বিজয়ের কবিতা
সাহসী জননী বাংলা
তোদের অসুর নৃত্য … ঠা ঠা হাসি… ফিরিয়ে দিয়েছি
তোদের রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছি নয় মাসে
চির কবিতার দেশ… ভেবেছিলি অস্ত্রে মাত হবে
বাঙালি অনার্য জাতি, খর্বদেহ… ভাত খায়, ভীতু
কিন্তু কী ঘটল শেষে, কে দেখাল মহা প্রতিরোধ
অ আ ক খ বর্ণমালা পথে পথে তেপান্তরে ঘুরে
উদ্বাস্ত আশ্রয়হীন … পোড়াগ্রাম … মাতৃ অপমানে
কার রক্ত ছুঁয়ে শেষে হয়ে গেল ঘৃণার কার্তুজ।
সাহসী জননী বাংলা, বুকে চাপা মৃতের আগুন
রাত জাগে পাহারায়… বুড়িগঙ্গা পদ্মা নদীতীর
ডাকাত পড়েছে গ্রামে, মধ্যরাতে হানাদার আসে
ভাই বোন কে ঘুমায়? জাগে নীলকমলেরা জাগে।
গ্রেনেড উঠেছে হাতে… কবিতার হাতে রাইফেল
এবার বাঘের থাবা, ভোজ হবে আজ প্রতিশোধে
যার সঙ্গে যে রকম, সে রকম খেলবে বাঙালি
খেলেছি, মেরেছি সুখে … কান কেটে দিয়েছি তোদের।
এসেছি আবার ফিরে … রাতজাগা নির্বাসন শেষে
এসেছি জননী বঙ্গে স্বাধীনতা উড়িয়ে উড়িয়ে ….
পতাকা
তোমাকে আমার পাঠশালা মনে হয়
যেখানে আমরা ধূলি, কাদামাটি শিখি
আলপথ থেকে শহীদ মিনারে এসে
বাংলা বানানে নীলাকাশ লিখে রাখি।
অ-আ-ক-খ স্মৃতি, বৃষ্টি ও ভাঁটফুলে
রাতে চাঁদ আসে; ডাক নাম ধরে ডাকে
ভাইবোন মিলে শীত তাড়াবার গানে
আগুন জ্বালিয়ে বুকের ভেতরে রাখে।
আমরা সবাই মাঠে জড়ো হই, মাঠে
হাতে চকখড়ি, মাটি-ভেজা ইতিহাস
বারুদের ঘ্রাণ, গণকবরের ছবি
ফুলের যুদ্ধ, লেখা থাকে সিলেবাসে।
তোমাকে আমার পাঠশালা মনে হয়
দিবা পাঠক্রমে, নিশিকালে পাই মা-কে
প্রেম লিখি, ধান, রবি-গান, শ্যামা পাখি
বাংলা বানানে লিখে রাখি পতাকাকে।
বিজয়ী আকাশ
এখনো চাপা দীর্ঘশ্বাস আছে
এখনো আছে অশ্রু ও কাতর চিৎকার
বোনটি হারিয়ে গেছে, ভাই কোথায়?
মা এখনো রক্তাক্ত আঁচল
হারানো গল্পগুলো এখনো অতীত নয়
এখনো বধ্যভূমি
বিজয়ীর শোকার্ত কবিতা।
দেখি দাউ দাউ জ্বলে যাচ্ছে শহর ও গ্রাম
দেখি রূপকথার মতো স্তব্ধ আতঙ্কিত মৃতদের দেশে
উদ্বাস্তু জনস্রোতে–
তবু জাতিস্মর স্বপ্নে জন্ম হচ্ছে আমাদের
জন্ম হচ্ছে সহযোদ্ধা মতিউর নজরুল
রুমি আজাদের মতো লক্ষ লক্ষ দ্রোহী স্বজনের
মহাকালের তর্জনীর বরাভয়ে
তারা অন্ধকারে জ্বেলে দিচ্ছে
কাশবনের সাদা জ্যোৎস্না।
পতাকা উড়িয়ে দেখি সেখানেও মানচিত্র
সেখানেও রক্তে লেখা মৃতদের নাম
সেখানে দাঁড়িয়ে আমি প্রভাতের সূর্য দেখি
সেখানে দাঁড়িয়ে আমি খুঁজে পাই নক্ষত্র খচিত
আমাদের বিজয়ী আকাশ।


আজ বিজয় দিবসে প্রকাশিত কবিতাগুলো পড়ে ভাল লাগল।কবির মত করে “সেখানে দাঁড়িয়ে আমি খুঁজে পাই নক্ষত্র খচিত আমাদের বিজয়ী আকাশ”। কবির প্রতি রইলো বিজয় দিবসের শুভেচ্ছা এবং শ্রদ্ধা।
মানিক মোহাম্মদ রাজ্জাক।
Tnks.Kamal bhai,Fantastic
একচল্লিশতম বিজয় বার্ষিকীতে
এ এক অভিনব পংক্তিমালা
কামানের কলম আর কার্তুজের কালিতে লেখা
বাঙালির বিজয় গাঁথা আর
চির বিদ্রোহের পাঠশালা……
তোমাকে আমার পাঠশালা মনে হয়
দিবা পাঠক্রমে, নিশিকালে পাই মা-কে
khubi valo laglo. chomotkar!
