নিকারাগুয়ার রুবেন দারিও, কিংবা পেরুর সেসার বাইয়েহোর নামটি স্মরণে রেখেই আমরা প্রায়শই বলতে শুনি যে লাতিন আমেরিকায় চিলেই হচ্ছে কবিতার সেই দেশ যা সৃষ্টির বৈচিত্র ও গভীরতা দিয়ে বিশ্বের বৃহত্তর পাঠকগোষ্ঠীকে অভিভূত করেছে। এমনটা বলার কারণও আমাদের অজানা নয়, কারণ চিলেতে প্রায় কাছাকাছি সময়ে বিসেন্তে উইদোব্রো, গাব্রিয়েলা মিস্ত্রাল, পাবলো নেরুদা, পাবলো দে রোকা ও নিকানোর […]
বয়স আমার বয়স থাকে দূরে গাছেদের ডালপালা ঝোলে… কথা কথাদের দূরে যেতে বলি তারা যত উড়ে যায় দূরে যায় পাহাড়ের পাখি। পথ তবে বেঁকে গেছে, বেঁকেচুরে ভেঙে গেছে, কবে? এখন কথার পিঠে, ইচ্ছে করে, দুটো-একটা কথা লিখে রাখি।
জগতে নুনের মূল্য শোধ দিতে বহু দেনা বাকি কবিতাংশ ৫ : রোদ বৃষ্টি অন্ত্যমিল ১৯৫৭-র ২৮ জানুয়ারি কামাল চৌধুরীর জন্ম। আর তাঁর কবিতাসমগ্র প্রকাশিত হয়েছে ২০০৯-এর ফেব্রুয়ারিতে। অর্ধশতকের যে জীবন তিনি যাপন করেছেন তার একটি কাব্যিক প্রকাশ তাঁর এই সংকলনগ্রন্থ। এতে সংকলিত হয়েছে মোট আটটি কাব্যগ্রন্থের প্রায় সব অথবা নির্বাচিত কবিতা। প্রসঙ্গ-কথা’য় কবি বলেছেন, ‘সংগ্রহের […]
সত্তর দশকের দীর্ঘ কবি তালিকায় অসংখ্য বর্ণিল নাম থেকে মাত্র কজনের নাম বেছে নিতে চাইলেও একটি নাম বিবেচনায় থেকেই যায়; যাঁর সাথে সৌজন্যের অতিরিক্ত ব্যক্তিগত সম্পর্ক ততটা ঘনিষ্ঠ হয়ে ওঠেনি। হয়ে ওঠেনি কারণ, একদিকে একজন অন্তর্গত স্বভাবের সাহিত্যকর্মী অন্যদিকে নির্লিপ্ত পরিমিত স্বভাব-সংহত একজন কবি। একদিকে একজন ব্যর্থ মানুষের উদ্বেগ-সংকুল প্রাত্যহিক জীবন, অন্যদিকে মেধাবী সৌভাগ্যের প্রবহমান […]
সমাপ্ত সর্পিল পথ দিগন্তের পর্বতশিখরে তার পরে অপার নীলিমা কী হবে উদ্দেশ্য খুঁজে উর্ধ্বশ্বাস নক্ষত্রনিকরে? এখানেই পৃথিবীর সীমা। [উপসংহার: রবীন্দ্রনাথ ঠাকুর] কবি কামাল চৌধুরীর ভ্রমণ কাহিনি কবিতার বইটি হাতে নিয়ে রবীন্দ্রনাথের উপরোক্ত লাইনগুলো মনে পড়ল। বিচিত্র লক্ষ্যে, ভিন্ন ভিন্ন দিকে ও ভবিতব্যে ছুটে যাওয়া মানুষ খুঁজে ফেরে জীবনের মানে। কামাল চৌধুরীর ভ্রমণ কাহিনি সিরিজের কবিতাগুলি […]
