Post by: admin
পলাতক জীবনের বাঁকে বাঁকে মুহম্মদ তকীয়ূল্লাহ আমার শৈশব কেটেছে এক অতি শান্তিময় পরিবেশে। কিন্তু উনচল্লিশ সালে শুরু হলো যুদ্ধের ডামাডোল। শান্তিময় পরিবেশে মানুষ অনেকদিন পর্যন্ত শিশু থাকে। আর যুদ্ধ, রাষ্ট্রবিপ্লবে শিশু দ্রুত বড় হয়ে ওঠে। দ্বিতীয় মহাযুদ্ধ আমাকে বালক থেকে দ্রুত পূর্ণবয়স্ক মানুষে পরিণত করে দিল। দেখলাম তেতাল্লিশের দুর্ভিক্ষ, একটু ভাতের জন্য মানুষের হাহাকার, পথে […]
ফেউ নীরেন্দ্রনাথ চক্রবর্তী সন্ধ্যারাতে চতুর্দিকে চেঁচিয়ে মরে ফেউ। মরুক। তোর কাজে বিঘ্ন কেন ঘটবে, তোর হাতের কলম কেউ কাড়তে পারবে না যে। দৃশ্য বটে পালটে যায়, রাত্রি হয় ঘোর। তখনও ফেউ ডাকে। ডাকুক, ডেকে মরুক। তাতে ভাবনা নেই, তোর কলম যদি থাকে। ঘরের মধ্যে একলা তুই, বাহিরে ঘুরে যায় আতঙ্কের ঢেউ; এদিকে দেখি টেবিলে আলো। […]
সম্প্রতি ঢাকায় ভিন্নধর্মী তিনটি চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ এই প্রদর্শনীগুলো নিয়ে লিখেছেন অঞ্জন আচার্য এবং আব্দুল হালিম চঞ্চল। শিল্পকলায় পক্ষকালব্যাপী ছাপচিত্র প্রদর্শনী অঞ্জন আচার্য গুরুশিল্পীরা কাজ করেছেন আর তার ছায়াতলে দীক্ষিত হয়েছে নবীন শিল্পীরা। তাই গুরুর কাজের শেষ রশ্মিটুকু নিয়ে আবার নতুন দিনের আলো জ্বালিয়েছে নবীন প্রজন্মের শিল্পীরা। আসলে সূর্যহীন অন্ধকারের কোন ইতিহাস নেই; […]
যাত্রা শুরু করল সাংস্কৃতিক সংগঠন ‘সমস্বর’। রাজধানীর পরিবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগঠনটির শুভ উদ্বোধন করেন বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন। রবীন্দ্রনাথের ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’– গানের সঙ্গে সঙ্গে পাঁচটি মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে আয়োজনের শুভ সূচনা করেন তিনি। এ সময় সেলিনা হোসেন বলেন, ‘দেশের এই ক্রান্তিকালে তরুণ প্রজন্মের এ উদ্যোগ […]
জলের উপরে মৃণাল বসুচৌধুরী হলুদ কাগজে লেখা অক্ষরবৃত্তের মতো অনায়াস উন্মুক্ত প্রকৃতি হয়ে ভেসে আছ জলের উপরে মাছেদের আড্ডা থেকে দু-একটি চপল মাছ বুকের আগুন দেখে সবিস্ময়ে ফিরে যায় শ্যাওলার কাছে মসৃণ পায়ের কাছে বসন্তের বার্তা নিয়ে ফিরে আসে দেবদুত ভেসে আসে আশীর্বাদী ফুল পরিপূর্ণ শুদ্ধতায় ম্লান হয় মায়াবী নগ্নতা গোলাঘরে ধানখেতে ছিন্ন তৃণমূলে বেজে […]
ঈদ মানে আনন্দ। জগতে আনন্দলোকে সবার আমন্ত্রণ। এবারের ঈদে বিশ্বজুড়ে আমাদের সম্মানিত পাঠক-পাঠিকা ও শুভার্থীদের জন্যে রইলো বহুবর্ণিল শুভেচ্ছা। ঈদের সেকাল-একাল নিয়ে কথা বলছেন আমাদের তিন শীর্ষ সংস্কৃতিজন : প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী, প্রফেসর আনিসুজ্জামান ও প্রফেসর সিরাজুল ইসলাম। – বি. স.