very good and timely published poem. thanks sir.
Kobita gulo pore khub…e valo laglo…..bijoyer ei samoy kobita gulo veeson vabe uddipito kore…asa korsi kobita gulo je keu r e valo lagbe…ar kobir proti thaklo osankho shuvo kamona..
ভালো লাগলো কবিতাগুলো।
আমরা সবাই মাঠে জড়ো হই, মাঠে
হাতে চকখড়ি, মাটি-ভেজা ইতিহাস
বারুদের ঘ্রাণ, গণকবরের ছবি
ফুলের যুদ্ধ, লেখা থাকে সিলেবাসে।
তোমাকে আমার পাঠশালা মনে হয়
দিবা পাঠক্রমে, নিশিকালে পাই মা-কে
প্রেম লিখি, ধান, রবি-গান, শ্যামা পাখি
বাংলা বানানে লিখে রাখি পতাকাকে।
আহা ! অসাধারণ… অপরূপ।
খুবই ভাল লাগলো আপনার কবিতাগুলো পড়ে।
Bijoyer kobita বিজয়ী আকাশ darun laglo. thnx.
Azhar
“The theme of the poems touches and attracts the heart while the feelings of the same inspire me to get a real patriot.”
Regards,
Dr. Alak Kumar Saha
19.12.2012
ভাল লাগল বিজয়, মিছিল ও মানুষের কবিতা। শুভেচ্ছা।
This is a month of victory, so we proudly pronounce the name of a country, stoutly speak in a language, openly declare our freedom in the air. These are the verses of our national liberty, national language, national culture. Mr. Chowdhury doing same as a Bangalee by birth. Very nice rhythm of the rhyme !!!
তোদের অসুর নৃত্য … ঠা ঠা হাসি… ফিরিয়ে দিয়েছি
তোদের রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছি নয় মাসে
চির কবিতার দেশ… ভেবেছিলি অস্ত্রে মাত হবে
বাঙালি অনার্য জাতি, খর্বদেহ… ভাত খায়, ভীতু
কিন্তু কী ঘটল শেষে, কে দেখাল মহা প্রতিরোধ
অ আ ক খ বর্ণমালা পথে পথে তেপান্তরে ঘুরে
উদ্বাস্ত আশ্রয়হীন … পোড়াগ্রাম … মাতৃ অপমানে
কার রক্ত ছুঁয়ে শেষে হয়ে গেল ঘৃণার কার্তুজ।
অসাধারণ !
কবির প্রতি রইলো বিজয় দিবসের শুভেচ্ছা এবং শ্রদ্ধা।
ল.মু.জাকির হোসেন
jara protikria janiechen tader janai dannabad o kritoggata. Ami kobita pother atripta jatri, tobe e dhoroner ashadaran protikria pele mone hoi kobitar jonno sob rat jaga bertha hoini.
Nice composition!!! It’s wonderful to think that you’ve writing in practice with a heavy pack of duties and responsibilities. The poems are much capable of igniting the the patriotic feelings of the young generation . I feel proud to be a man of your village, Bijoykara.
regards
Abdul Qaiyum, a teacher of ideal School and College, Motijheel, Dhaka.
চমৎকার হয়েছে স্যার,
আসলে ,মনের মধ্যে দেশপ্রেম থাকলেই কেবল এরকম শব্দগুচ্ছ কলমের কালি হয়ে বের হয় ।
সে কবিতাই ভাল কবিতা যা পড়ে পাঠকের মধে নতু্ন কবিতা জন্মায়।পতাকা কবিতা এমনই
কবি কামাল চৌধুর্যীর কবিতা আমি সব সময় পছন্দ করি