এই মধুচক্র কীভাবে, কোথায় শুরু হয়েছিল জানি না। কিছু দৃশ্য শুধু স্মৃতির কোঠরে লেপটে আছে। সেই লেপটে থাকা কুয়াশার পরতের তুলো একটু একটু করে সযতনে সরতে থাকলে আমি দেখি, শৈশবের মধু দৌড়াচ্ছে। বাপ আমাকে আদর করে মধু পাগলা ডাকতেন। সেই নামের পেছনের ইতিহাসটা বড় গোলমেলে। কিন্তু আমি জানি, জন্মের পর আমার মুখে প্রথম মধুই তুলে […]
প্রতিবছর নিয়মিতভাবে একুশে গ্রন্থমেলা অনুষ্ঠিত হবার বয়স তিন দশকের উপরে। প্রতিবছরই এই বইমেলা ঘিরে একই ধরণের গৎবাঁধা অনুষ্ঠানমালা। নেই তেমন কোন সংযোজন, নেই কোনো পরিমার্জন। শুধু আমরা সংখ্যায় বাড়িয়েছি স্টলের সংখ্যা, বইয়ের সংখ্যা, গায়ে গতরে মেলা বেড়ে বেড়ে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত প্রসারিত হয়েছে ভালো। আর ভেতরের চিত্র প্রকাশকরা নিজ নিজ স্টল সাজিয়ে বসবেন-পাঠক আর ক্রেতারা […]
ছিন্নডানার মানুষপাখি ১. কয়েক শতাব্দী ধরে এখানে ছিলাম ছিলাম মানুষ হয়ে মানুষের কাছাকাছি ধর্ম এসে তোলেনি দেয়াল ধূতি আর পায়জামা সাদা পায়রার মতো উড়তো আকাশে এক তারে এক সুরে, ভেজা কাপড়ের আলিঙ্গনে; সাজানো উঠোন ফেটে চৌচির হলো ঘৃণার বারুদে। ১৯৪৭- সেই কবে চালকবিহীন বাসে উঠে পড়েছিলাম, পেছনের সত্তর বছর কাঁদছে নীরবে শেষ স্টপে ক্রাচ হাতে […]
হুমায়ুন আজাদ: বহুমাত্রিক জ্যোতির্ময়। এই উপাধীটি আমরাই প্রথম দিয়েছিলাম। আমি এবং কাজল রশীদ শাহীন ২০০১ সালের শেষ দিকে একটি দীর্ঘ সাক্ষাৎকার করেছিলাম তাঁর। সে বছর ২৫ নভেম্বর দৈনিক আজকের কাগজের ‘তারকা কাগজ’-এ হুমায়ুন আজাদ-এর পুরো প্রচ্ছদবিস্তারি ছবি দিয়ে বেশ গুরুত্বের সাথেই ছাপা হয়েছিলো সেটি। তবে ছাপা হওয়ার আগে শিরোনাম নিয়ে কথা বলি হুমায়ুন আজাদ-এর সাথে। […]
আমি আর কোথাও থাকি না মাঝে মাঝে কিছুক্ষণ, কোথাও থাকি না আমি। ফিরে এলে দেখি, এক মিনিট, এক ঘণ্টা, সম্পূর্ণ একটি দিন পার হয়ে গ্যাছে। সিগনালে, সড়কবাতির নিচে আটকা পড়ে শ্রমিকের গাড়ি। রাতের শহর। কয়েকটি পুরুষ মশা গলে যাচ্ছে নখের খোঁচায় রক্তহীন। অতঃপর, সড়কবাতির নিচে তালাবন্ধ খুচরো দোকান, পোড়া সিগারেট, আধা-ভেজা টি ব্যাগের স্তুপ। অজস্র […]
এই শীতে শব্দগুলি পাখি হয়ে যায়; শূন্যের হৃদয় ছেড়ে খুঁড়ে খায় অন্য এক শূন্যের হৃদয়: এই শীতে পাতাগুলি পাখি হয়ে যায়; উড়ে উড়ে এতোটা সদয় তুমি, হায় তরু, এতোটা নির্দয়! অনঙ্গ হৃদয় ছেড়ে ফিরে আসো, শব্দ-নারী, অঙ্গের ভিতর; যেহেতু পাথর নও, শব্দ-বধূ, নও তুমি যেহেতু নিথর। মানুষ শুশ্রুষা পেলে উড়ে যায় পাখির ডানায়, ভালোবাসা আলোভাষা, […]