বঙ্গভঙ্গ ও বঙ্গভঙ্গ নিয়ে আন্দোলনে রবীন্দ্রনাথের কী ভূমিকা ছিলো তা এখনও আমাদের অনেকের কাছে পুরোপুরি পরিষ্কার নয়, ফলে এ নিয়ে বিতর্ক রয়েছে প্রচুর। বিরাজমান বিতর্ক বিমোচনে তরুণ দুই লেখক-গবেষক কুলদা রায় এবং এম এম আর জালাল খুটিনাটি তথ্য এবং অনুপুঙ্খ বিশ্লেষণসহ এ বিষয়ে নতুন করে আলো ফেলেছেন গুরুত্বপূর্ণ এই দীর্ঘ লেখাটিতে। ১৭৬৫ সালের পর থেকেই […]
ফিনল্যান্ডের প্রথম সারির কবি এডিথ স্যোডেরগ্রান-এর সাথে বাংলাভাষী পাঠকদের পরিচয় তেমন নেই বললেই চলে। বাংলাভাষী প্রবাসী দুই লেখকের আনুকূল্যে এডিথ স্যোডেরগ্রান-এর একগুচ্ছ কবিতা এই প্রথমবারের মতো প্রকাশ করা হলো বিডিনিউজটোয়ান্টিফোরডটকমের পাঠকদের জন্য। স্যোডেরগ্রান সম্পর্কে ভাষ্যটি লিখেছেন অংকুর সাহা এবং কবিতাগুলোর ভাষান্তর করেছেন সুব্রত অগাস্টিন গোমেজ। বলা বাহুল্য যে কবিতাগুলো ডেভিড ম্যাকডাফ-এর ইংরেজি অনুবাদ থেকে বাংলায় […]
এবারের বইমেলায় মোট ৩ হাজার ৬৬৯টি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে গল্প ৩৯৫টি, উপন্যাস ৫৪৬টি, প্রবন্ধ ২৬১টি, কবিতা ৮০৩টি, গবেষণা ১১০টি, ছড়া ১৫৮টি, শিশুসাহিত্য ১৬৪টি, জীবনী ও স্মৃতিচারণ ১১৮টি, রচনাবলী ৮টি, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ ৯৬টি, নাটক ৩৩টি, গণিত ও বিজ্ঞান ৭১টি, ভ্রমণ ৬৫টি, ইতিহাসবিষয়ক ৫১টি, রাজনীতি বিষয়ক ২৮টি, চিকিৎসা ও স্বাস্থ্যবিষয়ক ৪০টি, কম্পিউটারবিষয়ক ৯টি, […]
[আর্টস-এর পাতায় ‘অমর একুশে গ্রন্থমেলা ২০১২’-এ বের হওয়া বইপত্রের তালিকা নিয়মিত প্রকাশিত হবে। তালিকাটি সরবরাহ করছে বাংলা একাডেমীর ‘সমন্বয় ও জনসংযোগ উপবিভাগ’। উল্লেখ্য ১ ফেব্রুয়ারির কোনো তালিকা পাওয়া যায় নি। ‘গ্রন্থমেলা ২০১২-এ প্রকাশিত বই’ বলতে গত বইমেলার পরে প্রকাশিত সব বই বোঝানো হয়েছে। – বি. স.] প্রতিদিনের নতুন বইয়ের তালিকা দেখার জন্য এখানে ক্লিক করুন […]
[১৬ ডিসেম্বর ২০১১ তারিখে আর্টস-এ ছাপা হয় অদিতি ফাল্গুনীর ভূমিকাসহ মোদাস্বার হোসেন মধু বীর প্রতীক প্রণীত ডায়রি বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ এবং ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাষ্ট’ গঠনের মূল ইতিহাস। এই ডায়রি ছাপা হওয়ার পর সোশ্যাল মিডিয়া ফেসবুক ব্যবহারকারী কারো কারো পক্ষ থেকে দাবি ওঠে যে এই নামে কোনো মুক্তিযোদ্ধা কখনো ছিল না। তারা এর প্রমাণ স্বরূপ […]
