অনুবাদ কবিতা

আলবারো বাইয়্যার্তা: ঘোড়ায় সওয়ার আলজাইমারে আক্রান্ত আমার দাদু

কামরুল হাসান | 10 Sep , 2020  


আলবারোর জন্ম ২০০০ সালে, মেক্সিকোতে। মেক্সিকোর জাতীয় স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়(UNAM) থেকে তিনি কমিউনিকেশন স্টাডিজে গ্রাজুয়েশেন করেছে। তার কবিতা মেক্সিকোর বিভিন্ন পত্রিকা যেমন সির্কুলো দে পোয়েসিয়া, তাইয়্যের ইগিতুর এবং মুড ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। এছাড়া কোস্টা রিকার আর্ন্তজাতিক কবিতা উৎসবে সম্পাদিত সোলেদাদ কাসি দ্য বুয়েল্তা (Soledad casi de vuelta) গ্রন্থে সন্নিবেশিত। তার কাব্য লা পাত্রিয়া ইনতিমা (La Patria Íntima) ২০১৮ সালে UNAM-এর প্রেমিও দ্য পোয়েসিয়া যোভেন (Premio de Poesía Joven) পুরস্কারের প্রথম সংস্করণটি জিতে নেয়।
আলবারোর এই কবিতাটি লেওপোল্দো ওরোস্কোর ইংরেজি অনুবাদ অবলম্বনে বাংলা তর্জমা করেছেন কবি ও অনুবাদক কামরুল হাসান।

এই অসুস্থতা দেখা যাবে না
সেই পাথরের মতো যা স্পর্শ করেছে
সমুদ্রের তলদেশ।

তার ঝাপসা শূন্য দিনের
রয়েছে এক সম্প্রসারণশীল দেহ
যেন এক সাদা ঘোড়া
মিশে আছে বরফের ভিতর।

ঘোড়ার মতো লাফিয়ে সে পথ চলে আর বলে :
আমি তোমাকে ভালোবাসি কিন্তু ঠিক
মনে করতে পারছি না কে তুমি।


1 Response

  1. Kamrul Hassan says:

    This short poem is sublime but poignant with metaphor. It’s a beautiful poem that justifies the name. Thanks to Razu Alauddin for sending this poem to me for translation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.