‘এই তো জানু পেতে বসেছি, পশ্চিমে আজ বসন্তের শূন্য হাত- ধ্বংস করে দাও আমাকে যদি চাও আমার সন্ততি স্বপ্নে থাক।’ ‘বাবরের প্রার্থনা’ কবিতায় কবি শ্রী শঙ্খ ঘোষ চিরন্তন বাঙালির ‘আমার সন্তান যেন থাকে দুধেভাতে’ আর্তি তুলে ধরেছেন। বাংলা কবিতায় সমাজ ও সেই সমাজের মানুষের কথা ফুটে উঠেছে শ্রদ্ধেয় কবির কলমে। ভারতীয় সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার জ্ঞানপীঠ […]
গ্রিক কবিতায় অবিস্মরণীয় এক নাম কনস্তানতিন কাভাফি ১৮৬৩ সালের ২৯ এপ্রিল আলেকজান্দ্রিয়ায় জন্মগ্রহণ করেন। কর্মসূত্রে তিনি ছিলেন সরকারি চাকুরে, ১৮৯২ সালে গণপূর্ত মন্ত্রণালয়ে তিনি যে পদ পান এবং সেখানেই অবসর নেওয়া পর্যন্ত তিনি কর্মরত ছিলেন। একই সময়ে তিনি লেখালেখি করতে থাকেন, তাঁর প্রথম দিকের লেখালেখিতে গ্রিক ইতিহাস, পুরাণ, ধ্রুপদি ও হেলেনীয়, বাইজানটীয় বিষয়বস্তুর প্রাধান্য ছিল। […]
খেলায় আমার কোন আগ্রহ নেই বলে সহকর্মী, বন্ধুরা, এমন কি, আত্মীয়রাও স্বাভাবিক নই বলে সন্দেহ করে। ফুটবল, পিংপং, ক্রিকেট, টেনিস, এমনকি রাগবিও আমার মধ্যে কোনো উত্তেজনা সঞ্চার করে না কখনো। কিন্তু আমি অন্য কিছু খেলতে ভালোবাসি চৌষট্টি চালের এক আমরণ খেলা যেখানে আমার প্রতিপক্ষ শুধুই একজন; এ খেলায় নেই কোনো ইনজুরি কিংবা প্রমাদ এ খেলায় […]
জ্ঞানকাণ্ড কতটা ঘেন্না জমা হলে মেয়েরা আত্মহত্যা করে তা জানে না চঞ্চল খরগোস; কতটা ম্লানিমা জমা হলে মনে, মরে যেতে ইচ্ছে করে হাটবার দিন লোকচক্ষুর আড়ালে জানে না হাটুরে স্বামী। শুধু মরণের হলুদ প্রজাপতি ডানা মেলে চোখের তারায় ;ক্ষণে ক্ষণে বায়ু আসে তপ্ত আগুন নিয়ে । ছেলেধরা দুজন গতকাল যারা পালিয়ে গিয়েছিল তারা মাঝরাঙা চোখ […]
বাজান, কি কমু দুক্ষের কতা। চওখটা মেইল্লাই দেহি পানি আগুনের মতন আইতাসে কলকলাইয়া সরকারের কুটি ট্যাকার বাঁধ ভাইঙ্গা গেলো নাইল্লার শলা যেমুন বাজান, আমার বারো মাইসা পুতটা ঘুমায় আছিলো ভাইস্যা গেলো হাঁসের বাচ্চা যেমুন হাতুর কাডে গাবুসগুবুস পানিত। বউডা উটলো চিল্লাইয়া, পানি গো উজানের পানি! লালুরগোয়ালা থাইক্যা সাহেবনগর আর তাহিরপুর আমি কি করি! ফাল দিয়া […]
তার গল্প নিয়ে এ সমস্ত কারবার দেখে কী ইসমত চুঘতাই হেসে খুন হয়ে যেতেন?— এই প্রশ্ন নিয়েই বেরুলাম বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রী হল থেকে, গত শুক্রবার রাতে। অঝোর বৃষ্টি তখন, এই শহরের অভিজাত নাট্যামোদী মানুষেরা, যাদের চেহারা আমি শিল্পকলা একাডেমি কিংবা নাটমণ্ডলে কোনদিন দেখিনি, আমার প্রায় এক দশকের সাংস্কৃতিক সাংবাদিকতার জীবনে, তারা তখন পার্কিং লটের […]
কবি সাযযাদ কাদিরের এবং আমার জন্ম একই জেলায় হলেও তাঁর সাথে পরিচয় এবং সান্নিধ্য ঢাকায় এসে। ১৯৯০ দশকের শেষের দিকে গ্রাম এবং মফস্বলের পাট চুকিয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবে ভর্তি হয়েছি। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে জাতীয় কবিতা উৎসবের দফতরে একটু আধটু যাওয়া আসা করি। ওখানে অন্য বয়োজ্যেষ্ঠ কবিরা যেমন সৈয়দ শামসুল হক, বেলাল চৌধুরী, রফিক আজাদ, […]
“ঐ চুতমারানির পোলা, কি অয়ছে? আমি কি তর বাপের লগে শুইতে গেচি? ভাগ খানকির পোলা, রাস্তা মাপ। এই সক্কাল রাইতে ভজর ভজর চোদাইতে আইচে, ফাল পাড়বি তো গুয়ার ভিত্রে…”- (এই ধরণের উপভাষা দিয়ে যখন একটা গল্প আরম্ভ হয় তখন সেই গল্পের গতিবিধি, এমন কি এর অন্তিম পরিণতি কি তা অনুমান করা কিছুটা সহজ হয়ে যায়। […]
