোমার যে সবুজ সে তো খুবই ভালোবাসি, মেয়ে ভালোবাসি হাওয়ার সবুজ, বাসি শাখার সবুজ সুদূর সাগর পটে চিত্রিত জাহাজ পাহাড় চূঁড়ায় অশ্ব নিশ্চল দাঁড়িয়ে। রোয়াকে দাঁড়ায় কন্যা খোয়াবের ঘোরে কপোল সবুজ তার কুন্তল সবুজ, চোখ দুটো রূপালী শীতল। তোমার যে সবুজ সে তো খুবই ভালোবাসি বেনো চাঁদ, বেদে চাঁদ, চাঁদের […]
কেবল গ্রিক আধুনিক কবিতারই প্রধান ব্যক্তিত্ব নন, আধুনিক যুগের বিশ্বকবিতারই তিনি এক প্রধান কন্ঠস্বর। কাভাফির জন্ম ১৮৬৩ সালে মিশরের আলেকজান্দ্রিয়ায়। জন্ম মিশরে হলেও জাতিগত ও ভাষিক পরিচয়ে তিনি ছিলেন গ্রিক। সারা জীবন গ্রিক ভাষাতেই লিখেছেন। লিখেছেন কবিতাই, কিন্তু তা সংখ্যায় অল্প হলেও প্রায় প্রতিটি কবিতায় রয়েছে তার নিজস্বতার ছাপ। প্রথমে সাংবাদিকতা দিয়ে পেশাজীবনের শুরু হলেও […]
অনুবাদ একটি স্বতন্ত্র শিল্পমাধ্যম। কবিতা নাটক উপন্যাস প্রবন্ধ ইত্যাদির মতো এরও রয়েছে একটি স্বতন্ত্র এলাকা যা ওইসব মাধ্যমের মতোই নানা উপকরণ ও বৈশিষ্ট্যে পূর্ণ। যদিও অনুবাদ বিপুলাংশে স্থাপিত হয় কোনো একটি উৎস মাধ্যমের ওপরই, এবং সেই উৎসকে একটি লক্ষ্যভাষায় রূপান্তরিত করাই অনুবাদের কাজ, তবু অনুবাদও বিবেচিত হয় একটি সৃজনশীল শিল্পমাধ্যম হিসেবে। মূলের কতটা অনূগামী হলে […]
আন্তোনিও মাচাদোর প্রতিকৃতি: পাবলো পিকাসো স্প্যানিশ সাহিত্যের আধুনিক পর্বের শ্রেষ্ঠ কবিদের মধ্যে অগ্রগণ্য আন্তোনিও মাচাদো। এ যুগের কবি ফেদেরিকো গার্সিয়া লোর্কা ও হুয়ান রামোন হিমেনেথ বাংলাভাষায় যতটা অনূদিত ও পরিচিত, ততটা পরিচিতি পাননি এই অসামান্য স্প্যানিশ কবি। বাংলা ভাষার শ্রেষ্ঠ অনুবাদকদের একজন খালিকুজ্জামান ইলিয়াসের মূলোপম তর্জমা, গদ্যভাষ্য ও কন্ঠে আর্টসের পাঠকদের জন্য প্রথমবারের মতো ত্রিতল […]
এদেশেরই মানুষ ছিলেন তিনি। ব্রাক্ষ্মণবাড়িয়ায় শৈশব ও কৈশোর কাটিয়ে ঢাকার নটরডেম কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে আই-এ পাশ করেন। এরপর কিসে কি হলো তিনি পাড়ি জমালেন কোলকাতা। সেখান থেকে শান্তিনিকেতনে। বাবা মা ভাই বোন সবাই রয়ে গেলেন ব্রাক্ষ্মণবাড়িয়ায়; কেবল দিলীপ পাল ইন্টারমিডিয়েট পাশ করেই গিয়ে হাজির হলেন রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে–একা। সেখানে পড়লেন রসায়ণ। সেখানে স্নাতকোত্তর পাশ না […]
অনুবাদ একটি স্বতন্ত্র শিল্পমাধ্যম। কবিতা নাটক উপন্যাস প্রবন্ধ ইত্যাদির মতো এরও রয়েছে একটি স্বতন্ত্র এলাকা যা ওইসব মাধ্যমের মতোই নানা উপকরণ ও বৈশিষ্ট্যে পূর্ণ। যদিও অনুবাদ বিপুলাংশে স্থাপিত হয় কোনো একটি উৎস মাধ্যমের ওপরই, এবং সেই উৎসকে একটি লক্ষ্যভাষায় রূপান্তরিত করাই অনুবাদের কাজ, তবু অনুবাদও বিবেচিত হয় একটি সৃজনশীল শিল্পমাধ্যম হিসেবে। মূলের কতটা অনূগামী হলে […]
সমকালীন আফ্রিকার বিভিন্ন ভাষার সাহিত্যের পুরোধা এবং সম্ভবত সবচেয়ে শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এবং বিশ্ব সাহিত্যের প্রথম সারির একজন লেখক চিনুয়া আচেবে দুদিন আগে অন্তর্হিত হলেন। পুরো নাম এলবার্ট চিনুয়ালুমোগু আচেবে। পরিণত বয়সেই চলে গেলেন, তবে প্রতিভাবান ব্যক্তিদের বিশেষ করে যাঁরা সৃষ্টিশীল থাকেন এরকম শিল্পীদের সম্পর্কে বলা হয় যে এদের পরিণত বয়স বলে কিছু নেই, নেই বয়সের […]