একটা সময় ছিল বাংলাদেশ ডুবে যাবে মহাসমুদ্রের কোলে এটা ভাবলেই প্রচন্ড ভয় পেতাম। আর যাই হোক নাকেমুখে খাবি খেতে খেতে পানিতে ডুবে মরা খুব একটা ভালো মানের মৃত্যু নয়। আমি প্রবাহিত নদীপারের মেয়ে। নদীর নানা রকম মনখেয়ালের সাথে বেশ ভালো জানাশোনা আছে আমার। নদী যে মানুষের কতটা আপন আবার কত বৈরি হয়ে উঠতে পারে তার […]
লাতিন আমেরিকার নারীবাদী কবি। কবিতাটি তর্জমা করেছেন অধ্যাপক ও অনুবাদক আজফার হোসেন। ভীষণ উপুর-করা দুপুর খাঁ খাঁ, আমার দেহ ঝলসে যায় আর আমার চামড়ার ওপর তোমাদের স্পর্শরা তাঁবু গাড়ে। রঙমহলের অবিরত উৎসবে আপাদমস্তক ঝলসে যায়, ঝলসে ঝলসে ঝলসে যায়; ঝলসে ঝলসে ঝলসে যায়। হা হা হাহাকারে মরু হাওয়ায় ভেসে যাওয়া ধবনি সব আর্তনাদ করে, তাদের […]
তোমার মায়ার ছায়া মুহম্মদ নূরুল হুদা তোমার মায়ার ছায়া কায়া হয়ে জাগে অনন্তের অন্ধ অনুরাগে; মায়াসভ্যতার আগে আমি তার পেয়েছি পরশ; অঙ্গ লাগি অঙ্গ কাঁদে ব্রহ্মান্ডের রূপ-গন্ধ-রস। সহর্ষ পরশ নিয়ে জেগে আছি কালে কালাতীতে; সতৃষ্ণ সঙ্গম-লগ্ন ত্রিভুবনে বর্তমানে ভবিষ্যতে অথবা অতীতে।
জেমস জয়েস ( ১৮৮২-১৯৪১ ) একজন আইরিশ উপন্যাসিক, গল্পকার এবং কবি। তাকে বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী সাহিত্যিক হিসাবে বিবেচনা করা হয়। তার বিখ্যাত গ্রন্থ Ulysses( (১৯২২)’, A Portrait of an Artist as a Young Man ( ১৯১৬ ), Dubliners ( ১৯১৪ ) । ‘ঈভলিন’ ছোটগল্পটি Dubliners গল্পগ্রন্থের একটি গল্প যেখানে ডাবলিন শহর ও শহরবাসীদের জীবন […]
টিউমার মাংস দিয়ে তৈরি এক চমৎকার বাড়ি ক্যান্সার খুব নিরাপদে থাকে এমন বাসস্থান! ক্যন্সারের জীবাণু মরার কথা ভুলে থাকে তাকে নিরাপত্তা দিয়ে চলে ঐ বাড়ি ক্যান্সারের জীবাণু এক জীবনবাদী, ভোগী ফুরফুরে মানুষ! ক্যান্সার প্রথমে আক্রান্তকে শেষ করে দেয় ধীরে ধীরে; তারপর একদিন সে নিজেই শেষ হয়ে যায় শেষ হতে বাধ্য হয় কেননা মাংস দিয়ে তৈরি […]
ঘুম যখন ভাঙলো তখন চারটা দশ বাজে। বিছানায় শুয়েই মুঠোফোন হাতে নিয়ে দেখি পাঁচটা মিসড কল। একটা ম্যাসেজ ঝুলে আছে, খুলে দেখি- ‘অ্যাট প্রেস ক্লাব, হোয়ের আর ইউ?’। লাফিয়ে উঠে বসলাম বিছানার ওপর। টলটলে পায়ে এক হাতে চোখ কচলাতে কচলাতে দরজা খুলে বেসিনের গিয়ে মুখ ধুলাম। রুমে এসে চেয়ারের পিঠ থেকে শার্টটা গায়ে দিয়ে দ্রুত […]
