অপ্রীতিতে বুদ্ধদেব: হৃতস্বজন প্রথম পার্থ

সুব্রত শংকর ধর | 30-Nov-2020  

ভবতোষ দত্ত প্রথমশ্রুত কিশোরটির কথা জেনেই ছিলেন এই বলে যে ও একটি প্রডিজি। সেই কিশোর প্রমাণও করেছিলেন তিনি আসলেই তাই। অল্প বয়সেই তাঁর লেখা আর পড়ার বিস্তার ছিল চমকে দেয়ার মতো। পরিণতকালে তা এমনই বিস্তৃত হয়েছিল যে তার আর মাপজোখ হয় না। এমন কীর্তিমানরা সাধারণত চারপাশের মানুষের মধ্যে সমীহ জাগান। বুদ্ধদেবের ক্ষেত্রেও তাই হয়েছিল, কিন্তু […]

বুদ্ধদেব বসু সম্পর্কে যে দু’-চারটে কথা আমরা জানি

তুষার দাশ | 30-Nov-2020  

ছবি: বুদ্ধদেব বসু বু. ব.। এই সংক্ষিপ্ত ট্রেডমার্কে যে ভদ্রলোককে আমরা শুরু থেকে চিনে উঠতে পেরেছিলাম, তিনি যতটা না লেখক আমাদের কাছে, তার চাইতে অনেক বেশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অসম্ভব কৃতী ও মেধাবী এক ছাত্র, অনার্স ও এম.এ. পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম। রেকর্ড সংখ্যক নম্বরধারী, কোনো কোনো পত্রে আজও যা অম্লান। পরীক্ষার সময় চারঘণ্টা […]

বুদ্ধদেব বসু-জীবনানন্দ দাশ : সম্পর্কের দুর্বোধ্য রসায়ন

লীনা দিলরুবা | 30-Nov-2020  

১৯৩০-এর দশকে একদল তরুণ কবি পশ্চিমের কাব্যধারার অনুপ্রেরণায় আধুনিক কবিতা সম্পর্কে নিজস্ব ধারণাকে সঙ্গী করে রবীন্দ্রনাথের প্রভাববলয়ের বাইরে বেরিয়ে এলেন– এঁদের মুখপত্র ছিল ‘কবিতা’ পত্রিকা। এই সাময়িকীর মাধ্যমেই বাংলা ভাষায় গদ্যকবিতার আবির্ভাব ও বিকাশ। সে-সময় কবিতা ও কবিতাভবন প্রকাশনা ছিল এই সাময়িকীর সঙ্গে জড়িত তরুণ কবিদের মিলনক্ষেত্র। আশ্বিন ১৩৪২ থেকে চৈত্র ১৩৬৭ কালপর্বে মোট ৩৪৫ […]

আহমেদ স্বপন মাহমুদ: গুলশান

আহমেদ স্বপন মাহমুদ | 29-Nov-2020  

এই যে গুলশান থামেন আপনার বুকে রাত্রি নামে কেন। এত এত ভেঁপু, হুইসেল যন্ত্রদানব এত লাফালাফি চঞ্চল চলাচল দৌড়ঝাঁপ দোলাচল করেন কে কোন রাস্তা ধরেন কত কথা বলাবলি বলেন! এই যে গুলশান এত অন্ধকার কেন অলিগলি মধু ও মক্ষিকা একি চক্রিকা চলিতেছে বক্রিকা যে যার মতো কারো যেন কোনো হুঁশ নাই দোষ নাই এ কেমন […]

আলী যাকেরের প্রয়াণে : কেবিন – ৬০৪

তারিক সুজাত | 28-Nov-2020  

( প্রিয় ছোটলু ভাই- শ্রদ্ধাস্পদেষু ) চাইনা আর কিছু শুধু জানি কোন একদিন পিয়ানোর কানে কানে গুন গুন সুরে বেজেছিল সুদূরের পরিচয় ….. এই হাত কোন এক জন্মের প্রথম প্রভাতে খুলেছিল কালের কপাট আমরা মরিনি … তবু আমাদের হৃদয় পুড়েছে প্রাত্যহিক পৃথিবীর গনগনে শিখায় … কখন ঝলসে গেল বসন্ত মদির দিন যমজ পৃথিবীর আদিমতা খুলে […]

