গুচ্ছ কবিতা
সমুদ্র সিরিজ
স্বর্গ শহর
এত কাছে নীল
দুপুরের সমুদ্রে রৌদ্রে ঝিলমিল
কার্নিশে বাতাস দোলে
ডাকে যেন সমুদ্রের চিল।
হায় চিল তুমি আর কেঁদো নাকো
তোমার কান্নার সুরে আরেক সাগরের
কথা মনে হয়।
কোথায় সেই মাতাল বাতাস, উত্তাল ঢেউ
সমুদ্র কি এত নিস্প্রাণ হয়।
এখানে, এই ছোট্ট স্বর্গ শহরে
দলাদলি, চাঁদাবাজি, ছিনতাই
যানজট, লোডশেডিং কিছুই প্রায় নেই।
সি-ভিউ রুমে বসে এসির শীতে জমে যাই
উত্তাপ দাও বাংলাদেশ
একটু উত্তাপ চাই।
দক্ষিণ চীন সমুদ্র
জানালার বাইরে পোষা সমুদ্র
মনে হয় যেন সিনেমার সেট
সুনামির ভয় নাই
কেউ নাই-কিছু নাই
শুধু নীল, হালকা আকাশী, গাঢ় বেগুনী
রঙ বদলায়, শুধু রং বদলায়
বড় বড় জাহাজ এসে
তেল তোলে শুধু
গহীন তলদেশ থেকে
মুক্তা তোলে শিকারী
শিশু তোলে প্রবাল
ভাটার সাগর শুকিয়ে কাদাবালি
সিফুড সংগ্রহ করে দ্বীপবাসী।
আমি কুড়িয়ে নেই দু’একটি কবিতা।
নরখাদক
যে সমুদ্র আপাত শান্ত মনে হয়
সে আসলে নরখাদক
ভাটার টানে টেনে নেয় জান
লুকোনো জেলী ফিস
হঠাৎ হাঙ্গর, চোরাবালি
সবকিছু ঢেকে রেখে
নিলিপ্ত নয়নে চেয়ে থাকে
যেন বলে, “আস”
সুনীল নয়নে থাকে শান্ত আহবান।
আহত কাঠবিড়ালী
এখানে আকাশ নীল
সমুদ্রে পড়ে আকাশের নানা রঙা শেড
এখানে অরণ্য সবুজ
অরণ্য ও লোকালয় সহবাস করে।
এখানে পাখিরা রঙিন
সমুদ্রের পাশে একটি ছোট্ট টিলার পাশে
এক জলাশয়ে গাছের ছায়ার নীচে
একদিন দেখি অনেক মাছরাঙার ওড়াওড়ি।
এখানে ছোট ছোট কচ্ছপ, কুচকুচে
কালো কাঠবিড়ালী, বড় সর দাঁড়ার
কাঁকড়া, প্রগৈতিহাসিক গুই সাপ
রাস্তা পার হয় গুটি গুটি পায়ে
এবং আচমকা মারা পড়ে
ধীরে চালাতে, ব্রেক কষতে অনিচ্ছুক
গাড়ির নীচে।
তখন আমার আরিচার রাস্তার কথা মনে পড়ে।
লাবুয়ান পর্ব
ফাল্গুনের ঢাকার বাতাস কেমন?
বাতাসে কি কমলা হলুদের ছোয়া?
বাতাস কি কেঁপে ওঠে অকারণে?
বাতাসে কি চাপা হাহুতাশ?
বাতাসে কি কুহু শোনা যায়?
বাতাস কি বয়ে নেয় মুকুলের ঘ্রাণ?


বাতাসে কি চাপা হাহুতাশ?
বাতাসে কি কুহু শোনা যায়?
বাতাস কি বয়ে নেয় মুকুলের ঘ্রাণ?
sundor.
Verry Nice
কবিতা গুলো সহজ সরল ভাষায়, খুব ভাল লেগেছে ।
ঝরঝরে, নিটোল লেখনী। নাহিদ আহসানের প্রতি রইলো শুভকামনা !
আমি কুড়িয়ে নেই দু’একটি কবিতা।very touchy last line of দক্ষিণ চীন সমুদ্র . যেন সমুদ্রের চির ।Most probably the last word would be চিল of সমুদ্র সিরিজ. মুক্তা তোলে শিকারী
শিশু তোলে প্রবাল
ভাটার সাগর শুকিয়ে কাদাবালি
সিফুড সংগ্রহ করে দ্বীপবাসী।
আমি কুড়িয়ে নেই দু’একটি কবিতা।
this lines are Exceeding a limit than others.
অসাধারণ সবগুলো কবিতা….খুব ভালো লাগল….কবিকে শুভকামনা।
really its a awesome.
apnar kobita gulo khub sundor. Thanks
“উত্তাপ দাও বাংলাদেশ
একটু উত্তাপ চাই ”
নাহিদ, এমনই উত্তাপ নিয়ে অনেকদিন পরে কবিতা পড়লাম, আপনার। …