‘জন্মের সময় আমি খুব কেঁদেছিলাম,এখন আমার সব কিছুতেই হাসি পায়/ আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম,এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি ।’ আধুনিক কাব্য সাহিত্যের দিকপাল কবি নির্মলেন্দু গুণ জন্ম এবং মৃত্যু সম্পর্কে এভাবেই বলেছেন তার স্ববিরোধী কবিতার শেষাংশে। সত্য ও সুন্দরের উপাসক কবি গুণ তার কবিতায় যথার্থই বলেছেন। প্রত্যেকটা মানুষই জন্মের প্রয়োজনে ছোট থাকে। আর মৃত্যুর […]
একাধিক আখ্যানধর্মী ইতিহাস ও ভ্রমণকাহিনিমূলক গ্রন্থ লিখে ইতিমধ্যেই বিশ্বজোড়া পরিচিত নাম উইলিয়াম ডালরিম্পল। এই স্কটিশ সন্তানের লেখালেখির জগতের পুরোটা জুড়েই রয়েছে প্রাচ্যের মানুষ ও তাঁদের সমাজ-ইতিহাস-রাজনীতি। প্রথম প্রথম তিনি শুধু ভ্রমণকাহিনি ও রাজনৈতিক কলামই লিখতেন। সুখপাঠ্য লেখনীর কারণে সেসব বেশ জনপ্রিয়ও হয়। কিন্তু তিনি পরে বিশিষ্ট হয়ে ওঠেন ঔপনিবেশিক ভারতের ইতিহাস বিষয়ে একাধিক বইয়ের রচয়িতা […]
তাহমিমা আনাম সম্প্রতি ইংরেজিতে লিখিত তাঁর গল্প ‘গার্মেন্টস’-এর জন্যে ‘ও’ হেনরী’ সাহিত্য পুরস্কার অর্জন করেছেন। সংবাদটা প্রকাশিত হবার পর থেকে তাহমিমা আনাম, তাঁর লেখা, বিশেষ করে এই গল্প ও তার সাহিত্যমূল্য, তাহমিমার বংশ পরিচয় (তাঁর বিখ্যাত পিতার প্রসঙ্গ), বাস্তবতার নিরীখে গল্পের অসঙ্গতি এবং এই গল্পের কাহিনীর মাধ্যমে দেশের ভাবমূর্তি খোয়া যাওয়ার আশংকা ইত্যাদি বহু প্রসঙ্গ […]
পাহাড়ে জন্মেছি আমি পাহাড়েই ঘর পাহাড়ে সংসার গড়ি, পাহাড়ে কবর। সবুজ পাহাড়ে বুনি সবুজের মন; সবুজ অবুঝ ভাষা : বনের বচন। পাখি-প্রাণি ঝর্ণা-ঝিরি মাচাং কাচারি আমার রাজারবাড়ি হাজারদুয়ারি। আদিম বনের বংশ স্বাধীন স্বভাবী; বনে আছি বনে বাঁচি, কে বলে অভাবী? হাজার বছর ধরে এ বাড়ি অনড়; বাড়িতে বাঁশের বেড়া, চালে পাতা-খড়। জোছনাপশর রাতে রোদ-ধোয়া দিনে […]
নি:সন্দেহে মাজহার সরকারের ‘রাজনীতি’ বইটির ‘দেহ’টা উপন্যাসের, কিন্তু প্রাণ ‘কবিতা’র। পড়তে পড়তে মনে হয়েছে আধুনিক কবিতার ঢংয়ে লেখা একটি ‘উপন্যাস’, ‘কাব্য উপন্যাস’ বললে মোটেও বাড়িয়ে বলা হয় না। সমসাময়িক রাজনীতি নিয়ে লেখা উপন্যাস পড়তে খুব একটা আগ্রহ জাগার কথা নয়। কিন্তু মাজহার সরকারের কাব্যিক উপস্থাপন শুরুতেই আগ্রহ তৈরি করে! পাবলিক বিশ্ববিদ্যালয়ের ‘রাজনীতি’ বলতে যে ধরনের […]