জয়, পরাজয় পুরোপুরি পরাজিত করে না কাউকেই, যূপকাষ্ঠ মুখোমুখি, ঠায় দাঁড় করিয়ে রেখেছে বহুকাল গুনছে ক্ষণ, জল্লাদ প্রস্তুত হাতে তরবারি হিলহিলে ঠোঁটে চন্দ্রবোড়া হাসি অবশেষে, অন্তিম মুহূর্তে ভেবে নাও, তুমি জয়ী। যাবার কালে তোমার নিজের বলে কিছুই রইল না তুমি তবে চলে যাচ্ছ নীরবে নিঃশব্দে স্মৃতি বলে কোনো কিছু, হয়তো তাও নয়, তখনো ভাঙেনি ঘুম […]
ক্ষমতা নিষিদ্ধ গন্দমের মতোই তীব্র তার টান। স্বর্গচ্যুতি ভুলে দূরন্ত বেগে ছুটে চলে তাই স্বপ্নবান যেন মসনদে আরোহণ; অঙ্গে তার বহুবর্ণের দাগ। রক্তের উন্মাদনা দেখে বুঝে নিও প্রেমিকের ছদ্মবেশে কী চায় সে সম্মোহনের শিখায় মুখোশের আড়ালে ত্রাসে গ্রাসে বেপরোয়া চ্যাম্পিয়ন। কিন্তু পতঙ্গের মতোই ক্ষীণায়ু যেন নক্ষত্রের পতন; যদিও সুদিনে বাঘের গর্জনে হরিণের আত্মা শুকায়। কবি […]
এশিয়ার প্রকাশকদের আন্তর্জাতিক সংগঠন এশিয়া প্যাসিফিক পাবলিশার্স এসোসিয়েশন (এপিপিএ)-এর প্রথম সারিতে বাংলাদেশের প্রকাশক নির্বাচিত হওয়ায় প্রকাশনা শিল্পের আন্তর্জাতিক অঙ্গনে এই প্রথম বাংলাদেশের প্রকাশকদের নেতৃত্বের যাত্রা সূচনা হয়েছে। এ বছর এপিপিএ-এর বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি মাজহারুল ইসলাম ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এছাড়া বহুজাতিক এই সংঘের ইন্টারন্যাশনাল এফেয়ার্স এন্ড স্পেশাল ইভেন্ট […]
নারায়নগঞ্জের নানাভাইয়া নবীগঞ্জে নিয়ে গেলেন পাথরে খোদানো নবীজির চরণ মোবারক কদমবুছি করাইতে। মাসুম কাবুলি নামের এক আফগান যোদ্ধা এটা কিনেছিলেন আরব ব্যবসায়িদের কাছ থেকে। এই ভদ্রলোক ঈশা খা’র সাথে মিলে আকবর বাদশাহর ফৌজের সাথে যুদ্ধ করে বাংলার একাংশকে কিছুদিন স্বাধীন রেখেছিলেন। শেষ রক্ষা করতে পারেন নাই যদিও। নবীগঞ্জ ছিল পাটের শহর। গুদামের। বৃটিশ কম্পানির কলোনিয়াল […]
রাষ্ট্র যখন প্রতিদ্বন্দ্বী কী আর করা! তজবীর দানার বদলে যারা আমার পূর্বপুরুষের খুলি দিয়ে জপমালা গেঁথেছিলো তাদের দাড়ি আর আলখাল্লায় আকাশ কালো করে এ বৈশাখে ফের ঝড় ওঠে! রুগ্ন সংবিধানটিকে যেদিন ধর্মের পোষাক পড়ানো হলো সেই মুহূর্তেই নগ্ন হলো মাতৃ-প্রতিভু শহীদ মিনার, ৫২-’র উৎসভূমি থেকে প্রতিধ্বনি হয়ে ফিরে ফিরে আসে প্রতিবাদী বর্ণমালা!
মাগরিব কিছু রজঃস্বলা দিন আলুনী দইয়ের সাথে লীন হয়ে থাকে দাদীর ন্যুব্জ দেহ, দাওয়ায় যত্নে রাখা প্রার্থনার জল, দখিণের কবরখানা থেকে ভেসে আসে অপ্রাকৃত ফুলের ঘ্রাণ, এসব প্রাচীনতম মৃত ফসিলের সারি, গতজীবনের ফিসফাস চুইয়ে হাওয়ায় ভেসে আসে ‘মাগরিব’। পাখিদের কোলাহল থেমে গেলে, পাতায় সন্ধে মেখে থির দাঁড়িয়ে থাকে সমবেত গাছ- যার প্রতিচ্ছবি ভাসে পুকুরের আলো-আঁধারি […]
ইস্পানোআমেরিকার তরুণ প্রজন্মের লেখকদের মধ্যে অগ্রগন্য মারিয়া এলেনা বাররেরা-আগারওয়ালের জন্ম একুয়াদরে। পড়াশুনা করেছেন একুয়াদর, ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রে। পেশায় আইনজীবী হলেও তার মূল আগ্রহ সাহিত্য। লাতিন আমেরিকার হাতেগোনা যে দুই একজন লেখক-প্রাবন্ধিক দক্ষিণ এশীয় সাহিত্য নিয়ে স্প্যানিশ ভাষায় লেখালেখি করেন মারিয়া এলেনা তাদের মধ্যে অন্যতম। রবীন্দ্রনাথ, নজরুল, গালিব, মহাদেবী বর্মা, ভৈকম মুহাম্মদ বশীর এবং কুররাতুলাইন […]
Kazi Nazrul Islam wrote in Bangla but he wrote for the world, says Maria Barrera-Agarwal, who was the first to translate the great poet into Spanish. It is this universality about Nazrul’s poetry that attracted her to the great poet. bdnews24.com’s Samin Sababa caught up with her during her first visit to Dhaka in 2015. […]