আসছে শীতে কপালের ভূমি ভেঙে, সেঁচ দিয়ে যতই চারাধান বুনি জন্মে না খরা তাপ ঝড়ে সারা বছরই গ্রীষ্মমাস আমার কপাল নাকি একটুকরো কালো পর্বত! মাটি জলে অনুর্বর–ঈশ্বর গড়েছে– সুদানের মরুমাটিতেও আতাফল ফলেছে তাই–আসছে শীতে, খরা তাপ ঝড় উড়িয়ে কপাল নিঙড়ে,সেঁচ দিয়ে– নতুন চারাধান বুনবো প্রস্তুুত থেকো –ডাকবো
বিশ্বসাহিত্যের ইতিহাসে নিঃসঙ্গতার একশ বছর-এর মতো আর কোনো উপন্যাস প্রকাশের পরপরই এতটা পাঠকপ্রিয়তা পেয়েছে কিনা সন্দেহ। জনপ্রিয়তার বিচারে যেমন, তেমনি শিল্পকুশলতা আর শিল্পমুক্তির ক্ষেত্রেও এটি হয়ে উঠেছে এক অনন্য দৃষ্টান্ত। কেবল স্প্যানিশ সাহিত্যেই নয়, গোটা বিশ্বসাহিত্যের ইতিহাসেই একটি মাত্র উপন্যাসে ইতিহাস, আখ্যান, সংস্কার, কুসংস্কার, জনশ্রুতি, বাস্তব, অবাস্তব, কল্পনা, ফ্যান্টাসি, যৌন-অযাচার ও স্বপ্ন– সবকিছুর এমন স্বাভাবিক […]
২০১৫ সনের ১০, ১১ ও ১২ অক্টোবর তারিখে ভারতের জয়পুরের অনুষ্ঠিত হয়ে গেলো ‘সার্ক সুফি ফেস্টিভাল’। এটি মূলত ৫০তম সার্ক সাহিত্য উৎসব। এ উৎসবে যোগ দিতে ‘পিংক সিটি’সহ অজস্র ঐতিহাসিক কীর্তিশোভিত শহর জয়পুরের প্রাচীন রাজপুত প্রাসাদ ‘ডিগ্গি প্যালেস’-এ সমবেত হয়েছিলেন সার্কভুক্ত আটটি দেশের জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ। এঁরা প্রায় সবাই-ই ছিলেন নিজ নিজ দেশের স্বনামধন্য কবি, সাহিত্যিক, […]
ইউরোপে হেমন্তে গাছের পাতায় যখন তামা রং ধরে, প্রকৃতি জানান দেয় পাতাঝরা আর আসন্ন বিষণ্ন শীতের কথা; ঠিক তখনই আয়োজন হয় ফ্রাঙ্কফুর্ট বইমেলা। যে দেশে দ্বিতীয় মহাযুদ্ধের সময় নাৎসি বাহিনী বই পুড়িয়ে দিয়েছিলো, সেখানেই এখন বিশ্বের বৃহত্তম বইমেলা! সেই মেলায় যাবার জন্য সেবাস্তিয়ান উইলহেম আমাকে ৬৫তম আন্তর্জাতিক ফ্রাঙ্কফুর্ট বইমেলায় আমন্ত্রণ জানিয়েছিলেন। ২০০৪ সালের মেলায় অংশ […]
ছবি: নাসির আলী মামুন ২৩শে অক্টোবর বাংলাদেশের প্রধান কবি শামসুর রাহমানের জন্মদিন। ১৯২৯ সালে তিনি পুরোনো ঢাকার মাহুতটুলিতে জন্মগ্রহণ করেছিলেন। ২০০৬ সালের ১৭ আগস্ট তিনি আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। যে মৃত্যুকে তিনি ভয় পেতেন সেই মৃত্যু তাকে কালো ডানায় মুড়ে এই রৌদ্রকরোজ্জ্বল পৃথিবী থেকে নিয়ে গেছে অনন্তদূরে– তাঁর প্রিয় লেখার টেবিল থেকে […]
