রোদপকেটে কয়েক টুকরো আকাশ তুমি ভেবেছিলে আমাকে অল্প আঘাতে ভেঙে ফেলা যায়, চোখের কার্নিশে লেপটে দেয়া যায় আলকাতরার মলাট। কিন্তু আমাকে চোখের কাজল করা যায় না, কলমের কালি করা যায়। তোমার প্রতিটি শব্দের ভেতর জমা রেখেছিলাম রোদপকেটের স্বপ্ন। তুমি অনেকটা পথ হেটেও তা বোঝো নি। কতোটা মুক্ত আড়াল হয়েছিল ঝিনুকের প্রদাহের মাঝে, তার খোঁজও তুমি […]
পবিত্র যোদ্ধা লাঙলে কিংবা তরবারিতে, নারীটির সঙ্গে তুলনীয় কোন পুরুষ ছিল না। দুপুর বেলা, তাঁর বাগানের নির্জনতায় তিনি নানা জনের কন্ঠস্বর শুনতে পেতেন। দেবদূত আর সন্তুরা তাঁর সঙ্গে কথা বলছেন, সেন্ট মাইকেল, সেন্ট মার্গারেট, সেন্ট ক্যাথেরিন, এমনকি ঊর্ধ্বলোকের সেই অদ্বিতীয়জনের কথাও তিনি শুনতে পেতেনঃ “তুমি ছাড়া পৃথিবীর আর কেউ ফ্রান্সকে মুক্ত করতে পারবে না।” এবং […]
সাইফুল্লাহ মাহমুদ দুলাল (মে ১৯৫৮)সাহিত্যের প্রায় সব শাখায় কাজ করেন। কবিতা, নাটক,গান ছড়া,ছোটগল্প, প্রবন্ধ-গবেষণা, লিটলম্যাগ সম্পাদনা, সর্বোপরি সাংবাদিকতা। কিন্তু এত কিছুর পরেও তার পরিচয় প্রধানত কবি। কবিতার সঙ্গে ঘর করছেন প্রায় চার যুগের কাছাকাছি। উচ্চমাধ্যমিকের ছাত্র থাকাকালেই সাংবাদিকতার শুরু। তার লেখালিখি আর সাংবাদিকতার বয়স যা, আমার সঙ্গে পরিচয়ও ততকালেরই। সেই ১৯৭৬/৭৭ সালে যখন আমি সাপ্তাহিক […]
বাংলাদেশের অগ্রগণ্য কবি হাবীবুল্লাহ সিরাজী। তিনি প্রয়াত হলেন ২৪মে ২০২১ খ্রিষ্টাব্দে। তাঁর প্রয়াণে এক নির্বাক স্তব্ধতা বাংলাসাহিত্যপ্রেমী মানুষদের পেয়ে বসেছে। কারণ, তিনি তাঁর স্নিগ্ধ ব্যক্তিত্বের মাহাত্ম্যে পরিচিতজনদের মধ্যে যেমন প্রিয় ছিলেন তেমনি ভিন্ন ধরনের সাহিত্য সৃষ্টির দৃষ্টিভঙ্গিতে অনেকের চেয়ে আলাদা একটি স্থান করে নিয়েছিলেন। আজ তাঁর শারীরিক অনুপস্থিতিতে তাঁর সৃষ্টিকর্ম কথা বলে উঠতে চায়ছে। মজার […]
একথা অনস্বীকার্য মানুষ, যেকোনো মানুষ, কোনো না কোনো সময়ে মৃত্যুর কথা বলে বা ভাবে। কারণ মৃত্যু এমন একটি অনিবার্য যৌক্তিক এবং অভিজ্ঞতালব্ধ সত্য যা থেকে কোনো প্রাণী কোনো প্রকারেই পরিত্রাণ পায়নি, পাবেও না, এবং মানুষ যেহেতু এক চিন্তাশীল কল্পনাপ্রবণ প্রাণী, যে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ ঘটনা প্রবাহকে নিজ জ্ঞানের অন্তর্গত করতে সক্ষম, তার নিজের মৃত্যুর […]
কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬)-এর বহুলখ্যাত কবিতা ‘ধূমকেতু’-তে কবি গর্বভরে বলেছেন, ‘আমি একটা বিশ্ব গ্রাসিয়াছি পারি গ্রাসিতে এখনো ত্রিশটি, আমি অপঘাত দুর্দৈব রে আমি সৃষ্টির অনাসৃষ্টি।’ এমন দুর্দমনীয় অহঙ্কারের সঙ্গে এমন কথা বলতে পারার মতো কবি বাংলা সাহিত্যে তো বটেই, বিশ্বসাহিত্যেও বিরল। বস্তুত কেবল সাহিত্যের গণ্ডিতে নজরুল নামের ‘ফেনোমেনন’টিকে বন্দি করে রাখলে তাঁর প্রতি অবিচার করা […]
সিরাজী ভাই চলে গেলেন। এক মাস আগে তিনি শরীরের নানান জটিলতা নিয়ে ভর্তি হয়েছিলেন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে। খুব সম্ভবত ভর্তি হওয়ার সপ্তা দুয়েক আগে তার সাথে শেষ দেখা হয়েছিল তারই অফিসে। সেবার অবশ্য তার সাথে দেখা করার জন্য নয়, মূলত বন্ধু মোবারক হোসেনের সাথে দেখা করার জন্য গিয়েছিলাম। তাছাড়া বাংলা একাডেমিতে গেলে আমি সবসময়ই এক […]
“পাখি উড়ে যায় যেন কোন মেঘ-লোক হ’তে সন্ধ্যা-দীপ-জ্বালা গৃহ-পানে ঘর-ডাকা পথে।” [বেলাশেষে] এ-এক আশ্চর্যের বিষয়ও বটে, এত দ্রোহ-বিদ্রোহ যে মানুষের মগজে-হৃদয়ে, সেই মানুষই আবার ছিলেন মোমের মত আশ্চর্যরকম নরম, কোমল হৃদয়ানুভূতির। অধীত জ্ঞান আর অসীম আবেগের এমন এক ব্যঞ্জনা তিনি তৈরি করেছিলেন, যে ব্যঞ্জনা পরাধীনতা আর অসাম্যের বিরুদ্ধে তাঁর পবিত্র ক্রোধকে যুক্ত করেছে কবিতার স্বতঃস্ফূর্ত […]
সময়টা এখন সকাল আর রাতের মাঝামাঝি, দিনরাত মগজের ভেতর গর্জন শুনতে পাচ্ছি, পথে পথে হত্যার উৎসব চলছে। রক্তভেজা শরীর, দুর্গন্ধ আবর্জনার চারপাশে- মাছিরা ভনভন করছে। মানুষ খুন হচ্ছে, হত্যা চলছে- একের পর এক হত্যা, মধ্যপদে প্রকৃতির বিশৃঙ্খলা! দেখ, দেখ, চেয়ে দেখ, ম্যাকবেথ আসছে। চোখ খুলে চেয়ে দেখ- কসাইয়ের ছুরি ছুটছে, মানুষের নাভি থেকে গলা অব্দি […]
চীন কী উদ্ভাবন করেনি? আমি যখন ছোট ছিলাম, তখন আমি চীনকে পৃথিবীর যে দিকে উরুগুয়ের অবস্থান তার অন্য প্রান্তের দেশ হিসেবে জানতাম। তুমি যদি খুব ধৈর্য নিয়ে অনেক গভীর সুরঙ্গ খুঁড়তে পারো, তাহলে সেখানে পৌঁছাতে পারবে। পরে আমি বিশ্বের ইতিহাস সম্পর্কে কিছু কিছু জানতে পারলাম, কিন্তু বিশ্ব ইতিহাসের মানে ছিল শুধুই ইউরোপের ইতিহাস, যে ধারণা […]
অদ্বৈত মল্লবর্মণের একটি অসামান্য কাজ “তিতাস একটি নদীর নাম” উপন্যাসটি। তিতাসের তীরে তিতাসকে ঘিরে, নির্ভর করে গড়ে ওঠা মালোদের জীবন-জীবিকা, সমাজ-সংস্কৃতি, হর্ষ-বিষাদ, হাসি-কান্না, আনন্দ-বেদনা বিধৃত হয়েছে পুরো উপন্যাস জুড়ে। জেলেদের জীবন নিয়ে এত হৃদয়স্পর্শী, অন্তর্ভেদী, সত্যনিষ্ঠ পরিচ্ছন্ন ছবি তুলে ধরা সম্ভব হয়েছে সম্ভবত লেখক নিজেই সে সমাজের একজন বলেই। উপন্যাসের প্রতিটি ছত্রে অভিজ্ঞ পাঠক ধরতে […]