ভূমিকা: ব্রাত্য রাইসু প্রথম বার যখন রশীদ করীমের সাক্ষাৎকার আমরা নিতে গেলাম–আমি আর সাজ্জাদ ভাই–তখন রশীদ ভাই অনেক ঝলোমলো, প্রাণবন্ত, আত্মবিশ্বাসে ভরিপুর লেখক। তিনি তাঁর প্রাণের বন্ধু শামসুর রাহমানরে বাসায় আইনা বসাইয়া রাখছেন যাতে আমরা দুই নাম্বারি করতে না পারি। রাহমান ভাইয়ের সামনেই সাক্ষাৎকার নিতে হবে। আমরা বললাম, ঠিক আছে। তো যদিও ঠিক করা ছিল […]
গৌতম ঘোষ (জন্ম. ২৪ জুলাই ১৯৫০) ১৫০ মিনিট দৈর্ঘ্যের সিনেমা ‘মনের মানুষ‘ মুক্তি পায় ২০১০ সালের ০৩ ডিসেম্বর। পরিচালক গৌতম ঘোষ। প্রযোজনা করেছেন গৌতম কুণ্ডু এবং হাবিবুর রহমান খান। বাংলাদেশ ও ইন্ডিয়ার যৌথ প্রযোজনায় সুনীল গঙ্গোপাধ্যায়ের মনের মানুষ উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মিত। উপন্যাস মনের মানুষ প্রকাশিত হয় ১৪১৫ বঙ্গাব্দে দেশ পত্রিকার শারদীয় সংখ্যায় (আগ্রহীরা পড়তে […]
লেখক যখন পাঠক, কিংবা অপর একজন লেখকের অভিমত প্রার্থী হন, তখন অভিমতের আনুকূল্যই প্রত্যাশা করেন—বিরূপ-মত নয়। অর্থাৎ উক্তি বলতে তাঁরা সদুক্তিই বোঝেন, কটূক্তির অবকাশ অস্বীকার করেন। তাই যখন সমালোচক লেখককে বাধিত করতে পারেন না, তখন লেখক ক্ষিপ্ত হয়ে ওঠেন। লেখকের এই উষ্মা যদি বা স্বাভাবিক হয়, কিন্তু কদাপি শোভন বা সঙ্গত নয়। কোন কোন লেখক […]
ভাষ্য: অংকুর সাহা; অনুবাদ: সুব্রত অগাস্টিন গোমেজ আইসল্যান্ডের মানুষেরা প্রবল কবিতাপ্রেমী—শত দুর্যোগেও তাঁরা কবিতার সঙ্গ ছাড়েন না। সেখানে কবিতার রাজত্ব রাজদরবারে, গ্রামে-গঞ্জে, শহরে-উপকূলে, ক্ষেতে-খামারে, স্কুলে-কলেজে, সংবাদপত্রে, পত্র-পত্রিকায় ও মানুষের মনে। জাতীয় মর্যাদাহানি, নৈতিক অধঃপতন, শাসকের অত্যাচার-অনাচার, ডেনমার্কের সম্রাটের ঔপনিবেশিক শাসন, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, দুর্ভিক্ষ, অনাহার, মহামারী, মড়ক, প্লেগ—সব হাসিমুখে মেনে নেন সেই দেশের কৃষক, শ্রমিক, মেষপালক […]
একেই বলে বাঙ্গালি সাহেব প্রথম প্রকাশ: ১৯৩৩ শ্রীগিরিগোবর্দ্ধন (জন্ম-মৃত্যু: অজানা) ● আমি পাঁচালিদল-ভুক্ত ব্যক্তি নহি যে, অন্যের সহিত বাগবিতণ্ডায় প্রবৃত্ত হইব। অনেকেই এই পুস্তকের নাম পাঠ করিয়া মনে করিতে পারেন যে, ইহা ইহার সদৃশ অপর এক প্রহসনের উত্তর স্বরূপ। আমি তাঁহাদিগকে নিশ্চয় কহিতেছি যে, কোন প্রকার জনরঞ্জনকারী পুস্তক পাঠে ইহা লিখিত হয় নাই। আমি সে […]