ছবি: নাসির আলী মামুন Painting is poetry that is seen rather than felt, and poetry is painting that is felt rather than seen. –Leonardo da Vinci অর্থাৎ কবিতা আর চিত্রকলার সম্পর্ক অনেকটা বরের ঘরের মাসী আর কনের ঘরের পিসী–এরকম। চিত্রকলা বা সোজা কথায় আঁকা ছবির মধ্যেও কবিতা থাকে, কিন্তু সেটা অনুভবের চাইতে বেশি দেখা যায়। […]
১. ‘শুদ্ধতম’ কাকে বলে? আমরা কি বুঝি? ‘শুদ্ধতম’ কবি, চিত্রী, সঙ্গীতশিল্পী – খুব মুশকিল তাকে সংজ্ঞায় চিহ্নিত করা। অন্নদাশঙ্কর জীবনানন্দকে কেন ‘শুদ্ধতম’ আখ্যা দিয়েছিলেন, আমার জানা নেই। একটা আন্দাজ করা যেতে পারে – যে শিল্পী আদ্যোপান্ত, সর্বক্ষণ, নিদ্রায়-জাগরণে শিল্পের আরাধনাতেই নিমগ্ন থাকেন তাঁকে অথবা যিনি জাগ্রত সত্তার থেকে নয়, অবচেতন থেকেই শিল্পকে গ্রহণ এবং নির্মাণ […]
গ্রীক পুরাণে কথিত আছে, কেরিয়াতে কোনো এক ছোট নদীতে বাস করত অতি সুন্দরী এক জলপরী । নাম সালমেসিস। সে প্রেমে পড়ে যায় হারমিস ও আফ্রোদিতির পুত্র, রুপবান যুবক হারমাফ্রোডিটাসের। প্রণয়কাতর সালমেসিস দেবতাদের কাছে প্রার্থনা শুরু করল । তার এই নিবিড় প্রেমকে চিরন্তন করতে করুণা ভিক্ষা করল । দেবতারা যেন হারমাফ্রোডিটাসের সঙ্গে তাকে চিরকালের জন্য মিলিত […]
বিশ্বসাহিত্যের সমঝদার পাঠক মাত্রই জানেন জর্জ অরওয়েল নামের ইংরেজ কথাসাহিত্যিক ১৯৪৫ খৃস্টাব্দে পশুখামার নামে এক ব্যতিক্রমধর্মী উপন্যাস লিখে হৈ-চৈ ফেলে দেন। সেই থেকে সাহিত্য জগতে এ্যানিমল ফার্ম বা পশুখামার নামটি ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠে। উপন্যাসটি বাঙালি পাঠক-পাঠিকারা অনেকেই অনুবাদের মাধ্যমে আগেও পড়েছেন। জার্মান প্রবাসী বাংলাদেশি কথাসাহিত্যিক আনিস হকের অনুবাদে অরওয়েল নতুনভাবে পরিচিতি হয়ে উঠছেন বাংলা […]
১ ঝড় এগিয়ে আসছে তার ছড়ানো ডানা হাড়ে মাংসে পালকে অবিরাম ঝাপটায় গাছের পাতায় পাতায় পুরে দেয় নিজের গর্জন ঝড় এলেই সব কিছু ভুলে প্রেতগতিতে তুমি বেরিয়ে যাও সারা শরীরে ধুলো আর গুমরে-ওঠা শব্দ আর গতি কার মৃত্যুর ওপর হেঁটে যাচ্ছ তুমি কার জন্ম কামনা করছ? ২ চোখ ঝড়ের চেয়ে ক্ষিপ্র চোখ দেখছে আকাশ থেকে […]
উৎসর্গ: ইমতিয়ার শামীম বোর্হেসের বন্ধু এবং অনুবাদক নরম্যান টমাস ডি জিওভান্নি সেই সৌভাগ্যবান অনুবাদকদের একজন যিনি সরাসরি মূল লেখকের সহায়তায় ১০টির মতো বই অনুবাদ করেছিলেন। ১৯৬৭ থেকে ১৯৭২–পাঁচ বছরব্যাপী তাঁদের এই যৌথকর্মের ফল ছিলো বোর্হেস-পাঠকদের জন্য অবিস্মরণীয়। নরম্যানের অনুবাদগুলোর মাধ্যমে পৃথিবীর নানা প্রান্তে জন্ম নিয়েছে অসংখ্য বোর্হেস-অনুরাগী আর বোর্হেসের সাহিত্যকর্ম হয়ে উঠেছে আলোচনা ও তর্কবিতর্কের […]