দূরবীক্ষণের সাহায্যে মহাবিশ্ব পর্যবেক্ষণ শুরু হয়েছে সেই গ্যালিলিওর কাল থেকে। যত দিন গিয়েছে ততই দূরবীক্ষণযন্ত্র উন্নততর হয়েছে আর তার সাহায্যে আরো আরো বেশী বেশী জিনিস দেখা গিয়েছে। আলো-দূরবীণ কেবল নক্ষত্র, নীহারিকা, গ্যালাক্সি ইত্যাদি থেকে আসা আলো ধরতে পারে, কিন্তু কী হবে সেইসব বস্তু খুঁজে পাবার যারা কিনা কেবল রঞ্জনরশ্মি ( X Ray) বা বেতার তরঙ্গ […]
জন্ম স্পার্তার নিকটবর্তী ক্রোকেস-এ, ১ জানুয়ারি ১৯১২ সালে। নিকিফোরোস ভ্রেতাকোস জীবনের অধিকাংশ সময় আথেনায় কাটিয়েছেন, শুধু জীবনের শুরু ও শেষের সময়টা ছাড়া। জীবনের শেষপ্রান্তে ক্রোকেসের নিকটবর্তী প্লাউমিতসায় বসত গেড়েছিলেন তিনি। তাঁর বাড়িটি ছিল তাইগেকোস পর্বতের দিকে মুখ করা। এই পর্বতটির কথা তাঁর লেখায় বারে বারে এসেছে রূপকের অন্তরালে। ১৯৯১ সালের ৮ এপ্রিল তিনি মারা যান। […]
‘কাকে বলে কবিতা, যদি তা না বাঁচায় দেশ কিংবা মানুষকে?’ চেশোয়াভ মিউশের মতো কবি লিখেছিলেন পংক্তিটি। নিঃসন্দেহে তাঁর জানা ছিল গ্রীক সমাজে ক্রীতদাস প্রথার মাধ্যমে মনুষ্যজন্মের অপমান, জানা ছিল এশিয়া-আফ্রিকা-লাতিন আমেরিকায় উপনিবেশবাদী নৃশংসতা ও নির্বিচার জাতিহত্যার কথা। তিনি এটাও জানতেন, পশ্চিমী শ্বেতাঙ্গ সাম্রাজ্যবাদী সভ্যতা কেড়ে নিয়েছে উপনিবেশের বহু জাতি-গোষ্ঠী-গোত্রের কথা মানুষের ভাষা-সংস্কৃত-ধর্ম। একজীবনেই তো তিনি […]
বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়ে অবন্তী। প্রতিদিনই তার বিশ্বদ্যিালয় যাওয়া হয়। বন্ধুদের সাথে আড্ডা-হৈ হুল্লোড়ে ক্যাম্পাস মাতিয়ে রাখার মত মেয়ে সে। পাড়া- প্রতিবেশী সবার সাথে ভালো সম্পর্ক তো আছেই, শুধু ভালো না পরিবারের সাথে। অবন্তীর কাছে মাঝে মাঝে পুরো জগতটাই কেমন যেনো ভ্রম বলে মনে হয়। মনে হয়, এ পৃথিবীতে সে এসেছে ভুল করে বা ভুল পৃথিবীতেই […]
এ শহরের অন্যসব মানুষের জন্য কেমন কে জানে, কিন্তু বেলালের জন্য আজকের সকাল অভূতপূর্ব! প্রায় সারারাত এপাশ ওপাশ করেছে সে। সকালে ভাঙ্গা ভাঙ্গা ঘুমের মধ্যে মাথায় বুদ্ধিটা খেলে গেলে চমৎকৃত হয়ে নিজের পিঠ নিজেই চাপড়ায়। কাগজ সরু করে ছিঁড়ে মধ্যমা আর বুড়ো আঙ্গুল দিয়ে ঘষে পাকিয়ে আরো সরু করে নাকের ডান ফুটোয় আলতো করে ঢুকিয়ে […]