ভালোবাসা কারে কয়

আনিসুজ জামান | 30-Apr-2021  

চিত্রকর্ম: যোগেন চৌধুরী ক. দাদার আড়ার বিচিটা অসহ্য লাগে। বিচিটা এক হাতের মত বড়। ওজনে দুই সেড়; ওটাকে বাম হাতে উচু করে ধরে দাদা হাঁটেন। রাত্রে যখন উনার বুকের কাছে শুয়ে সহস্র এক আরব্য রজনীর শেহেরজাদীর গলপ শুনি, বা বোনের সাথে যখন পেটের ঝুলে পড়া চামড়া নিয়ে ডিম ফেটে ভাঁজির খেলা খেলি তখন প্রায়ই আমার […]

শঙ্খ ঘোষের সাথে

মুহাম্মদ ফরিদ হাসান | 29-Apr-2021  

অসম্ভব রকমের ঘোর দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছি আমরা। মহামারি রুদ্রদিনে চারদিকে কেবল স্বজন হারানোর বেদনা। সাধারণ থেকে অসাধারণ–প্রতিনিয়ত নিভে যাচ্ছে কত মানুষ। ভাবতেই অশ্রুসিক্ত হয় চোখ, এ জীবনে আর ড. আনিসুজ্জামানের সঙ্গে দেখা হবে না। আমাদের বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর নেই, শামসুজ্জামান খান নেই। ২১ এপ্রিল এ দলে যুক্ত হলেন বাংলা ভাষার বরেণ্য কবি শঙ্খ ঘোষ। […]

কবিতার একনায়ক

আনিসুর রহমান | 29-Apr-2021  

বাবা রবার্ট আর্তভেলিয়াশভিলি ছিলেন সোভিয়েত ইউনিয়নের গুরুত্বপূর্ণ আইনজ্ঞ এবং রাজনীতিবিদ। ছেলে যুরাব আর্তভেলিয়াশভিলি সোভিয়েত উত্তর প্রজন্মের জর্জিয়ান ভাষার শীর্ষস্থানীয় কবি। যিনি আন্তর্জাতিক লেখালেখির জগতে কবিতার একনায়ক হিসেবে পরিচিত। যিনি জন্মেছিলেন ১৯৬৭ সালে কাজাখাস্তানে। বাবা জর্জিয়ার আর মা মস্কোর, বাবার ভাষা ও জাতীয়তা জর্জিয়ান আর মায়ের রাশিয়ান। শৈশবে মা বাবার বিচ্ছেদ হয়। যুরাব থেকে যান বাবার […]

এদুয়ার্দো গালেয়ানোর ‘দর্পণ’: সাধু আর সন্তদের চোখে নারীরা

আসাদ মিরণ | 27-Apr-2021  

সাধুরা ইভের কন্যাদের যেভাবে চিত্রায়িত করেছেন সন্তু পলঃ “স্ত্রী’র মস্তক হ’ল পুরুষের মস্তক।” সন্তু অগাস্টিনঃ “আমার মা যার স্ত্রী হিসেবে মনোনীত ছিলেন, তাঁকে তিনি অন্ধভাবে মেনে চলতেন। আর অন্য স্ত্রীরা যখন তাঁদের মুখে দাম্পত্য রাগের ক্ষতচিহ্ন নিয়ে বাসায় আসতেন, তখন তিনি তাঁদের বলতেন, ‘দোষ তোমারই।”’ সন্তু জিরোমঃ “নারীই হ’ল সকল অনিষ্টের মূল।” সন্তু বার্নার্ডঃ “নারীরা […]

সেসার ভাইয়্যেহো’র কালো অশ্বারোহীগণ

মাসরুর আরেফিন | 26-Apr-2021  

আলোকচিত্র: সেসার ভাইয়্যেহো পেরুর কবি সেসার ভাইয়্যেহো (Cesar Vallejo; ১৮৯২-১৯৩৮) সাধারণ ধারণা মতে হিস্পানি ভাষার শ্রেষ্ঠ কবি। স্পেন ও লাতিন আমেরিকার কবিতার বোদ্ধাদের মতে ওই ভাষার কবিতায় তাঁর ওপরে আর কেউ নেই; তিনি রুবেন দারিও, পাবলো নেরুদা, অক্তাবিও পাস, হিমেনেথ—এদের চাইতেও বড়, গূঢ়, আর গাঢ়। তুলনামূলক অর্থে হিস্পানি ভাষার কবিতায় সেসার ভাইয়্যেহোর অবস্থান আমাদের ভাষায় […]