সৎভাই বাবা চাইতেন আমি যাতে সাহস নিয়ে ওর দিকে চোখ তুলে তাকাই এক টেবিলে বসেও শান্ত থাকি। একসাথে কফি খাই। বাবা ছিলেন চিরসবুজ। আমিই তার গোপন শ্বাসরোমের খবর রাখিনি জানি- একদিন বাবার কথাই সত্যি হবে একদিন বন্দুক তাক করা পোস্টারের কোলাহোল থেকে জুতো বাধার ভান থেকে, সড়ক ডিভাইডারের সবুজ আড়াল ছিড়ে আমি আর সেই লোকটা […]
নোবেল পুরস্কার জয়ের খবর যখন আমাদের কাছে এসে পৌঁছে, তার আগেই এ নিয়ে জুয়াড়িদের উৎসব শুরু হয়ে যায়। এদিক দিয়ে ব্রিটিশ বেটিং হাউস ল্যাডব্রোকেস একধাপ এগিয়ে। প্রতিবারই মহা-আড়ম্বরে বাজির আসর বসায় তারা। টিয়ে দিয়ে ভাগ্য গণনার মতো ল্যাডব্রোকেসের জহুরিরা বিশ্বসাহিত্য থেকে বেছে বেছে সম্ভাব্য গোটা ২০ জন সাহিত্যিকের নাম লিখা কার্ড খামে ভরে ছড়িয়ে দেয় […]
নোবেল সাহিত্য পুরস্কার কি সাহিত্য থেকে সরে এলো? নাকি সাহিত্যের সীমানায় ‘অনুসন্ধানী সাংবাদিকতা’-কেও অন্তর্ভুক্ত করা হলো? নন-ফিকশন আগেও বেশ ক’বার নোবেল পুরস্কারের মাধ্যমে সেন্টার স্টেজে এসেছে, কিন্তু দীর্ঘ সময় মঞ্চ দখল করে রাখতে পারেনি। তলস্তয়ের মতো সর্বকালের সেরা একজন কথা সাহিত্যিককে উপেক্ষার মধ্য দিয়ে নোবেল সাহিত্য পুরস্কারের যাত্রা শুরু ১৯০১ সালে। নিজ দেশ ফ্রান্সেও স্বল্প-পরিচিত […]
গত কয়েকদিনে ভারতের বর্তমান হিন্দু জাতীয়তাবাদী বিজেপি সরকারের নীতির সমালোচনা করে এবং দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর লাগাতার আঘাতের প্রতিবাদে একের পর এক কবি সাহিত্যিকরা পদক ফিরিয়ে দিলেন। নয়নতারা সাহগাল, অশোক বাজপেয়ী ও রেহমান আব্বাস, প্রখ্যাত কথাসাহিত্যিক ও কবি সারা জোসেফ পদক ফিরিয়ে দিয়ে প্রতিবাদ জানালেন। ভারতে উত্তর প্রদেশের দাদরি গ্রামে ২৮ সেপ্টেম্বর রাতে মোহাম্মদ আখলাক […]
সোয়েতলানা আলেক্সিয়েভিচ ২০১৫ সালে সাহিত্যে নোবেলবিজয়ী। ১৯৪৮ সালের ৩১ মে ইউক্রেনে জন্মগ্রহণকারী বেলারুশের এই লেখিকা সাক্ষাৎকারমূলক গদ্য রচনায় সিদ্ধহস্ত। তাঁর গদ্য নিছক সাংবাদিকীয় সাক্ষাৎকার নয়, বরং তা অনবদ্যরূপে সাহিত্যগুণসম্পন্ন, যা বেদনাদায়ক মানবীয় অভিজ্ঞতার করুণ রসে সিক্ত। বর্তমান রচনাটি (‘On Why We Remember’) কীথ গেসেন অনূদিত তাঁর চেরনোবিলের কণ্ঠস্বর (Voices from Chernobyl) গ্রন্থ থেকে গৃহীত। এটি […]