হোটেল চেলসিয়ায় তুমি খুলে ফেলেছিলে পোশাক আর তখনই বুঝলাম, পোশাকের নীচেই থাকে নগ্নতা, তোমার ঐশ্বর্য। দেখছিলাম তোমাকে, তোমার ঠাসবুনোটময় মন্দাক্রান্তা, আর আবিষ্কার করতে চাইলাম তার অর্ধস্বর ও অভিপ্রায়। আয়নাতে প্রতিফলিত তুমি, শরীর যেখানে জন্ম দিয়ে চলেছে অসংখ্য গঙ্গা-যমুনার, আমি দেখি তোমার রূপ আর প্রতিরূপ ভাবি, দেহই প্রেম, এক শিল্পিত তরবারি। স্পর্শ করলাম তোমাকে, হে সেমেলে, […]
‘দাও ফিরে সে অরণ্য লও এ নগর’ গুরু বলে গেলেন – নগরে অরণ্যে বাধা দেখিনে, মানুষ যদি মানুষ থাকেন ! নগরে মানুষ কেনো গো অরণ্যের পশুর গুণে গুণ টানে? নগরের মানুষ কতটা পশু বনের পশু কি তাহা জানে ? মানুষ কুকুরের বাসর করে, তাতে কি মানুষ পয়দা করে? কুকুর সংঘে কামড়াকামড়ি করে, জলাতঙ্ক’র কবলে পড়ে; […]
একদিন এক ছোট্ট ছেলে বাবার কাছে গিয়ে দু’চোখ ভরে বললো কেঁদে ব্যাটবল দাও কিনে বাংলাদেশের সোনার ছেলে হাতে ক্রিকেট বল সাবাস সাবাস বিশ্বজুড়ে মায়ের চোখে জল। কাজের ফাঁকে একটুখানি স্কোর কতো ভাই চার হলো না ছক্কা হলো, কতো উইকেট নাই? টি-স্টল আর অফিসপাড়া ক্রিকেটে সব পাগল শুভেচ্ছা বাহরে বাহ ‘লাল সবুজ’ বাঘের দল।
‘এলেন, দেখলেন, জয় করলেন’– আজ থেকে বিশ বছর আগে নিজের প্রথম উপন্যাস তথা প্রথম বই গড অফ স্মল থিংকস প্রকাশ পাবার পর অরুন্ধতী রায় এরকম প্রশংসাবাণীতেই ভেসে গিয়েছিলেন। মাত্র এক মাসের মধ্যে বইখানার চার লক্ষ কপি তখন বিক্রি হয়েছিল। সমালোচকদের বাহবাও জুটেছিল অফুরান। পরে অরুন্ধতী নিজের এই পয়লা উপন্যাস দিয়ে জয় করে নেন দুনিয়াখ্যাত বুকার […]
বর্তমান সময়ের বাংলা সাহিত্যের ধারায় অন্যতম শ্রেষ্ঠ লেখক সেলিনা হোসেন (জন্ম ১৯৪৭)। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও ঔপন্যাসিক হিসেবেই তিনি সমধিক খ্যাত। দীর্ঘ পঞ্চাশ বছরের নিরন্তর সাধনায় ইতোমধ্যে তিনি নির্মাণ করেছেন নিজস্ব এক শিল্পভুবন, পাঠককে শুনিয়েছেন তাঁর স্বতন্ত্র সত্তার স্বরগ্রাম। সেলিনা হোসেনের ঔপন্যাসিক প্রতিবেদন বিষয়গৌরবে যেমন বিশিষ্ট, তেমনি প্রকরণ-প্রসাধনেও। ইতিহাসের গভীরে সন্ধানী আলো ফেলে ঔপন্যাসিক […]