আদরে থাকুন কবি শঙ্খ ঘোষ

রুখসানা কাজল | 26-Apr-2021  

ফেরিটা দুলছিলো। সাধারণত এত বড় ফেরি দোলে না। পদ্মার পানি ঝাপটে এসে ফেনা তুলে তুলে খেলে যায়। সে এক ছেলেমেনুষি আহ্লাদী খেলা। কিন্তু আজ ঝড় এসেছে। হঠাত। দূর থেকে সাদা হয়ে ক্রমশ ঘোলাটে বাতাস ভেঙ্গে পড়ছে পদ্মার বুকে। যে ঢেউগুলো সরল শিশুর মত খেলছিল তারা হঠাত ফনা তোলা সাপের মত ফুঁসে উঠছে। আর তখনই ভয়ের […]

রবের্তো বোলানঞ: নিখোঁজ গুপ্তচর, দরদী কুকুর ও অন্যান্য কবিতা

সাইফুল ভুঁইয়া | 25-Apr-2021  

মাত্র পঞ্চাশ বছরের (জন্ম: ২৮ এপ্রিল, ১৯৫৩; মৃত্যু: ১৫ জুলাই, ২০০৩) এক ছন্নছাড়া জীবন যাপন করা চিলির বহুমুখী লেখক রবের্তো বোলানঞ একবিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ লেখক। তাঁর বাবা ছিলেন একজন ট্রাকচালক এবং খণ্ডকালীন মুষ্টিযোদ্ধা আর মা ছিলেন শিক্ষিকা। শৈশব থেকেই যে বই-ই হাতে পেতো তা-ই গোগ্রাসে পাঠ করার অভ্যাস ছিল; যদিও শব্দ শুনে আত্মস্থ করা, […]

তুমি রবে নীরবে হৃদয়ে মম

কামালউদ্দিন নীলু | 25-Apr-2021  

সূর্যের আলো অদৃশ্য হয়ে রাত নামে, পুনরায় জেগে ওঠে মধ্যরাতের রোদে। গাছে গাছে রুপালি রংধনুর ধূপছায়া আবীর। নিশীথ সূর্যের ছায়া ধরে হাঁটছি উত্তর সাগরের খাঁড়ি বেয়ে- আপনি, আমি এবং অন্য আরো কয়েকজন। মনে আছে, চলতে চলতেই আপনি গেয়ে উঠলেন- ‘গানের ভেতর দিয়ে যখন দেখি ভুবনখানি তখন তারে চিনি আমি, তখন তারে জানি’। আমিও সংগামী হয়ে […]

শিখর থেকে একে একে খসে পড়ছে তারা

রাজু আলাউদ্দিন | 24-Apr-2021  

আলোকচিত্র: নিজার হাবিব শঙ্খ ঘোষ কবে থেকে পড়তে শুরু করেছিলাম, তা সন তারিখ ধরে এখন আর বলা সম্ভব নয়। তাকে পাঠ করা শুরুর পেছনে তেমন কোন নাটকীয় ঘটনা ছিল না। অন্যসব লেখকদের মতোই একের পর এক এসে জড়ো হয়েছেন তিনি আমার পাঠের তালিকায়। কল্পনার হিস্টিরিয়া নাকি ঘুমিয়ে পরা এলবাম— এদুটোর কোনটা যে আগে পড়েছিলাম এই […]

আমি যদি না-ও থাকি তবুও আমিই পড়ে থাকে

একরাম আলি | 23-Apr-2021  

শঙ্খ। ঘোষ। আর। নেই। চারটে মাত্র শব্দ। কিন্তু এই চারটে শব্দ আর্ত বাজপাখির মতো বাংলার আকাশসীমা পেরিয়ে এখন উড়ছে। কথিত আছে— আজরাইল যেদিন মৃত্যুর সমন নিয়ে হজরত মুসার সামনে হাজির, প্রচণ্ড এক থাপ্পড় মারেন মুসা। সেই আঘাতে আজরাইলের অজস্র চোখের একটা থেঁতলে যায়। প্রভুর কাছে নালিস করলে আজরাইলের চোখ ভালোও হয়ে যায় এবং মুসার কাছে […]

‘লেখা আমার কাছে অনেকটা প্রার্থনার মত’–শঙ্খ ঘোষ

সৌরভ সিকদার | 22-Apr-2021  

তা দুই যুগ তো হবেই। একটু বেশিও হতে পারে। আমাদের কবি বন্ধু জয়দেব বসু তখনো অকালে জীবনটাকে খরচা করেনি। আমি তখন সাপ্তাহিক বিচিত্রার সাথে যুক্ত। কলকাতায় গেছি পশ্চিমবঙ্গের সাহিত্যিকদের সাক্ষাৎকার নিতে। আমার সে তালিকায় কবি ও লেখক শঙ্খ ঘোষ অগ্রগণ্য। বন্ধু অপরাজিতা আর জয়দেব বসুকে সঙ্গে নিয়ে ভর দুপুরে শঙ্খদার বাসায় হাজির। তখন মোবাইল ফোন […]