বাংলা গানের ধারাবাহিক ইতিহাস: রবীন্দ্রসংগীতের বিবর্তন

গোলাম মুরশিদ | 27-Nov-2020  

বিশ শতকের শুরু থেকে বাংলা গানে যুগান্তর ঘটিয়েছিলেন রবীন্দ্রনাথ। তখন থেকে আমাদের গানে তাঁর অসামান্য প্রভাব। এ প্রভাব কথায়, সুরে এবং আঙ্গিকে। তার আগে আমাদের গানের ভাষা ছিলো অনেকটাই কৃত্রিম এবং সেকেলে। তার থেকেও বড়ো কথা, বেশির ভাগ গানই কবিতা হয়ে উঠতো না। কিন্তু রবীন্দ্রনাথ যে-গানগুলো রচনা করেছিলেন, সেগুলো কেবল গান নয়, তার অধিকাংশই উৎকৃষ্ট […]

ও মারাদোনা

ইকবাল করিম হাসনু | 27-Nov-2020  

[খেলার জগতে ফুটবলের তুলনা চলে কেবল কবিতার সঙ্গে। কি মাঠে, কি মাঠের বাইরে মারাদোনা এক অননুকরণীয় কবি। দারিদ্র্য ও বঞ্চনার কোটর থেকে উঠে আসা অদম্য প্রাণোচ্ছ্বাস আর দক্ষতার নিপুণ শিল্পকুশলতায় ফুটবলকে তুলে দিয়েছেন এক আশ্চর্য উচ্চতায়। কেবল মাঠে নয় মাঠের বাইরেও রাজনৈতিক মাঠে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে বিপ্লবী লড়াকু সংগ্রামী নেতাদের বন্ধুতা বেছে নেওয়ার মধ্য দিয়েও […]

কাসান্ড্রা সমস্যা

মেহেদী মাহমুদ চৌধুরী | 25-Nov-2020  

কাসান্ড্রা গ্রিক পৌরাণিক কাহিনির এক অবিস্মরণীয় চরিত্র। কাসান্ড্রা হলেন ট্রয় নগরীর রাজকন্যা। এই ট্রয় আক্রমণ করতে এসেছিলো রাজা আগামেমননের নেতৃত্বে গ্রিক বাহিনী। দশ বছর যুদ্ধের পরে ট্রয় নগরীর পতন ঘটে। গ্রিস ও ট্রয়ের যুদ্ধের কাহিনি নিয়ে রচিত হয়েছে হোমারের ইলিয়াড, অডিসির মতো মহাকাব্য ও প্রাচীন গ্রিসের কিছু নাটক। কাসান্ড্রা নিয়ে কাহিনির উৎস সে মহাকাব্য ও […]

সৃষ্টিশীলতা ও আনুষঙ্গিক ভাবনা

বিপাশা বিনতে হক | 24-Nov-2020  

শুরুর দিকেই শুরু করছি। নীল নদের উৎস খোঁজ করে পাওয়া গেলো শূন্য উদ্যানে দু’ ফোঁটা কাদাপানি।ব্যাস, এটুকুই।বিন্দুবৎ এই শুরুটা ধরে নীল নদ চিরকাল যা, আজো তা।সৃষ্টিশীলতার উপমা হতে পারে নীল নদ উৎস থেকে মোহনায় পৌঁছনো পর্যন্ত। আবারো বলা যেতে পারে শীতে প্রকৃতির কুঁকড়ে যাওয়া রূপের কথা, যা বিকর্ষক ও নির্জীব।তাহলে শীতঘুমের ভান ধরে প্রকৃতি কি […]

এদুয়ার্দো গালেয়ানোর ‘দর্পণ’: কথা বলা পাথর ও অন্যান্য

আসাদ মিরণ | 23-Nov-2020  

স্প্যানিশে Historia শব্দটি যেমন ‘ইতিহাস’ অর্থে ব্যবহৃত হয়, তেমনি ‘গল্প’ অর্থেও ব্যবহৃত হয়ে থাকে। যদিও শাস্ত্রীয় বিচারে এ দুয়ের পার্থক্য সত্য ও মিথ্যের মতোই পরস্পর-বিরোধী। কিন্তু লাতিন আমেরিকান লেখকরা, বিশেষ করে কথাসাহিত্যিকরাই এই দুইয়ের ভেদরেখা বা পরস্পরবিরোধিতাকে কখনো কখনো এতটাই মুছে দিয়েছেন যে তা পড়তে গিয়ে মনে হবে ইতিহাস ও গল্প যেন সহোদরা। আর এই […]

‘চোরাই আলো’র আঁধার দিগন্তে সপ্তবর্ণ রামধনু

লিপি নাসরিন | 23-Nov-2020  

১৯৮৫ সালের এক শরতে জনির (Joan Johnstone ) সাথে বেদ মেহতার দেখা হয়। প্রায় ত্রিশ বছর তাঁকে বেদ দেখেনি বললেই চলে তবে সময়ে সময়ে জনির সম্পর্কে জেনেছেন। সে পিএইচ ডি করেছিল, বিয়ে করেছিল আবার ছাড়াছাড়িও হয়ে গিয়েছিল এইসব। সানফ্রান্সিসকোর নর্থ বিচে এক বন্ধুর বাড়িতে একটা দিন তাঁরা একসাথে কাটিয়েছিলেন। লাঞ্চ করেছিলেন, জড়তামুক্ত হয়ে কথা বলেছিলেন […]