দরজা আমার বাড়িতে অনেকগুলো ঘর। যতগুলো দরজা আছে জানলা আছে তারও চেয়ে বেশি। আলোবাতাস আসে। এই ঘরে যতগুলি দরজা আছে ততগুলি মানুষ তো নেই ফলে আমি একাই ভিতরে বাইরে আসা যাওয়া করি… তাই, দরজাগুলি সকল সময় খোলা থাকে আমি সমস্ত দরজাই সব সময় খুলে রাখতে চাই তার জন্য আজ না হোক, কাল বা পরশু বা […]
আরও একটি ট্রেন আরও একটি ট্রেন চলে গেল ধীরে ধীরে প্লাটফর্ম ছেড়ে এগোল। ঝমঝম শব্দ চারপাশ দুলিয়ে কাঁপিয়ে, যেন বিশাল এক অজগর যাচ্ছে চলে হেলেদুলে; আকষ্মিক গতি এলো তার শরীরে, প্রচন্ড, উড়ে যাবে মুহূর্তে! তাকিয়ে তাকিয়ে দেখলুম একটানা না। ট্রেনে উঠতে ইচ্ছে হলো না এবারও; আমারই চোখের সমুখে ক্রমশ প্রাণবান হয়ে দাঁড়িয়ে থাকা ট্রেন গতিময় […]
‘আমাদের অনেক দুপুর ছিল কিন্তু আমরা পৌঁছতে পারিনি সন্ধ্যার কাছে। আমাদের অনেক রাত ছিল কিন্তু আমরা পৌঁছতে পারিনি নক্ষত্রের কাছে।’ সৈয়দ শামসুল হক আমাদের কালের এক শ্রেষ্ঠ লেখক। সাহিত্যের সকল শাখায় তাঁর বিচরণ। তাঁকে চিনতে পারা,তাঁর খুব কাছে যাওয়ার পথটি খুবই কঠিন। তাঁকে যেটুকু জেনেছি তাঁর লেখার মধ্যে দিয়ে। তাঁর ব্যক্তিত্ব,বাচন মনোমুগ্ধকর। যতবার কাছ থেকে […]
১. ভূমিকা : অক্তাবিও পাজ, মেক্সিকোর কবি-নৃতাত্ত্বিক-ডিপ্লোম্যাট, ১৯৫১ সনে এক সরকারি রাজনৈতিক দলের সঙ্গে সফরে ভারতে গিয়েছিলেন। শুধু ছ-মাস ছিলেন। ১৯৬২ তে তিনি মেক্সিকোর রাষ্ট্রদূত হয়ে আবার দিল্লী পৌঁছান। এবার ছ-বছর অবস্থান করেছিলেন, শুধু ভারতের নয় আফগানিস্তান,পাকিস্থান, সিংহলের রাষ্ট্রদূত হিশাবেও। তিনি সারা ভারতবর্ষ, আফগানিস্তান প্রভূত ঘুরেছিলেন, বিশেষ করে ঐতিহাসিক নিদর্শন, ভারতীয় ইতিহাস-সংস্কৃতি, হিন্দু-বৌদ্ধ ধর্ম পড়েছিলেন। […]
বাংলার ঋতুবৈচিত্র উপভোগ করতে হলে গ্রামই উত্তম। সেখানে প্রকৃতির রূপ রস গন্ধ আপন মহিমায় উদ্ভাসিত হয়। আমরা অনুভব করি পরিবর্তিত বাতাসের ছোঁয়া। দেখি বদলে যাওয়া রূপ। কিন্তু তাই বলে কি নগর প্রকৃতি আমাদের শূণ্য হাতে ফিরিয়ে দিবে? না, মনের চোখ দিয়ে দেখলে আমরা শহরেও ঋতুর পালাবদল অনুভব করতে পারি। যদিও এখানে হেমন্তের নবান্ন আয়োজনকে একান্তে […]