মৃত্যু হলেও সঙ্গে আছেন তিনি

জাহীদ রেজা নূর | 21-Apr-2021  

এরশাদ-জামানার শুরুতে শঙ্খ ঘোষের লেখার সঙ্গে প্রথম পরিচয়। হরতালের দিন পিকেটিং করি, পুলিশ তেড়ে এলে দৌড়ে পালাই। আবার ইট হাতে প্রস্তুত হই। সম্মুখ-সমরে কিছু সময় অতিবাহিত হয়, তারপর রিট্রিট। ধরা পড়া চলবে না। বিকেলে আবৃত্তি করতে যাই টিএসসিতে। সে সময়ই কন্ঠশীলনের আবৃত্তিকারদের মুখে শুনতে পাই, ‘বহোরে আলোর মালা অবশা রাত্রি ঘিরে মেঘের ঐ আকাশ ছিঁড়ে […]

শঙ্খজীবন: চলে যাওয়া যার ফিরে আসার জন্য

হামীম কামরুল হক | 21-Apr-2021  

শঙ্খ ঘোষের আলোকচিত্র: রাজু আলাউদ্দিন এ এক আশ্চর্য বিষয়– আমার সবচেয়ে প্রিয় কবিদের একজন শঙ্খ ঘোষ, তাঁর প্রয়াণে শোক জাগছে না, বরং শোক ছাপিয়ে জাগছে ভালোবাসা ও শ্রদ্ধার বিপুল স্রোত। আর এ জন্য তিনিই দায়ী। আমাকে তিনি ও তাঁর কবিতা এবং গদ্য এভাবেই প্রস্তুত করে রেখেছিল। হাফিজের কবিতায় আছে( সৈয়দ শামসুল হক অনূদিত) :” চিরকালীন […]

মনের কথায় জীবনানন্দ: উপনিবেশের বনলতা

দিলীপ কুমার বসু | 20-Apr-2021  

‘নীলফুল গালে নিয়ে ভেজা চোখে সাঁৎরায় আলো/সকালে ঘাসের বুকে’ ইত্যাদি হাবিজাবির সঙ্গে আরও কিছু যোগ করে একটা প্রায় প্রণয়-পদ্যের যোগাড় ক’রে ফেলে এক তরুণ কিশোর। ব্যাপারটা কিন্তু কিছু না তেমন, আসল ঘটনা হ’ল যেকালে দিল্লীতে মশা বা অন্য উপদ্রব না থাকায়, হাত-পা ছড়াবার জায়গা অনেক বেশি থাকায়, সারারাত তারার নিচে মাঠের উপর চারপাই পেতে ঘুমিয়ে […]

এদুয়ার্দো গালেয়ানোর দর্পণ: ধর্মযুদ্ধ, ত্রতুলা ও চিনির উৎপত্তি

আসাদ মিরণ | 19-Apr-2021  

মূল: এদুয়ার্দো গালেয়ানো ইংরেজি থেকে বাংলা তর্জমা: আসাদ মিরণ ত্রতুলা ক্রুসেড যে সময় মা’আররাতকে ধূলোয় মিশিয়ে দিচ্ছিল, তখন ত্রতুলা ডি রুগেইরো ইতালির সালেরনো শহরে অন্তিম শয্যায় ছিলেন। যেহেতু সেই সময়ের ইতিহাস যীশুর যোদ্ধাদের কীর্তি লিপিবদ্ধ করতে ব্যস্ত ছিল, সেহেতু ত্রতুলা সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। তবে আমরা জেনেছি যে তাঁর শবযাত্রায় চল্লিশ সারি লোকের […]

তৃতীয় বিশ্বের ম্যাজিক: বিন্দুতে সিন্ধু দর্শনের প্রয়াস

ইকবাল করিম হাসনু | 19-Apr-2021  

ময়লার ডিপোর চূড়োয় প্লাস্টিকের নল নিয়ে দাঁড়িয়ে থাকা ব্যঙ্গের হাসি হাসতে হাসতে আলি এক পর্যায়ে অব্যক্ত বেদনার ভারে কান্নায় ভেঙে পড়ে। নলের ওপর ভর করে হাঁটু ভেঙে বসে পড়ে। কান্নারত আলির কাছ থেকে আমাদের দৃষ্টি ক্যামেরার সঙ্গে একটু দুলে ধীরে ধীরে যখন পাহাড়সমান বর্জ্যের গা বেয়ে মৃদু করুণ সুরের সঙ্গে নিচে নেমে আসছে তখন সে […]