বদরুজ্জামান আলমগীর: আনার দানা সংবেদ

বদরুজ্জামান আলমগীর | 21-Nov-2020  

তানহা রাত্রি সমুদ্র নিঃসঙ্গতায় গিলে ফেলে নিজেরই বোয়াল মাছের পেট। রাত্রি কালো পর্দার আড়ালে নিজেকে লুকায়- এ রাত্রি উন্মূল তুমুল মীনা কুমারী- নিজেই রজনী নেকাব, পাহাড়ের খাড়া ঢালু বেয়ে গহবরে নূরান্ধকারে উল্লাসে, আর্তনাদে মাহফিলে নামে। স্তব্ধতার দেয়ালে এক তানহা রাত্রির কবি পয়ারে, গীতে, রক্তজবার পরাগে ফোটেন। তাঁর আসরে, মহলে আলো ঝলমল- তমসার সিরিঞ্জে ফোঁটা ফোঁটা […]

বাংলা গানে রবীন্দ্রনাথ ৩

গোলাম মুরশিদ | 21-Nov-2020  

রবীন্দ্রসংগীতকে এক সময়ে বলা হতো ‘রবিবাবুর গান’। কবে থেকে ‘রবিবাবুর গান’ ‘রবীন্দ্রসংগীতে’ পরিণত হলো? আর রবীন্দ্রসংগীতের চরিত্র সম্পর্কে বলা হতো, এ গান হলো ‘মেয়েলি গান’। গাইতেনও প্রধানত মেয়েরা। কবে থেকে এ গান ‘পুরুষালি গান’ বলে গণ্য হলো? এ ছাড়া, রবীন্দ্রনাথের গানে এক সময়ে তবলা বাজানোর অনুমতি মিলতো না। কী করে তবলা এসে ঢুকে পড়লো রবীন্দ্রসংগীতের […]

আনিসুজ জামানের ‘শকুন’

আনিসুজ জামান | 20-Nov-2020  

ছেলেটার নামটা যেন কী? ভুলেই তো গেছি। কিন্তু নাম না জেনে তো আমি যেতে পারি না। প্রহরীরা যে প্রথমেই আমাকে ওর নাম জিজ্ঞেস করবে । বয়স ওর তেইশ বছর এক মাস বার দিন। দেখতে কৃশ। অনেকে হ‍্যাংলা বললেও আমার পছন্দ নয় কারণ শব্দটা অন‍্য আরো অনেকগুলো বিষয়ের ইঙ্গিত করে। ওর গায়ের রং কালো, ঝিম কালো। […]

বাউল বিশ্বনাগরিকের বিদায়-বিষাদ

তুষার দাশ | 19-Nov-2020  

কবি কালীকৃষ্ণ গুহের আর্তি দিয়েই শুরু করা যাক্। “ওহ্ দীপকরঞ্জন! এইমাত্র জানলাম। সারা জীবন যে কবিকে নিয়ে সব থেকে বেশি কথা বলেছি, সব থেকে বেশি লক্ষ রেখেছি, সব থেকে বেশি তর্ক করেছি, সেই কবি চলে গেলেন! ওঁর একটা গদ্যের বই দীপানের হাতে দিয়ে সেদিন বললাম, “এর একটি বাক্যও লিখতে পারতাম না।” দীপকরঞ্জন আমাদের বন্ধু। কবি […]

ব্যক্তিগত শোকগাথা, অগ্রজের মৃত্যুতে

জ্যোতির্ময় নন্দী | 18-Nov-2020  

তোমাকে খুব বেশি পড়া হয়নি যেভাবে বিদগ্ধ অগ্রজ ও বন্ধুরা পড়তেন পদ্ধতিগতভাবে, তোমার বইয়ের সম্ভার সাজিয়ে তবুও হাত ছিটকে প্রায়ই তুমি চলে এসেছো হাতে একটুকরো চকমকি পাথর অথবা হঠাৎ একঝলক ঝকঝকে রোদ্দুর তোমাকে খুব বেশি জানা হয়নি যেভাবে আশেপাশে অনেকে জানতেন তোমার জীবনের প্রতিটি কাহিনি প্রতিটি পদক্ষেপ যাদের কণ্ঠস্থ অনেকে হাত ঝাঁকিয়েছে তোমার সাথে অনেকে […]